Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

৯-এর উল্লাসে দারাজ বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Thursday, 31 August 2023
৯-এর উল্লাসে দারাজ বাংলাদেশ
Share on FacebookShare on Twitter

এক পা, দুই পা করে সুদীর্ঘ পথ পাড়ি দিয়ে নয় বছরে পদার্পণ করল দেশের শীর্ষস্থানীয় মার্কেটপ্লেস দারাজ বাংলাদেশ। প্রতিষ্ঠাবার্ষিকীতে মানুষের কেনাকাটার উল্লাসের মাত্রা বাড়িয়ে দিতে দারাজ নিয়ে এসেছে নতুন ক্যাম্পেইন “৯-এর উল্লাস” । অগণিত ক্রেতা ও সহযোগীদের প্রতি ভালোবাসার নিদর্শন হিসেবে এই ক্যাম্পেইন আয়োজন করা হচ্ছে।

আজ রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে এক আড়ম্বরপূর্ণ সংবাদ সম্মেলনের মাধ্যমে এই ক্যাম্পেইনের ঘোষণা দেয়া হয়। “এইটা, ঐটা, যেইটা লাগে, সবই কিনুন দারাজ-এ” স্লোগান নিয়ে এই ক্যাম্পেইনটি শুরু হবে সেপ্টেম্বর ১২ তে, চলবে সেপ্টেম্বর ২৪, ২০২৩ পর্যন্ত।

ফ্যাশন, বিউটি, মার্ট, মল, হোম এন্ড লিভিং, লাইফস্টাইল, নিত্য ব্যবহার্য পণ্য সহ দারাজের বিস্তৃত ক্যাটাগরি নিয়ে এই আয়োজনটি করা হয়েছে ক্রেতাদের জীবনযাপনের উপযোগী সকল পণ্য সামগ্রি নিয়ে যা তাদের দিবে কেনাকাটায় এক ভিন্ন মাত্রা।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, দারাজ বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মোস্তাহিদল হক, গ্রুপ চিফ কমার্শিয়াল অফিসার লু ইয়াও, চিফ অপারেটিং অফিসার খন্দকার তাসফিন আলম, চিফ কর্পোরেট অ্যাফেয়ার্স অফিসার এ এইচ এম হাসিনুল কুদ্দুস রুশো সহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। এছাড়াও জনপ্রিয় সেলিব্রিটি, ইনফ্লুয়েন্সার, এবং দারাজের বাণিজ্যিক মুখপাত্রগণের অংশগ্রহণে অনুষ্ঠানটি আরও প্রাণবন্ত হয়ে উঠে।

দেশব্যাপী অগণিত শুভানুধ্যায়ীদের ধন্যবাদ দিয়ে দারাজ বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মোস্তাহিদল হক বলেন, “প্রতিষ্ঠাবার্ষিকীর এই ক্ষনে আমি দারাজের নয় বছরের যাত্রার কথা স্মরণ করতে চাই। ছোট একটি পরিসর থেকে দেশসেরা ই-কমার্স মার্কেটপ্লেস হয়ে উঠার গল্পটা অনেক রোমাঞ্চকর। এই সময়ে দারাজ নিজেদেরকে পরিণত করেছে, পেয়েছে আলিবাবার প্রযুক্তিগত ও লজিস্টিকাল সহায়তা, সাথে দূরদর্শী নেতৃত্বের দক্ষতা। এর মাধ্যমে আমরা আমাদের অ্যাপের ব্যবহারকে সহজ করতে সক্ষম হয়েছি আর আমাদের ক্রেতাদের দিয়েছি সর্বোত্তম কেনাকাটার অভিজ্ঞতা। সামাজিক উন্নয়নের পাশাপাশি আমরা পণ্যের গুণগত মান নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।”

এ প্রসঙ্গে দারাজের গ্রুপ চিফ কমার্শিয়াল অফিসার লু ইয়াও বলেন, “ক্রেতাদের নিত্য নতুন অফার দেয়ার পাশাপাশি বিক্রেতাদের সব রকমের সহায়তা দেয়াই আমাদের নবম বর্ষপূর্তির প্রতিশ্রুতি। সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমরা একটি আলোকিত এবং স্মার্ট বাংলাদেশ গড়তে অবদান রাখতে পারি যা দেশের উন্নয়নে বড় ভূমিকা পালন করবে। ৯ এর উল্লাসে আমি অত্যন্ত আনন্দের সাথে জানাতে চাই, বর্ষপূর্তির এই ক্যাম্পেইনে ক্রেতাদের জন্য থাকছে ৭০% পর্যন্ত ছাড় (নির্দিষ্ট ক্যাটাগরিতে), হট ডিলস, ফ্রি ডেলিভারি (নির্ধারিত ক্ষেত্রে), ফ্ল্যাশ সেল, অগণিত নতুন ব্র্যান্ড লঞ্চ, এভরিডে লো প্রাইস, আর্লি বার্ড ভাউচার, মিস্ট্রি বক্স, অ্যাড টু কার্ট সহ আরও অফার। এই অনন্য অফারগুলো আপনার কেনাকাটার অভিজ্ঞতাকে নতুন করে উজ্জীবিত করার সাথে সাথে আমাদের পাশে থেকে এই যাত্রা উদযাপন করার জন্য তৈরি করা হয়েছে।”

চিফ অপারেটিং অফিসার খন্দকার তাসফিন আলম বলেন, “দারাজ সবসময় সমাজ কে নিয়ে কাজ করতে চায়। পোস্ট অফিস আমাদের রাষ্ট্রীয় সম্পদ, এর যথার্থ ব্যবহার নিশ্চিত করতে এবং তাঁর উন্নতিকল্পে আমরা কাজ করে থাকি। আমরা আনন্দের সাথে জানাতে চাই, এই বর্ষপূর্তি ক্যাম্পেইনে প্রায় ৫০ টির মত কালেকশন পয়েন্ট চালু হবে যার প্রত্যেকটি হচ্ছে পোস্ট অফিস। আমরা আমাদের দক্ষতা এবং প্রযুক্তিগত উৎকর্ষতা দিয়ে পোস্ট অফিসের সাথে একত্রে ক্রেতাদের সর্বোত্তম ডেলিভারি সার্ভিস দিতে পারছি।”

ক্যাম্পেইনটির সহযোগী স্পন্সর হিসেবে আছে ইউনিলিভার, রেকিট, নেসলে, নিভিয়া, বাটা, লোটো, ফারনিকম, ইনফিনিক্স বিডি, ওরাইমো, এবং স্পোর্টসহাউস। আর পেমেন্ট পার্টনার হিসেবে থাকছে বিকাশ,নগদ, ইস্টার্ন ব্যাংক লিমিটেড, ইবিএল যিপ, এইচএসবিসি, সাউথ ইস্ট ব্যাংক লিমিটেড, প্রাইম ব্যাংক লিমিটেড, এন সি সি ব্যাংক, সিটি ব্যাংক এবং ব্রাক ব্যাংক।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: ই-কমার্স মার্কেটপ্লেসই-কমার্স মার্কেটপ্লেস দারাজ বাংলাদেশইউনিলিভারইনফিনিক্স বিডিইবিএল যিপইস্টার্ন ব্যাংক লিমিটেডএইচএসবিসিএন সি সি ব্যাংকএবং স্পোর্টসহাউসওরাইমোদারাজদারাজ বাংলাদেশনগদনিত্য ব্যবহার্য পণ্যনিভিয়ানেসলেপ্রাইম ব্যাংক লিমিটেডফারনিকমফ্যাশনবাটাবিউটিবিকাশমলমার্টরেকিটলাইফস্টাইললোটোসাউথ ইস্ট ব্যাংক লিমিটেডসিটি ব্যাংক

এই বিভাগ থেকে আরও পড়ুন

ছুটে আসা চীনা রকেটের টুকরোতে ঝুঁকি কম: বেইজিং
নির্বাচিত

চীনা রকেটের সেই ধ্বংসাবশেষ আছড়ে পড়লো মালদ্বীপের কাছে

প্রসেসর ঠান্ডা করতে নতুন প্রযুক্তি ব্যবহার করছে শাওমি
নির্বাচিত

প্রসেসর ঠান্ডা করতে নতুন প্রযুক্তি ব্যবহার করছে শাওমি

মাইক্রোসফটের ডুয়াল স্ক্রিন স্মার্টফোন
নির্বাচিত

মাইক্রোসফটের ডুয়াল স্ক্রিন স্মার্টফোন

তথ্যপ্রযুক্তি খাতে ৩ বছরের জন্য কর অব্যাহতির মেয়াদ বৃদ্ধির আহ্বান
নির্বাচিত

তথ্যপ্রযুক্তি খাতে ৩ বছরের জন্য কর অব্যাহতির মেয়াদ বৃদ্ধির আহ্বান

আইফোনের সঙ্গে অ্যানড্রয়েড ফোনের তুলনা কতটা সঠিক
নির্বাচিত

আইফোনের সঙ্গে অ্যানড্রয়েড ফোনের তুলনা কতটা সঠিক

২০২৭ সালে আইফোন ১৯ নয় ২০ বাজারে আনবে অ্যাপল
নির্বাচিত

২০২৭ সালে আইফোন ১৯ নয় ২০ বাজারে আনবে অ্যাপল

Load More

ট্রেন্ডিং টপিক

Snapdragon 8 Elite Gen 6: TSMC-এর পাশাপাশি Samsung-এও তৈরি হতে পারে নতুন ফ্ল্যাগশিপ চিপ
প্রযুক্তি সংবাদ

Snapdragon 8 Elite Gen 6: TSMC-এর পাশাপাশি Samsung-এও তৈরি হতে পারে নতুন ফ্ল্যাগশিপ চিপ

১ দিনের ছুটি নিলেই মিলবে টানা ৫ দিনের ছুটি
প্রযুক্তি সংবাদ

১ দিনের ছুটি নিলেই মিলবে টানা ৫ দিনের ছুটি

সরকারি সা’দত কলেজের হিসাববিজ্ঞান বিভাগের সুবর্ণজয়ন্তী
সোশ্যাল মিডিয়া

সরকারি সা’দত কলেজের হিসাববিজ্ঞান বিভাগের সুবর্ণজয়ন্তী

ভাতা আত্মসাতের অভিযোগে নগদের ৭৮৬ কোটি টাকার শেয়ার জব্দ
নির্বাচিত

ভাতা আত্মসাতের অভিযোগে নগদের ৭৮৬ কোটি টাকার শেয়ার জব্দ

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

বেজেলহীন স্মার্টফোনের নতুন চমক দেখাল টেকনো

বেজেলহীন স্মার্টফোনের নতুন চমক দেখাল টেকনো

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

টেলিটকের 4G WiFi রাউটার উদ্বোধন

টেলিটকের 4G WiFi রাউটার উদ্বোধন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

দেশের বাজারে আসুসের নতুন দুটি মডেলের ল্যাপটপ
নির্বাচিত

দেশের বাজারে আসুসের নতুন দুটি মডেলের ল্যাপটপ

আসুস বাংলাদেশ আজ রাজধানীর উদ্বোধনী অনুষ্ঠানে উন্মোচন করেছে...

রবি এলিট পার্টনার নেটওয়ার্ক সম্প্রসারণ, গ্রাহকদের জন্য ৭৫% পর্যন্ত ডিসকাউন্ট

রবি এলিট পার্টনার নেটওয়ার্ক সম্প্রসারণ, গ্রাহকদের জন্য ৭৫% পর্যন্ত ডিসকাউন্ট

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

৮,০০০ এমএএইচ ব্যাটারি রিয়েলমি সি১০০এক্সে

৮,০০০ এমএএইচ ব্যাটারি রিয়েলমি সি১০০এক্সে

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

31 August 2023

৯-এর উল্লাসে দারাজ বাংলাদেশ

Techzoom.TV |
TechzoomTV