Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

তিন মাসের মধ্যে নিয়মে আসবে ই-কমার্স খাত

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
সোমবার, ২৫ অক্টোবর ২০২১
নকল ই-কমার্স সাইট বানিয়ে ১০ হাজার মানুষকে ঠকিয়ে ২৫ কোটি টাকা আদায়!
Share on FacebookShare on Twitter

আগামী তিন মাসের মধ্যে দেশের বিশৃঙ্খল ই-কমার্স খাতকে নিয়মের মধ্যে আনা হবে। এ সময়ের মধ্যে ই-কমার্স খাতে সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানকে ইউনিক বিজনেস আইডেন্টিফিকেশন নম্বর (ইউবিআইএন) নিতে হবে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ এ সংক্রান্ত সফটওয়্যার ডেভেলপ করবে।

এ ছাড়া চলতি বছরের জুলাই থেকে এখন পর্যন্ত ‘এসক্রও’ সার্ভিস সিস্টেমে আটকে থাকা ২১৪ কোটি টাকা গ্রাহককে ফিরিয়ে দেয়া হবে।

সোমবার ডিজিটাল কমার্স ই-কমার্স ব্যবসার সাম্প্রতিক সমস্যা নিয়ে বাণিজ্য মন্ত্রণালয় আয়োজিত তিন মন্ত্রী ও এক উপদেষ্টার জরুরি সভা শেষে সাংবাদিকদের এসব তথ্য দেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

এর আগে বিকেলে দীর্ঘ বৈঠক অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

সভায় ছিলেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার, প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিন, বাণিজ্যসচিব তপন কান্তি ঘোষ ও ডিজিটাল ই-কমার্স সংক্রান্ত কমিটির প্রধান এ এইচ এম সফিকুজ্জামান।

এ ছাড়া সভায় মন্ত্রিপরিষদ বিভাগ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ, অর্থ মন্ত্রণালয়, বাংলাদেশ ব্যাংক, এনবিআর, ই-ক্যাব, বেসিস, এফবিসিসিআই, প্রতিযোগিতা কমিশন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সভা শেষে ব্রিফিংয়ে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন, ‘আজকের বৈঠকের আলোচনা খুবই ফলপ্রসূ হয়েছে। বৈঠকের উদ্দেশ্য ছিল দেশে ই-কমার্স খাত সংশ্লিষ্ট সব ব্যবসাকে একটি নিয়মের মধ্যে আনতে করণীয় নির্ধারণ। আজকের আলোচনায় সে বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়েছে।’

টিপু মুনশি জানান, ই-কমার্স খাতে ব্যবসা করতে হলে সব ব্যবসায়ীকে ইউনিক বিজনেস আইডেন্টিফিকেশন নম্বর (ইউবিআইএন) নিতে হবে। এর উদ্দেশ্য হলো ই-কমার্স সংশ্লিষ্ট সব ব্যবসা প্রতিষ্ঠানকে শনাক্ত করা। ইউবিআইএন ছাড়া দেশে কেউ ই-কমার্স ব্যবসা পরিচালনা করতে পারবে না। এ বিষয়ে কারিগরি সহায়তা দেবে আইসিটি ডিভিশন।

এ ছাড়া সেন্ট্রাল লজিস্টিক চেক ইন দ্য প্ল্যাটফর্ম (সিএলটিপি) থাকবে। এটি একটি আইনগত কৌশল। যারা ই-কমার্স খাতে ব্যবসা করছে, তাদের ইউপিআই নম্বরসহ বিজনেস রিলেটেড সবকিছু ঠিক আছে কি না তা পরীক্ষা-নিরীক্ষা করা হবে।

ই-কমার্স লেনদেনে গ্রাহক ও ভোক্তার অভিযোগ লিপিবদ্ধ করা বা গ্রহণের জন্য একটি সেন্ট্রাল কমপ্লেইন ম্যানেজমেন্ট সিস্টেম দাঁড় করানো হবে। সংক্ষুব্ধ বা ক্ষতিগ্রস্ত যে কেউ এখানে অভিযোগ দাখিল করতে পারবে, যা কর্তৃপক্ষ আমলে নিয়ে সমাধানের চেষ্টা করবে। এসব বিষয়েও প্রযুক্তিগত সাপোর্ট দেবে আইসিটি ডিভিশন।

বাণিজ্যমন্ত্রী বলেন, ‘আশা করছি আগামী দুই থেকে তিন সপ্তাহের মধ্যে তারা এ বিষয়ে একটি পদক্ষেপ জানাতে পারবে।’

বাণিজ্যমন্ত্রী বলেন, ‘এসব পদক্ষেপ ই-কমার্স খাতকে একটি নিয়মতান্ত্রিক ধারায় পরিচালিত করতে সহায়তা করবে। তবে এখন বড় আলোচনার বিষয় গ্রাহকের টাকা ফেরত দেয়া। এ বিষয়ে বৈঠকে আলোচনা হয়েছে। বাংলাদেশ ব্যাংকসহ আরও যারা আছে, তারা একটি মতামত দিয়েছে।

‘সিদ্ধান্ত হয়েছে, চলতি বছরের জুলাই থেকে যাদের টাকা আটকে আছে, তাদের টাকা তাদের কাছে ফেরত যাবে। এ ক্ষেত্রে যেসব জটিলতা রয়েছে, সেগুলোর বিষয়ে আলোচনা হয়েছে। টাকা ফেরত যেতে সময় লাগবে। এ ক্ষেত্র তিন মাসের মতো সময় লাগতে পারে।’

এই বিভাগ থেকে আরও পড়ুন

১২৮, ২৫৬ নাকি ৫১২ জিবি স্টোরেজের ফোন ভালো?
নির্বাচিত

১২৮, ২৫৬ নাকি ৫১২ জিবি স্টোরেজের ফোন ভালো?

পাবজি, ফ্রি ফায়ার বন্ধ করা হয়েছে: বিটিআরসি
নির্বাচিত

পাবজি, ফ্রি ফায়ার বন্ধ করা হয়েছে: বিটিআরসি

বন্যার্তদের পাশে থাকতে পরিবেশক, প্লাজা ও বিক্রয় প্রতিনিধিদের নির্দেশনা দিলেন ওয়ালটনের এমডি
প্রযুক্তি সংবাদ

বন্যার্তদের পাশে থাকতে পরিবেশক, প্লাজা ও বিক্রয় প্রতিনিধিদের নির্দেশনা দিলেন ওয়ালটনের এমডি

টেক ওয়ান বাংলাদেশের একাদশ বর্ষপূর্তি উদযাপন
প্রযুক্তি সংবাদ

টেক ওয়ান বাংলাদেশের একাদশ বর্ষপূর্তি উদযাপন

আবারো ‘গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড’ পেল ওয়ালটন হাই-টেক
প্রযুক্তি সংবাদ

আবারো ‘গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড’ পেল ওয়ালটন হাই-টেক

পণ্য ডেলিভারির আড়ালে ব্যক্তিগত ছবি নিয়ে ব্ল্যাকমেইল
কিভাবে করবেন

পণ্য ডেলিভারির আড়ালে ব্যক্তিগত ছবি নিয়ে ব্ল্যাকমেইল

Load More

ট্রেন্ডিং টপিক

বিনোদনে নতুন মাত্রা: ২০২৬ সালের সেরা ১০টি স্মার্ট টেলিভিশন
নির্বাচিত

বিনোদনে নতুন মাত্রা: ২০২৬ সালের সেরা ১০টি স্মার্ট টেলিভিশন

১৪ মোবাইল ও ৯৬৩ সিমসহ রেল টিকিট কালোবাজারি চক্রের দুই সদস্য গ্রেপ্তার
প্রযুক্তি সংবাদ

১৪ মোবাইল ও ৯৬৩ সিমসহ রেল টিকিট কালোবাজারি চক্রের দুই সদস্য গ্রেপ্তার

আপনার ফেসুবক অ্যাকাউন্ট কেউ নজরদারি করছে কি না, বোঝার ৬ লক্ষণ
নির্বাচিত

আপনার ফেসুবক অ্যাকাউন্ট কেউ নজরদারি করছে কি না, বোঝার ৬ লক্ষণ

প্রিমিয়াম গ্রাহকদের জন্য চালু হলো ‘আইপিডিসি ইনফিনিট’
অর্থ ও বাণিজ্য

প্রিমিয়াম গ্রাহকদের জন্য চালু হলো ‘আইপিডিসি ইনফিনিট’

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

বিনোদনে নতুন মাত্রা: ২০২৬ সালের সেরা ১০টি স্মার্ট টেলিভিশন

বিনোদনে নতুন মাত্রা: ২০২৬ সালের সেরা ১০টি স্মার্ট টেলিভিশন

অনারের সেরা ৫ ফোন

অনারের সেরা ৫ ফোন

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

যুক্তরাষ্ট্রে অনুমতি মিললেও চীনে পৌঁছায়নি এনভিডিয়ার চিপ
নির্বাচিত

যুক্তরাষ্ট্রে অনুমতি মিললেও চীনে পৌঁছায়নি এনভিডিয়ার চিপ

এনভিডিয়ার এইচ২০০ চিপ কেনার জন্য চীনের ১০টি প্রতিষ্ঠানকে...

সুপারমার্কেটে কেনাকাটার ধুম: ভ্যাট ছাড় ও আধুনিক জীবনযাত্রায় বদলে যাচ্ছে খুচরা বাজার

সুপারমার্কেটে কেনাকাটার ধুম: ভ্যাট ছাড় ও আধুনিক জীবনযাত্রায় বদলে যাচ্ছে খুচরা বাজার

শিক্ষার্থীদের আনন্দ দিতে এসে আতঙ্ক ছড়ালো রোবট, স্কুলে হুলস্থুল কাণ্ড

শিক্ষার্থীদের আনন্দ দিতে এসে আতঙ্ক ছড়ালো রোবট, স্কুলে হুলস্থুল কাণ্ড

রাজশাহী হবে ইন্টারনেটের শহর: ভূমিমন্ত্রী

রাজশাহী হবে ইন্টারনেটের শহর: ভূমিমন্ত্রী

মাসের সবচেয়ে পঠিত

২০২৫ সালে বৈশ্বিক স্মার্টফোনের বাজারে ২ শতাংশ প্রবৃদ্ধি

৩০ হাজার টাকার সেরা ৫টি স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

বাজার কাঁপাতে আসছে টেকনো পোভা ৮: থাকছে ৭৭৫০ মিলিঅ্যাম্পিয়ারের দানবীয় ব্যাটারি

বাজার কাঁপাতে আসছে টেকনো পোভা ৮: থাকছে ৭৭৫০ মিলিঅ্যাম্পিয়ারের দানবীয় ব্যাটারি

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix