Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

দারাজের ‘১১.১১’ ক্যাম্পেইনে একদিনে ২৯ লাখ ক্রেতা

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Monday, 13 November 2023
দারাজের ‘১১.১১’ ক্যাম্পেইনে একদিনে ২৯ লাখ ক্রেতা
Share on FacebookShare on Twitter

দারাজ ১১.১১ ক্যাম্পেইনের ১১ নভেম্বর ২৯ লক্ষাধিক ক্রেতার দেখা মিলে যা বিক্রেতাদের জন্য অসাধারণ সুযোগ সৃষ্টি করে। এরই পাশাপাশি ক্রেতারা পেয়েছেন সবচেয়ে সুলভ মূল্যে মানসম্পন্ন পণ্য কেনার সুযোগ

দক্ষিণ এশিয়ার শীর্ষস্থানীয় ই-কমার্স মার্কেটপ্লেস দারাজ ইতিমধ্যেই আনুষ্ঠানিকভাবে বছরের সবচেয়ে বড় সেল দারাজ ১১.১১ শুরু করেছে। বিক্রেতা এবং ক্রেতা উভয়ের জীবনমান উন্নত করায় অসাধারণ ভূমিকা পালন করে বছরের সেরা এই বিক্রয়োৎসব। মাত্র ২৪ ঘণ্টায় দারাজের মাধ্যমে ২৯ লক্ষাধিক ক্রেতা যুক্ত হতে পেরেছে ৫৩,০০০ এর বেশী ব্র্যান্ড এবং ছোট ও মাঝারি উদ্যোক্তাদের সাথে। এটি ডিজিটাল অর্থনীতির ক্রমাগত অগ্রগতির দিকনির্দেশনা দেয়। এরই পাশাপাশি দক্ষিণ এশিয়ার সর্বাধিক মানুষের কাছে ই-কমার্সের সুবিধাগুলি পৌঁছে দেয়া সুনিশ্চিত করে।

সর্বোত্তম দাম অফারের মাধ্যমে ক্রেতাদের জন্য একটি উন্নত মানের জীবন নিশ্চিত করা:
বর্তমান বিশ্বে অর্থনৈতিক চ্যালেঞ্জ-এর সাথে সাথে বেড়ে চলেছে জীবনযাত্রার খরচ। এমতাবস্থায়, দারাজ ১১.১১ একটি মূল্যবান সুযোগ যেখানে ক্রেতারা পেয়ে যাচ্ছেন উন্নতমানের ফ্যাশন, বিউটি, হোম ও ডেকোর এবং আরো অনেক আইটেম। সারা বছরের অপেক্ষার পর পছন্দের জিনিসগুলো কেনার সুযোগ পাওয়া যাচ্ছে সবচেয়ে কম দামে, সাথে ৬৩% ক্রেতারা উপভোগ করেছেন ফ্রি ডেলিভারি এর সুবিধা।

ব্র্যান্ড এবং বিক্রেতাদের ব্যবসা বৃদ্ধির অসাধারণ সুযোগঃ
গত এক বছরে দারাজ নতুন নতুন প্রযুক্তিতে বিশেষভাবে বিনিয়োগ করেছে। এসকল প্রযুক্তি বিক্রেতাদের সাহায্য করে দারাজে তাদের অনলাইন বিক্রয়ে গতি বৃদ্ধি করতে । ১৪,০০০ এর বেশি ছোট ও মাঝারি উদ্যোক্তা (এস এম ই) দারাজের ১১.১১ ক্যাম্পেইনের মাধ্যমে পণ্য বিক্রি করেছেন প্রথম ২৪ ঘন্টায়। চমৎকার এই সাফল্যকে সামনে রেখে দারাজ বিক্রেতাদের ক্রমাগত আয় বৃদ্ধিতে অবদান রাখতে পারবে বলে আশাবাদী।

দারাজ গ্রুপের চিফ এক্সিকিউটিভ অফিসার বিয়ারকে মিকেলসেন এই মাইলফলক সম্পর্কে বলেন, “এই চ্যালেঞ্জিং সময়ে আমরা ক্রেতাদের কাছে সম্ভাব্য সর্বোত্তম মূল্য অফার নিশ্চিত করতে চেয়েছি। এটি আমাদের বিক্রেতাগণ ও পার্টনারদের ছাড়া সম্ভব ছিল না। এছাড়াও দারাজে আরও অনেক নতুন বিক্রেতা যোগ দিচ্ছেন। দারাজকে ভরসা করার জন্য আমি তাদের কাছে কৃতজ্ঞ। এবারের ১১.১১-এ ক্রেতাদের অভিভূত সাড়া পেয়ে আমরা অত্যন্ত উৎসাহিত। আশা করি আমরা সারা বছর ক্রেতাদের জন্য সেরা পণ্য, সেরা মূল্য এবং সেরা মান নিশ্চিত করার আমাদের প্রতিশ্রুতিকে বজায় রাখতে সক্ষম হব।”
দারাজ বাংলাদেশ এর ১১.১১ ক্যাম্পেইনের প্রথম ২৪ ঘন্টার কিছু উল্লেখযোগ্য তথ্যঃ
● ফ্যাশনের জনপ্রিয়তা বজায় রেখে প্রথম ২৪ ঘন্টায় ২,৬০,০০০-এর ও বেশী ফ্যাশন পোশাক বিক্রি হয়েছে। এর মাঝে বাংলাদেশী নারীদের ঐতিহ্যবাহী পোশাকের সংখ্যাই বেশী।
● দারাজ ১১.১১ সেলে ১,৫০,০০০- এরও বেশী মোবাইল ফোন, কম্পিউটার এবং ল্যাপ্টপ বিক্রয় হয়েছে যা দেশের লক্ষাধিক মানুষের প্রয়োজন পূরণ করেছে।
● দৈনন্দিন জীবনযাত্রার সকল পণ্যের একমাত্র গন্তব্যস্থল হওয়ার প্রতিশ্রুতিকে বজায় রেখে দারাজ ১,৭৫,০০০-এর বেশী গ্রোসারি আইটেম বিক্রি করেছে। এর মাঝে চাল ও তেলের মত মৌলিক পণ্য বিক্রি হয়েছে সবচেয়ে বেশী।

দারাজ ১১.১১ ক্যাম্পেইন হাইলাইটসঃ
ক্রেতাদের কাছে সর্বোত্তম মূল্যে মানসম্পন্ন পণ্যগুলো পৌঁছে দেয়ার লক্ষ্যে দারাজ এনেছে আকর্ষণীয় ডিলসমূহ। এর মাধ্যমে ক্রেতারা কেনাকাটা করার সময় অনেক বেশি সাশ্রয় করতে পারেবেন।
অবিশ্বাস্য ছাড়ঃ গ্রাহকরা ৫০ কোটি টাকা মূল্যমানের ছাড় সহ অতুলনীয় কেনাকাটার অভিজ্ঞতা উপভোগ করতে পারবেন।
অশেষ ডিলসমুহঃ ২০ লক্ষ ডিলের সাথে এ বছরের ১১.১১ আগের চেয়ে বড় যেখানে রয়েছে সুলভ মূল্যে পণ্য কেনার সুযোগ।
ফ্রি ডেলিভারিঃ অবস্থান নির্বিশেষে, দারাজ এই মেগা উৎসব উদযাপনের জন্য নির্বাচিত পণ্যসমূহে বিনামূল্যে ডেলিভারি অফার করছে।
ক্যাশব্যাক অফারঃ দারাজ ১৫% পর্যন্ত সঞ্চয় নিশ্চিত করছে অসংখ্য পেমেন্ট পার্টনারদের সাহায্যে যাদের মাঝে আছে বিকাশ, নগদ, ব্যাংক এশিয়া, ব্র্যাক ব্যাংক, সিটি ব্যাংক লিমিটেড, দারাজ-ইবিএল কো-ব্র্যান্ড কার্ড এবং আরও অনেকে।

