Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

রেনো১৫ সিরিজ ফাইভজি ও পাঠশালার আয়োজনে দেশজুড়ে স্মার্টফোন ফটোগ্রাফি প্রতিযোগিতা

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Wednesday, 4 February 2026
রেনো১৫ সিরিজ ফাইভজি ও পাঠশালার আয়োজনে দেশজুড়ে স্মার্টফোন ফটোগ্রাফি প্রতিযোগিতা
Share on FacebookShare on Twitter

ফটোগ্রাফি কেবল শাটারে চাপ দেওয়ার কাজ নয়, এটি আলো দিয়ে তৈরি স্মৃতি, ফর্মে রূপান্তরিত আবেগ ও মুহূর্ত ফুরিয়ে যাওয়ার অনেক পরেও টিকে থাকা গল্পের কথা বলে। এই বছর অপো বাংলাদেশ ও পাঠশালা সাউথ এশিয়ান ইনস্টিটিউট অব ফটোগ্রাফি যৌথভাবে এই চিরায়ত সক্ষমতাকে সম্মান জানাতে জাতীয় ফটোগ্রাফি প্রতিযোগিতা ‘অপো রেনো১৫ সিরিজ ফাইভজি ফটোগ্রাফি কন্টেস্ট’-এর আয়োজন করেছে; যার মূল প্রতিপাদ্য ‘এভরি ফটো টেলস এ স্টোরি’।

প্রতিযোগিতায় পোট্রেট, নেচার এবং ওয়াইল্ডলাইফ, স্ট্রিট ও আর্কিটেকচার, লো-লাইট, হেরিটেজ ও কালচার, এই পাঁচটি বিভাগে ছবি জমা দেওয়ার আহ্বান জানানো হয়েছে। অংশগ্রহণকারীদের এমন ছবি জমা দিতে উৎসাহিত করা হচ্ছে যা কেবল দৃষ্টিনন্দনতা ছাড়িয়ে গিয়ে চরিত্র, আবেগ, পরিচয় ও প্রেক্ষাপটকে ফুটিয়ে তোলে। ক্যাটাগরি যাই হোক না কেন, প্রতিটি এন্ট্রিতে গভীর বর্ণনাধর্মী উপস্থাপনা ও গল্প বলার দক্ষতার প্রতিফলন থাকা প্রয়োজন।

অপো বিশ্বাস করে, প্রযুক্তি তখনই সার্থকতা পায় যখন তা মানুষের অনুভতি প্রকাশে সহায়তা করে। রেনো১৫ সিরিজ ফাইভজির মাধ্যমে অপো মোবাইল ইমেজিং সক্ষমতাকে এমন এক উচ্চতায় নিয়ে গেছে যা ফটোগ্রাফারদের দিনের আলো, স্বল্প আলো কিংবা জটিল পরিবেশেও অত্যন্ত নিখুঁতভাবে বিস্তারিত আবেগ ও গভীরতা ধারণে সক্ষম করে তোলে। অপোর এই দৃষ্টিভঙ্গির সাথে পাঠশালা সাউথ এশিয়ান ইনস্টিটিউট অব ফটোগ্রাফির লক্ষ্যও মিলে যায়; যারা ডকুমেন্টারি প্র্যাকটিস, ভিজ্যুয়াল এডুকেশন ও কালচারাল স্টোরিটেলিংয়ের জন্য আন্তর্জাতিকভাবে স্বীকৃত। অপো ও পাঠশালা মিলে এমন একটি প্ল্যাটফর্ম তৈরি করেছে যা ফটোগ্রাফিক ডিসিপ্লিনকে সম্মান জানানোর পাশাপাশি, সৃজনশীল স্বাধীনতাকেও উৎসাহিত করে।

দেশের ডকুমেন্টারি ও শিক্ষামূলক ফটোগ্রাফি জগতের বিশিষ্ট ব্যক্তিবর্গের সমন্বয়ে গঠিত একটি জুরিবোর্ড জমা দেওয়া ছবিগুলো মূল্যায়নের দায়িত্বে থাকবেন। এই প্যানেলে রয়েছেন পাঠশালা সাউথ এশিয়ান ইনস্টিটিউট অব ফটোগ্রাফির ফটোগ্রাফি বিভাগের প্রধান খন্দকার তানভীর মুরাদ, খ্যাতিমান ডকুমেন্টারি ফটোগ্রাফার রেজোয়ানা চৌধুরী জিনিয়া, শফিকুল আলম কিরণ ও কেএম আসাদ। নান্দনিকতার চেয়েও গভীরভাবে প্রভাব ফেলতে সক্ষম এমন ন্যারেটিভের সক্ষমতা, অথেনটিসিটি, ইমোশনাল রেজোনেন্স ও কনটেক্সচুয়াল বোঝাপড়ার ওপর ভিত্তি করে বিজয়ীদের নির্বাচিত করবেন তারা।

প্রতিযোগিতায় অংশগ্রহণ অত্যন্ত সহজ করা হয়েছে। আগ্রহী ফটোগ্রাফাররা ডেডিকেটেড প্ল্যাটফর্ম https://opposhot.com/ ভিজিট করে মোবাইল নম্বর ও ইমেইল দিয়ে নিবন্ধন করতে পারবেন। এরপর পছন্দসই বিভাগ নির্বাচন করে জেপিইজি বা পিএনজি ফরম্যাটে হাই-কোয়ালিটি ছবি আপলোড করতে হবে এবং একইসাথে, ছবির পেছনের গল্প, প্রেক্ষাপট বা আবেগ বর্ণনা করে একটি সংক্ষিপ্ত লেখা যুক্ত করতে হবে। এই স্টোরিটেলিং বা গল্প বলার বিষয়টিই প্রতিযোগিতার মূল বিষয়।

অপো রেনো১৫ সিরিজ ফাইভজি ফটোগ্রাফি কন্টেস্ট বিজয়ীদের জন্য আকর্ষণীয় পুরস্কারের ব্যবস্থা রয়েছে। প্রতিযোগিতার গ্র্যান্ড উইনার পাবেন ১,০০,০০০ লাখ টাকা নগদ অর্থ, অপোর সর্বশেষ ফ্ল্যাগশিপ স্মার্টফোন ও পাঠশালায় একটি প্রফেশনাল ফটোগ্রাফি কোর্স। দ্বিতীয় পুরস্কার বিজয়ী পাবেন ৫০,০০০ টাকা, অপো স্মার্টফোন ও পাঠশালার কোর্স। তৃতীয় পুরস্কার বিজয়ী পাবেন ৩০,০০০ টাকা, অপো স্মার্টফোন ও পাঠশালার কোর্স। এছাড়া, পাঁচটি ফটোগ্রাফি ক্যাটাগরির প্রতিটি থেকে পাঁচজন করে বিজয়ী নির্বাচন করা হবে। প্রতিটি ক্যাটাগরির বিজয়ী পাবেন ২০,০০০ টাকা নগদ অর্থ, একটি সর্বশেষ অপো স্মার্টফোন এবং পাঠশালা ফটোগ্রাফি কোর্স।

পুরস্কার ও স্বীকৃতির বাইরেও এই প্রতিযোগিতার লক্ষ্য হলো সমসাময়িক বাংলাদেশের একটি জীবন্ত আর্কাইভ তৈরি করা। প্রতিটি ছবি দেশের মানুষ, স্থান, ঐতিহ্য ও রূপান্তরের একটি সম্মিলিত ভিজ্যুয়াল হিসেবে ইতিহাসে অবদান রাখবে। প্রতিযোগিতায় উদীয়মান থেকে পেশাদার, সব স্তরের ফটোগ্রাফারদের তাদের দৃষ্টিভঙ্গি ও গল্পগুলো শেয়ার করার জন্য আমন্ত্রণ জানানো হচ্ছে।

প্রতিযোগিতাটি গতকাল (০২ ফেব্রুয়ারি) থেকে শুরু হয়েছে; এতে আগামী ৩০ এপ্রিল পর্যন্ত ছবি জমা দেওয়া যাবে। আগামী ১৫ মে প্রতিযোগিতার বিজয়ীদের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।

ফেব্রুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত অপো ও পাঠশালা সেই সব ফটোগ্রাফারদের সাদর আমন্ত্রণ জানাচ্ছে যারা বিশ্বাস করেন যে, ছবি শব্দের চেয়েও বেশি কিছু বলতে পারে; যেখানে মাত্র একটি ফ্রেমেই পূর্ণ গল্প ধরে রাখা সম্ভব। আপনার তোলা ছবিটি কথা বলুক, আপনার গল্পটি অমর হয়ে থাকুক!

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: অপো রেনো১৫অপো রেনো১৫ সিরিজ

এই বিভাগ থেকে আরও পড়ুন

লামুদি এখন বিপ্রপার্টি
প্রযুক্তি বাজার

লামুদি এখন বিপ্রপার্টি

ভারতীয় উপমহাদেশে বাংলাদেশেই প্রথম মটো জি৯ প্লাস উদ্বোধন
প্রযুক্তি বাজার

ভারতীয় উপমহাদেশে বাংলাদেশেই প্রথম মটো জি৯ প্লাস উদ্বোধন

ফোনের চেয়েও হালকা পাতলা ল্যাপটপ আনল এসার
নির্বাচিত

ফোনের চেয়েও হালকা পাতলা ল্যাপটপ আনল এসার

আসছে এমআই ব্যান্ড ৫
প্রযুক্তি বাজার

সাধ্যের মধ্যে সেরা ফিটনেস ট্র্যাকার

বাংলাদেশের বাজারে আসছে নাম্বার ওয়ান স্মার্টফোন অনার ম্যাজিক ৬ প্রো
নির্বাচিত

বাংলাদেশের বাজারে আসছে নাম্বার ওয়ান স্মার্টফোন অনার ম্যাজিক ৬ প্রো

আনন্দ-উচ্ছ্বাসকেও ‘কাজের চাপ’ মনে করে স্মার্টওয়াচ
প্রযুক্তি বাজার

আনন্দ-উচ্ছ্বাসকেও ‘কাজের চাপ’ মনে করে স্মার্টওয়াচ

Load More

ট্রেন্ডিং টপিক

বন্ড বিক্রি করে ২৫ বিলিয়ন ডলার তুলছে অ্যামাজন
অর্থ ও বাণিজ্য

অ্যামাজনের নতুন ১ বিলিয়ন ডলারের বিনিয়োগ

অ্যাপ ছাড়া ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম ভিডিও কিভাবে ডাউনলোড করবেন
প্রযুক্তি সংবাদ

ইউটিউব-ফেসবুক দেশের ক্ষতির অন্যতম কারণ, রাশ টানা হবে: চিফ হুইপ

ফের চালু কিউ-ক্যাশের সব সেবা
অর্থ ও বাণিজ্য

ফের চালু কিউ-ক্যাশের সব সেবা

আইফোন ১৮ প্রো-এর ডিসপ্লেতে সবুজ রঙের লাইন দেখা যাওয়ার অভিযোগ
প্রযুক্তি সংবাদ

আইফোন ১৮ প্রো-এর ডিসপ্লেতে গ্রিন লাইন, ব্যবহারকারীদের অভিযোগ

সপ্তাহের সবচেয়ে পঠিত

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

দামি ফোনের ক্যামেরায়ও ছবি ঝাপসা? কয়েকটি সেটিংস বদলান
প্রযুক্তি সংবাদ

দামি ফোনের ক্যামেরায়ও ছবি ঝাপসা? কয়েকটি সেটিংস বদলান

স্মার্টফোনের ক্যামেরা যত উন্নতই হোক, ছবি তোলার পর...

যুক্তরাজ্যে অ্যাকাউন্ট হ্যাক করে প্রতারণা, এক বছরে অর্থ আত্মসাৎ বেড়েছে ৪০০%

যুক্তরাজ্যে অ্যাকাউন্ট হ্যাক করে প্রতারণা, এক বছরে অর্থ আত্মসাৎ বেড়েছে ৪০০%

ফোনে আসা ভুয়া-স্ক্যাম লিঙ্ক শনাক্ত করবে চ্যাটজিপিটি

এআই লেখা শনাক্তে চ্যাটজিপিটিতে আসছে ওয়াটারমার্ক

Samsung Galaxy F70 স্মার্টফোনের সম্ভাব্য ডিজাইন ও ফিচার

Galaxy A17-এর রিব্র্যান্ডেড সংস্করণ আসছে Galaxy F70 নামে

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

04 February 2026

রেনো১৫ সিরিজ ফাইভজি ও পাঠশালার আয়োজনে দেশজুড়ে স্মার্টফোন ফটোগ্রাফি প্রতিযোগিতা

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix