Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

বাজারে আর নতুন স্মার্টফোন আনছে না আসুস

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
রবিবার, ২৫ জানুয়ারি ২০২৬
বাজারে আর নতুন স্মার্টফোন আনছে না আসুস
Share on FacebookShare on Twitter

নতুন স্মার্টফোন তৈরি বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে আসুস। জেনফোন ও আরওজি ফোন সিরিজে আর কোনো নতুন মডেল আসবে না বলে জানিয়েছে তাইওয়ানভিত্তিক প্রতিষ্ঠানটি। খবর টেকরাডার।

তাইওয়ানে সম্প্রতি আয়োজিত কোম্পানির এক অনুষ্ঠানে আসুসের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জনি শিহ জানান, ২০২৬ সালের পর থেকে নতুন কোনো মোবাইল ফোন আনার পরিকল্পনা নেই। তবে বর্তমানে বাজারে থাকা আসুসের স্মার্টফোনগুলো বিক্রি ও সাপোর্ট চালু থাকবে।

তিনি বলেন, ‘ভবিষ্যতে আসুস আর কোনো নতুন মোবাইল ফোন মডেল যুক্ত করবে না।’

আসুস ঠিক কোন পরিস্থিতিতে আবার স্মার্টফোন উৎপাদন শুরু করবে, সে বিষয়ে কোনো স্পষ্ট শর্ত বা পরিকল্পনা জানায়নি। এতে প্রতিষ্ঠানটির মোবাইল বিভাগের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে বলে মনে করছে অনেকে।

বিশেষজ্ঞরা বলছেন, স্মার্টফোন প্রযুক্তি এখন অনেকটাই পরিপক্ব। প্রতি বছর নতুন ফোনে যে পরিবর্তনগুলো আসে, সেগুলো খুব বড় বা চোখে পড়ার মতো নয়। তাই শুধু সামান্য উন্নতির জন্য নতুন করে ফোনের ডিজাইন বদলানো ও বড় পরিসরে উৎপাদনে যে বিপুল খরচ হয়, তা অনেক সময় আর লাভজনক বা প্রয়োজনীয় মনে হয় না।

এছাড়া স্মার্টফোনের দাম বাড়তে থাকায় গ্রাহকরা আগের মতো ঘন ঘন নতুন ফোন কিনছেন না। এতে করে বাজারে কম পরিচিত ব্র্যান্ডগুলোর জন্য নিয়মিত লাভ ধরে রাখা কঠিন হয়ে পড়ছে।

প্রতিবেদন বলছে, আসুস স্মার্টফোন বাজারের শীর্ষ বিক্রেতাদের মধ্যে নেই। পাশাপাশি চীনা ব্র্যান্ডগুলোর সঙ্গে তীব্র প্রতিযোগিতার মুখে পড়ছে প্রতিষ্ঠানটি। এমন পরিস্থিতিতে প্রতি বছর নতুন স্মার্টফোন বাজারে আনার ধারা ধরে রাখা ক্রমেই কঠিন হয়ে পড়ছে।

আর্থিক চাপের কারণে স্মার্টফোন ব্যবসা থেকে পিছু হটার ক্ষেত্রে আসুস প্রথম কোনো প্রতিষ্ঠান নয়। এলজি-ও দীর্ঘদিন লোকসানের মুখে পড়ে একই পথ অনুসরণ করেছিল। কোম্পানিটি প্রথমে নতুন ফোন উন্মোচন কমায় এবং পরে পুরোপুরি তাদের মোবাইল বিভাগ বন্ধ করে দেয়।

বাজার পর্যবেক্ষকরা বলছেন, এখন পর্যন্ত কোনো অ্যান্ড্রয়েড নির্মাতা স্মার্টফোন তৈরি বন্ধ করার পর বড় পরিসরে সফলভাবে বাজারে ফিরে আসতে পারেনি। একবার ব্র্যান্ডের আলোচনা কমে গেলে এবং সফটওয়্যার সাপোর্ট দুর্বল হলে গ্রাহকের আস্থা পুনরুদ্ধার করা ব্যয়বহুল ও অনিশ্চিত হয়ে পড়ে। জেনফোন ডিভাইসগুলো নকশা ও তুলনামূলক কম দামের ওপর জোর দিলেও দীর্ঘমেয়াদি সফটওয়্যার আপডেট দেয়ার ক্ষেত্রে প্রতিযোগীদের থেকে পিছিয়ে পড়েছিল।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

‘ওয়ার্ক ফ্রম হোম’-এর কারণে স্যামসাং’র লাভ বেড়েছে ২৩ শতাংশ!
প্রযুক্তি সংবাদ

‘ওয়ার্ক ফ্রম হোম’-এর কারণে স্যামসাং’র লাভ বেড়েছে ২৩ শতাংশ!

আইসিটি বিভাগের এডিপি পর্যালোচনা সভা অনুষ্ঠিত
প্রযুক্তি সংবাদ

আইসিটি বিভাগের এডিপি পর্যালোচনা সভা অনুষ্ঠিত

উইন্ডোজ ১০ ও ১১ দ্রুত চালু করার সহজ আট সমাধান
টিপস

উইন্ডোজ ১০ ও ১১ দ্রুত চালু করার সহজ আট সমাধান

আসছে ভিভো এক্স ৬০ প্রো
প্রযুক্তি সংবাদ

আসছে ভিভো এক্স ৬০ প্রো

গত সপ্তাহে বাজারে আসা নতুন স্মার্টফোন
নির্বাচিত

গত সপ্তাহে বাজারে আসা নতুন স্মার্টফোন

অত্যাধুনিক ফিচারের এই স্মার্টওয়াচের দাম মাত্র ১২০০
নির্বাচিত

অত্যাধুনিক ফিচারের এই স্মার্টওয়াচের দাম মাত্র ১২০০

Load More

ট্রেন্ডিং টপিক

এআই সার্ভারের রেকর্ড বিক্রি: ডেলের শেয়ার মূল্যে ৩০% প্রবৃদ্ধি
প্রযুক্তি সংবাদ

এআই সার্ভারের রেকর্ড বিক্রি: ডেলের শেয়ার মূল্যে ৩০% প্রবৃদ্ধি

শাওমির নতুন ফোনে সুপার ব্যাটারি ব্যাকআপসহ আরও যা থাকছে
নির্বাচিত

শাওমির নতুন ফোনে সুপার ব্যাটারি ব্যাকআপসহ আরও যা থাকছে

ওয়ালটন হাই-টেকের সঙ্গে ডিজি-টেক একীভূতকরণে শেয়ারহোল্ডারদের সর্বসম্মত অনুমোদন
অর্থ ও বাণিজ্য

ওয়ালটন হাই-টেকের সঙ্গে ডিজি-টেক একীভূতকরণে শেয়ারহোল্ডারদের সর্বসম্মত অনুমোদন

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা
নির্বাচিত

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

সপ্তাহের সবচেয়ে পঠিত

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

সেরা ৫টি স্ন্যাপড্রাগন ৮ জেন ৫ ফোন

সেরা ৫টি স্ন্যাপড্রাগন ৮ জেন ৫ ফোন

স্মার্টফোনের সংজ্ঞাই বদলে দেবে আইফোন ২০

স্মার্টফোনের সংজ্ঞাই বদলে দেবে আইফোন ২০

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

টেকজুমের খবরের জের: রবিন রাফানের ফ্রিজ পরিবর্তন করল স্টার টেক ও ওয়ার্লপুল
প্রযুক্তি সংবাদ

টেকজুমের খবরের জের: রবিন রাফানের ফ্রিজ পরিবর্তন করল স্টার টেক ও ওয়ার্লপুল

গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমের তীব্র প্রতিবাদের মুখে...

শক্তিশালী প্রসেসরের আসছে টেকনো ক্যামন স্লিম ৫জি

শক্তিশালী প্রসেসরের আসছে টেকনো ক্যামন স্লিম ৫জি

১০,০০০ এমএএইচ ব্যাটারি ও অ্যান্ড্রয়েড ১৬ সহ চীনে লঞ্চ হলো ‘অনার উইন টার্বো’

১০,০০০ এমএএইচ ব্যাটারি ও অ্যান্ড্রয়েড ১৬ সহ চীনে লঞ্চ হলো ‘অনার উইন টার্বো’

সাইবার সুরক্ষায় শুরু হচ্ছে ‘ফিনিক্স সামিট ২০২৬’

সাইবার সুরক্ষায় শুরু হচ্ছে ‘ফিনিক্স সামিট ২০২৬’

মাসের সবচেয়ে পঠিত

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

৮ জিবি র‍্যামের সেরা ১৫ স্মার্টফোন

৮ জিবি র‍্যামের সেরা ১৫ স্মার্টফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

২৫ জানুয়ারি ২০২৬

বাজারে আর নতুন স্মার্টফোন আনছে না আসুস

Techzoom.TV |
TechzoomTV