১১.১১-এ আকর্ষণীয় ডিলগুলি ছাড়াও, ক্রেতারা সারা বছর প্রতিযোগিতামূলক মূল্যে সেরা মানের পণ্য উপভোগ করতে পারে। দারাজে আছে প্রতিদিনের কম দামের ডিল থেকে শুরু করে আকর্ষণীয় ভাউচার এবং ফ্ল্যাশ সেল যা তার ব্যবহারকারীদের জন্য কেনাকাটাকে সাশ্রয়ী এবং সুবিধাজনক করে তোলে। এই ধরনের উদ্যোগগুলি ক্রেতাদের দৈনন্দিন প্রয়োজনীয় জিনিসগুলিতে সঞ্চয় করার সুযোগ করে দেয়ার পাশাপাশি অনলাইন কেনাকাটাকে শোভনীয় অভিজ্ঞতায় রূপান্তরিত করে। এর মাধ্যমে তাদের জীবনযাত্রার মান-ও হয় আরও উন্নত।

দারাজ বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর সৈয়দ মোস্তাহিদল হক বলেন, “আমরা আমাদের পার্টনারসমূহ, ক্রেতাগণ এবং অবশ্যই আমাদের টিমের কাছে কৃতজ্ঞ তাদের প্রশংসনীয় সমর্থনের জন্য যা ১১.১১-কে বাস্তবায়ন করতে সাহায্য করেছে। মূল্যস্ফীতি বৃদ্ধির এ সময়ে, আমাদের এ বছরের লক্ষ্য ছিল ক্রেতাদের সঞ্চয় সর্বাধিক করতে সাহায্য করা এবং বিক্রেতা ও উদ্যোক্তাদের জন্য নতুন আয়ের সুযোগ তৈরি করা। আমরা চেয়েছি জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয় মোকাবেলা করায় তাদের সাহায্য করতে। আমরা সামনের দিনগুলিতে আমাদের ক্রেতাদের আরও বেশি সঞ্চয় এবং বৈচিত্র্যের মাধ্যমে সেরা কেনাকাটার অভিজ্ঞতা দিতে প্রতিশ্রুতিবদ্ধ। এরই সাথে আরও বেশি বিক্রেতাদের তাদের ব্যবসায়িক বিকাশে সহায়তা করতে প্রস্তুত।”

১১.১১, বছরের সবচেয়ে বড় সেল, চলছে ১১ থেকে ২২ নভেম্বর পর্যন্ত। এখুনি ঘুরে আসুন দারাজে এবং উপভোগ করুন অবিশ্বাস্য ডিল এবং অফার।

 

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: অনলাইন মার্কেটপ্লেস দারাজদারাজদারাজ ১১.১১ ক্যাম্পেইনদারাজ অ্যাপমোস্তাহিদল হক

এই বিভাগ থেকে আরও পড়ুন

গ্রামীণফোনের কলরেট বাড়ছে
টেলিকম

গ্রামীণফোনের ওপর প্রধানমন্ত্রীও বিরক্ত!

এপিকটায় বাংলাদেশের ৮ পুরস্কার
প্রযুক্তি সংবাদ

এপিকটায় বাংলাদেশের ৮ পুরস্কার

ইভ্যালির গ্রাহকদের প্রায় ১৩ কোটি টাকা ফেরত দিয়েছে নগদ
ই-কমার্স

ইভ্যালির গ্রাহকদের প্রায় ১৩ কোটি টাকা ফেরত দিয়েছে নগদ

সফগোর বিরুদ্ধে অবৈধ উপায়ে হুয়াওয়েকে প্রসেসর সরবরাহের অভিযোগ
প্রযুক্তি সংবাদ

সফগোর বিরুদ্ধে অবৈধ উপায়ে হুয়াওয়েকে প্রসেসর সরবরাহের অভিযোগ

স্যামসাং গ্যালাক্সি এফ ৪২ ৫জি: স্যামসাং এর নিউ এডিশন
লিড স্টোরি

বিক্রি নেই স্যামসাংয়ের ফোনের, অবিক্রিত ৫ কোটি বেশি

দেশের মানুষকে ডিজিটাল লিটারেট সিটিজেন হিসেবে গড়ে তুলতে হবে: পলক
প্রযুক্তি সংবাদ

তারুণ্যের শক্তির ওপরে বঙ্গবন্ধুর আস্থা ছিল: পলক

Load More

ট্রেন্ডিং টপিক

ন্যায্য রূপান্তরে আন্তর্জাতিক অর্থায়ন ও প্রযুক্তি অপরিহার্য
বিবিধ

ন্যায্য রূপান্তরে আন্তর্জাতিক অর্থায়ন ও প্রযুক্তি অপরিহার্য

ফকির মাহবুব আনাম
প্রযুক্তি সংবাদ

আইসিটি খাতে পাঁচ বছরে ৫২ হাজার তরুণকে প্রশিক্ষণের পরিকল্পনা

টেকজুমে সংবাদ প্রকাশের পর ড্যাজল থেকে আইফোন ১৮ প্রো ম্যাক্স রিপ্লেসমেন্ট পেলেন রোকন
প্রযুক্তি সংবাদ

টেকজুমে সংবাদ প্রকাশের পর ড্যাজল থেকে আইফোন ১৮ প্রো ম্যাক্স রিপ্লেসমেন্ট পেলেন রোকন

১০০০০ এমএএইচ+ ব্যাটারিসহ সেপ্টেম্বরে আসছে রেডমি নোট ১৭ সিরিজ
প্রযুক্তি সংবাদ

একই নামে স্মার্টফোন, ব্যাটারি কমবেশি কেন?

সপ্তাহের সবচেয়ে পঠিত

২৪ মাসের গ্যারান্টি নিয়েও সেবা নেই, ড্যাজলের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

৭৯৭ টাকা দিয়ে ২৪ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, নষ্ট ইয়ারবাড বদলে দিচ্ছে না ড্যাজল

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

ড্যাজলের বিরুদ্ধে ইনঅ্যাকটিভ দাবি করে অ্যাকটিভ স্যামসাং ফোন বিক্রির অভিযোগের ইনভয়েস ও কথোপকথনের স্ক্রিনশট

‘ইনঅ্যাকটিভ’ বলে অ্যাকটিভ ফোন বিক্রির অভিযোগ ড্যাজলের বিরুদ্ধে

‘ইনঅ্যাকটিভ’ বলে আগে অ্যাকটিভ আইফোন বিক্রির অভিযোগ ড্যাজলের বিরুদ্ধে

‘ইনঅ্যাকটিভ’ বলে আগে অ্যাকটিভ আইফোন বিক্রির অভিযোগ ড্যাজলের বিরুদ্ধে

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

টেকজুমে সংবাদ প্রকাশের পর ড্যাজল থেকে আইফোন ১৮ প্রো ম্যাক্স রিপ্লেসমেন্ট পেলেন রোকন
প্রযুক্তি সংবাদ

টেকজুমে সংবাদ প্রকাশের পর ড্যাজল থেকে আইফোন ১৮ প্রো ম্যাক্স রিপ্লেসমেন্ট পেলেন রোকন

নতুন ও অব্যবহৃত (ইনঅ্যাকটিভ) বলে বিক্রি করা আইফোনের...

বাংলাদেশে ওয়াই-ফাই ৮ উন্মোচন করল টিপি-লিংক

বাংলাদেশে ওয়াই-ফাই ৮ উন্মোচন করল টিপি-লিংক

দেশের বাজারে অনার ৬০০এস ৫জি উন্মোচন

দেশে ৬০০এস ৫জি নিয়ে এলো অনার, প্রকাশ করল নতুন ব্র্যান্ড অ্যান্থেম

এআই ডেস্কটপ আনল এমএসআই

এআই ডেস্কটপ আনল এমএসআই

মাসের সবচেয়ে পঠিত

২৪ মাসের গ্যারান্টি নিয়েও সেবা নেই, ড্যাজলের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

৭৯৭ টাকা দিয়ে ২৪ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, নষ্ট ইয়ারবাড বদলে দিচ্ছে না ড্যাজল

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

ড্যাজলের বিরুদ্ধে ইনঅ্যাকটিভ দাবি করে অ্যাকটিভ স্যামসাং ফোন বিক্রির অভিযোগের ইনভয়েস ও কথোপকথনের স্ক্রিনশট

Care+ নিয়েও মিলছে না সেবা, ড্যাজল-এর বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

13 November 2023

দারাজের ‘১১.১১’ ক্যাম্পেইনে একদিনে ২৯ লাখ ক্রেতা

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix