Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

কাবাব ওয়েভে ‍উদ্যোক্তাদের বেড়েছে পরিচিতি, কাস্টমার, সেলস ও রিভিউ

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
শনিবার, ২৭ আগস্ট ২০২২
কাবাব ওয়েভে ‍উদ্যোক্তাদের বেড়েছে পরিচিতি, কাস্টমার, সেলস ও রিভিউ
Share on FacebookShare on Twitter

ফেসবুকে ডাকা কাবাব ওয়েভে ‍উদ্যোক্তাদের পরিচিতি, কাস্টমার, সেলস ও রিভিউ বেড়েছে। এতে যুক্ত হয়েছে অগণিত ফেসবুক ব্যবহারকারী ক্রেতা, বিক্রেতা ও শুভাকাঙ্ক্ষী। এর ফলে ওয়েভ চলাকালীন সময়ে ফেসবুকের বিভিন্ন গ্রুপে হয়েছে ব্যাপক প্রচারণা। এতে বেড়েছে উদ্যোক্তাদের আত্মবিশ্বাস।

এক দিনে ১ হাজার কাবাব বিক্রি হওয়ার ইচ্ছার কথা জানিয়ে ফেসবুক গ্রুপ টেস্টবিডিতে একটি পোস্ট (৩রা আগস্ট) দেন ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ই-ক্যাব) এর সাবেক ও প্রতিষ্ঠাতা সভাপতি রাজিব আহমেদ। সেই পোস্ট থেকেই মূলত কাবাব ওয়েভের সূচনা। তা টেস্টবিডি থেকে ছড়িয়ে পড়ে দেশি পণ্যের গ্রুপ ও উদ্যোক্তাদের ফেসবুক প্রোফাইলে। এই ওয়েভ স্থায়ী হয় ৫ দিন। এতে বিক্রি হয় ২১ হাজারের বেশি কাবাব। ওয়েভে যুক্ত হওয়া কয়েকজন উদ্যোক্তার সাথে কথা বলছেন, টেকজুম প্রতিবেদক মো: দেলোয়ার হোসেন।

সৈয়দা ক্যামেলিয়া রহমান কাজ করেন হোম মেড খাবার নিয়ে। তার উদ্যোগের নাম সহজসাধ্য। কাবাব ওয়েভে তিনি পেয়েছে ১১২ জন কাস্টমার থেকে ১৪শ এর বেশি কাবাবের অর্ডার। সাথে পেয়েছেন অন্যান্য খাবারের অর্ডার। এই ওয়েভ ছিল ক্যামেলিয়ার উদ্যোক্তা জীবনের প্রথম অভিজ্ঞতা। তিনি বলেন, ”ফেসবুকে ক্রেতাদের আন্তরিক রিভিউ আসতে শুরু করছে। তা থেকেও আসছে নতুন অর্ডার।” ঢাকা ও ঢাকার বাহিরে ১০টি জেলা থেকে তিনি পেয়েছেন অর্ডার। সেই সাথে পেয়েছেন গায়ে হলুদ অনুষ্ঠানে কাবাব পরিবেশনের জন্য নিউইয়র্ক প্রবাসী কাস্টমার।

ঝটপট খাবার-এর স্বত্বাধিকারী আইনুন নাহার চৌধুরী কাবাব ওয়েভ নিয়ে বলেন, ”এই প্রথম এমন ওয়েভে সরাসরি অংশগ্রহণ করেছি। ৫ দিনে ৬০০-এর বেশি কাবাব বিক্রি করেছি এবং অন্য উদ্যোক্তাদের থেকে অর্ডারও করেছি। যা সত্যিই বিস্ময়কর এবং আনন্দের বিষয়।” তিনি আরও বলেন, “কাবাবের পাশাপাশি অন্যান্য খাবার ও আচারের অর্ডার এসেছে। ওয়েভের ৫ দিনে প্রায় ৬০ হাজার টাকা বিক্রি হয়েছে। ওয়েভ শেষ মানেই যে বিক্রি শেষ তা নয়, কাবাবের অর্ডার আসছে প্রতিদিন।”

হোম মেড উদ্যোক্তা কহিনুর তানিয়ার উদ্যোগের নাম ড্রেস এন্ড ফুড। তিনি অনলাইনে কাজ করছেন দেশি পিঠা, আচার ও ফ্রোজেন খাবার নিয়ে। কাবাব ওয়েভে তিনি ৬০ জন ক্রেতার কাছে বিক্রি করেছেন প্রায় ৮শ কাবাব। ওয়েভের অভিজ্ঞতা জানতে চাইলে তানিয়া বলেন, ”ওয়েভ থেকে আমার অভিজ্ঞতা হলো- এক হয়ে কাজ করলে সেটার সুফল সবাই ভোগ করে। এক সাথে এত কাস্টমার রেস্পন্স পাওয়ার কারণে নিজের দক্ষতা যাচাই করার সাথে অর্জন করেছি অনেক অভিজ্ঞতা “

পুরান ঢাকার উদ্যোক্তা এসএএম দিলরুবা আলম নিপা। কাজ করেন হোম মেড খাবার নিয়ে। নিপার উদ্যোগের নাম বিশুদ্ধতায় তৃপ্তি। তিনি বলেন, ”সবাই নিজ নিজ পরিচিত বা পছন্দের উদ্যোক্তার থেকে কাবাব কিনেছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে ক্রেতারা কাবাব কিনে উপহার দিয়েছে ঢাকায় থাকা আত্মীয়দের।” তিনি আরও বলেন, ”আমি কেনাকাটা করেছি অন্য উদ্যোক্তাদের থেকেও। কারণ এটি ছিল অভিজ্ঞতা অর্জনের দারুণ সুযোগ।”

কাবাব ওয়েভকে একটি অবিস্মরণীয় ঘটনা হিসেবে দেখছেন পাম্মীর রান্নার হাতেখড়ি-এর উদ্যোক্তা শাম্মি আক্তার পাম্মি। তিনি কেবল ১৪ ঘণ্টায় পেয়েছেন ৫৬ জন কাস্টমার। এদের বেশিভাগ নতুন কাস্টমার। এতে তার বিক্রি হয়েছে ৮০০ এর বেশি কাবাব।

এই বিভাগ থেকে আরও পড়ুন

জেলা ভিত্তিক নিয়োগ দেবে শপআপ
ই-কমার্স

জেলা ভিত্তিক নিয়োগ দেবে শপআপ

উইমেন অব ইন্সপিরেশন অ্যাওয়ার্ডস পেলো শেয়ারট্রিপের সাদিয়া হক
ই-কমার্স

উইমেন অব ইন্সপিরেশন অ্যাওয়ার্ডস পেলো শেয়ারট্রিপের সাদিয়া হক

নরসিংদীতে অনুষ্ঠিত হল দারাজ ফ্যান মিট
ই-কমার্স

নরসিংদীতে অনুষ্ঠিত হল দারাজ ফ্যান মিট

লাইফস্টাইল ব্র্যান্ড ‘বিউটি বুথ’ এর শো-রুম উদ্বোধন
ই-কমার্স

লাইফস্টাইল ব্র্যান্ড ‘বিউটি বুথ’ এর শো-রুম উদ্বোধন

ই-কমার্স: কী-কেন-কীভাবে?
ই-কমার্স

ই-কমার্স: কী-কেন-কীভাবে?

গ্রোসারি ব্যবসার প্রতিবন্ধকতা ও তার সাফল্যের চাবিকাঠি!
ই-কমার্স

গ্রোসারি ব্যবসার প্রতিবন্ধকতা ও তার সাফল্যের চাবিকাঠি!

Load More

ট্রেন্ডিং টপিক

দারাজ ৩.৩ ঈদ সেল – উৎসবের সেরা সব অফার নিয়ে শুরু হলো ‘রিয়েল ঈদ, রিয়েল ডিলস’
ই-কমার্স

দারাজ ৩.৩ ঈদ সেল – উৎসবের সেরা সব অফার নিয়ে শুরু হলো ‘রিয়েল ঈদ, রিয়েল ডিলস’

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বিরুদ্ধে যেসব অস্ত্র দিয়ে লড়াই করছে ইরান
বিবিধ

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বিরুদ্ধে যেসব অস্ত্র দিয়ে লড়াই করছে ইরান

মধ্যপ্রাচ্যে বহুমুখী সংঘাত: দ্বিতীয় দিনের কৌশলগত বিশ্লেষণ ও গতিপ্রকৃতি
মতামত ও বিশ্লেষণ

মধ্যপ্রাচ্যে বহুমুখী সংঘাত: দ্বিতীয় দিনের কৌশলগত বিশ্লেষণ ও গতিপ্রকৃতি

ট্রাম্পের ইরান যুদ্ধে পুড়ছে আমেরিকার ২১০ বিলিয়ন ডলার: বিপাকে মার্কিন অর্থনীতি
বিবিধ

ট্রাম্পের ইরান যুদ্ধে পুড়ছে আমেরিকার ২১০ বিলিয়ন ডলার: বিপাকে মার্কিন অর্থনীতি

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

তিন আন্তর্জাতিক বিমান বন্দরে ফ্রি ওয়াইফাই চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
নির্বাচিত

তিন আন্তর্জাতিক বিমান বন্দরে ফ্রি ওয়াইফাই চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের তিনটি আন্তর্জাতিক বিমানবন্দরে বিনামূল্যে ওয়াইফাই ইন্টারনেট সেবা...

মোটোরোলার চমক, বাজারে এল বুক-স্টাইল ফোল্ডেবল ফোন

মোটোরোলার চমক, বাজারে এল বুক-স্টাইল ফোল্ডেবল ফোন

ইরানি ড্রোনের আঘাতে বিধ্বস্ত মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন

ইরানি ড্রোনের আঘাতে বিধ্বস্ত মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন

অ্যাপল ইভেন্ট আজ: নজর কাড়বে কম দামের ম্যাকবুক ও সাশ্রয়ী আইফোন ১৭ই

অ্যাপল ইভেন্ট আজ: নজর কাড়বে কম দামের ম্যাকবুক ও সাশ্রয়ী আইফোন ১৭ই

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix