Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

২০২৬ সালকে স্মার্টফোন বাজারের সর্বকালের পতনের বছর কেন বলছে আইডিসি

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
রবিবার, ১ মার্চ ২০২৬
২০২৫ সালে বৈশ্বিক স্মার্টফোনের বাজারে ২ শতাংশ প্রবৃদ্ধি
Share on FacebookShare on Twitter

বিশ্বের স্মার্টফোন বাজার ২০২৬ সালে ইতিহাসের সবচেয়ে বড় পতনের মুখে পড়তে পারে। গবেষণাপ্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ডেটা করপোরেশন (আইডিসি) প্রকাশিত সাম্প্রতিক পূর্বাভাসে বলা হয়েছে, ২০২৬ সালে বৈশ্বিক স্মার্টফোন সরবরাহ ১২ দশমিক ৯ শতাংশ কমে ১১২ কোটি ইউনিটে নেমে আসতে পারে। এক দশকের বেশি সময়ের মধ্যে এটি হবে সর্বনিম্ন সরবরাহের হার।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, এই পতন শুধু সাময়িক বাজার মন্দা নয়। এটি স্মার্টফোন শিল্পের কাঠামোগত পরিবর্তনের ইঙ্গিত।

আইডিসির ওয়ার্ল্ডওয়াইড ক্লায়েন্ট ডিভাইসেস বিভাগের ভাইস প্রেসিডেন্ট ফ্রান্সিসকো জেরোনিমো বলেন, বর্তমান পরিস্থিতি কোনো স্বল্পমেয়াদি চাপের ফল নয়। এটি মেমোরি চিপের সাপ্লাই চেইনের ফলে তৈরি সুনামির মতো বিশাল ধাক্কা।

আইডিসির বিশ্লেষণে উঠে এসেছে, ডিআরএএম (ডায়নামিক র‍্যান্ডম অ্যাকসেস মেমোরি) চিপের অস্বাভাবিক মূল্যবৃদ্ধিই বাজারে এই অস্থিরতার প্রধান কারণ। আধুনিক স্মার্টফোনে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক সুবিধা, উন্নত গ্রাফিকস এবং একাধিক অ্যাপ একসঙ্গে চালানোর জন্য উচ্চক্ষমতার মেমোরি অপরিহার্য। কিন্তু সাম্প্রতিক সময়ে এসব চিপের দাম দ্রুত বেড়ে যাওয়ায় উৎপাদন ব্যয় উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।

গুগল, মেটা ও মাইক্রোসফটের মতো প্রযুক্তিপ্রতিষ্ঠানগুলো কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক অবকাঠামো ও ডেটা সেন্টার সম্প্রসারণে বিপুল পরিমাণ মেমোরি চিপ ব্যবহার করছে। ফলে বৈশ্বিক সরবরাহের বড় অংশ এখন ডেটা সেন্টারমুখী হয়ে পড়েছে। এতে ভোক্তাপর্যায়ের ডিভাইস নির্মাতারা চিপ–সংকটে পড়ছেন এবং উৎপাদন ব্যয় বাড়ছে।

বিশ্লেষকদের মতে, এই সংকটের সবচেয়ে বড় প্রভাব পড়বে স্বল্পমূল্যের অ্যান্ড্রয়েড স্মার্টফোন নির্মাতাদের ওপর। বাড়তি উৎপাদন ব্যয় সামাল দিতে অনেক প্রতিষ্ঠানকে পণ্যের মূল্য বাড়াতে হতে পারে। আবার কেউ কেউ কম মুনাফার বাজার থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্তও নিতে পারে। অন্যদিকে শক্তিশালী আর্থিক ভিত্তি ও প্রিমিয়াম বাজারে দৃঢ় অবস্থানের কারণে অ্যাপল এবং স্যামসাং তুলনামূলক সুবিধাজনক অবস্থানে রয়েছে।

বিশ্লেষকদের ধারণা, চলমান সংকট তাদের বাজার অংশীদারত্ব বাড়াতে সহায়তা করতে পারে। আইডিসির পূর্বাভাস অনুযায়ী, ২০২৬ সালে স্মার্টফোনের গড় বিক্রয়মূল্য ১৪ শতাংশ বেড়ে ৫২৩ মার্কিন ডলারে পৌঁছাতে পারে, যা হবে রেকর্ড। উৎপাদন ব্যয়ের চাপ সামাল দিতে নির্মাতারা উচ্চ মুনাফার প্রিমিয়াম মডেলের দিকে ঝুঁকছেন। ফলে সামগ্রিক গড় মূল্যও ঊর্ধ্বমুখী।

আইডিসি মনে করছে, ২০২৭ সালে বাজারে ২ শতাংশ প্রবৃদ্ধি এবং ২০২৮ সালে ৫ দশমিক ২ শতাংশ পুনরুদ্ধার হতে পারে। তবে বিশ্লেষকেরা সতর্ক করে দিয়েছেন, এ পুনরুদ্ধার বাজারকে আগের অবস্থায় পুরোপুরি ফিরিয়ে নেবে না।

আইডিসির মোবাইল ফোন ট্র্যাকার বিভাগের জ্যেষ্ঠ গবেষণা পরিচালক নাবিলা পোপাল বলেন, মেমোরি–সংকট সাময়িক পতন নয়। এটি পুরো স্মার্টফোন বাজারের অর্থনৈতিক কাঠামো পুনর্নির্ধারণ করছে।

তিনি আরও জানান, ১০০ মার্কিন ডলারের কম দামের স্মার্টফোনের বার্ষিক বাজার প্রায় ১৭ কোটি ১০ লাখ ইউনিট। এই রেঞ্জের এসব ফোন ২০২৭ সালে মেমোরি চিপের দাম স্থিতিশীল হলেও স্থায়ীভাবে অলাভজনক হয়ে পড়তে পারে, অর্থাৎ নিম্নমূল্যের স্মার্টফোনের বাজার ভবিষ্যতে আর আগের মতো টেকসই থাকবে না।

সূত্র: টাইম অব ইন্ডিয়া

Tags: স্মার্টফোন বাজারস্মার্টফোন বাজার চীনস্মার্টফোন বাজারে

এই বিভাগ থেকে আরও পড়ুন

ডিজিটাল যুগে সর্বক্ষেত্রে ইন্টারনেট ব‌্যবহারের বিকল্প থাকবে না: টেলিযোগাযোগমন্ত্রী
প্রযুক্তি সংবাদ

ডিজিটাল যুগে সর্বক্ষেত্রে ইন্টারনেট ব‌্যবহারের বিকল্প থাকবে না: টেলিযোগাযোগমন্ত্রী

আপনি কখন কি পর্ণ দেখছেন খবর রাখছে গুগল ও ফেসবুক
প্রযুক্তি সংবাদ

আপনি কখন কি পর্ণ দেখছেন খবর রাখছে গুগল ও ফেসবুক

২০২১ সালে বেশি বিক্রি হয়েছে যেসব স্মার্টফোন
প্রযুক্তি সংবাদ

২০২১ সালে চার বছরের সর্বোচ্চ স্মার্টফোন বিক্রি হয়েছে

ইউটিউব ভিডিও এডিটিংয়ে সেরা কিছু সফটওয়্যার
কিভাবে করবেন

ইউটিউব ভিডিও এডিটিংয়ে সেরা কিছু সফটওয়্যার

আইফোন এয়ার
নির্বাচিত

বিক্রি কমায় আইফোন এয়ারের উৎপাদন কমাচ্ছে অ্যাপল

নিজেদের স্টোর থেকে হুয়াওয়ে ল্যাপটপ সরিয়েছে মাইক্রোসফট
প্রযুক্তি সংবাদ

নিজেদের স্টোর থেকে হুয়াওয়ে ল্যাপটপ সরিয়েছে মাইক্রোসফট

Load More

ট্রেন্ডিং টপিক

খামেনিকে হত্যার ‘নেপথ্যে সৌদি আরব’!
বিবিধ

খামেনিকে হত্যার ‘নেপথ্যে সৌদি আরব’!

ইরানের সঙ্গে একযোগে যুদ্ধে নামছে রাশিয়া ও চীন?
বিবিধ

ইরানের সঙ্গে একযোগে যুদ্ধে নামছে রাশিয়া ও চীন?

গ্লোবাল ব্র্যান্ড পিএলসি এর হাত ধরে বাংলাদেশের বাজারে যাত্রা শুরু করল উইয়োফ্লাই (Weofly)
প্রযুক্তি সংবাদ

গ্লোবাল ব্র্যান্ড পিএলসি এর হাত ধরে বাংলাদেশের বাজারে যাত্রা শুরু করল উইয়োফ্লাই (Weofly)

ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতে এবার রণক্ষেত্র তেল আবিব
পাঁচমিশালি

ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতে এবার রণক্ষেত্র তেল আবিব

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

তিন আন্তর্জাতিক বিমান বন্দরে ফ্রি ওয়াইফাই চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
নির্বাচিত

তিন আন্তর্জাতিক বিমান বন্দরে ফ্রি ওয়াইফাই চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের তিনটি আন্তর্জাতিক বিমানবন্দরে বিনামূল্যে ওয়াইফাই ইন্টারনেট সেবা...

মোটোরোলার চমক, বাজারে এল বুক-স্টাইল ফোল্ডেবল ফোন

মোটোরোলার চমক, বাজারে এল বুক-স্টাইল ফোল্ডেবল ফোন

ইরানি ড্রোনের আঘাতে বিধ্বস্ত মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন

ইরানি ড্রোনের আঘাতে বিধ্বস্ত মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন

অ্যাপল ইভেন্ট আজ: নজর কাড়বে কম দামের ম্যাকবুক ও সাশ্রয়ী আইফোন ১৭ই

অ্যাপল ইভেন্ট আজ: নজর কাড়বে কম দামের ম্যাকবুক ও সাশ্রয়ী আইফোন ১৭ই

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix