Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

গ্রাহকের টাকা ফেরতের সময় জানালো ইভ্যালি

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
মঙ্গলবার, ২৭ সেপ্টেম্বর ২০২২
ইভ্যালিতে চাকরির সুযোগ
Share on FacebookShare on Twitter

পাসওয়ার্ড না থাকায় ইভ্যালির সার্ভার খুলতে পারেননি শামসুদ্দিন চৌধুরী মানিকের পর্ষদ, সম্প্রতি তারা দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছেন। সবশেষ আদালত বাণিজ্য মন্ত্রণালয় এবং ই-ক্যাব থেকে একজন করে পরিচালক সহ নতুন বোর্ড গঠন করে দিয়েছেন। নতুন বোর্ড এক সপ্তাহের মধ্যে সার্ভার চালুর ঘোষণা দিয়েছে। শিগগিরই চালু হবে সার্ভার, ফলে গ্রাহকরা অনলাইনে পণ্য অর্ডার করতে পারবেন ।

জানা গেছে, সুনির্দিষ্ট কিছু পদক্ষেপ নিয়ে সামনে এগিয়ে যাওয়ার পরিকল্পনা করেছে ইভ্যালি। আগামী ১৫ অক্টোবরের মধ্যে সার্ভার চালু করা, আগামী ১ নভেম্বরের মধ্যেই জুন ২০২১ থেকে যে টাকাগুলো এসক্রোতে আছে সেগুলো রিফান্ড শুরু করা, এসএসএল কর্মাসের ব্যাংক ডিপোজিট টাকাগুলো ১-৩০ নভেম্বরের মধ্যে রিফান্ড করা ইত্যাদি।

দেশে বহুল পঠিত এক অনলাইন পোর্টালের বরাতে জানা গেছে, মোবাইল ফিনান্সিয়াল সার্ভিসেস (এমএফএস) বিকাশ, রকেটসহ সব মোবাইল ব্যাংকিংয়ের টাকাগুলো ১৫ নভেম্বর থেকে ১৫ ডিসেম্বরের মধ্যেই রিফান্ড হবে। তবে নগদ গেটওয়ের রিফান্ড পেতে একটু সময় লাগবে, সেটি ১৫ নভেম্বর থেকে আগামী বছরের ১৫ জানুয়ারি পর্যন্ত সময় লাগবে। যাদের অর্ডার ৩০ জানুয়ারি ২০২১ এর আগে তাদের টাকা রিফান্ড হতে সময় লাগবে এখন থেকে আরো ১২ মাস। আর যাদের অর্ডার ৩০ জানুয়ারি ২০২১ থেকে ৬ জুন ২০২১ তাদের টাকা রিফান্ড হতে সময় লাগবে এখন থেকে আরো ১৮ মাস।

যাদের ইভ্যালি থেকে দেওয়া রিফান্ডের চেক আছে এবং যেহেতু চেকের সময় ৬ মাস পেরিয়ে গেছে তাদের চেক-কে বলা হয় স্টেল বা বাসি চেক। কোনো চেক যখন উল্লেখিত তারিখের ৬ মাস বা ১৮০ দিন পরে ব্যাংকে উপস্থাপন করা হয় তখন তাকে স্টেল চেক বলে। এ ধরনের চেকের বিপরীতে ব্যাংক কখনো টাকা দেয় না। আর তাই ইভ্যালি কর্তৃপক্ষ সেই চেকগুলো আবার ফেরত নেবে। এছাড়া সর্বোচ্চ ১৮ মাসের মধ্যেই সব দেনা পরিশোধ করবে বলেও জানা গেছে।

ইভ্যালির ভেরিফাইড ফেসবুক ভেরিফাইড পেজ থেকে জানা গেছে, প্রতিষ্ঠানটি বর্তমানে দুই পদ্ধতিতে ব্যবসা পরিচালনা করবে। প্রথম তাদের বিজনেস মডেল হবে COD (Cash On Delivery), অর্থাৎ পণ্য হাতে পেয়ে মূল্য পরিশোধ এবং PnP (Pick And Pay), পণ্য পিকাপ পয়েন্ট থেকে সংগ্রহ করে মূল্য পরিশোধ।

ইভ্যালি তাদের ভেরিফাইড এক ফেসবুক পোস্টে বলছে, ইভ্যালি গ্রাহকদের নিরাপদ এবং আকর্ষণীয় কেনাকাটার অংশ হিসেবে নতুন সার্ভিস হিসেবে যুক্ত হয়েছে পিক এন্ড পে। একজন গ্রাহক ইভ্যালির পিক এন্ড পে সার্ভিসের মাধ্যমে আকর্ষণীয় মূল্যে ইভ্যালির ওয়েবসাইট থেকে পণ্য অর্ডার করে সরাসরি ব্র্যান্ড শপ অথবা দোকান থেকে পণ্য সংগ্রহ করে সেলারকেই পেমেন্ট করে দিবে। এতে করে সেলার এবং কাস্টমারদের মধ্যে বিশ্বাস স্থাপন এর পাশাপাশি সেলারদের ব্যাপক পরিচিতি এবং বিক্রি বাড়বে। এবং গ্রাহকও সম্পূর্ণ নিরাপদ কেনাকাটা করতে পারবে। পিক এন্ড পে সার্ভিসে সেলারদের পণ্যের স্টক শোরুমে অথবা সেলারের ওয়্যারহাউসে পৃথকভাবে সংরক্ষন করবে।
পিক এন্ড পে সার্ভিস মডেলঃ

১। কাস্টমারগণ ইভ্যালির ওয়েবসাইটে পিক এন্ড পে সার্ভিস থেকে পণ্য অর্ডার করবে।
২। অর্ডারকৃত পণ্য সেলারের ব্র্যান্ড শপ অথবা দোকানের ঠিকানা অনুযায়ী স্থান থেকে পণ্য সংগ্রহ করতে হবে।
৩। অর্ডার কনফার্ম হওয়ার ৭ দিনের মধ্যে গ্রাহককে প্রোডাক্ট সংগ্রহ করতে হবে।
৪। শপে সরাসরি পণ্য দেখে পণ্যের গুণগত মান পছন্দ না হলে, গ্রাহক সেই অর্ডার বাতিল করতে পারবেন।
৫। পণ্য হাতে পাওয়ার পর গ্রাহকের অর্ডার প্যানেল থেকে ‘রিসিভ’ বাটন প্রেস করতে হবে।
৬। পণ্য সংগ্রহের পর মূল্য পরিশোধ করে অর্ডার প্যানেল থেকে ডেলিভারড মার্ক করতে হবে।
৭। অর্ডার প্যানেল থেকে রিসিভ বাটন প্রেস করার পর ২৪ ঘণ্টার মধ্যে অটোমেটেড ডেলিভারড দেখাবে।
৮। সেলার অর্ডার কনফার্ম করার পর গ্রাহক অর্ডার বাতিল করতে পারবে না।

Tags: ইভ্যালি

এই বিভাগ থেকে আরও পড়ুন

বিনয়ার কাস্টমার মিটআপে দেশি কুর্তিতে বউ
ই-কমার্স

বিনয়ার কাস্টমার মিটআপে দেশি কুর্তিতে বউ

এক্সপার্ট
ই-কমার্স

ফ্লাইট এক্সপার্টের পতন: গ্রাহকের অগ্রিম টাকায় ফের আস্থার সংকট

টেকসই উন্নয়নের জন্য স্মার্ট উদ্ভাবন শীর্ষক সাইড ইভেন্ট আয়োজন
প্রযুক্তি সংবাদ

টেকসই উন্নয়নের জন্য স্মার্ট উদ্ভাবন শীর্ষক সাইড ইভেন্ট আয়োজন

ইভ্যালির সম্পদ বিক্রি-হস্তান্তরে নিষেধাজ্ঞা
ই-কমার্স

ইভ্যালির ২২ গ্রাহকের অগ্রিম টাকা ফেরত দিতে রুল

দেশে বিক্রি মোবাইল ফোনের ৯৫ শতাংশ এখানেই তৈরি হয়: পলক
প্রযুক্তি সংবাদ

দেশে বিক্রি মোবাইল ফোনের ৯৫ শতাংশ এখানেই তৈরি হয়: পলক

প্রযুক্তি সংবাদ

দেশ ছাড়লেন শেখ হাসিনা ও শেখ রেহানা

Load More

ট্রেন্ডিং টপিক

ইরানের হামলায় দুবাইয়ে বাড়ি-গাড়ি কেনা বাংলাদেশী ধনকুবেরদের মধ্যে উদ্বেগ বাড়ছে
অর্থ ও বাণিজ্য

ইরানের হামলায় দুবাইয়ে বাড়ি-গাড়ি কেনা বাংলাদেশী ধনকুবেরদের মধ্যে উদ্বেগ বাড়ছে

মার্কিন ঘাঁটিতে ইরানি হামলায় অন্তত ২০০ সামরিক সদস্য হতাহত
বিবিধ

মার্কিন ঘাঁটিতে ইরানি হামলায় অন্তত ২০০ সামরিক সদস্য হতাহত

ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সক্ষমতা কেমন
বিবিধ

ইসরায়েল লক্ষ্য করে আবার ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান

‘কোনো সীমারেখা নেই, মধ্যপ্রাচ্যে সব মার্কিন-ইসরায়েলি স্থাপনা এখন বৈধ লক্ষ্যবস্তু’
বিবিধ

‘কোনো সীমারেখা নেই, মধ্যপ্রাচ্যে সব মার্কিন-ইসরায়েলি স্থাপনা এখন বৈধ লক্ষ্যবস্তু’

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ইরানি প্রেসিডেন্টের সঙ্গে ফোনালাপ পুতিনের
বিবিধ

ইরানি প্রেসিডেন্টের সঙ্গে ফোনালাপ পুতিনের

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন...

ইসরায়েলে রাতভর ভয়াবহ হামলা চালিয়েছে ইরান

ইসরায়েলে রাতভর ভয়াবহ হামলা চালিয়েছে ইরান

জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি পরীক্ষায় নকল ধরায় শিক্ষককে মারধর

জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি পরীক্ষায় নকল ধরায় শিক্ষককে মারধর

নাথিংয়ের নতুন ফোন আসছে, যেসব আপডেট পাবেন

নাথিংয়ের নতুন ফোন আসছে, যেসব আপডেট পাবেন

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix