Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

৭,৪৯৯ টাকায় ৩জিবি র‌্যাম ও নচ ডিসপ্লে ফোন

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
মঙ্গলবার, ২০ আগস্ট ২০১৯
৭,৪৯৯ টাকায় ৩জিবি র‌্যাম ও নচ ডিসপ্লে ফোন
Share on FacebookShare on Twitter

নচ ডিসপ্লেযুক্ত সাশ্রয়ী মূল্যের নতুন স্মার্টফোন বাজারে ছাড়ার ঘোষণা দিলো ওয়ালটন। ‘প্রিমো এইচএইট প্রো’ মডেলের ওই ফোনে রয়েছে ৩জিবি র‌্যাম, ৩২ জিবি রম, অক্টাকোর প্রসেসর, শক্তিশালী ব্যাটারিসহ আকর্ষণীয় সব ফিচার। অনলাইনের ই-প্লাজায় প্রি-অর্ডার বা আগাম ফরমায়েসে মাত্র ৭,৪৯৯ টাকায় ফোনটি কেনা যাচ্ছে ।

ওয়ালটন সেল্যুলার ফোন বিক্রয় বিভাগের প্রধান আসিফুর রহমান খান বলেন, নচ ডিসপ্লের সুবিধা হলো এর মাধ্যমে ফোনের আকৃতি না বাড়িয়ে বড় স্ক্রিনের ডিসপ্লে ব্যবহার করা হয়। ফলে ডিভাইসটি যেমন দৃষ্টিনন্দন হয়, তেমনই বিভিন্ন অ্যাপ্লিকেশন ব্যবহার এবং ভিডিও দেখা, গেম খেলা, বই পড়া বা ইন্টারনেট ব্রাউজিংয়ে অনন্য অভিজ্ঞতা মেলে। ইতোমধ্যেই ক্রেতারা এই ফোনটিকে দেশের সেরা বাজেট ফোন বলছে।

তিনি জানান, ই-প্লাজা.ওয়ালটনবিডি.কম (বঢ়ষধুধ.ধিষঃড়হনফ.পড়স) ওয়েবসাইট-এর মাধ্যমে ফোনটির প্রি-অর্ডার নেয়া হচ্ছে। ক্যাশ অন ডেলিভারিতে ১টি এবং বিকাশ কিংবা ডেবিট-ক্রেডিট কার্ডে পেমেন্ট করলে একজন ক্রেতা সর্বোচ্চ ৫টি ফোনের প্রি-অর্ডার দিতে পারবেন। অনলাইন পেমেন্টের ক্ষেত্রে একাধিক ফোনের অর্ডারে ইএমআই (মান্থলি ইক্যুয়াল ইনস্টলমেন্ট) সুবিধা পাবেন ক্রেতারা। সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে প্রি-অর্ডার দেয়া গ্রাহকরা হ্যান্ডসেটটি হাতে পাবেন। ক্রেতারা তাদের পছন্দের ওয়ালটন প্লাজা থেকে ফোনটি নিজে সংগ্রহ করতে পারবেন। রয়েছে হোম ডেলিভারি নেয়ারও সুযোগ।

ওয়ালটন সূত্রে জানা গেছে, ক্যামেলিয়ন ব্ল্যাক, সাইয়ান ব্লু এবং রেড Ñ এই তিনটি আকর্ষণীয় রঙের নতুন এই ফোনটিতে ব্যবহৃত হয়েছে ৫.৭১ ইি র ১৯:৯ রেশিওর নচ ডিসপ্লে। এইচডি প্লাস পর্দার রেজ্যুলেশন ১৫২০ বাই ৭২০ পিক্সেল। আইপিএস প্রযুক্তির স্মার্টফোনটিতে রয়েছে ধূলা ও আঁচররোধী ২.৫ডি কার্ভড গ্লাসও।

ফোনটি অ্যান্ড্রয়েড ৯.০ পাই অপারেটিং সিস্টেমে পরিচালিত। এতে ব্যবহৃত হয়েছে ১.৬ গিগাহার্জ গতির এআরএম কর্টেক্স-এ৫৫ অক্টাকোর প্রসেসর। সঙ্গে রয়েছে ৩ জিবি ডিডিআর৪ র‌্যাম এবং পাওয়ার ভিআর জিই৮৩২২ গ্রাফিক্স। যাতে ফোনের কার্যক্ষমতা ও গতি হবে অনেক বেশি। ফলে বিভিন্ন অ্যাপস ব্যবহার, ইন্টারনেট ব্রাউজিং, থ্রিডি গেমিং এবং দ্রুত ভিডিও লোড ও ল্যাগ-ফ্রি ভিডিও স্ট্রিমিং সুবিধা পাওয়া যাবে। ফোনটির অভ্যন্তরীণ মেমোরি ৩২ গিগাবাইটের।

ফোনটির পেছনে রয়েছে এলইডি ফ্ল্যাশযুক্ত পিডিএএফ প্রযুক্তির এফ ২.০ অ্যাপারচার সমৃদ্ধ বিএসআই ১৩ মেগাপিক্সেল ক্যামেরা। আকর্ষণীয় সেলফির জন্য সামনে রয়েছে পিডিএএফ প্রযুক্তির বিএসআই ৮ মেগাপিক্সেল ক্যামেরা। ক্যামেরায় নরমাল এবং প্রো মোড ছাড়াও অন্যান্য ফিচারের মধ্যে রয়েছে নাইট মোড, ফিল্টার মোড, ফেস কিউট, এইচডিআর, প্যানোরমা, টাইম ল্যাপস, ফেস ডিকেটশন, ডিজিটাল জুম, সেলফ টাইমার, অটো ফোকাস, টাচ ফোকাস, টাচ শট, ডিসপ্লে ফেসিয়াল ইনর্ফমেশন ইত্যাদি।

দুর্দান্ত পাওয়ার ব্যাকআপের জন্য স্মার্টফোনটিতে ব্যবহৃত হয়েছে ৩৫২০ মিলিঅ্যাম্পিয়ারের লিথিয়াম পলিমার ব্যাটারি। কানেক্টিভিটি হিসেবে আছে ওয়াই-ফাই, ব্লুটুথ ভার্সন ৪.২, মাইক্রো ইউএসবি ভার্সন ২, ওয়ারলেস ডিসপ্লে, ল্যান হটস্পট, ওটিএ এবং ওটিজি। হ্যান্ডসেটটির অন্যান্য ফিচারের মধ্যে রয়েছে ডুয়াল সিমে ফোরজি নেটওয়ার্ক সাপোর্ট, রেকর্ডিং সুবিধাসহ এফএম রেডিও, ফুল এইচডি ভিডিও প্লে-ব্যাক, ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ফেস আনলক ইত্যাদি।

১ বছরের বিক্রয়োত্তর সেবাসহ এই ফোনে রয়েছে ৩০ দিনের রিপ্লেসমেন্ট সুবিধা পাবেন ক্রেতা।

সংক্ষেপে নিচে দেখুন . . .

৭,৪৯৯ টাকায় ৩জিবি র‌্যাম ও ৩২জিবি রমের নচ ডিসপ্লে ফোন
নচ ডিসপ্লেযুক্ত সাশ্রয়ী মূল্যের নতুন স্মার্টফোন বাজারে ছাড়ার ঘোষণা দিলো ওয়ালটন। ‘প্রিমো এইচএইট প্রো’ মডেলের ওই ফোনে রয়েছে ৩জিবি র‌্যাম, ৩২ জিবি রম, অক্টাকোর প্রসেসর, শক্তিশালী ব্যাটারিসহ আকর্ষণীয় সব ফিচার। অনলাইনের ই-প্লাজায় প্রি-অর্ডার বা আগাম ফরমায়েসে মাত্র ৭,৪৯৯ টাকায় ফোনটি কেনা যাচ্ছে ।
ওয়ালটন সেল্যুলার ফোন বিক্রয় বিভাগের প্রধান আসিফুর রহমান খান জানান, ই-প্লাজা.ওয়ালটনবিডি.কম (বঢ়ষধুধ.ধিষঃড়হনফ.পড়স) ওয়েবসাইট-এর মাধ্যমে ফোনটির প্রি-অর্ডার নেয়া হচ্ছে। ক্যাশ অন ডেলিভারিতে ১টি এবং বিকাশ কিংবা ডেবিট-ক্রেডিট কার্ডে পেমেন্ট করলে একজন ক্রেতা সর্বোচ্চ ৫টি ফোনের প্রি-অর্ডার দিতে পারবেন। অনলাইন পেমেন্টের ক্ষেত্রে একাধিক ফোনের অর্ডারে ইএমআই (মান্থলি ইক্যুয়াল ইনস্টলমেন্ট) সুবিধা পাবেন ক্রেতারা। সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে প্রি-অর্ডার দেয়া গ্রাহকরা হ্যান্ডসেটটি হাতে পাবেন। ক্রেতারা তাদের পছন্দের ওয়ালটন প্লাজা থেকে ফোনটি নিজে সংগ্রহ করতে পারবেন। রয়েছে হোম ডেলিভারি নেয়ারও সুযোগ।
ওয়ালটন সূত্রে জানা গেছে, ক্যামেলিয়ন ব্ল্যাক, সাইয়ান ব্লু এবং রেড Ñ এই তিনটি আকর্ষণীয় রঙের নতুন এই ফোনটির অন্যান্য ফিচারের মধ্যে রয়েছে ৫.৭১ ইি র ১৫২০ বাই ৭২০ পিক্সেল রেজ্যুলেশনের পর্দা, অ্যান্ড্রয়েড ৯.০ পাই অপারেটিং সিস্টেম, ১.৬ গিগাহার্জ গতির এআরএম কর্টেক্স-এ৫৫ অক্টাকোর প্রসেসর, পাওয়ার ভিআর জিই৮৩২২ গ্রাফিক্স, এলইডি ফ্ল্যাশযুক্ত পিডিএএফ প্রযুক্তির এফ ২.০ অ্যাপারচার সমৃদ্ধ বিএসআই ১৩ মেগাপিক্সেল ব্যাক ক্যামেরা, পিডিএএফ প্রযুক্তির বিএসআই ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা, ডুয়াল সিমে ফোরজি নেটওয়ার্ক সাপোর্ট, ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ফেস আনলক ইত্যাদি।
১ বছরের বিক্রয়োত্তর সেবাসহ এই ফোনে রয়েছে ৩০ দিনের রিপ্লেসমেন্ট সুবিধা পাবেন ক্রেতা।

Tags: ওয়ালটন

এই বিভাগ থেকে আরও পড়ুন

একদিনের ব্যাটারি ব্যাকআপসহ এল ডেল এর নতুন ল্যাপটপ
নির্বাচিত

একদিনের ব্যাটারি ব্যাকআপসহ এল ডেল এর নতুন ল্যাপটপ

হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে গোপনে লিভ নেয়ার উপায়, টের পাবে না কেউ
নির্বাচিত

হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে গোপনে লিভ নেয়ার উপায়, টের পাবে না কেউ

অনার বাংলাদেশে নিয়ে এল গিনেস ওয়ার্ল্ড রেকর্ডধারী স্মার্টফোন
নির্বাচিত

অনার বাংলাদেশে নিয়ে এল গিনেস ওয়ার্ল্ড রেকর্ডধারী স্মার্টফোন

রাইড শেয়ারিং’র মত এবার এলো ট্রেইনিং সেন্টার শেয়ারিং
অটোমোবাইল

রাইড শেয়ারিং’র মত এবার এলো ট্রেইনিং সেন্টার শেয়ারিং

সেরা ৫ স্মার্টফোন ব্র্যান্ড কোনগুলো জানেন কি?
নির্বাচিত

সেরা ৫ স্মার্টফোন ব্র্যান্ড কোনগুলো জানেন কি?

স্মার্টফোন টেনে ট্যাবলেট বানিয়ে ফেলা যাবে
নির্বাচিত

স্মার্টফোন টেনে ট্যাবলেট বানিয়ে ফেলা যাবে

Load More

ট্রেন্ডিং টপিক

ইরানের হামলায় ২০০ মার্কিন সেনা নিহত
বিবিধ

ইরানের হামলায় ২০০ মার্কিন সেনা নিহত

ইরান: এক ফোঁটা তেলও বাইরে যেতে দেবো না
বিবিধ

ইরান: এক ফোঁটা তেলও বাইরে যেতে দেবো না

‘নগদ’-এর জন্য অংশীদার খুঁজছে সরকার
অর্থ ও বাণিজ্য

নগদ থেকে প্রশাসক সরিয়ে নেওয়ার ইঙ্গিত গভর্নরের

পেজেশকিয়ান নিরাপদ, খামেনিকে নিয়ে ধোঁয়াশা
বিবিধ

পেজেশকিয়ান নিরাপদ, খামেনিকে নিয়ে ধোঁয়াশা

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ইরানের হামলায় ধূলিসাৎ ৩০০ মিলিয়ন ডলারের মার্কিন রাডার: টিআরটি
বিবিধ

ইরানের হামলায় ধূলিসাৎ ৩০০ মিলিয়ন ডলারের মার্কিন রাডার: টিআরটি

উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার জন্য অত্যন্ত...

ইরাকে মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত, নিখোঁজ পাইলট

ইরাকে মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত, নিখোঁজ পাইলট

মেডিকেল কেয়ার ক্যাটাগরিতে ‘গ্লোবাল স্টার ওমেন লিডারশিপ অ্যাওয়ার্ড’ পেলেন ডা. হাসনা হোসেন আখী

মেডিকেল কেয়ার ক্যাটাগরিতে ‘গ্লোবাল স্টার ওমেন লিডারশিপ অ্যাওয়ার্ড’ পেলেন ডা. হাসনা হোসেন আখী

রেলের টিকিট কাটতে ডিজিটাল ভোগান্তি?

রেলের টিকিট কাটতে ডিজিটাল ভোগান্তি?

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix