Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

চমক দিয়ে ফিরে আসা ইভ্যালি গ্রাহকদের শত শত কোটি টাকা ফেরাতে পারবে?

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
সোমবার, ১ জানুয়ারি ২০২৪
চমক দিয়ে ফিরে আসা ইভ্যালি গ্রাহকদের শত শত কোটি টাকা ফেরাতে পারবে?
Share on FacebookShare on Twitter

২০১৮ সালে প্রতিষ্ঠার পরেই অনলাইন কেনাকাটার ক্ষেত্রে বাংলাদেশে সাড়া জাগিয়েছিল ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালি। সব ধরনের পণ্যে ব্যাপক ছাড় এবং লোভনীয় ক্যাশব্যাক অফারের পাশাপাশি তারকাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর করা, টিভি চ্যানেল-সহ সব গণমাধ্যমে দর্শনীয় বিজ্ঞাপন দিয়ে ব্যাপকভাবে আলোচনায় আসে প্রতিষ্ঠানটি। মাত্র তিন বছরে এর গ্রাহক সংখ্যা ৪০ লাখ ছাড়িয়ে গিয়েছিল।

গ্রাহকদের দায়ের করা প্রতারণা মামলায় ২০২১ সালের ১৬ই সেপ্টেম্বর গ্রেপ্তার হন ইভ্যালির সিইও মোহাম্মাদ রাসেল। দুই বছরেরও বেশি সময় পর সব মামলা জামিন পেয়ে গত ১৮ই ডিসেম্বর তিনি ছাড়া পান।

২০২১ সালে একই দিনে প্রতিষ্ঠানটির তখনকার চেয়ারম্যান ও রাসেলের স্ত্রী শামীমা নাসরিনও গ্রেপ্তার হয়েছিলেন। তিনি অবশ্য আগেই জামিনে মুক্তি পেয়েছেন। রাসেলকে গ্রেপ্তারের পর তখন বাণিজ্য মন্ত্রণালয় ও ডিজিটাল ই-কমার্স পরিচালন সংক্রান্ত জাতীয় কমিটি জানিয়েছিল যে, গ্রাহক, মার্চেন্ট ও অন্যান্য সংস্থার কাছে ইভ্যালির দেনা মোট ৫৪৩ কোটি টাকা।

কারামুক্তির পর রাসেল ফিরে এসে আবারও শুরু করেছেন ইভ্যালির কার্যক্রম। তিনি প্রতিশ্রুতি দিয়েছেন পর্যায়ক্রমে সবার বকেয়া পরিশোধ করবেন। রাসেলের দাবি, নিয়ম নীতি মেনে ঠিকমতো ব্যবসা চালাতে পারলে এই টাকা শোধ করতে খুব বেশী সময় তাদের প্রয়োজন হবে না।

গত ২৯ ডিসেম্বের “বিগ ব্যাং” অফার দিয়ে মূলত প্রতিষ্ঠানটি আবার ব্যবসায় ফিরল। ইভ্যালি “বিগ ব্যাং” অফারের একদিনেই আশি হাজার গ্রাহকের কাছ থেকে অর্ডার পেয়েছে তারা।

ইভ্যালির সিইও মোহাম্মাদ রাসেল সংবাদমাধ্যমকে জানান তিনি আর আগের পদ্ধতিতে ব্যবসা পরিচালনা করবেন না। এখন কারও কাছ থেকে কোনো অগ্রিম অর্থ নেওয়া হবে না।

রাসেল বলেন, “গ্রাহকের হাতে পণ্য পৌঁছানোর পর টাকা গ্রহণ করা হবে। আমাদের মাধ্যমে অর্ডার পেয়ে বিক্রেতারা কুরিয়ার কোম্পানিকে পণ্য বুঝিয়ে দিবেন। কুরিয়ার সরাসরি বিক্রেতাকে তার টাকা পরিশোধ করবে। কুরিয়ার চার্জের পার্ট হিসেবে ইভ্যালি কমিশন পাবে। বিক্রেতার মূল্যের সঙ্গে সামান্য প্রফিট রেখে পণ্য বিক্রি করব আমরা। সে কারণে ওই একই পণ্য বাজারের চেয়ে গ্রাহক আমাদের কাছে কম দামেই পাবে।”

ইভ্যালি আগে যেভাবে ভর্তুকি দিয়ে “অবিশ্বাস্য কম দাম” অফার দিত, সেটিও এখন থেকে আর দেওয়া হবে না। এছাড়া অগ্রিম টাকা নিয়ে অর্ডার করার পরও একজন গ্রাহকের আগে জানার সুযোগ ছিল না যে তিনি কবে সেই পণ্য পাবেন।

তবে এবার প্রতিষ্ঠানটি বলছে, গ্রাহক যেকোনো পণ্য অর্ডার দেওয়ার ৭২ ঘণ্টার মধ্যে ই-কুরিয়ারের মাধ্যমে পেয়ে যাবে এবং সব পণ্য সিওডিতে (ক্যাশ অন ডেলিভারি) পাওয়া যাবে।

তিনি বলেন, “মানুষ যেন স্বচ্ছন্দে সঠিক দামে সঠিক পণ্য সঠিক সময়ে পায় – সেটিই হবে আমাদের একমাত্র নীতি। আগে আগে ভর্তুকি দিয়ে পণ্য গ্রাহকদের দিতাম, সেটি আর করব না। আর প্রচার বা বিজ্ঞাপনে আমরা কোনো অর্থ ব্যয় করব না। বরং কেউ চাইলে আমাদের প্লাটফফর্মে বিজ্ঞাপন দিতে পারে। এটিই এখন আমাদের ব্যবসায়িক নীতি।”

বকেয়া কীভাবে শোধ হবে?
২০২১সালের সেপ্টেম্বরে রাসেল ও তার স্ত্রী প্রেপ্তার হওয়ার বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছিল তখন পর্যন্ত গ্রাহকদের কাছে প্রতিষ্ঠানটির দেনা ৩১১ কোটি টাকা। আর মার্চেন্ট, অর্থাৎ যেসব প্রতিষ্ঠানের কাছ থেকে পণ্য নিয়ে সরবরাহ করার কথা তাদের কাছে দেনা ২০৫ কোটি টাকা।

রাসেল জানান, তাদের মোট দেনার পরিমাণ সাড়ে পাঁচশ কোটি টাকার মতো, যা পরিশোধের কার্যক্রম তারা শুরু করেছেন।

তিনি বলেন, “মুনাফা থেকেই আমরা দেনা শোধ করব। দেখুন একটি ক্যাম্পেইন থেকেই আমাদের সারা বছরের অপারেশনাল কস্ট উঠে এসেছে। আর বকেয়া শোধ এক ক্যাম্পেইন থেকেই আসছে। মুনাফা থেকে বকেয়া শোধ করব। শোধ না হওয়া পর্যন্ত আমরা উদ্যোক্তা বা পরিচালকরা কোনো টাকা নিব না।”

তবে দেনা কিছুটা শোধ হলেই ইভ্যালির কার্যক্রম সম্প্রসারণের জন্য বিনিয়োগকারীদের কাছে যাওয়ার পরিকল্পনাও করছে প্রতিষ্ঠানটি।

Tags: ইভ্যালিইভ্যালির বিগ ব্যাং

এই বিভাগ থেকে আরও পড়ুন

ইভ্যালির রাসেল হাসপাতালে
ই-কমার্স

ইভ্যালির রাসেল হাসপাতালে

ক্ষুদ্র ও মাঝারি ব্যবসাগুলোকে আন্তর্জাতিক বাজারে পৌঁছে দিতে দারাজের নতুন উদ্যোগ
ই-কমার্স

ক্ষুদ্র ও মাঝারি ব্যবসাগুলোকে আন্তর্জাতিক বাজারে পৌঁছে দিতে দারাজের নতুন উদ্যোগ

নিত্যপ্রয়োজনীয় সামগ্রী পৌঁছে দেবে উবার ইটস
ই-কমার্স

বাংলাদেশে বন্ধ হচ্ছে ‘উবার ইটস’

৮০% পর্যন্ত ছাড়ে দারাজের ‘৮.৮ মনসুন ম্যাডনেস’ ক্যাম্পেইন
ই-কমার্স

৮০% পর্যন্ত ছাড়ে দারাজের ‘৮.৮ মনসুন ম্যাডনেস’ ক্যাম্পেইন

ই-কমার্স মুভারস অ্যাওয়ার্ড পেল ইভ্যালি
ই-কমার্স

ই-কমার্স মুভারস অ্যাওয়ার্ড পেল ইভ্যালি

ম্যাকেঞ্জি এখন বিশ্বের শীর্ষ ধনী নারী
ই-কমার্স

ম্যাকেঞ্জি এখন বিশ্বের শীর্ষ ধনী নারী

Load More

ট্রেন্ডিং টপিক

ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতে এবার রণক্ষেত্র তেল আবিব
পাঁচমিশালি

ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতে এবার রণক্ষেত্র তেল আবিব

ভোরে ইসরায়েলকে নিশানা করে একের পর এক ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান
বিবিধ

ভোরে ইসরায়েলকে নিশানা করে একের পর এক ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান

বছরের প্রথম মাসে রেমিট্যান্স এলো তিন বিলিয়ন ডলারের বেশি
অর্থ ও বাণিজ্য

টানা তিন মাস ৩ বিলিয়ন ডলারের বেশি রেমিট্যান্স এসেছে দেশে

১ লিটার পেট্রোলে ১২৫ কিলোমিটার যাবে এই গাড়ি
অটোমোবাইল

১ লিটার পেট্রোলে ১২৫ কিলোমিটার যাবে এই গাড়ি

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

মোবাইলে যেভাবে দেখবেন বিশ্বকাপ ফাইনাল
প্রযুক্তি সংবাদ

মোবাইলে যেভাবে দেখবেন বিশ্বকাপ ফাইনাল

নানান নাটকীয়তা শেষে অবশেষে পর্দা নামছে টি-টোয়েন্টি বিশ্বকাপের...

ইন্টারনেট ছাড়াও ব্যবহার করা যায় প্রয়োজনীয় ৫ অ্যাপ

ইন্টারনেট ছাড়াও ব্যবহার করা যায় প্রয়োজনীয় ৫ অ্যাপ

ইরানের নেতৃত্ব ও শক্তি ধ্বংস না হওয়া পর্যন্ত যুদ্ধ চলবে

ইরানের নেতৃত্ব ও শক্তি ধ্বংস না হওয়া পর্যন্ত যুদ্ধ চলবে

নারী দিবসে স্টেম খাতের অগ্রদূতদের সম্মান জানাল গুগল

নারী দিবসে স্টেম খাতের অগ্রদূতদের সম্মান জানাল গুগল

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix