Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

বিজয়ীদের পুরস্কৃত করলো বিক্রয়

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বৃহস্পতিবার, ১৩ জুন ২০১৯
বিজয়ীদের পুরস্কৃত করলো বিক্রয়
Share on FacebookShare on Twitter

বাংলাদেশের সবচেয়ে বড় মার্কেটপ্লেস বিক্রয় ডট কম, ঈদ-উল-ফিতর উপলক্ষে ক্যাম্পেইনে ‘রামাদান ডিলস’ ক্যাম্পেইন বিজয়ীদের পুরস্কৃত করেছে। গতকাল বিক্রয় ডট কম-এর প্রধাণ কার্যালয়ে বিজয়ীদের হাতে পুরস্কার প্রদান করা হয়। বিজয়ীরা হলেন কাজী আশরাফুল হক, শামীমা আলম, শওকত আলী, আফজাল হোসেন, আফরিনা আকতার, আদনান ফিরোজ, সালাউদ্দিন ইউসুফ এবং মোঃ খলিলুর রহমান। এই ‌ক্যাম্পেইনে বিক্রয়-এর পার্টনার হিসেবে ছিল মিনিস্টার হাই-টেক পার্ক লিমিটেড, বাংলাদেশে নোকিয়ার একমাত্র আমদানিকারক প্রতিষ্ঠান নোকিয়া এবং ইউএস-বাংলা এয়ারলাইন্স লিমিটেড।

পুরস্কার প্রদান অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিক্রয় ডট কম-এর হেড অব মার্কেটিং অ্যান্ড অ্যাড সেলস ঈশিতা শারমিন, মিনিস্টার হাই-টেক পার্ক লিমিটেড-এর হেড অব ব্র্যান্ড অ্যান্ড কমিউনিকেশনস কে.এম.জি. কিবরিয়া, এইচএমডি গ্লোবাল এর হেড অব বিজনেস ফারহান রশীদ, এবং এইচএমডি গ্লোবাল এর রিটেইল চ্যানেল মার্কেটিং ম্যানেজার মোঃ কামরুল ইসলাম সহ উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ।

ক্যাম্পেইনের প্রথম পুরস্কার Nokia 4.2 স্মার্টফোন ও ইউএস-বাংলা এয়ারলাইন্স লিমিটেড এর সৌজন্যে ঢাকা-কক্সবাজার-ঢাকা কাপল টিকেট; দ্বিতীয় পুরস্কার মিনিস্টার হাই-টেক পার্ক লিমিটেড এর সৌজন্যে একটি ৩০০ লিটার রেফ্রিজারেটর এবং তৃতীয় পুরস্কার মিনিস্টার হাই-টেক পার্ক লিমিটেড এর সৌজন্যে একটি ৩২” স্মার্ট এল ই ডি টেলিভিশন। এছাড়াও অন্যান্য বিজয়ীদের জন্য ছিলো স্মার্টফোন, ঢাকা-কক্সবাজার-ঢাকা ট্রিপ এর মতো আকর্ষণীয় পুরস্কার। গ্রাহকরা বিক্রয় ডিলস এ গিয়ে তাদের পছন্দের পণ্য “Buy Now” ফিচারের মাধ্যমে কিনে ক্যাম্পেইনে অংশগ্রহণ করেন। সর্বোচ্চ সংখ্যক কেনাকাটা করা গ্রাহকদের মধ্য থেকে র‍্যাফেল ড্র-এর মাধ্যমে তিনজনকে বিজয়ী ঘোষণা করা হয়েছে। বিক্রয় ডিলস হচ্ছে বিক্রয় ডট কম সার্ভিসের সবচেয়ে নতুন সংযোজন। এটি মূলত একটি ই-কমার্স সেকশন যা “Buy Now” ফিচারের মাধ্যমে হিসেবে ইলেকট্রনিক্স, কিচেন ও হোম অ্যাপ্লায়েন্স, ব্যাক্তিগত গ্রুমিং আইটেম, ট্র্যাভেল এক্সেসরিজ এবং আরও হাজারো পণ্য শতভাগ নিরাপত্তার সাথে ক্রেতাদের নিকট পৌঁছে দেয়।

প্রথম পুরস্কার বিজয়ী কাজী আশরাফুল হক বলেন, “এবারের ঈদ আমার জন্য সত্যিই ব্যতিক্রম এবং স্মরণীয়। ঘরে বসেই প্রয়োজনীয় পণ্য কিনে এমন বাড়তি পুরস্কার যে কাউকেই অভিভূত করে। বিক্রয় ডট কমকে অসংখ্য ধন্যবাদ এমন একটি ক্যাম্পেইন আয়োজন করার জন্য। আমি আশা করি, বিক্রয় আগামীতে এ ধরনের আয়োজন অব্যাহত রাখবে”।

বিক্রয় ডট কম এর হেড অব মার্কেটিং অ্যান্ড অ্যাড সেলস ঈশিতা শারমিন বলেন, “আমি বিজয়ীদের অভিনন্দন এবং ডিলস এর সকল ব্যবহারকারীদের ধন্যবাদ জানাতে চাই। আমার বিশ্বাস, বিজয়ীরা জিততে পেরে দারুণ খুশি হয়েছে, গ্রাহকদের মুখে হাসি ফোটাতে পেরে আমরাও আনন্দিত। মাত্র ১২ দিন ব্যাপী এ ক্যাম্পেইনে আমরা ব্যবহারকারীদের কাছ থেকে দুর্দান্ত সাড়া পেয়েছি এবং গত মাসে ডিলস থেকে আমরা নয় হাজার অর্ডার পেয়েছি”।

এই ক্যাম্পেইনের অংশীদার মিনিস্টার হাই-টেক পার্ক লিমিটেড-এর হেড অব ব্র্যান্ড অ্যান্ড কমিউনিকেশনস কে.এম.জি. কিবরিয়া বলেন, “মিনিস্টার হাই-টেক পার্ক লিমিটেড-এর পক্ষ থেকে বিজয়ীদের অভিনন্দন। আমরা স্বল্প পরিসরে হলেও গ্রাহকদের প্রত্যাশা পূরণের সঙ্গী হতে পেরেছি, এটি আমাদের জন্য আগামীর বিশেষ আয়োজনে অনুপ্রাণিত করবে। দারুণ এই আয়োজনের জন্য বিক্রয়কে ধন্যবাদ”।

অন্য আরেক পার্টনার, বাংলাদেশে নোকিয়ার একমাত্র আমদানিকারক প্রতিষ্ঠান এইচএমডি গ্লোবাল এর হেড অব বিজনেস ফারহান রশীদ বলেন, “কোনো ক্যাম্পেইনের পার্টনার হিসেবে এই প্রথম আমরা বিক্রয় এর যুক্ত হলাম। আমি বিশ্বাস করি বিজয়ীরা আমাদের নতুন উদ্বোধন হওয়া স্মার্টফোনগুলো পেয়ে খুবই খুশি হবেন”।

ক্যাম্পেইনের আরেক পার্টনার ইউএস বাংলা এয়ারলাইন্স লিমিটেড এর মার্কেটিং সাপোর্ট অ্যান্ড পিআর এর জেনারেল ম্যানেজার কামরুল ইসলাম বলেন, “ঈদ-উল-ফিতর উপলক্ষে এই ক্যাম্পেইনের সাথে যুক্ত হতে পেরে আমরা সত্যিই আনন্দিত। আশা করি বিজয়ীরা আমাদের রাউন্ড ট্রিপটি উপভোগ করবেন”।

Tags: বিক্রয় ডট কম

এই বিভাগ থেকে আরও পড়ুন

ক্রেডিট স্কোরিং ঋণ
অর্থ ও বাণিজ্য

ক্ষুদ্র উদ্যোক্তাদের এআই-ভিত্তিক ক্রেডিট স্কোরিং ঋণ বিতরণ করলো প্রিয়শপ ও কমিউনিটি ব্যাংক

সুন্দরাতে ব্ল্যাক ফ্রাইডে এখন শপফেস্ট
ই-কমার্স

সুন্দরাতে ব্ল্যাক ফ্রাইডে এখন শপফেস্ট

রাহিতুল ইসলামের ‘সুখবর বাংলাদেশ’ বইয়ের প্রি-অর্ডার শুরু
ই-কমার্স

রাহিতুল ইসলামের ‘সুখবর বাংলাদেশ’ বইয়ের প্রি-অর্ডার শুরু

দারাজকে সাথে নিয়ে শাকিলের ‘দ্য গ্রেট হিমালয়ান ট্রেইল’ জয়
ই-কমার্স

দারাজকে সাথে নিয়ে শাকিলের ‘দ্য গ্রেট হিমালয়ান ট্রেইল’ জয়

খোলা চিঠিতে সব কর্মীকে ধন্যবাদ জেফ বেজোসের
ই-কমার্স

সিইও পদ ছাড়ছেন অ্যামাজনের জেফ বেজোস

দেশীয় পণ্যের উদ্যোক্তাদের কাস্টমার সার্ভিসের প্রতি মনযোগী হতে হবে
ই-কমার্স

দেশীয় পণ্যের উদ্যোক্তাদের কাস্টমার সার্ভিসের প্রতি মনযোগী হতে হবে

Load More

ট্রেন্ডিং টপিক

বাহরাইনে একযোগে ৭০ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ ইরানের
বিবিধ

বাহরাইনে একযোগে ৭০ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ ইরানের

নতুন করে ৪০ লাখ ডলার বিনিয়োগ পেলো চালডাল
ই-কমার্স

যশোরে বকেয়া বেতনের দাবিতে ‘চালডাল’ কল সেন্টারে বিক্ষোভ ও ভাঙচুর

স্যামসাং গ্যালাক্সি এস২৬ উন্মোচিত
নির্বাচিত

উঁকি দিলেও লাভ নেই, নতুন স্মার্টফোনের আকর্ষণীয় ফিচার

নতুন অপো এ৬এস প্রো’র সাথে ঈদ মেগা অফার ঘোষণা করলো অপো
ছাড় ও অফার

নতুন অপো এ৬এস প্রো’র সাথে ঈদ মেগা অফার ঘোষণা করলো অপো

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ইরানের হামলায় ধূলিসাৎ ৩০০ মিলিয়ন ডলারের মার্কিন রাডার: টিআরটি
বিবিধ

ইরানের হামলায় ধূলিসাৎ ৩০০ মিলিয়ন ডলারের মার্কিন রাডার: টিআরটি

উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার জন্য অত্যন্ত...

ইরাকে মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত, নিখোঁজ পাইলট

ইরাকে মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত, নিখোঁজ পাইলট

মেডিকেল কেয়ার ক্যাটাগরিতে ‘গ্লোবাল স্টার ওমেন লিডারশিপ অ্যাওয়ার্ড’ পেলেন ডা. হাসনা হোসেন আখী

মেডিকেল কেয়ার ক্যাটাগরিতে ‘গ্লোবাল স্টার ওমেন লিডারশিপ অ্যাওয়ার্ড’ পেলেন ডা. হাসনা হোসেন আখী

রেলের টিকিট কাটতে ডিজিটাল ভোগান্তি?

রেলের টিকিট কাটতে ডিজিটাল ভোগান্তি?

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix