Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

নির্বাচন অনুষ্ঠানে সহযোগী কমিটি চান ই-ক্যাব প্রশাসক; সর্বজন গ্রহণযোগ্য ব্যক্তি চান সাধারণ সদস্যরা

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
মঙ্গলবার, ৮ অক্টোবর ২০২৪
নির্বাচন অনুষ্ঠানে সহযোগী কমিটি চান ই-ক্যাব প্রশাসক; সর্বজন গ্রহণযোগ্য ব্যক্তি চান সাধারণ সদস্যরা
Share on FacebookShare on Twitter

বেধে দেয়া ১২০ দিনের মধ্যে কার্যনির্বাহী কমিটি নির্বাচন অনুষ্ঠানের জন্য একটি সহায়ক কমিটি গঠন এবং ভোটার তালিকা হালনাগাদ তালিকা করার ওপর গুরুত্বারোপ করেছেন ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ই-ক্যাব) প্রশাসক মুহাম্মদ সাঈদ আলী।

সে লক্ষ্যে দায়িত্ব গ্রহণের এক মাসের মধ্যেই সাধারণ সদস্যদের নিয়ে মতবিনিময় সভা করেছেন তিনি। সোমবার রাজধানীর আগারগাঁও প্রশাসনিক এলাকায় অবস্থিত মুক্তিযুদ্ধ জাদুঘরের সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত সভার শুরুত দেয়া বক্তব্যে এমনটাই জানিয়ছেন বাণিজ্য মন্ত্রণালয়ের কেন্দ্রীয় ডিজিটাল কমার্স সেলের এই উপ-সচিব।

ই-ক্যাব সাধারণ সদস্যদের উদ্দেশে সভায় মুহাম্মদ সাঈদ আলী বলেছেন, দায়িত্বগ্রহণের ১২০ দিনের মধ্যে নির্বাচিত প্রতিনিধিদের হাতে দায়িত্ব হস্তান্তর করতেই আমি সর্বাত্মক কাজ করছি। ই-ক্যাবের নিয়মিত কার্যক্রম পরিচালনার পাশাপাশি সুষ্ঠু ভোট গ্রহণে ভোটার তালিকা হালনাগাদ করতে চাই। ই-ক্যাব সচিবালয়ে যে জনবল রয়েছে তা দিয়ে নির্বাচন অনুষ্ঠান সম্ভব নয়। তাই আমি চাই, আপনাদের মধ্য থেকেই ৬-৭ জনকে নিয়ে একটি সহযোগী কমিটি করতে চাই। এর পাশাপাশি নির্বাচন অনুষ্ঠানের জন্য আপনাদের কাছে পরামর্শ বা মতামত চাই। তবে বক্তব্যে কোনো দাবি করবেন না। দাবি পূরণ করা আমার কাজ নয়। তাই কেউ যদি তা করেন তাতে আমার কিছু করার থাকবে না।

এছাড়াও সরকার থেকেই একটি নির্বাচন কমিটি গঠন করা হবে বলে জানান তিনি।

প্রায় তিন ঘণ্টা ধরে চলা মতবিনিময় সভায় দুই শতাধিক সদস্য অংশ নেন। বক্তব্য রাখেন শতাধিক সদস্য। এদের মধ্যে বেশির ভাগই ছিলেন তরুণ। বক্তব্যে সদস্যরা ই-ক্যাব এর সংস্কারের জন্য প্রশাসককে অতিরিক্ত সময় দিতে আগ্রহ প্রকাশ করেন। এছাড়াও আলোচনায় ভোটার আইডি সংশোধন এবং দীর্ঘদিন ধরে যে সকল সদস্য সক্রিয় নয় তাদের সক্রিয় করার বিষয় উঠে আসে। এছাড়াও সাম্প্রতিক বন্যার সময় ব্যক্তির হিসাব থেকে ত্রাণ কার্যক্রম পরিচালনার বিষয় সমালোচিত হয়েছে। একইসঙ্গে প্রশ্নিবিদ্ধ বিষয়ে নিরীক্ষার দাবিও জানানো হয়েছে।

নির্বাচনে সদস্যপদ হালনাগাদ করণের বিষয়টি নীরিক্ষার অধীনে আনার দাবি জানিয়েছেন প্রতিষ্ঠাকালীন সদস্য মীর শাহেদ আলী।

বক্তব্যে ভোটার তালিকা সংস্কার, গ্রহণযোগ্য ব্যক্তিকে নিয়ে সহায়ক কমিটি গঠন এবং নির্বাচনে কম টাকা খরচ করে যেনো প্রর্থীরা উত্তীর্ণ হতে পারেন সে জন্য কঠোর নিয়মের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের পরমার্শ দেন ই-ক্যাব’র সদ্য সাবেক জ্যেষ্ঠ সহ-সভাপতি সাহাব উদ্দিন শিপন।

ই-কুরিয়ার প্রতিষ্ঠাতা বিপ্লব জি রাহুল বক্তব্যে সহায়ক কমিটির সর্বজন স্বীকৃতি এবং ইসিদের কেপিআই বেধে দেয়ার ওপর গুরুত্বারোপ করেন। একইসঙ্গে মতবিনিময় সভায় মোট সদস্যের সিংহভাগই হাজির না হওয়ায় অনলাইনে ভোটিং ও মতামত গ্রহণের আহ্বান জানান। সক্রিয় ব্যবসায়ীদের নিয়েই ই-ক্যাব ভোটার তালিকা হালনাগাদ করার ওপর জোর দেন মডেল অন্তু করিম।

চালডাল সিইও জিয়া আশরাফ বলেন, নির্বাচনকে নিয়ে যে ধরনের কমিউনিকেশন হচ্ছে তা স্বচ্ছ নয়। তাই গুগল ফর্মে সংস্কারের জন্য সব সদস্যদের মতামত নেয়া দরকার। ভোট গণনায় ডিজিটাল কাউন্টিং প্রতিষ্ঠান নিয়োগের ক্ষেত্রে একাধিকা প্রতিষ্ঠানের মাধ্যমে ভ্যালুয়েশন করা হয়। চ্যালেঞ্জ করার ক্ষেত্রে প্রার্থীরা যেন দায়িত্ব পালনরতদের বাইরের কোনো প্রতিষ্ঠানের মাধ্যমে ওসিআর কাউন্ট করাতে পারে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

আইসিটি মন্ত্রণালয়ের দুর্নীতিবাজ কর্মকর্তাদের তদন্তের আড়ালে চলছে কোটি টাকার দেন দরবার
নির্বাচিত

আইসিটি মন্ত্রণালয়ের দুর্নীতিবাজ কর্মকর্তাদের তদন্তের আড়ালে চলছে কোটি টাকার দেন দরবার

চলতি বছর লাভজনক অবস্থায় থাকবে মোবাইল গেমিং
নির্বাচিত

চলতি বছর লাভজনক অবস্থায় থাকবে মোবাইল গেমিং

১২০ কোটি ডলারে জুক্স কিনছে অ্যামাজন
ই-কমার্স

১২০ কোটি ডলারে জুক্স কিনছে অ্যামাজন

করোনার তথ্য দেবে ফেসবুক চ্যাটবট
নির্বাচিত

করোনার তথ্য দেবে ফেসবুক চ্যাটবট

ভিভো ওয়াই ৫০টিঃ একনজরে দেখে নিন ফোনটির স্পেসিফিকেশন
নির্বাচিত

ভিভো ওয়াই ৫০টিঃ একনজরে দেখে নিন ফোনটির স্পেসিফিকেশন

এমএনপি সেবার ৭ লাখের ৫ লাখই এসেছে রবিতে
নির্বাচিত

করোনার কবলে রবি, কমেছে আয়

Load More

ট্রেন্ডিং টপিক

মটো জি ম্যাক্স: ৭০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির ফোন আনল মটোরোলা
মোবাইল এরিনা

মটো জি ম্যাক্স: ৭০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির ফোন আনল মটোরোলা

গ্যালাক্সি এস২৭ আল্ট্রায় বদলে যেতে পারে স্যামসাংয়ের ক্যামেরা ডিজাইন
নির্বাচিত

গ্যালাক্সি এস২৭ আল্ট্রায় বদলে যেতে পারে স্যামসাংয়ের ক্যামেরা ডিজাইন

রাতে ফ্রিজ বন্ধ রাখবেন নাকি চালু রাখবেন?
প্রযুক্তি পরামর্শ

রাতে ফ্রিজ বন্ধ রাখবেন নাকি চালু রাখবেন?

ব্ল্যাকবেরি ফোন বিক্রি বন্ধ করছে টিসিএল
নির্বাচিত

স্মার্টফোনের পথ দেখিয়ে হারিয়ে যাওয়া এক ব্র্যান্ড

সপ্তাহের সবচেয়ে পঠিত

কেন বাজার থেকে হারিয়ে যাচ্ছে ছোট ধারণক্ষমতার পেনড্রাইভ

কেন বাজার থেকে হারিয়ে যাচ্ছে ছোট ধারণক্ষমতার পেনড্রাইভ

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

১০,০০০ এমএএইচ ব্যাটারি নিয়ে আসছে পোকোর নতুন ‘এক্স৮ পাওয়ার’

১০,০০০ এমএএইচ ব্যাটারি নিয়ে আসছে পোকোর নতুন ‘এক্স৮ পাওয়ার’

৮,৫৬০ এমএএইচ ব্যাটারি ও স্ন্যাপড্রাগন ৬ জেন ৪ চিপে ‘অনার টার্বো ৫জি’

৮,৫৬০ এমএএইচ ব্যাটারি ও স্ন্যাপড্রাগন ৬ জেন ৪ চিপে ‘অনার টার্বো ৫জি’

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

নতুন ম্যাক স্টুডিও ও ম্যাক মিনিতে অ্যাপলের শক্তিশালী এম৬ ও এম৫ আল্ট্রা চিপ
নির্বাচিত

নতুন ম্যাক স্টুডিও ও ম্যাক মিনিতে অ্যাপলের শক্তিশালী এম৬ ও এম৫ আল্ট্রা চিপ

নতুন প্রজন্মের কম্পিউটার ম্যাক স্টুডিও (Mac Studio 2026)...

অনলাইনে ভুয়া অস্ত্রের বিজ্ঞাপন দিয়ে প্রতারণা: গ্রেফতার ২

অনলাইনে ভুয়া অস্ত্রের বিজ্ঞাপন দিয়ে প্রতারণা: গ্রেফতার ২

শিশু সুরক্ষা মামলা নিষ্পত্তিতে ১ হাজার ৮০০ কোটি ডলার দেবে মেটা

শিশু সুরক্ষা মামলা নিষ্পত্তিতে ১ হাজার ৮০০ কোটি ডলার দেবে মেটা

নিজেই সমাধান করুন ফ্রিজের সমস্যা

নিজেই সমাধান করুন ফ্রিজের সমস্যা

মাসের সবচেয়ে পঠিত

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

‘অ্যাপল এম্পায়ার’-এর বিরুদ্ধে গ্রাহক হয়রানির অভিযোগ

গ্রাহকের কোটি টাকা নিয়ে পালালো বসুন্ধরা সিটির অবৈধ মোবাইল শপ ‘অ্যাপল এম্পায়ার’

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

০৮ অক্টোবর ২০২৪

নির্বাচন অনুষ্ঠানে সহযোগী কমিটি চান ই-ক্যাব প্রশাসক; সর্বজন গ্রহণযোগ্য ব্যক্তি চান সাধারণ সদস্যরা

Techzoom.TV |
TechzoomTV