Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

অনলাইনে ‘জেনে শুনে বুঝে’ কেনাকাটার আহ্বান ই-ক্যাবের

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
মঙ্গলবার, ১২ অক্টোবর ২০২১
অনলাইনে ‘জেনে শুনে বুঝে’ কেনাকাটার আহ্বান ই-ক্যাবের
Share on FacebookShare on Twitter

ক্রেতাদের অনলাইনে জেনে শুনে বুঝে কেনাকাটার আহ্বান জানিয়েছে ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ই-ক্যাব)। দেশের ২০টি ই-কমার্স নিয়ে আয়োজিত শপিং ফেস্ট ‘টেন-টেন’ উপলক্ষে আয়োজিত এক সচেতনতামূলক ক্যাম্পিংয়ের উদ্বোধনী অনুষ্ঠানে ই-ক্যাবের পক্ষে এই বার্তা দেয়া হয়। ক্যাম্পিয়ের স্লোগান নির্ধারণ হয় `জেনে-বুঝে-শুনে শপিং হবে অনলাইনে’।

ই-ক্যাব সভাপতি শমী কায়সার বলেন, আমরা প্রকৃত ই-কমার্স উদ্যোক্তাদের সামনে নিয়ে আসতে চাই এবং মন্দ ব্যবসায়িক কৌশল প্রয়োগের পথ খোলা রাখতে চাইনা। এ ব্যাপারে বেশ কিছু বিষয়ে ই-ক্যাব সরকারের সাথে কাজ করছে। কয়েকটি প্রতিষ্ঠানের সদস্যপদ স্থগিত করা হয়েছে। অভিযুক্ত অন্যান্য প্রতিষ্ঠানকে নজরদারীতে রাখা হয়েছে।

তিনি আরো বলেন, দেশের ই-কমার্স খাত মানুষের সেবা দিয়ে আস্থা অর্জন করেছে বলে ক্রেতারা এই সেবা নিচ্ছে। করোনার শুরু থেকে গত দেড় বছরে গৃহে থাকা মানুষদের নিরাপদ সেবা দিয়ে এই খাতকে বিকশিত করেছে এই খাতের উদ্যোক্তারা। কিন্তু হাতে গোনা কতিপয় ব্যক্তির মন্দ ব্যবসায়িক কৌশল এর জন্য এই সেবাখাত ক্ষতিগ্রস্থ হতে পারে না এবং অন্যান্য বেশীরভাগ ইতিবাচক ও আস্থাশীল প্রতিষ্ঠানগুলোতে তার প্রভাব পড়তে পারে না।

অনুষ্ঠানে ই-ক্যাব নেতারা জানান, ই-কমার্স কোনো প্রতারণা ব্যবসা নয় এবং কোনো ব্যবসায় পণ্য ক্রয়ের মাধ্যমে সে ব্যবসায় বিনিয়োগ করা যায় না এবং অস্বাভাবিক সময় নিয়ে অযাচিত মূল্যছাড় দিয়ে কোনো দীর্ঘস্থায়ী ব্যবসায়িক ধারণা প্রতিষ্ঠা করা যায়না। আর তাই ক্রেতাদেরকে সঠিক ই-কমার্স প্রতিষ্ঠান থেকে জেনে শুনে বুঝে সঠিক পদ্ধতিতে পণ্য ক্রয় করতে হবে। মূলত এসব বার্তা দেয়ার জন্যই এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সাংবাদিকদের সঙ্গে প্রশ্নোত্তর পর্বে ই-ক্যাবের জেনারেল সেক্রেটারি আব্দুল ওয়াহেদ তমাল বলেন, আমরা একটি সমন্বিত অভিযোগ ব্যবস্থাপনা সেবা চালু করার চেষ্টা করছি। এতে এটুআই সহযোগিতা করছে এর সঙ্গে ক্রেতা ভোক্তা ও সরকারি এজেন্সিগুলো সম্পৃক্ত হয়ে গেলে সমস্যা অনেকাংশে কমে যাবে। তিনি আরো বলেন, এসক্রো সেবা মুলত একটি প্রযুক্তি নির্ভর ও স্বয়ংক্রিয়া পদ্ধতি। বাংলাদেশ ব্যাংকের নির্দেশে পেমেন্ট গেটওয়েতে আটকে থাকা টাকার ব্যাপারে ই-ক্যাব থেকে চিঠি দেয়া হয়েছে দ্বিপাক্ষিক সভায় সমস্যা ও উদ্বেগের কথা জানানো হয়েছে।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, , আজকের ডিল ও বিডিজবস-এর সিইও ফাহিম মাশরুর। তিনি বলেন, গুটিকয়েক প্রতিষ্ঠানের জন্য সকলের বদনাম হতে পারে না। বেশিরভাগ প্রতিষ্ঠান ভাল সেবা দিচ্ছে এবং এই কারণে এই বিকশিত হচ্ছে। সেবা না পেলে ভোক্তারা এখানে আসতো না। তাই যারা সঠিক সেবা দিচ্ছে তাদের বিষয়টি ক্রেতা সাধারণকে জানানো উচিত।

অনুষ্ঠানে বক্তব্য দেন চালডাল-এর ফাউন্ডার ও সিওও জিয়া আশরাফ। তিনি বলেন, ই-কমার্স প্রতিষ্ঠান গ্রাহককে পণ্য সেবা দিয়ে থাকে, গ্রাহকেরা এখানে অর্থের বিনিময়ে সেবা নিয়ে থাকেন। কোনো ক্রেতার স্বার্থ সুরক্ষা না হলে অবশ্যই অভিযোগ করা কিংবা আইনের আশ্রয় নেয়ার অধিকার তার রয়েছে। তিনি আরো বলেন, কোনো কোম্পানিতে বিনিয়োগ করতে সে কোম্পানীর কাগজপত্র দেখে দ্বিপাক্ষিক শর্ত ও আলোচনার ভিত্তিতে বিনিয়োগ করতে হয়। একজন বিনিয়োগকারী যেমন লাভ পাবেন তেমনি কোম্পানি লোকসান দিলেও তার দায় নিবেন। পণ্য ক্রয় করা কখনো বিনিয়োগ হতে পারে না।

অনুষ্ঠানে আরো বক্তব্য দেন, আদির উদ্যোক্তা ফাতেমা আক্তার, পাঠাও প্রেসিডেন্ট ফাহিম আহমেদ, একশপের প্রধান রেজওয়ানুল হক জামি, পিকাবু সিইও মরিন তালুকদার ও যাচাই এর সিইও মোহাম্মদ আব্দুল আজিজ।

১০ অক্টোবর থেকে দেশের ২০টি প্রতিষ্ঠান প্রতিবছরের ন্যায় এবারো ‘টেন-টেন’ শপিং উৎসব ঘোষণা করেছে। ২০ দিন ব্যাপী এই আয়োজনে প্রতিটি কোম্পানি নানা ধরনের গিফট, ডিসকাউন্ট, অফার ছাড়াও দিচ্ছে সারাদেশে ফ্রি ডেলিভারি। বিকাশের মাধ্যমে পেমেন্ট করলে থাকছে ১০% ইনস্ট্যান্ট ক্যাশব্যাক পাবেন।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

ভারতে অবকাঠামো খাতে আদানির বিনিয়োগ চলমান
প্রযুক্তি সংবাদ

ভারতে অবকাঠামো খাতে আদানির বিনিয়োগ চলমান

তথ্য সংরক্ষণে অ্যান্ড্রয়েডের ১০টি গুরুত্বপূর্ণ অ্যাপ
প্রযুক্তি সংবাদ

তথ্য সংরক্ষণে অ্যান্ড্রয়েডের ১০টি গুরুত্বপূর্ণ অ্যাপ

বাজারে এলো বেঙ্গল মোবাইল ফোন
নির্বাচিত

বাজারে এলো বেঙ্গল মোবাইল ফোন

ফেক ছবি শনাক্ত করতে হোয়াটসঅ্যাপে নতুন ফিচার
নির্বাচিত

ফেক ছবি শনাক্ত করতে হোয়াটসঅ্যাপে নতুন ফিচার

স্যামসাংয়ের বিরুদ্ধে ৬০ কোটি টাকার মামলা!
নির্বাচিত

স্যামসাংয়ের বিরুদ্ধে ৬০ কোটি টাকার মামলা!

সংস্কারের দাবিতে বিটিআরসি’র সামনে ইন্টারনেট ব্যবসায়ীদের মানববন্ধন
প্রযুক্তি সংবাদ

সংস্কারের দাবিতে বিটিআরসি’র সামনে ইন্টারনেট ব্যবসায়ীদের মানববন্ধন

Load More

ট্রেন্ডিং টপিক

ল্যাপটপ ও স্মার্ট স্পিকার অনিরাপদ, ব্যক্তিগত আলাপে কান পাতছে হ্যাকার
প্রযুক্তি সংবাদ

কলমের জোরে যেভাবে কুপোকাত হলো হ্যাকাররা

ব্যাংক খাত শক্তিশালী করতে বাংলাদেশকে ৪৫০ মিলিয়ন ডলার দিচ্ছে বিশ্বব্যাংক
প্রযুক্তি সংবাদ

ব্যাংক খাত শক্তিশালী করতে বাংলাদেশকে ৪৫০ মিলিয়ন ডলার দিচ্ছে বিশ্বব্যাংক

২০২৬ সালের সেরা ব্যাটারি ব্যাকআপের ১০ ল্যাপটপের তালিকা প্রকাশ
প্রযুক্তি বাজার

২০২৬ সালের সেরা ব্যাটারি ব্যাকআপের ১০ ল্যাপটপের তালিকা প্রকাশ

বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এর বাণিজ্যিক কার্যক্রম শুরু আজ
প্রযুক্তি সংবাদ

বাংলাদেশ স্যাটেলাইট-১ থেকে ৫ বছরে নিট মুনাফা ১৬৩ কোটি টাকা: আইসিটিমন্ত্রী

সপ্তাহের সবচেয়ে পঠিত

শীর্ষে স্যামসাং, ঘাড়ে নিঃশ্বাস ফেলছে টেকনো-ইনফিনিক্স

২৫ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন, কোনটি কেনার আগে কী জানা জরুরি?

কম দামে সনি ক্যামেরা ও বড় ব্যাটারির ফোন

কম দামে সনি ক্যামেরা ও বড় ব্যাটারির ফোন

সস্তা স্মার্টফোন এখন বিলাসিতা: বৈশ্বিক মেমোরি সংকটে বিপাকে বাংলাদেশের বাজেট ক্রেতারা

২০ থেকে ৩০ হাজারের মধ্যে সেরা ৯ স্মার্টফোন

১ মাস ১ মিলিয়ন ফোন বিক্রির রেকর্ড !

নতুন আপডেট পাবে যে সকল শাওমি ফোন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

এআই সার্চে বদলে যাচ্ছে ব্যবসার কৌশল, কমছে ওয়েবসাইট ভিজিটর
প্রযুক্তি সংবাদ

এআই যুদ্ধের খেসারত দিচ্ছে সাধারণ ভোক্তা!

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই (AI) প্রযুক্তির অবিশ্বাস্য জয়জয়কার...

ভিভোর নতুন ফোল্ডেবল ফোন X Fold 6 উন্মোচন, ৭,০০০mAh ব্যাটারি ও ২০০MP ক্যামেরায় গ্যালাক্সি Z Fold 7-কে চ্যালেঞ্জ

ভিভোর নতুন ফোল্ডেবল ফোন X Fold 6 উন্মোচন, ৭,০০০mAh ব্যাটারি ও ২০০MP ক্যামেরায় গ্যালাক্সি Z Fold 7-কে চ্যালেঞ্জ

পিক্সেল ফোনে এআই বন্ধ করবেন যেভাবে: জেমিনি ছাড়াও মিলবে সহজ সমাধান

পিক্সেল ফোনে এআই বন্ধ করবেন যেভাবে: জেমিনি ছাড়াও মিলবে সহজ সমাধান

মেমোরি চিপের বাজারে আগুন: ২০ শতাংশ দাম বাড়ছে শাওমির পরবর্তী ফ্ল্যাগশিপ ‘Xiaomi 18 Pro’-এর!

মেমোরি চিপের বাজারে আগুন: ২০ শতাংশ দাম বাড়ছে শাওমির পরবর্তী ফ্ল্যাগশিপ ‘Xiaomi 18 Pro’-এর!

মাসের সবচেয়ে পঠিত

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

সস্তা স্মার্টফোন এখন বিলাসিতা: বৈশ্বিক মেমোরি সংকটে বিপাকে বাংলাদেশের বাজেট ক্রেতারা

২০ থেকে ৩০ হাজারের মধ্যে সেরা ৯ স্মার্টফোন

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

১২ অক্টোবর ২০২১

অনলাইনে ‘জেনে শুনে বুঝে’ কেনাকাটার আহ্বান ই-ক্যাবের

Techzoom.TV |
TechzoomTV