Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

দারাজ অ্যাপেই বিপিএল’২৩ এর ফ্রি লাইভস্ট্রিম

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
মঙ্গলবার, ৬ ডিসেম্বর ২০২২
দারাজ অ্যাপেই বিপিএল’২৩ এর ফ্রি লাইভস্ট্রিম
Share on FacebookShare on Twitter

বাংলাদেশের ক্রিকেট অনুরাগীদের জন্য দেশের শীর্ষস্থানীয় অনলাইন মার্কেটপ্লেস দারাজ বাংলাদেশ আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল’২৩) ম্যাচগুলো লাইভস্ট্রিম করবে! দারাজ বিসিবি, সিইএমএস গ্লোবাল এবং ডব্লিউএসটি কনসোর্টিয়ামের সাথে অংশীদারিত্বে বিপিএল টি২০ (নবম সিজন) এর ম্যাচগুলো লাইভ স্ট্রিমিং করবে। আগ্রহীরা দারাজের অফিশিয়াল মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে বিনামূল্যে প্রতিটি রোমাঞ্চকর ম্যাচ উপভোগ করতে পারবেন।

রাজধানীর দ্য ওয়েস্টিন ঢাকায় এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দারাজ বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মোস্তাহিদল হক, প্রতিষ্ঠানটির সিসিএও এএইচএম হাসিনুল কুদ্দুস (রুশো), সিসিও খন্দকার তাসফিন আলম সহ দারাজের ঊর্ধ্বতন অন্যান্য কর্মকর্তাবৃন্দ। বিসিবি থেকে উপস্থিত ছিলেন বিশেষ অতিথি বিসিবি’র সিইও নিজাম উদ্দিন চৌধুরী, বিপিএল গভর্নিং কাউন্সিল এর সদস্য সচিব ও বিসিবি’র পরিচালক মোহাম্মদ ইসমাইল হায়দার মল্লিক এবং এর অন্যান্য প্রতিনিধিবৃন্দ। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডব্লিউএসটি’র সিইও বিজনেস হেড মাকসুদুর রহমান, সিইএমএস’র চেয়ারম্যান ও গ্রুপ ম্যানেজিং ডিরেক্টর মেহেরুন এন ইসলাম, সিইএমএস’র নির্বাহী পরিচালক তানভীর কামরুল ইসলাম এবং বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিবৃন্দ।

ক্রেতাদের প্রাধান্য দিয়ে দারাজ বাংলাদেশ ক্রমাগত বিভিন্ন অনন্য উদ্যোগ গ্রহণ করেছে। বিসিবি’র সাথে এই অংশীদারিত্ব হলো দারাজের আরেকটি উল্লেখযোগ্য অগ্রগতি; যা সময়োপযোগী কাজের মাধ্যমে ব্যবহারকারীর অভিজ্ঞতা বাড়ানোর জন্য প্রতিষ্ঠানটির প্রচেষ্টাগুলোর বহিঃপ্রকাশ। অংশীদারিত্বটি সিইএমএস এর অধীনে করা হয়েছে। সিইএমএস হলো এমন একটি প্রতিষ্ঠান যারা মাল্টিন্যাশনাল এক্সিবিশন (বহুজাতিক প্রদর্শনী) ও পেশাদার বিটুবি ট্রেড শো আয়োজনে প্রতিশ্রুতিবদ্ধ। সিইএমএস-গ্লোবাল ও ডব্লিউএসটি কনসোর্টিয়াম বিপিএল এর মিডিয়া স্বত্বাধিকারী; যারা আসন্ন বিপিএল ম্যাচগুলো অনলাইন স্ট্রিমিং এর জন্য দারাজকে যুক্ত করেছে।

চু্ক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা সিইএমএস-গ্লোবাল এবং বিপিএল এর মিডিয়া স্বত্বের ওপর আলোকপাত করার সময় ব্যবহারকারীদের সেরা অভিজ্ঞতা নিশ্চিত করতে দারাজের ক্রমবর্ধমান ভূমিকা নিয়ে আলোচনা করেন। বিপিএলের প্রতিনিধিরা সকল অংশীজনদের সফল প্রচেষ্টার জন্য সবাইকে অভিনন্দন জানিয়েছেন এবং বিপিএলের আসন্ন নবম আসর নিয়ে বিস্তৃত আলোচনা করেছেন।

অনুষ্ঠানে দারাজ বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মোস্তাহিদল হক বলেন, “বাংলাদেশের মানুষ এখন দারাজের মাধ্যমে বিনামূল্যে বিপিএল’র (বাংলাদেশ প্রিমিয়ার লিগ) ৯ম আসর দেখার সুযোগ পাবেন। দারাজ দেশজুড়ে মানুষের ভালোবাসা ও আস্থা অর্জন করেছে। আমরা ক্রিকেট পাগল জাতি; এখন ক্রিকেট নিয়ে মানুষের ভালোবাসায় দারাজ আরও সামনে এগিয়ে যেতে চায়। এ উদ্যোগের ফলে এখন মানুষ নানা ব্যস্ততার মাঝেও সহজে দারাজের অ্যাপের মাধ্যমে তাদের পছন্দের ম্যাচগুলো দেখার সুযোগ পাবেন সবখানেই। আমাদের এ উদ্যোগ গ্রহণের সুযোগ দেয়ার আমি জন্য বিসিবি, ডব্লিউএসটি কনসোর্টিয়াম ও সিইএমএস গ্লোবালকে ধন্যবাদ জানাই।”

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সিইও নিজাম উদ্দিন চৌধুরী বলেন, “বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ২০২৩ এর আসরের সবগুলো ম্যাচ সরাসরি সম্প্রচার করতে দারাজ এগিয়ে আসায় আমি অত্যন্ত আনন্দিত। বর্তমানে, বিপিএল নিঃসন্দেহে দেশের সবচেয়ে জনপ্রিয় ঘরোয়া ক্রিকেটের আসর। ক্রিকেটের জনপ্রিয়তাকে আরো বেশি মানুষের মধ্যে ছড়িয়ে দিতে এ ধরনের উদ্যোগ নেয়ায় এবং বাংলাদেশ ক্রিকেটের উন্নতিতে অবদান রাখায় আমি দারাজকে ধন্যবাদ জানাই। পাশাপাশি, আসন্ন বিপিএল টি২০ আসরের মিডিয়া রাইটস অর্জন করায় সিইএমএস গ্লোবাল ও ডব্লিউএসটি কনসোর্টিয়ামকেও ধন্যবাদ।”

Tags: দারাজ

এই বিভাগ থেকে আরও পড়ুন

ই-কমার্স উন্নয়নে নারীদের অংশগ্রহণ বাড়ছে
ই-কমার্স

ই-কমার্স উন্নয়নে নারীদের অংশগ্রহণ বাড়ছে

এক লাখ মেম্বারের মাইলফলকে উই
ই-কমার্স

এক লাখ মেম্বারের মাইলফলকে উই

ই-কমার্স খাতে বিনিয়োগ পেতে উদ্যোক্তাদের দক্ষতা বাড়াতে হবে
ই-কমার্স

ই-কমার্স খাতে বিনিয়োগ পেতে উদ্যোক্তাদের দক্ষতা বাড়াতে হবে

শীঘ্রই ডেলিভারির পাশাপাশি বিভিন্ন সুখবর দিবে ইভ্যালি: রাসেল
ই-কমার্স

খুব শীঘ্রই ইভ্যালিকে লাভজনক প্রতিষ্ঠান হিসেবে ঘোষণা করা হবে: রাসেল

অ্যামাজন-ইবে ব্যবহার করে পণ্য বিক্রি করতে পারবেন দেশের রফতানিকারকরা
অর্থ ও বাণিজ্য

অ্যামাজন-ইবে ব্যবহার করে পণ্য বিক্রি করতে পারবেন দেশের রফতানিকারকরা

ভুয়া অনলাইন শপিং সাইট চেনার উপায়
ই-কমার্স

করোনায় অনলাইন শপিংয়ে যেসব সাবধানতা মেনে চলা জরুরি

Load More

ট্রেন্ডিং টপিক

বিশ্বজুড়ে ইসরায়েলি দূতাবাসে হামলার হুমকি ইরানের
বিবিধ

বিশ্বজুড়ে ইসরায়েলি দূতাবাসে হামলার হুমকি ইরানের

মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস ২০২৬-এ আলোচিত যত প্রযুক্তি
প্রযুক্তি সংবাদ

মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস ২০২৬-এ আলোচিত যত প্রযুক্তি

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে হামিমকে ছাত্রদল থেকে অব্যাহতি
শিক্ষা ও ক্যাম্পাস

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে হামিমকে ছাত্রদল থেকে অব্যাহতি

মধ্যপ্রাচ্যে সংঘাতে ৪ বাংলাদেশি মারা গেছেন : প্রবাসীকল্যাণ মন্ত্রী
সোশ্যাল মিডিয়া

মধ্যপ্রাচ্যে সংঘাতে ৪ বাংলাদেশি মারা গেছেন : প্রবাসীকল্যাণ মন্ত্রী

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফ্যামিলি কার্ড কীভাবে পাবেন, আবেদন করতে যা যা লাগবে

ফ্যামিলি কার্ড কীভাবে পাবেন, আবেদন করতে যা যা লাগবে

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

গ্রাহককেন্দ্রিক কৌশলের ধারাবাহিকতায় নতুন এক্সপেরিয়েন্স সেন্টার চালু বাংলালিংকের
টেলিকম

গ্রাহককেন্দ্রিক কৌশলের ধারাবাহিকতায় নতুন এক্সপেরিয়েন্স সেন্টার চালু বাংলালিংকের

রাজধানীতে নিজেদের প্রধান কার্যালয়ে নতুন একটি এক্সপেরিয়েন্স সেন্টার...

বাংলাদেশ থেকে ইন্টারনেট ব্যান্ডউইডথ আমদানি করবে ভুটান

বিএসসিপিএলসি’র ধামাকা অফার: সাবমেরিন কেবল ব্যান্ডউইডথে বিশেষ বোনাস ও মূল্যছাড়

রবি ওয়াইফাই কিনে স্মার্ট টিভি ও শপিং ভাউচার জেতার সুযোগ

রবি ওয়াইফাই কিনে স্মার্ট টিভি ও শপিং ভাউচার জেতার সুযোগ

এসি চালানো শিখতে আট কর্মকর্তার যুক্তরাষ্ট্র ভ্রমণ!

এসি চালানো শিখতে আট কর্মকর্তার যুক্তরাষ্ট্র ভ্রমণ!

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix