Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ই-কমার্স খাতের সকল ধরনের সেবা প্রদানকারীকে সমন্বিত CLTP প্ল্যাটফর্মে সংযুক্ত করবার সিদ্ধান্ত

ডিজিটাল কমার্স সুরক্ষায় ঐতিহাসিক পদক্ষেপ:

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫
ই-কমার্স খাতের সকল ধরনের সেবা প্রদানকারীকে সমন্বিত CLTP প্ল্যাটফর্মে সংযুক্ত করবার সিদ্ধান্ত
Share on FacebookShare on Twitter

বাংলাদেশের দ্রুত বিকাশমান ই-কমার্স এবং ডিজিটাল পেমেন্ট ইকোসিস্টেমে গ্রাহক আস্থা ও স্বচ্ছতা নিশ্চিত করার লক্ষ্যে “সেন্ট্রাল লজিস্টিকস ট্র্যাকিং প্ল্যাটফর্ম (CLTP)” এর বাস্তবায়ন ও কার্যকারিতা নিয়ে গতকাল ডাক ভবনে এক নীতিনির্ধারণী সভা অনুষ্ঠিত হয়েছে।

ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব আব্দুন নাসের খান-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব ।

প্রধান অতিথির বক্তব্যে ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের আওতাধীন এটুআই এর তত্ত্বাবধানে CLTP প্ল্যাটফর্ম প্রস্তুত করা হয়েছে এবং এর প্রাথমিক ব্যবস্থাপনার দায়িত্ব ডাক অধিদপ্তরের উপর ন্যস্ত করা হচ্ছে। এই সিদ্ধান্ত অনুসারে, CLTP প্ল্যাটফর্ম থেকে ডেলিভারি নিশ্চিতকরণের নির্দেশনা না পাওয়া পর্যন্ত কোনো ই-কমার্স পণ্যের বিলির বিপরীতে মার্চেন্টের অনুকূলে অর্থছাড় করা যাবে না। পূর্বে প্রযুক্তির দুর্বলতার কারণে পরিশোধ সেবা প্রদানকারী প্রতিষ্ঠানসমূহকে দৈবচয়ন ভিত্তিতে গ্রাহকদের ফোন করে ডেলিভারির তথ্য যাচাই করতে হতো, কিন্তু CLTP এই ম্যানুয়াল প্রক্রিয়ার অবসান ঘটিয়ে সকল লেনদেনে স্বয়ংক্রিয় ও নির্ভরযোগ্য সুরক্ষা নিশ্চিত করবে।

তিনি আরও বলেন, প্ল্যাটফর্মটি এমনভাবে ডিজাইন করা হচ্ছে যাতে এসক্রো বাবদ আটকে থাকা অর্থ কোনোভাবেই সমষ্টিগতভাবে উত্তোলন করা না যায় এবং প্রতিটি গ্রাহকের ঠিকানায় বিলি নিশ্চিতকরণের পরেই অর্থছাড় হয়। বিমান টিকিটের মতো ভার্চুয়াল পণ্য বিলির ক্ষেত্রেও গ্রাহকের সুরক্ষা নিশ্চিত করতে CLTP একটি সুনির্দিষ্ট প্রসেস ফ্লো ডিজাইন করছে।

এই প্ল্যাটফর্মের সফল এবং সার্বজনীন বাস্তবায়নের গুরুত্ব তুলে ধরে সভায় জানানো হয় যে, প্রধান উপদেষ্টার কার্যালয় হতে জারিকৃত “জাতীয় লজিস্টিক্স নীতি ২০২৫” এবং বাংলাদেশ ব্যাংক হতে জারিকৃত “মার্চেন্ট এ্যাকোয়ারিং ও এসক্রো নীতিমালা ২০২৩” এর সুস্পষ্ট ধারার ভিত্তিতে অনলাইন মাধ্যমে পণ্য ও সেবা ক্রয় ও বিক্রয়কারী সকল ব্যক্তি ও প্রতিষ্ঠানের স্বার্থে “সেন্ট্রাল লজিস্টিক্স ট্র্যাকিং প্ল্যাটফর্ম” এ সকল ই-কমার্স, কুরিয়ার, পেমেন্ট গেটওয়ে এবং ভার্চুয়াল সেবা বিক্রয়কারীদের অন্তর্ভুক্ত হওয়ার কোনো বিকল্প নাই। প্ল্যাটফর্মটি যে বিজনেস প্রসেস অনুসরণ করে, তার প্রতিটি ধাপ ডাক অধিদপ্তরের কাজের সাথে সরাসরি সম্পৃক্ত হওয়ায় প্ল্যাটফর্মটির ব্যবস্থাপনার দায়িত্ব ডাক অধিদপ্তরের উপর ন্যস্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এই প্ল্যাটফর্মটি বাস্তবায়নের নিমিত্ত বাণিজ্য মন্ত্রণালয়, বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ, বাংলাদেশ ব্যাংক, মেইলিং অপারেটর ও কুরিয়ার লাইসেন্সিং কর্তৃপক্ষ, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সাথে ডাক অধিদপ্তর নিয়মিত সমন্বয় সাধন করবে।

এই উদ্যোগ বাংলাদেশের ডিজিটাল কমার্স খাতে স্বচ্ছতা, নিরাপত্তা এবং গ্রাহক আস্থার নতুন মানদণ্ড প্রতিষ্ঠা করবে।

সভায় বাণিজ্য মন্ত্রণালয়, এনবিআর, আইসিটি বিভাগ, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, বাংলাদেশ ব্যাংকসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, কুরিয়ার সার্ভিস, ই-কমার্স অ্যাসোসিয়েশন ও প্রতিষ্ঠানসমূহ, ব্যাংক ও পেমেন্ট গেটওয়ে প্রতিনিধিসমূহ এবং মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস সমূহের শীর্ষস্থানীয় প্রতিনিধিসহ ডাক অধিদপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Tags: আইসিটি বিভাগই-কমার্সএনবিআরডিজিটাল কমার্সবেসামরিক বিমান পরিবহন

এই বিভাগ থেকে আরও পড়ুন

দারাজ ভিলেজ এর মাধ্যমে ই-কমার্স সুবিধা পাচ্ছে দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষ
ই-কমার্স

দারাজ ভিলেজ এর মাধ্যমে ই-কমার্স সুবিধা পাচ্ছে দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষ

ইভ্যালি এক্সপ্রেস শপ
ই-কমার্স

ইভ্যালি এক্সপ্রেস শপ

জেলা পর্যায়ে ঊর্ধ্বমুখী দেশি পণ্যের ই-কমার্স
ই-কমার্স

ই-কমার্স ব্যবসা শুরুর আগে করণীয়

বাদীর সাথে আপোষ, জামিন চান ইভ্যালির রাসেল দম্পতি
ই-কমার্স

ইভ্যালিকে ফের ঘুরে দাঁড়াতে সবাইকে পাশে চান শামীমা নাসরিন

ক্ষুদ্র ব্যবসার উন্নয়নে গুলশানে প্রিয়শপের নতুন গ্রিন হাব
ই-কমার্স

ক্ষুদ্র ব্যবসার উন্নয়নে গুলশানে প্রিয়শপের নতুন গ্রিন হাব

বিক্রি রেকর্ড গড়লো দারাজ
ই-কমার্স

বিক্রি রেকর্ড গড়লো দারাজ

Load More

ট্রেন্ডিং টপিক

মধ্যপ্রাচ্যে বহুমুখী সংঘাত: দ্বিতীয় দিনের কৌশলগত বিশ্লেষণ ও গতিপ্রকৃতি
মতামত ও বিশ্লেষণ

মধ্যপ্রাচ্যে বহুমুখী সংঘাত: দ্বিতীয় দিনের কৌশলগত বিশ্লেষণ ও গতিপ্রকৃতি

৮ কোটি টাকার উপহারসহ রমজানে রিয়েলমির সবচেয়ে বড় ক্যাম্পেইনের ঘোষণা
নির্বাচিত

৮ কোটি টাকার উপহারসহ রমজানে রিয়েলমির সবচেয়ে বড় ক্যাম্পেইনের ঘোষণা

২০২৬ সালের চন্দ্র ও সূর্য গ্রহণ বাংলাদেশ সময়
বিবিধ

২০২৬ সালের চন্দ্র ও সূর্য গ্রহণ বাংলাদেশ সময়

একের পর এক মিসাইল হামলা চালাচ্ছে ইরান, ইসরায়েলজুড়ে বাজছে সাইরেন
বিবিধ

একের পর এক মিসাইল হামলা চালাচ্ছে ইরান, ইসরায়েলজুড়ে বাজছে সাইরেন

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

তিন আন্তর্জাতিক বিমান বন্দরে ফ্রি ওয়াইফাই চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
নির্বাচিত

তিন আন্তর্জাতিক বিমান বন্দরে ফ্রি ওয়াইফাই চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের তিনটি আন্তর্জাতিক বিমানবন্দরে বিনামূল্যে ওয়াইফাই ইন্টারনেট সেবা...

মোটোরোলার চমক, বাজারে এল বুক-স্টাইল ফোল্ডেবল ফোন

মোটোরোলার চমক, বাজারে এল বুক-স্টাইল ফোল্ডেবল ফোন

ইরানি ড্রোনের আঘাতে বিধ্বস্ত মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন

ইরানি ড্রোনের আঘাতে বিধ্বস্ত মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন

অ্যাপল ইভেন্ট আজ: নজর কাড়বে কম দামের ম্যাকবুক ও সাশ্রয়ী আইফোন ১৭ই

অ্যাপল ইভেন্ট আজ: নজর কাড়বে কম দামের ম্যাকবুক ও সাশ্রয়ী আইফোন ১৭ই

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix