Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ফোল্ডেবল আইফোনের বিক্রি শুরু

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Sunday, 25 October 2026
ফোল্ডেবল আইফোনের বিক্রি শুরু
Share on FacebookShare on Twitter

বিশ্ববাজারে অ্যাপলের প্রথম ফোল্ডেবল ‘আইফোন ডুয়োর’ বিক্রি শুরু হয়েছে। শুক্রবার থেকে ফোনটি পাওয়া যাচ্ছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, চীনসহ বিভিন্ন দেশের অ্যাপল স্টোরে। প্রায় ২ হাজার ডলার দাম হওয়া সত্ত্বেও ফোনটি নিয়ে ক্রেতাদের মধ্যে বেশ আগ্রহ দেখা গেছে। চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় অনেক ক্রেতাকে অপেক্ষাও করতে হচ্ছে।

সিঙ্গাপুর, সাংহাই, লন্ডন ও সান ফ্রান্সিসকোর মতো শহরে ফোনটি কিনতে গত শুক্রবার অ্যাপল স্টোরে ভিড় করেন ক্রেতারা। তবে আগের আইফোনগুলোর মতো দীর্ঘ সারি বা রাতভর অপেক্ষার দৃশ্য এবার তুলনামূলক কম ছিল। সরবরাহ সীমিত রাখা ও অগ্রিম অর্ডারের ওপর বিধিনিষেধ এর অন্যতম কারণ।

বিশ্লেষকরা বলছেন, স্যামসাং ইলেকট্রনিকস ও হুয়াওয়ের মতো প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো বেশ কয়েক বছর ধরেই বাজারে দামি ফোল্ডেবল ফোন বিক্রি করে আসছে। প্রিমিয়াম স্মার্টফোনের এ বাজারে অ্যাপলের প্রবেশকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। একসময় আইফোনের উদ্ভাবনী প্রযুক্তির মাধ্যমে অ্যাপল পুরো স্মার্টফোনের বাজারে এক যুগান্তকারী পরিবর্তন এনেছিল। তাই ফোল্ডেবল ফোনের উদীয়মান বাজারে অ্যাপলের পদার্পণ নতুন কোনো পরিবর্তন আনতে পারে কিনা, সেটিই এখন বিশ্বজুড়ে চর্চার কেন্দ্রবিন্দু।

অ্যাপলের নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জন টার্নাসের জন্যও ফোনটি গুরুত্বপূর্ণ পরীক্ষা। সম্প্রতি দায়িত্ব নেয়ার পরপরই গত মাসে ফোনটি উন্মোচন করেন হার্ডওয়্যার বিভাগের সাবেক প্রধান টার্নাস।

এদিকে গত সপ্তাহে অ্যাপলের ওয়েবসাইটে অগ্রিম অর্ডার শুরুর কয়েক মিনিটের মধ্যেই আইফোন ডুয়োর সম্ভাব্য সরবরাহের সময় পিছিয়ে জানুয়ারির শেষ দিকে চলে যায়। চাহিদা সরবরাহকে ছাড়িয়ে যাওয়ায় এমন পরিস্থিতি তৈরি হয়েছে বলে জানায় প্রতিষ্ঠানটি। এ সাড়া পাওয়াকে ‘অসাধারণ’ বলেও উল্লেখ করেছে অ্যাপল।

কোম্পানিটি জানায়, সরবরাহ নিয়ন্ত্রণে ক্রেতাপ্রতি সর্বোচ্চ দুটি ফোনের অগ্রিম অর্ডার নেয়া হয়েছে। এছাড়া কিছু দেশের দোকানে সরাসরি গিয়ে ফোন কেনার সুযোগও সীমিত করা হয়েছে।

অ্যাপলের নতুন ফোনটির নকশা ও ভাঁজ করার সংযোগস্থল বা হিঞ্জের প্রশংসা করেছেন প্রযুক্তি পর্যালোচকরা। সাধারণ ফোল্ডেবল ফোনে পর্দার মাঝখানে ভাঁজের দাগ স্পষ্ট থাকে। আইফোন ডুয়োতে সেটি প্রায় অদৃশ্য।

তবে ক্যামেরা নিয়ে সমালোচনাও রয়েছে। ফোনটিতে টেলিফটো লেন্স নেই। পাশাপাশি বড় পর্দার উপযোগী করে তৃতীয় পক্ষের অনেক অ্যাপ এখনো পুরোপুরি সাজানো হয়নি।

ফলে কিছু ক্রেতা প্রত্যাশিত অভিজ্ঞতা নাও পেতে পারেন।

প্রযুক্তি বিশ্লেষকদের মতে, ফোনটি ভাঁজ করা অবস্থায় দৈনন্দিন কিছু কাজের জন্য তুলনামূলক কম সুবিধাজনক। তাই সাধারণ আইফোন ব্যবহারকারীদের সবার জন্য এটি উপযুক্ত নাও হতে পারে। তবে ফোন ও ট্যাবলেটের সুবিধা একই যন্ত্রে পাওয়ার বিষয়টি অনেকের কাছে আকর্ষণীয়।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

ডেটা সেইফ-ক্লিন-প্রসেসেবল করার মাধ্যমে ডেটা-ড্রিভেন ডিসিশন মেকিং ইকোসিস্টেম গড়ে তোলা সম্ভব: পলক
প্রযুক্তি সংবাদ

ডেটা সেইফ-ক্লিন-প্রসেসেবল করার মাধ্যমে ডেটা-ড্রিভেন ডিসিশন মেকিং ইকোসিস্টেম গড়ে তোলা সম্ভব: পলক

ভয়েস কমান্ড আসছে নতুন প্লেস্টেশন কনসোলে?
প্রযুক্তি সংবাদ

ভয়েস কমান্ড আসছে নতুন প্লেস্টেশন কনসোলে?

সাইবার অপরাধে ‘আয়’ বছরে সাড়ে তিনশ’ কোটি ডলার
নির্বাচিত

সাইবার অপরাধে ‘আয়’ বছরে সাড়ে তিনশ’ কোটি ডলার

৬৫ বছর বয়সে ডেটিং সাইটে প্রেম খুঁজতে গিয়ে খোয়াতে হলো ৭৩ লাখ টাকা
প্রযুক্তি সংবাদ

সাবধান থাকুন ডেটিং অ্যাপে

অক্টোবরে ডাইমেনসিটি ৯৪০০ উন্মোচন করবে মিডিয়াটেক
নির্বাচিত

অক্টোবরে ডাইমেনসিটি ৯৪০০ উন্মোচন করবে মিডিয়াটেক

দ্বিতীয় প্রান্তিকে মহাকাশে নভোচারী পাঠাবে স্পেসএক্স
প্রযুক্তি সংবাদ

দ্বিতীয় প্রান্তিকে মহাকাশে নভোচারী পাঠাবে স্পেসএক্স

Load More

ট্রেন্ডিং টপিক

ডিএলএল সাইডলোডিংয়ের মাধ্যমে তথ্য চুরির নতুন ফাঁদ
নির্বাচিত

ডিএলএল সাইডলোডিংয়ের মাধ্যমে তথ্য চুরির নতুন ফাঁদ

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল
নির্বাচিত

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

ভিভো ওয়াই৩২: অল-ইন-ওয়ান স্মার্ট পারফর্মার
প্রযুক্তি বাজার

ভিভো ওয়াই৩২: অল-ইন-ওয়ান স্মার্ট পারফর্মার

এইচএসসির ফল: সবার আগে ফলাফল জানার সহজ উপায়
নির্বাচিত

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ২৯ অক্টোবর

সপ্তাহের সবচেয়ে পঠিত

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

Vivo S70 স্মার্টফোনের সম্ভাব্য পেরিস্কোপ ক্যামেরা ও টেলিকনভার্টার ফিচার

নভেম্বরে আসছে ভিভো এস৭০, থাকতে পারে বড় পেরিস্কোপ ক্যামেরা ও টেলিকনভার্টার

ফেরারি নকশায় স্মার্টফোন নিয়ে আসছে ইনফিনিক্স

ফেরারি নকশায় স্মার্টফোন নিয়ে আসছে ইনফিনিক্স

বাংলাদেশে উন্মোচিত শাওমি টিভি এস প্রো ও এক্স মিনি এলইডি ২০২৬ সিরিজ

১৪৪ হার্টজ ও ৪কে ডিসপ্লের নতুন টিভি আনল শাওমি, দাম কত?

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

প্রথম দিনেই ওয়ালটন ফ্রিজ কিনে ঘরভর্তি পণ্য ফ্রি পেলেন খুলনার গৃহিণী শতরূপা
ছাড় ও অফার

প্রথম দিনেই ওয়ালটন ফ্রিজ কিনে ঘরভর্তি পণ্য ফ্রি পেলেন খুলনার গৃহিণী শতরূপা

শীত মৌসুমকে সামনে রেখে দেশব্যাপী শুরু হয়েছে ইলেকট্রনিক্স...

শাওমি রেডমি আনছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির শক্তিশালী প্রসেসরের ফোন

শাওমি রেডমি আনছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির শক্তিশালী প্রসেসরের ফোন

ডেল টেকনোলজিসের কোর সার্ভার পার্টনার অব দ্যা ইয়ার এওয়ার্ড পেল স্মার্ট টেকনোলজিস

ডেল টেকনোলজিসের কোর সার্ভার পার্টনার অব দ্যা ইয়ার এওয়ার্ড পেল স্মার্ট টেকনোলজিস

চার দিন পর বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট সচল

চার দিন পর বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট সচল

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

25 October 2026

ফোল্ডেবল আইফোনের বিক্রি শুরু

Techzoom.TV |
TechzoomTV