Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

দারাজে রিটার্ন এবং রিফান্ড প্রক্রিয়া এখন আরও সহজ ও ঝামেলামুক্ত

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
রবিবার, ১ জুন ২০২৫
দারাজে রিটার্ন এবং রিফান্ড প্রক্রিয়া এখন আরও সহজ ও ঝামেলামুক্ত
Share on FacebookShare on Twitter

বাংলাদেশে অনলাইন শপিংয়ের যাত্রা শুরু আরও বেশ কয়েক বছর আগে। শুরু দিকে অনলাইন শপিংয়ের ধারণা গ্রাহকদের বেশ উদ্বেলিত করে, কারণ ঘরে বসে কিছু অর্ডার করার অনুভূতি অন্যরকম। তবে কিছু ক্ষেত্রে গ্রাহকদের পণ্য ক্রয়ের পর পছন্দ না হলে সেটি ফেরত (রিটার্ন) দেওয়ার সময় বেশ ঝামেলা পোহাতে হতো; তখন মাথায় বিভিন্ন প্রশ্ন ঘুরপাক খায়। পণ্য কি ফেরত দেওয়া যাবে? পণ্য রিটার্ন করলে কি টাকা ফেরত পাওয়া যাবে? এ ধরনের উদ্বেগ থাকা স্বাভাবিক, বিশেষ করে যদি সুস্পষ্ট রিটার্ন পলিসি (প্রক্রিয়া) না থাকে বা বিদ্যমান প্রক্রিয়া অনেক জটিল হয়। 

এসব অসুবিধা বিবেচনায় নিয়ে গ্রাহকদের জন্য আরও সহজ রিটার্ন এবং রিফান্ড অভিজ্ঞতা নিশ্চিত করতে, উল্লেখযোগ্য পদক্ষেপ গ্রহণ করেছে দারাজ বাংলাদেশ। এই প্রক্রিয়াকে আরও ব্যবহারকারী-বান্ধব ও স্বচ্ছ করে তুলতে বছরের পর বছর ধরে নিরলস কাজ করে যাচ্ছে এই প্লাটফর্মটি।   

এমনটা হতেই পারে যে, আপনি যে পণ্যটি ডেলিভারি পেয়েছেন সেটি আপনার পছন্দমতো হয়নি; আপনার প্রত্যাশা অনুযায়ী কালার বা অন্য কোনো সমস্যা রয়েছে, অথবা আপনি ভুল পণ্য ডেলিভারি পেয়েছেন। এসব ক্ষেত্রে খুব সহজ ও ঝামেলামুক্ত রিটার্ন বা রিফান্ড প্রক্রিয়া নিয়ে এসেছে দারাজ। 

৬টি সহজ ধাপ অনুসরণ করে গ্রাহকরা এই প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে পারবেন। 

১. রিটার্ন/রিফান্ড বাটনে ট্যাপ করুন: আপনার দারাজ অ্যাকাউন্টে লগ ইন করুন, ‘মাই অর্ডার’ সেকশন যান এবং আপনি যে আইটেমটি ফেরত দিতে চান তার পাশে ‘রিটার্ন/রিফান্ড’ বাটনে ট্যাপ করুন।

২. সেবার ধরণটি বেছে নিন: আপনার সমস্যার ধরণ অনুযায়ী নির্দিষ্ট সেবাটি নির্বাচন করুন; যেমন ধরুন — রিটার্ন, রিফান্ড অথবা দু’টিই একসাথে।  

৩. একটি কারণ নির্বাচন করুন এবং সেটি নিশ্চিত করুন: ওয়েবসাইটে আপনি বেশ কিছু অপশন পাবেন। সেগুলো থেকে যে অপশনটি আপনার সমস্যার সাথে সামঞ্জস্যপূর্ণ সেই কারণটি বেছে নিন এবং সেটি নিশ্চিত (কনফার্ম) করুন। 

৪. রিটার্ন পদ্ধতি বাছাই করুন: আপনার পছন্দের রিটার্ন পদ্ধতিটি বেছে নিন। আপনি আপনার বাসা/অফিসের ঠিকানা থেকে পিকআপের সময় নির্ধারণ করতে পারবেন অথবা কাছাকাছি যেকোনো দারাজ হাবে নিজে আইটেমটি পৌঁছে দিতে পারেন। 

৫. আপনার মন্তব্য এবং ছবি যোগ করুন: সমস্যাটি ব্যাখ্যা করে একটি সংক্ষিপ্ত মন্তব্য লিখুন। প্রয়োজনে আপনার সমস্যাটি ভালোভাবে ব্যাখ্যা করতে উপযুক্ত ছবি আপলোড করুন।

৬. আপনার অনুরোধ জমা দিন: সবকিছু পূরণ করার পর আপনার অনুরোধটি জমা দিন। এরপর বাকি কাজ দারাজ নিজ দায়িত্বে পরিচালনা করবে। 

অভিযোগ জমা দেওয়ার পরে নিশ্চিত করুন যে, পণ্যটি সঠিকভাবে প্যাক করা আছে এবং সকল ট্যাগ ও আনুষাঙ্গিক সিল বা অন্য কিছু অন্তর্ভুক্ত রয়েছে। দারাজ ফেরত দেওয়া পণ্যটি গ্রহণ এবং পরীক্ষা করার পর, আপনার বাছাইকৃত পেমেন্ট পদ্ধতির ওপর নির্ভর করে ১ থেকে ১০ কার্যদিবসের মধ্যে রিফান্ড প্রক্রিয়া সম্পূর্ণ করে থাকে। 

যদি আপনার কিছু ফেরত দেওয়ার প্রয়োজন হয়, তাহলে অর্ডার পাওয়ার ৭ দিনের মধ্যে প্রক্রিয়াটি শুরু করতে ভুলবেন না। এছাড়া, পচনশীল পণ্য বা ব্যক্তিগত যত্নে ব্যবহার হয় এমন পণ্য নিরাপত্তা এবং স্বাস্থ্যবিধির কারণে ফেরত নেওয়া হয় না।  

দারাজের কাছে গ্রাহক সুবিধা সবচেয়ে গুরুত্বপূর্ণ। সহজ রিটার্ন এবং রিফান্ড প্রক্রিয়া গ্রাহক সন্তুষ্টি নিশ্চিত করার প্রতিশ্রুতির প্রতিফলন। রিফান্ড পদ্ধতি আরও সহজ এবং ঝামেলামুক্ত করার মাধ্যমে ক্রেতাদের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে দারাজ। এখন থেকে আপনি দুশ্চিন্তাহীনভাবে দারাজ থেকে অনলাইন শপিং করতে পারবেন; কারণ যেকোনো সমস্যার ক্ষেত্রে মাত্র কয়েকটি ক্লিক করেই আপনি পেয়ে যাবেন উপযুক্ত সমাধান। 

এই আধুনিক যুগে উন্নত গ্রাহক অভিজ্ঞতা খুবই গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে সহজ রিটার্ন এবং রিফান্ড প্রক্রিয়া চালু করার মাধ্যমে আরও একধাপ এগিয়ে গেল দারাজ। 

Tags: অনলাইন মার্কেটপ্লেস দারাজঅনলাইন শপিংই-কমার্স মার্কেটপ্লেস দারাজ বাংলাদেশদারাজদারাজ অ্যাকাউন্টদারাজ অ্যাপদারাজ বাংলাদেশসেরা অনলাইন শপিং সাইট

এই বিভাগ থেকে আরও পড়ুন

অ্যান্ড্রয়েড ১১ -এ ব্যবহারকারীদের দুর্দান্ত অভিজ্ঞতা প্রদান করবে স্যামসাং ওয়ান ইউআই ৩
নির্বাচিত

অ্যান্ড্রয়েড ১১ -এ ব্যবহারকারীদের দুর্দান্ত অভিজ্ঞতা প্রদান করবে স্যামসাং ওয়ান ইউআই ৩

নকিয়ার ঝুলিতে ৪৯ ফাইভজি নেটওয়ার্ক চুক্তি
নির্বাচিত

নকিয়ার চেয়ারম্যান হচ্ছেন শারি বলডউফ

গুগল ফটোস-এ আসছে ম্যানুয়াল ট্যাগিং
নির্বাচিত

গুগল ফটোস-এ আসছে ম্যানুয়াল ট্যাগিং

নতুন সাব-ব্র্যান্ড নিয়ে কাজ করছে ভিভো
নির্বাচিত

নতুন সাব-ব্র্যান্ড নিয়ে কাজ করছে ভিভো

মঙ্গল গ্রহে কয়টি অভিযান সফল হয়েছে?
নির্বাচিত

মঙ্গল গ্রহে কয়টি অভিযান সফল হয়েছে?

বছর ‍শুরুতেই তিন গেমিং ফোন দিয়ে সাড়া ফেলল ইনফিনিক্স
নির্বাচিত

বছর ‍শুরুতেই তিন গেমিং ফোন দিয়ে সাড়া ফেলল ইনফিনিক্স

Load More

ট্রেন্ডিং টপিক

১৫ পণ্য বন্ধ করল অ্যাপল
প্রযুক্তি সংবাদ

১৫ পণ্য বন্ধ করল অ্যাপল

ট্রাম্পের ইরান যুদ্ধে পুড়ছে আমেরিকার ২১০ বিলিয়ন ডলার: বিপাকে মার্কিন অর্থনীতি
বিবিধ

ট্রাম্পের ইরান যুদ্ধে পুড়ছে আমেরিকার ২১০ বিলিয়ন ডলার: বিপাকে মার্কিন অর্থনীতি

ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতে এবার রণক্ষেত্র তেল আবিব
পাঁচমিশালি

ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতে এবার রণক্ষেত্র তেল আবিব

মধ্যপ্রাচ্যে ডেটা সেন্টার প্রকল্প নিয়ে অনিশ্চয়তা, দ. কোরিয়ার চিপ শিল্পের উদ্বেগ
প্রযুক্তি সংবাদ

মধ্যপ্রাচ্যে ডেটা সেন্টার প্রকল্প নিয়ে অনিশ্চয়তা, দ. কোরিয়ার চিপ শিল্পের উদ্বেগ

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

৫৯৯ ডলারে অ্যাপলের নতুন ম্যাকবুক নিও
নির্বাচিত

৫৯৯ ডলারে অ্যাপলের নতুন ম্যাকবুক নিও

প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপল তাদের ইতিহাসের সবচেয়ে কম দামের...

ঈদের আগে হোয়াটসঅ্যাপে বাড়ছে প্রতারণা, সুরক্ষিত থাকার উপায়

ঈদের আগে হোয়াটসঅ্যাপে বাড়ছে প্রতারণা, সুরক্ষিত থাকার উপায়

মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থার ৪টি রাডার ধ্বংসের দাবি ইরানের

মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থার ৪টি রাডার ধ্বংসের দাবি ইরানের

১৫ পণ্য বন্ধ করল অ্যাপল

১৫ পণ্য বন্ধ করল অ্যাপল

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix