Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ওয়ালটনের নতুন মডেলের এসি উন্মুক্ত করলেন রবির এমডি

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বৃহস্পতিবার, ২৯ আগস্ট ২০১৯
ওয়ালটনের নতুন মডেলের এসি উন্মুক্ত করলেন রবির এমডি
Share on FacebookShare on Twitter

নতুন মডেলের এয়ার কন্ডিশনার উন্মুক্ত করলো বাংলাদেশি ইলেকট্রনিক্স জায়ান্ট ওয়ালটন। আকর্ষণীয় ডিজাইনের ২৪০০০ বিটিইউ বা দুই টনের এসিটি স্মার্ট ইনভার্টার, ইনভার্টার এবং ফিক্সড স্পিড এই তিন শ্রেণীতে দেশের বাজারে পাওয়া যাবে।

বুধবার (২৮ আগস্ট ২০১৯) গাজীপুরের চন্দ্রায় ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডে ক্রিস্টালাইন সিরিজের ২৪-সি মডেলের নতুন ওই এসি উন্মুক্ত করেন মোবাইল ফোন অপারেটর রবির ম্যানেজিং ডিরেক্টর এবং সিইও মাহতাব উদ্দীন আহমেদ। সে সময় উপস্থিত ছিলেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ভাইস-চেয়ারম্যান এস এম শামসুল আলম এবং পরিচালক এস এম মাহবুবুল আলম।

এ সময় আরো উপস্থিত ছিলেন ওয়ালটন এসির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. তানভীর রহমান, নির্বাহী পরিচালক সিরাজুল ইসলাম, চীফ অপারেটিং অফিসার (সিওও) প্রকৌশলী ইসহাক রনি, অ্যাডিশনাল অপারেটিভ ডিরেক্টর খোন্দকার শাহরিয়ার মুরশিদ, ডেপুটি অপারেটিভ ডিরেক্টর মফিজুর রহমান, গবেষণা ও উন্নয়ণ বিভাগের প্রধান সন্দীপ বিশ্বাস প্রমুখ।

এর আগে বিকেলে রবির ১০ সদস্যের একটি টিম ওয়ালটন কারখানায় আসেন। দেশীয় প্রযুক্তিপণ্য উৎপাদন শিল্পের অভাবনীয় অগ্রগতি পর্যবেক্ষণের উদেশ্যে তারা ওয়ালটন কারখানা পরিদর্শন করেন।
অনুষ্ঠানে মাহতাব উদ্দীন আহমেদ বলেন, ওয়ালটন কারখানার বিশালত্ব এবং ব্যাপক কর্মযজ্ঞ দেখে আমি অভিভূত। দেশের তরুণ প্রকৌশলীদের গবেষণা ও নকশায় এত চমৎকার অত্যাধুনিক ডিজাইন এবং ফিচারের এসি তৈরি হয়েছে দেখে আমি মুগ্ধ হয়েছি। বাংলাদেশের ইলেকট্রনিক্স এবং প্রযুক্তিপণ্য উৎপাদন শিল্পে বিপ্লব ঘটিয়েছে ওয়ালটন।

ওয়ালটন এসির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. তানভীর রহমান বলেন, ক্রেতাদের হাতে সাশ্রয়ী দামে সর্বাধুনিক প্রযুক্তির পণ্য দিতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। সর্বশেষ প্রযুক্তি ও ডিজাইনের এসি উৎপাদনে আমাদের রয়েছে নিজস্ব আরএন্ডডি (রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট) বিভাগ। সঠিক বিটিইউ’র অত্যাধুনিক ফিচারসমৃদ্ধ বিদ্যুৎ সাশ্রয়ী এসি তৈরিতে যেখানে দেশের তরুণ ও দক্ষ প্রকৌশলীরা প্রতিনিয়ত গবেষণা করছেন। ফলে দেশের বাজারে এখন হটকেক ওয়ালটন এসি। আন্তর্জাতিকমানের ওয়ালটন এসি রপ্তানি হচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে। এরই ধারাবাহিকতায় এসি রপ্তানিতে হুন্দাই, রিলায়েন্সসহ বিশ্বের খ্যাতনামা অনেক ব্র্যান্ডের সঙ্গে আমাদের চুক্তি হয়েছে। আমাদের পণ্যের গুণগতমানে আকৃষ্ট হয়ে বিশ্বের বহু প্রতিষ্ঠানই এখন বাংলাদেশ তথা ওয়ালটনমুখী। এজন্য এসির আরএন্ডডি, প্রোডাকশন থেকে শুরু করে সব বিভাগেই ব্যাপক বিনিয়োগের পরিকল্পনা নেয়া হয়েছে।
ওয়ালটন এসির গবেষণা ও উন্নয়ণ বিভাগের প্রধান সন্দীপ বিশ্বাস জানান, নতুন আসা স্মার্ট এসিতে সংযোজিত হয়েছে ইনভার্টার প্রযুক্তির কম্প্রেসর। ফলে এই এসি ঘরের ভেতরের তাপমাত্রা বুঝে সেই অনুযায়ী রেফ্রিজারেন্ট সরবরাহ করে। ঘর ঠান্ডা হয়ে গেলে কম্প্রেসর ঘুমন্ত অবস্থায় থাকে। প্রয়োজন অনুযায়ী তাপমাত্রা সরবরাহ করে বিধায় এতে ৬০ শতাংশ পর্যন্ত বিদ্যুৎ খরচ কম হয়। কম্প্রেসরের স্থায়ীত্বও বাড়ে। এসি চালুর সময় তুলনামূলক কম শব্দ উৎপন্ন করে।

ওয়ালটন ইনভার্টার এসির কম্প্রেসারে রয়েছে টার্বোমুড। যা রুমের তাপমাত্রা দ্রুত কমিয়ে এনে রুমকে তাড়াতাড়ি ঠান্ডা করে। কম্প্রেসরে ব্যবহৃত হয়েছে বিশ্বস্বীকৃত সম্পূর্ণ পরিবেশবান্ধব এইচএফসি গ্যাসমুক্ত আর৪১০এ রেফ্রিজারেন্ট। রয়েছে আয়োনাইজার প্রযুক্তি। যা ঠান্ডা করার পাশাপাশি রুমের বাতাসকে ধূলা-ময়লা ও ব্যাকটেরিয়া মুক্ত করে। কন্ডেন্সারে ব্যবহার করা হচ্ছে মরিচারোধক গোল্ডেন ফিন কালার প্রযুক্তি। যার ফলে ওয়ালটন এসি টেকসই ও দীর্ঘস্থায়ী।

ডেপুটি অপারেটিভ ডিরেক্টর মফিজুর রহমান জানান, ওয়ালটনের আইওটি বেইজড স্মার্ট এসি ভয়েস কমান্ড ও মুঠোফোনে নিয়ন্ত্রণযোগ্য। অর্থাৎ ‘ভয়েস কন্ট্রোল’ বা ‘অ্যামাজন ইকো’র মাধ্যমে রিমোট কন্ট্রোল ছাড়াই ওয়ালটন স্মার্ট এসির শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা বাড়ানো, কমানো, চালু বা বন্ধ করা যায়। এসিতে প্রতিদিন বা মাসিক বিল আসছে কত? ভোল্টেজ লো না হাই? কম্প্রেসর কি ওভারলোডে চলছে? ওয়ালটনের স্মার্ট এসিতে এসব সহজেই জানা যায়।

ক্রিস্টালাইন ছাড়াও ওয়ালটনের রয়েছে রিভারাইন এবং ভেনচুরি সিরিজের ১ টন, ১.৫ টন ও ২ টনের অসংখ্য মডেলের স্পিøট এসি। দাম ৩৬ হাজার ৯০০ টাকা থেকে ৭৬ হাজার ৪০০ টাকার মধ্যে। স্পিøট এসির পাশাপাশি ৪ ও ৫ টনের সিলিং ও ক্যাসেট টাইপ এসিও উৎপাদন এবং বাজারজাত করছে ওয়ালটন।

এদিকে, ওয়ালটন এসি কিনে ক্রেতারা পাচ্ছেন পুরো এক বছরের বিদ্যুৎ বিলের সমপরিমাণেরও বেশি টাকা ফ্রি পাওয়ার সুযোগ। তাছাড়া, প্রতিষ্ঠানটির ‘এসি এক্সচেঞ্জ অফার’ এর আওতায় যে কোনো ব্র্র্যান্ডের ব্যবহৃত এসি বদলে নতুন এসি দিচ্ছে তারা। ওয়ালটন প্লাজা ও শোরুমে পুরাতন এসি জমা দিয়ে গ্রাহকরা ২৫ শতাংশ ছাড়ে ওয়ালটনের যেকোনো মডেলের নতুন এসি কিনতে পারছেন। এর পাশাপাশি, দেশব্যাপী চলমান ডিজিটাল ক্যাম্পেইন সিজন ৪ এর আওতায় এসি কিনে ডিজিটাল রেজিস্ট্রেশনের মাধ্যমে এক লাখ টাকার ক্যাশ ভাউচার পাওয়ার সুযোগ রয়েছে।

এদিকে, ওয়ালটন এসি কিনে ফেসবুকে পোস্ট দিলে অথবা ওয়ালটন এসির বিভিন্ন তথ্যমূলক কলার টিউন নিজেদের মোবাইলে সেট করলে কিংবা ওয়ালটন এসির ফেসবুক পেজে লাইক এবং শেয়ার দিলে তাৎক্ষণিকভাবে ৫০০ টাকা ক্যাশব্যাক পাবেন ক্রেতা।

৬ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি ছাড়াও ইনভার্টার এসির কম্প্রেসরে ১০ বছরের গ্যারান্টি সুবিধা দিচ্ছে ওয়ালটন। এছাড়া, এক বছরের ফ্রি হোম সার্ভিসসহ ৩ বছরের বিনামূল্যের বিক্রয়োত্তর সেবা পাচ্ছেন ক্রেতারা।

Tags: ওয়ালটন

এই বিভাগ থেকে আরও পড়ুন

চট্টগ্রামে ওয়ালটনের ‘ননস্টপ মিলিয়নিয়ার’ ক্যাম্পেইনে দেশীয় পণ্যকে গুরুত্বের আহবান
প্রযুক্তি বাজার

চট্টগ্রামে ওয়ালটনের ‘ননস্টপ মিলিয়নিয়ার’ ক্যাম্পেইনে দেশীয় পণ্যকে গুরুত্বের আহবান

পিক্সেল ১০ প্রো ফোল্ড বনাম গ্যালাক্সি জেড ফোল্ড ৭:  কোনটি ভালো?
প্রযুক্তি বাজার

পিক্সেল ১০ প্রো ফোল্ড বনাম গ্যালাক্সি জেড ফোল্ড ৭: কোনটি ভালো?

ওয়ালটন ফ্রিজ, ওয়াশিং মেশিনে লাখ টাকা পর্যন্ত ক্যাশব্যাক, পণ্য ফ্রি পাওয়ার সুযোগ
প্রযুক্তি বাজার

ওয়ালটন ফ্রিজ, ওয়াশিং মেশিনে লাখ টাকা পর্যন্ত ক্যাশব্যাক, পণ্য ফ্রি পাওয়ার সুযোগ

দেশে বাজারে এলো অপো এফ১৭ প্রো এবং অপো ওয়াচ
নির্বাচিত

দেশে বাজারে এলো অপো এফ১৭ প্রো এবং অপো ওয়াচ

সবচেয়ে সস্তায় পাওয়া যাবে স্যামসাংয়ের ডিজিটাল ঘড়ি
প্রযুক্তি বাজার

সবচেয়ে সস্তায় পাওয়া যাবে স্যামসাংয়ের ডিজিটাল ঘড়ি

আন্তর্জাতিক বাজারের আগেই দেশে অস্থিরতা: আনঅফিসিয়াল ফোনের দাম বাড়ল
নির্বাচিত

আন্তর্জাতিক বাজারের আগেই দেশে অস্থিরতা: আনঅফিসিয়াল ফোনের দাম বাড়ল

Load More

ট্রেন্ডিং টপিক

ভোরে ইসরায়েলকে নিশানা করে একের পর এক ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান
বিবিধ

ভোরে ইসরায়েলকে নিশানা করে একের পর এক ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান

মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস ২০২৬-এ আলোচিত যত প্রযুক্তি
প্রযুক্তি সংবাদ

মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস ২০২৬-এ আলোচিত যত প্রযুক্তি

বুক-স্টাইল ফোল্ডেবল ফোন আনলো মটোরোলা
নির্বাচিত

বুক-স্টাইল ফোল্ডেবল ফোন আনলো মটোরোলা

ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সক্ষমতা কেমন
বিবিধ

ইসরায়েল লক্ষ্য করে আবার ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ইরানের হামলায় ধূলিসাৎ ৩০০ মিলিয়ন ডলারের মার্কিন রাডার: টিআরটি
বিবিধ

ইরানের হামলায় ধূলিসাৎ ৩০০ মিলিয়ন ডলারের মার্কিন রাডার: টিআরটি

উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার জন্য অত্যন্ত...

ইরাকে মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত, নিখোঁজ পাইলট

ইরাকে মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত, নিখোঁজ পাইলট

মেডিকেল কেয়ার ক্যাটাগরিতে ‘গ্লোবাল স্টার ওমেন লিডারশিপ অ্যাওয়ার্ড’ পেলেন ডা. হাসনা হোসেন আখী

মেডিকেল কেয়ার ক্যাটাগরিতে ‘গ্লোবাল স্টার ওমেন লিডারশিপ অ্যাওয়ার্ড’ পেলেন ডা. হাসনা হোসেন আখী

রেলের টিকিট কাটতে ডিজিটাল ভোগান্তি?

রেলের টিকিট কাটতে ডিজিটাল ভোগান্তি?

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix