Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

সোয়াচ ও অডমার পিগের রঙিন পকেট ওয়াচ

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Sunday, 17 May 2026
সোয়াচ ও অডমার পিগের রঙিন পকেট ওয়াচ
Share on FacebookShare on Twitter

বিশ্বখ্যাত ঘড়ি নির্মাতা প্রতিষ্ঠান সোয়াচ ও বিলাসবহুল ঘড়ি ব্র্যান্ড অডমার পিগে যৌথভাবে নতুন ঘড়ির মডেল উন্মোচন করেছে। বেশ কয়েক দিন ধরে চলা জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান দুটি আনুষ্ঠানিকভাবে এ তথ্য নিশ্চিত করেছে।

বিশ্বব্যাপী সোয়াচের নির্দিষ্ট কিছু দোকানে গতকাল ‘রয়্যাল পপ’ নামে নতুন সিরিজের ঘড়িগুলো বিক্রি শুরু হয়েছে। এর আগে গত সপ্তাহে সোশ্যাল মিডিয়ায় ঘড়ির একটি মডেলের ছবি প্রকাশ পায়। তখন থেকেই ঘড়িপ্রেমীদের মধ্যে এটি নিয়ে ব্যাপক আগ্রহ তৈরি হয়। ওমেগা এবং ব্লাঁপাঁর মতো বড় ব্র্যান্ডগুলোর সঙ্গে সফল অংশীদারত্বের পর এটি সোয়াচের আরেকটি বড় উদ্যোগ।

» কী আছে নতুন সিরিজে?

আনুষ্ঠানিক ঘোষণা অনুযায়ী, নতুন সংগ্রহে আটটি ভিন্ন রঙের পকেট ঘড়ি বা পকেট ওয়াচ রয়েছে। ঘড়িগুলোর নকশায় অডেমার পিগের বিখ্যাত ‘রয়্যাল ওক’ মডলের আদল ব্যবহার করা হয়েছে। এর সঙ্গে যুক্ত হয়েছে ১৯৮০-এর দশকের সোয়াচের জনপ্রিয় ‘পপ’ ঘড়ির বৈচিত্র্যময় নকশা। পাশাপাশি এতে সোয়াচের সিস্টেম ৫১ মুভমেন্টের নতুন হ্যান্ড-ওয়াইন্ড সংস্করণ যুক্ত করা হয়েছে।

ঘড়িটির ভেতরের যন্ত্রাংশে পপ আর্ট সংস্কৃতির রঙিন ছোঁয়া রয়েছে। এ সংগ্রহে যে আটটি রঙ বা কালারওয়ে আনা হয়েছে, সেগুলো হলো অটো রোসো, উইত ব্লাঁ, গ্রিন এইট, ব্লাউ আখত, ওরেনজি হাচি, ল্যান বা, ওচো নেগ্রো ও ওতগ রোজ। ঘড়িগুলো দুই ধরনের ডিজাইনে পাওয়া যাবে। একটি লেপিন মডেল, অন্যটি সাভোনেট সংস্করণ। লেপিন মডেলের দাম রাখা হয়েছে ৪০০ ডলার। আর সাভোনেট সংস্করণ ৪২০ ডলার।

সোয়াচের সাম্প্রতিক ব্যবসায়িক কৌশল হলো সাধারণ ক্রেতাদের সাধ্যের মধ্যে বিলাসবহুল ঘড়ির অনুভূতি দেয়া। সেই ধারাবাহিকতায় রয়্যাল পপ সংগ্রহের ঘড়িগুলোর দামও রাখা হয়েছে তুলনামূলকভাবে কম। অডেমার পিগের মূল ঘড়ির দাম সাধারণত আরো অনেক বেশি।

বিশ্বের অন্যতম শীর্ষ ও বিলাসবহুল ঘড়ি নির্মাতার সঙ্গে সাধারণ মানুষের কাছে জনপ্রিয় একটি ব্র্যান্ডের এ মেলবন্ধন ‘রয়্যাল পপ’ সিরিজটিকে বেশ আকর্ষণীয় করে তুলেছে। এর মাধ্যমে ১৯৮৩ সাল থেকে চলে আসা ঐতিহ্যকে ধরে রাখল সোয়াচ। ওই বছর সোয়াচ সাশ্রয়ী, আড়ম্বরপূর্ণ ও রঙিন সুইস কোয়ার্টজ ঘড়ি বাজারে এনে পুরো ঘড়ি শিল্পে বড় পরিবর্তন আনে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

অরক্ষিত সাড়ে ৩২ কোটি গ্রাহকের ব্যক্তিগত তথ্য
টেলিকম

অরক্ষিত সাড়ে ৩২ কোটি গ্রাহকের ব্যক্তিগত তথ্য

ডিজিটাল প্ল্যাটফর্মে ভাতা বিতরণ চায় ‘নগদ’
নির্বাচিত

ভাতার টাকা উধাও হয়ে যাচ্ছে ‘নগদ’ একাউন্ট থেকে

অনলাইনে আইফোন অর্ডার করে পেলেন সাবান
নির্বাচিত

অনলাইনে আইফোন অর্ডার করে পেলেন সাবান

ম্যাকবুক প্রোতে বড় পরিবর্তনের ইঙ্গিত, নতুন আইপ্যাড প্রোও আনছে অ্যাপল
প্রযুক্তি সংবাদ

ম্যাকবুক প্রোতে বড় পরিবর্তনের ইঙ্গিত, নতুন আইপ্যাড প্রোও আনছে অ্যাপল

‘জুমে’ হ্যাকারদের হানা
নির্বাচিত

‘জুমে’ হ্যাকারদের হানা

৮ জিবি র‍্যামের সেরা ১৫ স্মার্টফোন
প্রযুক্তি সংবাদ

৮ জিবি র‍্যামের সেরা ১৫ স্মার্টফোন

Load More

ট্রেন্ডিং টপিক

বিজ্ঞপ্তি-পরীক্ষা ছাড়াই বিপুল নিয়োগ! ইসলামী ব্যাংকে ভয়াবহ অনিয়ম!
অর্থ ও বাণিজ্য

ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই ৮ হাজার ৫৪২ নিয়োগ

২০৩০ সালের মধ্যে ২৭৮ বিলিয়ন ডলার খরচের পূর্বাভাস ওপেনএআইয়ের
প্রযুক্তি সংবাদ

২০৩০ সালের মধ্যে ২৭৮ বিলিয়ন ডলার খরচের পূর্বাভাস ওপেনএআইয়ের

জামানত ছাড়াই ২০ লাখ টাকা দেবে বাংলাদেশ ব্যাংক
অর্থ ও বাণিজ্য

অনুমোদন পেল ৪ ডিজিটাল ব্যাংক

বিইউপি ফটোগ্রাফি সোসাইটির ‘স্ফূরণ ৬.০’-এর সঙ্গে অপোর অংশীদারিত্ব
প্রযুক্তি সংবাদ

বিইউপি ফটোগ্রাফি সোসাইটির ‘স্ফূরণ ৬.০’-এর সঙ্গে অপোর অংশীদারিত্ব

সপ্তাহের সবচেয়ে পঠিত

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

বিশ্বের প্রথম ক্যাজ-ফ্রেম ডিজাইন করা স্মার্টফোন নিয়ে বাজারে এলো আইটেল পাওয়ার ৮০

বিশ্বের প্রথম ক্যাজ-ফ্রেম ডিজাইন করা স্মার্টফোন নিয়ে বাজারে এলো আইটেল পাওয়ার ৮০

আইফোন ১৮-এর সঙ্গে টেক্কা দিতে সেপ্টেম্বরে আসছে হুয়াওয়ের মেট ৯০ সিরিজ

আইফোন ১৮-এর সঙ্গে টেক্কা দিতে সেপ্টেম্বরে আসছে হুয়াওয়ের মেট ৯০ সিরিজ

২৩ সেপ্টেম্বর উন্মোচন হচ্ছে শাওমি ১৮ প্রো ও ১৮ প্রো ম্যাক্স

২৩ সেপ্টেম্বর উন্মোচন হচ্ছে শাওমি ১৮ প্রো ও ১৮ প্রো ম্যাক্স

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

লিনেক্স ইলেকট্রনিক্সের হাত ধরে বাজারে এলো ‘রিভারসং অ্যাস্ট্রো ৬’
নির্বাচিত

লিনেক্স ইলেকট্রনিক্সের হাত ধরে বাজারে এলো ‘রিভারসং অ্যাস্ট্রো ৬’

আন্তর্জাতিক স্মার্টফোন ব্র্যান্ড রিভারসং (Riversong) আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের বাজারে...

গ্রাহক সন্তুষ্টি ও নির্ভরযোগ্যতায় পিছিয়ে হায়ার

গ্রাহক সন্তুষ্টি ও নির্ভরযোগ্যতায় পিছিয়ে হায়ার

বিটোপিয়া নিয়ে অভিযোগ: তদন্তে সহযোগিতা করবে BASIS, প্রমাণ মিললে সদস্যপদ বাতিলের ইঙ্গিত

বিটোপিয়া নিয়ে অভিযোগ: তদন্তে সহযোগিতা করবে BASIS, প্রমাণ মিললে সদস্যপদ বাতিলের ইঙ্গিত

সড়ক দুর্ঘটনা রোধে উর্মি গ্রুপের ব্যতিক্রমী উদ্যোগ

সড়ক দুর্ঘটনা রোধে উর্মি গ্রুপের ব্যতিক্রমী উদ্যোগ

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

17 May 2026

সোয়াচ ও অডমার পিগের রঙিন পকেট ওয়াচ

Techzoom.TV |
TechzoomTV