Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

আড়ংয়ের শপিং ব্যাগ নিয়ে নেটজুড়ে হইচই

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫
আড়ংয়ের শপিং ব্যাগ নিয়ে নেটজুড়ে হইচই
Share on FacebookShare on Twitter

কেনাকাটার পর এখন আর বিনা মূল্যে শপিং ব্যাগ দেয় না আড়ং। পরিবেশবান্ধব অভ্যাস গড়ে তোলা এবং একবার ব্যবহারযোগ্য প্যাকেজিং কমানোর জন্য এ সিদ্ধান্ত নেয় প্রতিষ্ঠানটি। গত ১ সেপ্টেম্বর থেকে এ সিদ্ধান্ত কার্যকর করা হয়। আড়ং জানায়, এখন থেকে কাগজের ব্যাগের জন্য গ্রাহকদের একটি নির্দিষ্ট মূল্য পরিশোধ করতে হবে। অথবা নিজের ব্যাগ সঙ্গে আনতে হবে।

এ ঘটনায় সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ প্রকাশ করতে দেখা গেছে অনেক ক্রেতাকে। অনেকে আবার আড়ংয়ের এ উদ্যোগকে সাধুবাদও জানিয়েছেন। তবে বেশিরভাগই টাকা দিয়ে আড়ংয়ের কাগজের ব্যাগ কিনতে রাজি নন। তাদের দাবি, দীর্ঘদিন ধরে চলে আসা নিয়ম পাল্টে ফেলতে ইচ্ছুক নন তারা।

মো. কামরুল ইসলাম লিখেছেন, ‘বয়কট আড়ং। দশ টাকার কাঁচা মরিচ কিনলে দোকানি একটি পলিথিন দেয়, অথচ আড়ংয়ে পঞ্চাশ হাজার টাকার জিনিস কিনলেও কাগজের ব্যাগ ক্রেতাকে কিনতে হবে।’

জার্নি উইথ শামস লিখেছেন, ‘আড়ংয়ে শপিং ব্যাগ আর দিবে না এটা নিয়ে কোনো অভিযোগ থাকতো না, যদি তারা বিকল্প কোনো শপিং ব্যাগ দিতো। কাগজ ছাড়াও চাইলে শপিং ব্যাগ বানানো সম্ভব অন্য মেটেরিয়াল ব্যবহার করে। কিন্তু তারা যেই পদ্ধতি চালু করেছে, তা একদমই সমর্থন করতে পারছি না একজন ক্রেতা হিসেবে।’

তিনি লিখেছেন, ‘প্রথমত ব্যাগের দাম বেশি মনে হয়েছে। দ্বিতীয়ত ব্যাগটা দেখতে একদম বাজে, যা কাউকে উপহার দেওয়ার মতো না। এত দাম দিয়ে জিনিস কিনে তার ওপর মোটা অঙ্কের ভ্যাট দিয়ে যদি এমন বাজে নিয়ম মেনে কেনাকাটা করতে হয়, এর চেয়ে বাজে ব্যাপার আর কী হতে পারে?’

ইয়াসমিন ঝর্ণা লিখেছেন, ‘দেশের আপুরা আড়ংয়ের ব‍্যাগ মাগনা দেয় না, তাই কানতে কানতে ফেসবুক ভাসিয়ে দিয়েছে। আর আমরা বিদেশে এরকম একটা ঠাকুরমার ঝুলি নিয়ে বের হই, যাতে টাকা দিয়ে ব‍্যাগ কিনতে না হয়।’

কাজী তৌহিদুর রহমান পনির লিখেছেন, ‘ইদানিং অনেকেই আড়ংয়ের ব্যাগ নিয়ে সামাজিক মাধ্যমে পোস্ট দিচ্ছেন। বিষয়টা অনেকটা ভুলভাবে উপস্থাপন করা হচ্ছে। আড়ং আপনার কাছ থেকে ব্যাগ বিক্রি করে বাড়তি মুনাফা করছে, আসলে তা নয়। আপনি কি জানেন, উন্নত দেশগুলোতে বহু বছর ধরেই কেনাকাটার ব্যাগ আলাদাভাবে কিনতে হয়? প্লাস্টিক হোক বা কাগজের, প্রতিটি ব্যাগের জন্য ক্রেতাকে পেমেন্ট করতে হয়। এর মূল উদ্দেশ্য হলো মানুষকে ব্যাগ রিইউজ করতে উৎসাহিত করা, যাতে অপ্রয়োজনীয় বর্জ্য কমে এবং পরিবেশ সুরক্ষিত থাকে।’

তিনি লিখেছেন, ‘আমরা যদি প্রতিবার ফ্রি ব্যাগ পাই, তবে একবার ব্যবহার করেই ফেলে দেবো। এতে পরিবেশে প্লাস্টিক ও কাগজের অপচয় বাড়বে, যা ভবিষ্যৎ প্রজন্মের জন্য মারাত্মক ক্ষতির কারণ হবে। কিন্তু নিজের টাকা দিয়ে কিনলে সেই ব্যাগ আমরা পুনরায় ব্যবহার করতে চাইবো, যা পরিবেশবান্ধব এবং টেকসই একটি পদক্ষেপ।’

তিনি আরও লিখেছেন, ‘আমাদের বড় সমস্যা হলো নতুন কোনো পরিবর্তন এলে তা সহজে গ্রহণ করতে পারি না। অথচ ইউকে বা ইউএসএতে শপিং ব্যাগের জন্য আলাদা পেমেন্টের নিয়ম রয়েছে। বিদেশে আসার পর কেউই অভিযোগ করেন না। কিন্তু দেশে একই নিয়ম চালু হলে আমরা সমালোচনায় মেতে উঠি।’

Tags: আড়ংআড়ংয়ের শপিং ব্যাগ

এই বিভাগ থেকে আরও পড়ুন

ওয়েবসাইটে শীর্ষ স্থান দখল করা বাংলাদেশি পর্ন-তারকা যুগল গ্রেফতার
সোশ্যাল মিডিয়া

ওয়েবসাইটে শীর্ষ স্থান দখল করা বাংলাদেশি পর্ন-তারকা যুগল গ্রেফতার

হোয়াটসঅ্যাপ চলবে না যেসব ফোনে
নির্বাচিত

হোয়াটসঅ্যাপ চলবে না যেসব ফোনে

বাংলাদেশের দাবি না মানলে বিশ্বকাপ বয়কট করবে পাকিস্তান!
সোশ্যাল মিডিয়া

বাংলাদেশের দাবি না মানলে বিশ্বকাপ বয়কট করবে পাকিস্তান!

ফেসবুক আইডির পাসওয়ার্ড হাতিয়ে নিচ্ছে জনপ্রিয় এই অ্যাপ
নির্বাচিত

ফেসবুক চালাতে দিতে হবে টাকা!

বিদেশি বিনিয়োগ পেল ইকুরিয়ার
ই-কমার্স

বিদেশি বিনিয়োগ পেল ইকুরিয়ার

ক্লাউড সেবায় বড় বিনিয়োগ আলিবাবার
ই-কমার্স

বাংলাদেশের জন্য আলাদা সুবিধা নিয়ে আসছে আলিবাবা

Load More

ট্রেন্ডিং টপিক

গেম চেঞ্জার স্যামসাং: Galaxy S26 Ultra-তে এলো বিশ্বের প্রথম বিল্ট-ইন ‘প্রাইভেসী ডিসপ্লে’!
নির্বাচিত

গেম চেঞ্জার স্যামসাং: Galaxy S26 Ultra-তে এলো বিশ্বের প্রথম বিল্ট-ইন ‘প্রাইভেসী ডিসপ্লে’!

ইরানের ফাত্তাহ-২ হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ঠেকানো অসম্ভব!
বিবিধ

ইরানের ফাত্তাহ-২ হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ঠেকানো অসম্ভব!

উত্তর কোরিয়ার সহযোগিতায় কি আন্তঃমহাদেশীয় মিসাইল বানাচ্ছে ইরান?
বিবিধ

উত্তর কোরিয়ার সহযোগিতায় কি আন্তঃমহাদেশীয় মিসাইল বানাচ্ছে ইরান?

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত
নির্বাচিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

তিন আন্তর্জাতিক বিমান বন্দরে ফ্রি ওয়াইফাই চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
নির্বাচিত

তিন আন্তর্জাতিক বিমান বন্দরে ফ্রি ওয়াইফাই চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের তিনটি আন্তর্জাতিক বিমানবন্দরে বিনামূল্যে ওয়াইফাই ইন্টারনেট সেবা...

মোটোরোলার চমক, বাজারে এল বুক-স্টাইল ফোল্ডেবল ফোন

মোটোরোলার চমক, বাজারে এল বুক-স্টাইল ফোল্ডেবল ফোন

ইরানি ড্রোনের আঘাতে বিধ্বস্ত মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন

ইরানি ড্রোনের আঘাতে বিধ্বস্ত মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন

অ্যাপল ইভেন্ট আজ: নজর কাড়বে কম দামের ম্যাকবুক ও সাশ্রয়ী আইফোন ১৭ই

অ্যাপল ইভেন্ট আজ: নজর কাড়বে কম দামের ম্যাকবুক ও সাশ্রয়ী আইফোন ১৭ই

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix