Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

এক হাজার বিক্রেতা ও ব্র্যান্ডের অংশগ্রহণে দারাজ সেলার সামিট অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
রবিবার, ৩১ আগস্ট ২০২৫
এক হাজার বিক্রেতা ও ব্র্যান্ডের অংশগ্রহণে দারাজ সেলার সামিট অনুষ্ঠিত
Share on FacebookShare on Twitter

বাংলাদেশের ই-কমার্স খাতের অন্যতম প্রধান প্ল্যাটফর্ম দারাজ বাংলাদেশসেলার সামিট ২০২৫ সফলভাবে আয়োজন করেছে, যেখানে এক হাজারেরও বেশি বিক্রেতা ও শীর্ষস্থানীয় ব্র্যান্ড অংশগ্রহণ করেছেন।

সম্প্রতি বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ কনফারেন্স সেন্টারে অনুষ্ঠিত এই সম্মেলনে শীর্ষস্থানীয় ব্র্যান্ড এবং এ শিল্পে অগ্রগামী ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। ‘হ্যাপি সেলিং’ থিমের ওপর ভিত্তি করে আয়োজিত এই সম্মেলনটি দেশের ই-কমার্স খাতের উন্নয়নে বিক্রেতা ও ব্র্যান্ডগুলোর অবদানকে স্বীকৃতি দিয়েছে। পাশাপাশি দারাজ ভবিষ্যৎ উদ্ভাবনী পরিকল্পনাসমূহও উন্মোচন করে।

সম্মেলনের প্রধান ঘোষণা অনুযায়ী, বর্তমানে দারাজ ২০০টির বেশি স্থানীয় ও আন্তর্জাতিক ব্র্যান্ডের সঙ্গে কাজ করছে এবং শিগগিরই এই সংখ্যা ৫০০-এ উন্নীত করার পরিকল্পনা রয়েছে। এছাড়া, দারাজ বাংলাদেশ ডিজিটাল মার্কেটিং-এ বৈপ্লবিক পরিবর্তন আনার লক্ষ্যে ‘ওয়ান-স্টপ সলিউশন’ তৈরি করার ঘোষণা দিয়েছে। এর মাধ্যমে বিক্রেতা ও ব্র্যান্ডগুলোকে ১,০০০-এরও বেশি ইনফ্লুয়েন্সার ও অ্যাফিলিয়েটের সঙ্গে সংযুক্ত করা হবে, যাদের মিলিত ফলোয়ার সংখ্যা ৫০ লাখের বেশি।

দারাজ তাদের আসন্ন মেগা ক্যাম্পেইন—৯.৯, ১০.১০ ও ১১.১১—সম্পর্কে তথ্য জানিয়ে জানিয়েছে, যেখানে বিক্রেতারা বিক্রি দ্বিগুণ করতে সক্ষম হবেন। এই ক্যাম্পেইনগুলো দারাজের প্ল্যাটফর্ম পরিষেবা এবং দারাজ মার্কেটিং সলিউশনস (ডিএমএস)-এর মতো টুলসের সঙ্গে মিলিত হয়ে বিক্রেতাদের ব্যবসার পরিধি বৃদ্ধি করবে।

সেলার সামিটে প্ল্যাটফর্মের উন্নয়নে অসামান্য অবদানের জন্য বিভিন্ন ব্র্যান্ড পার্টনারকে সম্মাননা জানানো হয়। এর মধ্যে ডেটল ‘সুপারব্র্যান্ড অ্যাওয়ার্ড’ লাভ করে, লটো, হেয়ার এবং রিয়েলমি যথাক্রমে প্লাটিনাম, গোল্ড এবং সিলভার ব্র্যান্ড অ্যাওয়ার্ডে ভূষিত হয়। ডিএমএস সুপারস্টার অ্যাওয়ার্ড পায় টেটন এবং ওয়েলেসিয়াকে বর্ষসেরা নারী উদ্যোক্তা হিসেবে মনোনীত করা হয়। শপ্রোবিডি ‘বেস্ট চয়েস সেলার অ্যাওয়ার্ড’ লাভ করে, এবং ইউনিলিভার ‘বেস্ট চয়েস ব্র্যান্ড পার্টনার’ হিসেবে স্বীকৃতি পায়। সবশেষে, টিভি হাট অ্যান্ড ইলেকট্রনিক্স, নিউ উদয় ইলেকট্রনিক্স, রিস্ট ওয়াচ, ফার্নিচার প্লাস, লুক শপ বিডি, গ্যালাক্সি হেলথকেয়ার, মুড স্ট্রিংস এবং বাটা ‘মার্কেটপ্লেস লিডার অ্যাওয়ার্ড’ অর্জন করে।

অনুষ্ঠানের ই-ক্যাবের প্রশাসক ও বাণিজ্য মন্ত্রণালয়ের কেন্দ্রীয় ডিজিটাল কমার্স সেলের সমন্বয়ক মুহাম্মদ সাঈদ আলী, বলেন, “দারাজ শুধু একটি মার্কেটপ্লেস নয়, এটি বাংলাদেশের ডিজিটাল কমার্সের জন্য একটি পূর্ণাঙ্গ ইকোসিস্টেম তৈরি করছে। বিক্রেতা, ব্র্যান্ড এবং ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগগুলোকে (এসএমই) ক্ষমতায়নের মাধ্যমে দারাজ দেশের অনলাইন অর্থনীতির টেকসই উন্নয়নে অবদান রাখছে।”

দারাজ বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক এবং দারাজ গ্রুপের প্রধান বাণিজ্যিক কর্মকর্তা বেন ই বলেন, “আলিবাবা ইকোসিস্টেমের ২০ বছরেরও বেশি ই-কমার্স দক্ষতার উপর ভিত্তি করে, দারাজ বাংলাদেশে গ্রাহক, ব্র্যান্ড এবং বিক্রেতাদের জন্য অভিজ্ঞতাকে ক্রমাগত উন্নত করছে। প্রযুক্তি, লজিস্টিকস এবং মার্কেটিং সলিউশনসে চলমান বিনিয়োগের মাধ্যমে আমরা আরও বড় প্রবৃদ্ধির সুযোগ তৈরি করতে প্রতিশ্রুতিবদ্ধ।”

সম্মেলনের সমাপনী বক্তব্যে দারাজ গ্রাহকের স্বার্থে বিক্রেতা এবং ব্র্যান্ড অংশীদারদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে বাংলাদেশের ই-কমার্স খাতে টেকসই প্রবৃদ্ধি অর্জনের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে।

Tags: দারাজ সেলার সামিটদারাজ সেলার সামিট অনুষ্ঠিত

এই বিভাগ থেকে আরও পড়ুন

পুনঃব্যবহারযোগ্য স্যানিটারি ন্যাপকিন বিতরণ করল দারাজ
ই-কমার্স

পুনঃব্যবহারযোগ্য স্যানিটারি ন্যাপকিন বিতরণ করল দারাজ

বাকিতে বাজার করার সুবিধা দিচ্ছে বাজারনাও!
ই-কমার্স

বাকিতে বাজার করার সুবিধা দিচ্ছে বাজারনাও!

দক্ষতাভিত্তিক চাকরির খোঁজ মিলবে বিক্রয়জবসে
ই-কমার্স

দক্ষতাভিত্তিক চাকরির খোঁজ মিলবে বিক্রয়জবসে

পেপারফ্লাইয়ে ভারতীয় ইকম এক্সপ্রেসের বিনিয়োগ
ই-কমার্স

পেপারফ্লাইয়ে ভারতীয় ইকম এক্সপ্রেসের বিনিয়োগ

তৃতীয় দফায় গ্রাহকদের টাকা ফেরত দিল ইভ্যালি
ই-কমার্স

তৃতীয় দফায় গ্রাহকদের টাকা ফেরত দিল ইভ্যালি

অনলাইন কেনাকাটা খরচ বড়ছে
ই-কমার্স

অনলাইন কেনাকাটা খরচ বড়ছে

Load More

ট্রেন্ডিং টপিক

ইসরায়েলে বৃষ্টির মতো ইরানের ক্ষেপণাস্ত্র হামলা
বিবিধ

ইসরায়েলে বৃষ্টির মতো ইরানের ক্ষেপণাস্ত্র হামলা

ইরাকে মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত, নিখোঁজ পাইলট
বিবিধ

ইরাকে মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত, নিখোঁজ পাইলট

কোন দেশে কত দামে বিক্রি হচ্ছে স্যামসাং গ্যালাক্সি এস২৬ ফোন?
নির্বাচিত

কোন দেশে কত দামে বিক্রি হচ্ছে স্যামসাং গ্যালাক্সি এস২৬ ফোন?

যুক্তরাষ্ট্রের সঙ্গে ‘আলোচনা করবে না’ ইরান; লেবাননে হামলায় নিহত অন্তত ৩১; কুয়েতে ‘কয়েকটি’ মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত
বিবিধ

যুক্তরাষ্ট্রের সঙ্গে ‘আলোচনা করবে না’ ইরান; লেবাননে হামলায় নিহত অন্তত ৩১; কুয়েতে ‘কয়েকটি’ মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ইরানের হামলায় ধূলিসাৎ ৩০০ মিলিয়ন ডলারের মার্কিন রাডার: টিআরটি
বিবিধ

ইরানের হামলায় ধূলিসাৎ ৩০০ মিলিয়ন ডলারের মার্কিন রাডার: টিআরটি

উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার জন্য অত্যন্ত...

ইরাকে মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত, নিখোঁজ পাইলট

ইরাকে মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত, নিখোঁজ পাইলট

মেডিকেল কেয়ার ক্যাটাগরিতে ‘গ্লোবাল স্টার ওমেন লিডারশিপ অ্যাওয়ার্ড’ পেলেন ডা. হাসনা হোসেন আখী

মেডিকেল কেয়ার ক্যাটাগরিতে ‘গ্লোবাল স্টার ওমেন লিডারশিপ অ্যাওয়ার্ড’ পেলেন ডা. হাসনা হোসেন আখী

রেলের টিকিট কাটতে ডিজিটাল ভোগান্তি?

রেলের টিকিট কাটতে ডিজিটাল ভোগান্তি?

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix