Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

রাসেলকে ছাড়া ইভ্যালির ঋণ শোধ সম্ভব নয়

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
মঙ্গলবার, ৮ ফেব্রুয়ারি ২০২২
রাসেল ও তার স্ত্রীকে ইভ্যালির লকার খোলার নম্বর দিতে হবে
Share on FacebookShare on Twitter

ইভ্যালির মার্চেন্ট ও ভোক্তারা বলছেন, প্রতিষ্ঠানটির বর্তমান পরিচালনা কমিটির কার্যক্রম তাঁদের কাছে স্পষ্ট নয়। এই পরিচালনা কমিটি ইভ্যালির গাড়ি বিক্রি না করে ব্র্যান্ড ভ্যালু কাজে লাগিয়ে বিনিয়োগ করতে পারত। ইভ্যালির মোহাম্মদ রাসেলকে ছাড়া মার্চেন্ট ও ভোক্তাদের সংখ্যা জানা, ঋণ পরিশোধ করা সম্ভব নয়।

রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ইভ্যালির মার্চেন্ট ও ভোক্তারা। ইভ্যালি মার্চেন্ট অ্যান্ড কনজ্যুমার কো-অর্ডিনেশন কমিটি এ সংবাদ সম্মেলনের আয়োজন করে। এ সময় তাঁরা শর্ত সাপেক্ষে ও মার্চেন্টদের জিম্মায় ইভ্যালির প্রতিষ্ঠাতা মোহাম্মদ রাসেল ও সাবেক চেয়ারম্যান শামীমা নাসরিনের মুক্তির দাবি জানান।

সংবাদ সম্মেলনে ইভ্যালি মার্চেন্ট অ্যান্ড কনজ্যুমার কো-অর্ডিনেশন কমিটির সহসমন্বয়ক সাকিব হাসান বলেন, ব্যবসার পরিধি বড় হলে কিছু অভিযোগ বা সমন্বয়হীনতা থাকতে পারে। এ সংকট মোকাবিলা ব্যর্থ হলে পরিবারসহ পথে বসতে হবে ইভ্যালির মার্চেন্টদের। আলোচনার মাধ্যমে ইভ্যালির সংকট নিরসন করে প্রতিষ্ঠানটিকে ব্যবসা করার সুযোগ দেওয়ার দাবি জানান তিনি।

সংবাদ সম্মেলন থেকে বলা হয়, ইভ্যালির প্রায় ৭৪ লাখ গ্রাহক ও ৩৫ হাজারের বেশি বিক্রেতা ও অসংখ্য স্থায়ী-অস্থায়ী কর্মকর্তা-কর্মচারী আছেন। কিছু গ্রাহক ইভ্যালির বিরুদ্ধে অভিযোগ করেছেন। এ ছাড়া ইভ্যালির সঙ্গে লেনদেন করে বেশির ভাগ ভোক্তা বা মার্চেন্ট অসন্তুষ্ট ছিলেন না। একটা অপশক্তি ইভ্যালিকে বন্ধ করতে অপচেষ্টা চালাচ্ছে।

সাকিব হাসান বলেন, ইভ্যালির প্রতিষ্ঠাতা মোহাম্মদ রাসেল ও সাবেক চেয়ারম্যান শামীমা নাসরিন ছাড়া কেউই প্রতিষ্ঠানটি পরিচালনা করে মার্চেন্টদের বকেয়া দিতে পারবে না।

প্রতারণাসহ নানা অভিযোগে গত বছরের ১৫ সেপ্টেম্বর গ্রেপ্তার হন ইভ্যালির প্রতিষ্ঠাতা মোহাম্মদ রাসেল ও তাঁর স্ত্রী কোম্পানির চেয়ারম্যান শামীমা নাসরিন। তাঁরা দুজন এখনো কারাগারে।

হাইকোর্টের নির্দেশে গত ১৮ অক্টোবর ইভ্যালির পরিচালনার দায়িত্ব নেন আপিল বিভাগের সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী। তাঁর নেতৃত্বে গঠিত হয় পাঁচ সদস্যের পরিচালনা পর্ষদ। ওই পর্ষদ গত তিন মাসে ৯টি বোর্ড সভার পাশাপাশি ইভ্যালির অর্থ ও সম্পদ উদ্ধারে নানামুখী কার্যক্রম নিয়েছে। পর্ষদ এ পর্যন্ত সিটি ও সাউথইস্ট ব্যাংকে থাকা ইভ্যালির ২টি অ্যাকাউন্ট এবং ২৪টি গাড়ি ও ৯টি গুদামের সন্ধান পেয়েছে। গত ৩১ জানুয়ারি ইভ্যালির ধানমন্ডি কার্যালয়ে দুটি লকার খোলা হয়। সেখানে পাওয়া গেছে বেশ কয়েকটি ব্যাংকের চেকবই, ফাইলপত্র ও ২ হাজার ৫৩০ টাকা।

সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ইভ্যালি মার্চেন্ট অ্যান্ড কনজ্যুমার কো-অর্ডিনেশন কমিটির সমন্বয়ক মো. নাসির উদ্দিন বলেন, ‘আমরা চাচ্ছি, ইভ্যালির প্রতিষ্ঠাতাকে মুক্তি দেওয়া হলে প্রথমেই আমাদের বকেয়া পরিশোধ করার দরকার নেই।

আগে ব্যবসাটা চালিয়ে নেওয়া হোক। লিখিত আকারে আমাদের দাবি ইভ্যালির নতুন কমিটিকে জানানো হয়েছে। তবে তারা আমাদের কথা শুনছে না, মতামত নিচ্ছে না।’
মো. নাসির উদ্দিন আরও বলেন, ‘ইভ্যালির বর্তমান চেয়ারম্যান বিচারপতি শামসুদ্দিন চৌধুরীর একেক সময়ে একেক বক্তব্যের কারণে আমরা বিভ্রান্ত হচ্ছি। তিনি একবার বলেছেন, ইভ্যালির কাছে আমাজন ১০০ কোটি টাকা পায়, একবার ৬ কোটি, একবার ৩ কোটি টাকা। আসলে আমাজন কত টাকা ইভ্যালির কাছে পায়, এটা রাসেল ছাড়া কেউ বলতে পারবে না।’

সংবাদ সম্মেলনে ইভ্যালির প্রায় অর্ধশতাধিক মার্চেন্ট ও ভোক্তা উপস্থিত ছিলেন।

Tags: ইভ্যালি

এই বিভাগ থেকে আরও পড়ুন

গুগলের স্মার্ট ডিসপ্লে
নির্বাচিত

গুগলের স্মার্ট ডিসপ্লে

করোনাকালেও অনলাইনে বিক্রি বেড়েছে গাড়ির
অটোমোবাইল

করোনাকালেও অনলাইনে বিক্রি বেড়েছে গাড়ির

ইউরোপে ডিজেল গাড়ি বিক্রি বন্ধ করবে হন্ডা
অটোমোবাইল

ইউরোপে ডিজেল গাড়ি বিক্রি বন্ধ করবে হন্ডা

আইফোন ১২ প্রো ম্যাক্স- ফুল স্পেসিফিকেশন ও রিভিউ
নির্বাচিত

আইফোন ১২ প্রো ম্যাক্স- ফুল স্পেসিফিকেশন ও রিভিউ

হ্যাসেলব্লাড ক্যামেরার সাথে আসছে ওয়ানপ্লাস ৯
নির্বাচিত

হ্যাসেলব্লাড ক্যামেরার সাথে আসছে ওয়ানপ্লাস ৯

ইন্টেলের সর্বাধুনিক প্রসেসরসহ ইনফিনিক্সের জিরোবুক ১৩
নির্বাচিত

ইন্টেলের সর্বাধুনিক প্রসেসরসহ ইনফিনিক্সের জিরোবুক ১৩

Load More

ট্রেন্ডিং টপিক

বুক-স্টাইল ফোল্ডেবল ফোন আনলো মটোরোলা
নির্বাচিত

বুক-স্টাইল ফোল্ডেবল ফোন আনলো মটোরোলা

ইরানের পরবর্তী সর্বোচ্চ নেতা হিসেবে এগিয়ে খামেনির ছেলে মোজতবা
বিবিধ

ইরানের পরবর্তী সর্বোচ্চ নেতা হিসেবে এগিয়ে খামেনির ছেলে মোজতবা

ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতে এবার রণক্ষেত্র তেল আবিব
পাঁচমিশালি

ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতে এবার রণক্ষেত্র তেল আবিব

উত্তর কোরিয়ার সহযোগিতায় কি আন্তঃমহাদেশীয় মিসাইল বানাচ্ছে ইরান?
বিবিধ

উত্তর কোরিয়ার সহযোগিতায় কি আন্তঃমহাদেশীয় মিসাইল বানাচ্ছে ইরান?

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফ্যামিলি কার্ড কীভাবে পাবেন, আবেদন করতে যা যা লাগবে

ফ্যামিলি কার্ড কীভাবে পাবেন, আবেদন করতে যা যা লাগবে

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

এসি চালানো শিখতে আট কর্মকর্তার যুক্তরাষ্ট্র ভ্রমণ!
বিবিধ

এসি চালানো শিখতে আট কর্মকর্তার যুক্তরাষ্ট্র ভ্রমণ!

সেন্ট্রাল এয়ার কন্ডিশনিং সিস্টেম ব্যবস্থাপনা শিখতে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন...

রাইড শেয়ার মোটরসাইকেলে প্রতিদিন সর্বোচ্চ ৫ লিটার জ্বালানি, বিপিসির নির্দেশনা

রাইড শেয়ার মোটরসাইকেলে প্রতিদিন সর্বোচ্চ ৫ লিটার জ্বালানি, বিপিসির নির্দেশনা

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের ঈদ বোনাস নিয়ে অনিশ্চয়তা

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের ঈদ বোনাস নিয়ে অনিশ্চয়তা

প্রথম ধাপে ৩৭ হাজার ৫৬৪ নারী পাচ্ছেন ফ্যামিলি কার্ড

ফ্যামিলি কার্ড পেতে আবেদন করবেন যেভাবে, যা যা লাগবে

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix