Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

১৩ ই-কমার্সের গ্রাহককে ৩০৩ কোটি টাকা ফেরত

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বুধবার, ২৮ ডিসেম্বর ২০২২
ই-কমার্স: ইভ্যালি দিয়ে শুরু আলেশায় শেষ
Share on FacebookShare on Twitter

চলতি বছরের এপ্রিল থেকেই দেশের বিভিন্ন ই-কমার্স প্রতিষ্ঠানের কাছে গ্রাহকের আটকে থাকা টাকা ফেরত দেওয়ার প্রক্রিয়ায় রয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। এর ধারাবাহিকতায় গত ৬ ডিসেম্বর পর্যন্ত বিভিন্ন গেটওয়েতে ১৩ ই-কমার্সের মোট ৩৪ হাজার ৬৯০ গ্রাহকের আটকে থাকা ৩০২ কোটি ৯৩ লাখ ৫৮ হাজার ৫৭৭ টাকা ফেরত দেওয়া হয়েছে। প্রতারক এসব ই-কমার্স প্রতিষ্ঠানের এমন প্রায় ৫৬১ কোটি টাকা বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন পেমেন্ট গেটওয়েতে আটকে পড়ে, যা এখন মন্ত্রণালয়ের উদ্যোগে পাওনাদাররা ফিরে পেতে শুরু করেছেন।

কেন্দ্রীয় ডিজিটাল ই-কমার্স সেলের তত্ত্বাবধানে গ্রাহকের অর্থ ফেরত দেওয়ার তালিকায় থাকা প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে—কিউকম, আলেশা মার্ট, দালাল প্লাস, বুমবুম, আনন্দের বাজার, থলে ডটকম, ধামাকা, শ্রেষ্ঠ ডটকম, আলিফ ওয়ার্ল্ড, বাংলাদেশ ডিল, সফেটিক, ৯৯-গ্লোবাল ও আদিয়ান মার্ট।

বাণিজ্য মন্ত্রণালয় সংশ্লিষ্ট সূত্রমতে, গ্রাহকের পাওনা অর্থ ফেরত দেওয়ার এ প্রক্রিয়া অব্যাহত আছে। এতে নতুন তালিকায় যোগ হচ্ছে আরও তিন ই-কমার্স প্রতিষ্ঠান। এগুলো হলো- ইভ্যালি, সিরাজগঞ্জ শপ ও আলাদীনের প্রদীপ। যদিও এ তিন প্রতিষ্ঠানের গ্রাহকের টাকা ফেরত দেওয়া কবে থেকে শুরু হবে, তা এখনো সিদ্ধান্ত হয়নি। তবে এটি নির্ভর করবে গ্রাহকদের তালিকা পাওয়া এবং গেটওয়েতে আটকে থাকা অর্থের পরিমাণ সুনির্দিষ্টভাবে জানার ওপর। কারণ, ইভ্যালির ক্ষতিগ্রস্ত গ্রাহকদের পূর্ণাঙ্গ তালিকা মন্ত্রণালয়ের হাতে নেই। এ ছাড়া কত টাকা আটকে আছে, তা-ও জানা দরকার।

এদিকে ইভ্যালিসহ তিন প্রতিষ্ঠানের বিভিন্ন গেটওয়ে এবং ব্যাংক হিসাবে কী পরিমাণ নগদ অর্থ জমা আছে এবং গ্রাহক সংখ্যা কত, তা জানতে চেয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। এসব প্রতারক প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবে টাকার সন্ধান পাওয়া গেলে তা বাণিজ্য মন্ত্রণালয় উদ্যোগী হয়ে গ্রাহদের ফিরিয়ে দেবে।

এ লক্ষ্যে গত সপ্তাহে মন্ত্রণালয়ের উপসচিব (ডিজিটাল ই-কমার্স সেল) মোহাম্মদ সাঈদ আলী স্বাক্ষরিত তিনটি পৃথক চিঠি পাঠানো হয়েছে। এতে ব্যাংক হিসাব চাওয়ার পাশাপাশি তাদের কাছে কত গ্রাহক টাকা পায়, পাওনা টাকার মোট পরিমাণ এবং তার থেকে এখন পর্যন্ত বিভিন্ন প্রক্রিয়ায় কী পরিমাণ অর্থ ফেরত দেওয়া হয়েছে, কী পরিমাণ গ্রাহকের পাওনা বাকি আছে, তার হালনাগাদ তথ্য দিতে বলা হয়েছে। ১৩ ডিসেম্বরের মধ্যে এসব তথ্য পাঠাতে সংশ্লিষ্ট ই-কমার্স প্রতিষ্ঠানের ব্যবস্থাপকদের নির্দেশনাও দেওয়া হয়।

জানতে চাইলে বাণিজ্য মন্ত্রণালয়ের কেন্দ্রীয় ই-কমার্স সেলের প্রধান মোহাম্মদ সাঈদ আলী বলেন, ব্যাংকের হিসাবের তথ্য চাওয়ার মূল কারণ গ্রাহকদের টাকা ফেরত দেওয়া। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর ব্যাংকে টাকা থাকলে ওই টাকা গ্রাহকদের ফেরত দেওয়া সহজ হবে। নইলে ভিন্ন পদক্ষেপ নিয়ে এগোতে হবে। আমরা চাই, ক্ষতিগ্রস্ত সব গ্রাহক তার পাওনা অর্থ ফিরে পাক।

এক প্রশ্নের জবাবে সাঈদ আলী বলেন, এখনো কোনো প্রতিষ্ঠান জবাব দেয়নি। তবে ইভ্যালি আমাদের সঙ্গে যোগাযোগ করেছে। আশা করছি, নির্দিষ্ট সময়ের মধ্যে জানতে চাওয়া তথ্য পেয়ে যাব।

সূত্র জানায়, ইভ্যালি গ্রাহকদের কাছ থেকে ১ হাজার কোটি টাকা হাতিয়ে নিয়েছে। সিরাজগঞ্জ শপের বিরুদ্ধে ৪৭ কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে। এ ছাড়া দেশব্যাপী প্রতারণার জাল বিছানো কোম্পানির নাম ‘আলাদীনের প্রদীপ।’ কোম্পানির মালিক মেহেদী হাসান মুন আলাদীনের প্রদীপ হাতে পেলেও আর্তনাদ করছেন টাকা দিয়ে পণ্যের অপেক্ষায় থাকা ক্রেতারা।

জানা যায়, ইভ্যালি থেকে ক্ষতিগ্রস্ত গ্রাহকরা এক টাকাও ফেরত পাননি। প্রতিষ্ঠানটির চেয়ারম্যান শামীমা নাসরিন জামিনে বেরিয়ে এসে নতুন করে বাণিজ্যিক কার্যক্রম শুরু করলেও পুরোনো গ্রাহকদের অর্থ ফেরতের নিশ্চয়তা দিতে পারেননি। টাকা ফেরতের বিষয়ে সম্প্রতি এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, অবশ্যই আমাদের টাকা রিফান্ডের পরিকল্পনা রয়েছে। এজন্য আমাদের সার্ভার ওপেন করে দিতে হবে। সার্ভার ওপেন না করলে এটি সম্ভব হবে না। এজন্য আমাজনের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে হবে। কিন্তু প্রতিষ্ঠানের এমডি মোহাম্মদ রাসেল কারাগারে থাকায় তা সম্ভব হচ্ছে না।

ইভ্যালির ব্যাংক হিসাব স্থগিত করেছে বাংলাদেশ ব্যাংকের নিয়ন্ত্রণাধীন প্রতিষ্ঠান আর্থিক গোয়েন্দা ইউনিট (বিএফআইইউ)। ফলে ব্যাংক হিসাবের তথ্য চাওয়ার পর ইভ্যালি থেকে মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করা হয়। ইভ্যালির পক্ষ থেকে মৌখিকভাবে জানানো হয়েছে, তাদের ব্যাংক হিসাব জব্ধ আছে। এটি খুলে দেওয়া হলে ব্যাংক হিসাবের তথ্য সরবরাহ করতে পারবে।

সংশ্লিষ্ট সূত্রমতে, ই-কমার্স প্রতিষ্ঠানগুলোর মধ্যে কিউকমের গ্রাহকরা সবচেয়ে বেশি অর্থ ফেরত পেয়েছে। তবে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী জামিনে বেরিয়ে আসার পর টাকা ফেরতের কার্যক্রম থেমে গেছে। একাধিকবার তাগাদা দেওয়া সত্ত্বেও ক্ষতিগ্রস্ত গ্রাহকের তালিকা দেয়নি তারা। ফলে এসক্রো সার্ভিসে আটকে থাকা টাকাও গ্রাহকদের ফেরত দেওয়া সম্ভব হচ্ছে না।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: ই-কমার্স

এই বিভাগ থেকে আরও পড়ুন

গেমস খেললে উপার্জনের সুযোগ দিচ্ছে গুগল
গেম

গেমস খেললে উপার্জনের সুযোগ দিচ্ছে গুগল

দেশের জন্য গৌরব বয়ে আনা তরুণদের সহায়তা করা হবে: ফয়েজ আহমদ তৈয়্যব
প্রযুক্তি সংবাদ

দেশের জন্য গৌরব বয়ে আনা তরুণদের সহায়তা করা হবে: ফয়েজ আহমদ তৈয়্যব

দেশের ৬০ শতাংশ ভৌগোলিক এলাকার প্রায় ১০ কোটি মানুষ দ্রুতগতির ইন্টারনেট সুবিধা পাচ্ছে: পররাষ্ট্রমন্ত্রী
প্রযুক্তি সংবাদ

দেশের ৬০ শতাংশ ভৌগোলিক এলাকার প্রায় ১০ কোটি মানুষ দ্রুতগতির ইন্টারনেট সুবিধা পাচ্ছে: পররাষ্ট্রমন্ত্রী

নির্বাচিত

অপো এ৫ স্মার্টফোন বিস্ফোরণে তরুণ আহত

পিক্সার ল্যাম্পের আদলে নতুন এআই রোবট আনছে অ্যাপল
নির্বাচিত

পিক্সার ল্যাম্পের আদলে নতুন এআই রোবট আনছে অ্যাপল

২০০ কোটি টাকা দিতে রাজি গ্রামীণফোন
টেলিকম

পিছু হটলো গ্রামীণফোন

Load More

ট্রেন্ডিং টপিক

হিউম্যানয়েড রোবটই গাড়ি তৈরির ভবিষ্যৎ —বিএমডব্লিউ
অটোমোবাইল

হিউম্যানয়েড রোবটই গাড়ি তৈরির ভবিষ্যৎ —বিএমডব্লিউ

গ্রামীণফোনের VoWiFi সেবা: প্রযুক্তিগত সীমাবদ্ধতা নাকি অপ্রয়োজনীয় গ্রাহক হয়রানি?
টেলিকম

গ্রামীণফোনের VoWiFi সেবা: প্রযুক্তিগত সীমাবদ্ধতা নাকি অপ্রয়োজনীয় গ্রাহক হয়রানি?

মুগদায় বসুন্ধরা শুভসংঘের মাদকবিরোধী আলোচনা ও শপথ
বিবিধ

মুগদায় বসুন্ধরা শুভসংঘের মাদকবিরোধী আলোচনা ও শপথ

চিপ নিষেধাজ্ঞায় লাভবান চীন, যুক্তরাষ্ট্রকে ‘ধন্যবাদ’ হুয়াওয়ে চেয়ারম্যানের
প্রযুক্তি সংবাদ

চিপ নিষেধাজ্ঞায় লাভবান চীন, যুক্তরাষ্ট্রকে ‘ধন্যবাদ’ হুয়াওয়ে চেয়ারম্যানের

সপ্তাহের সবচেয়ে পঠিত

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

স্মার্টফোনের সংজ্ঞাই বদলে দেবে আইফোন ২০

স্মার্টফোনের সংজ্ঞাই বদলে দেবে আইফোন ২০

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

এআই গ্রহণে শীর্ষে এনভিডিয়া, পরে অ্যামাজন, মেটা: গবেষণা
নির্বাচিত

এআই গ্রহণে শীর্ষে এনভিডিয়া, পরে অ্যামাজন, মেটা: গবেষণা

আধুনিক বিশ্বে প্রতিটি প্রযুক্তি কোম্পানিই কৃত্রিম বুদ্ধিমত্তা বা...

সেই সাদা মহিষ এবার কাঁপাল ক্রিপ্টো মার্কেট

সেই সাদা মহিষ এবার কাঁপাল ক্রিপ্টো মার্কেট

সস্তা স্মার্টফোন এখন বিলাসিতা: বৈশ্বিক মেমোরি সংকটে বিপাকে বাংলাদেশের বাজেট ক্রেতারা

সস্তা স্মার্টফোন এখন বিলাসিতা: বৈশ্বিক মেমোরি সংকটে বিপাকে বাংলাদেশের বাজেট ক্রেতারা

৬৫০০এমএএইচ ব্যাটারিসহ আরও যা যা থাকছে মটোরোলার নতুন ফোনে

৬৫০০এমএএইচ ব্যাটারিসহ আরও যা যা থাকছে মটোরোলার নতুন ফোনে

মাসের সবচেয়ে পঠিত

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

৮ জিবি র‍্যামের সেরা ১৫ স্মার্টফোন

৮ জিবি র‍্যামের সেরা ১৫ স্মার্টফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

২৮ ডিসেম্বর ২০২২

১৩ ই-কমার্সের গ্রাহককে ৩০৩ কোটি টাকা ফেরত

Techzoom.TV |
TechzoomTV