Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

স্যামসাংয়ের জন্য অশনিসংকেত দিচ্ছে হুয়াওয়ে

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
রবিবার, ১৫ ডিসেম্বর ২০১৯
স্যামসাংয়ের জন্য অশনিসংকেত দিচ্ছে হুয়াওয়ে
Share on FacebookShare on Twitter

বৈশ্বিক স্মার্টফোন বাজারে আধিপত্যের পতন ঘটতে যাচ্ছে স্যামসাংয়ের। বাজার দখলে শীর্ষ অবস্থানে থাকলেও ডিভাইস সরবরাহ বিবেচনায় স্মার্টফোন বাজারে হুয়াওয়ের সঙ্গে স্যামসাংয়ের যে ব্যবধান, তা ক্রমান্বয়ে কমে আসছে। বাজার গবেষণা প্রতিষ্ঠান স্ট্র্যাটেজি অ্যানালিটিকসের এক প্রতিবেদনে এমনটাই দাবি করা হয়েছে। খবর ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিস।

প্রতিবেদন অনুযায়ী, বিশ্বের বৃহৎ টেলিযোগাযোগ ও দ্বিতীয় বৃহৎ স্মার্টফোন নির্মাতা হুয়াওয়ে স্মার্টফোন সরবরাহে প্রতিদ্বন্দ্বী স্যামসাংয়ের সঙ্গে ব্যবধান কমিয়ে আনার লক্ষ্যে কাজ করছে। বৈশ্বিক স্মার্টফোন বাজারে চলতি বছর শেষে স্যামসাংয়ের দখল ২১ দশমিক ৩ শতাংশে পৌঁছার প্রত্যাশা করা হচ্ছে। চলতি বছরজুড়ে স্যামসাংয়ের স্মার্টফোন সরবরাহ ৩২ কোটি ৩০ লাখ ইউনিটে পৌঁছতে পারে। অন্যদিকে বাজারটিতে প্রতিদ্বন্দ্বী হুয়াওয়ের দখল ১৭ দশমিক ৭ শতাংশে পৌঁছার প্রত্যাশা করা হচ্ছে। চলতি বছর প্রতিষ্ঠানটির স্মার্টফোন সরবরাহ ২৫ কোটি ১০ লাখ ইউনিটে পৌঁছার পূর্বাভাস দেয়া হয়েছে।

স্ট্র্যাটেজি অ্যানালিটিকসের প্রতিবেদন অনুযায়ী, গত বছর শেষে স্মার্টফোন বাজারে হুয়াওয়ের দখল ছিল ১৪ দশমিক ৪ শতাংশ, যা চলতি বছর ৩ দশমিক ৩ শতাংশ বেড়ে ১৭ দশমিক ৭ শতাংশে পৌঁছার পূর্বাভাস দেয়া হয়েছে। বৈশ্বিক স্মার্টফোন বাজার টানা কয়েক প্রান্তিক ধরে খারাপ সময় পার করছে। এর পরও হুয়াওয়ের বাজার দখল প্রবৃদ্ধিকে ইতিবাচক হিসেবে দেখা হচ্ছে। এছাড়া চলতি বছর মার্কিন বাণিজ্য বিভাগের নিষেধাজ্ঞার কবলে পড়ে প্রতিষ্ঠানটি। যুক্তরাষ্ট্রে কালো তালিকাভুক্ত করা হয়েছে হুয়াওয়েকে। যুক্তরাষ্ট্র-চীনের মধ্যকার বাণিজ্য বিরোধের প্রধান ভুক্তভোগী হলেও স্মার্টফোন সরবরাহে হুয়াওয়ের প্রবৃদ্ধিকে প্রতিদ্বন্দ্বী স্যামসাংয়ের জন্য অশনিসংকেত হিসেবে বিবেচনা করা হচ্ছে।

অন্যদিকে গত বছরের তুলনায় চলতি বছর স্যামসাংয়ের ডিভাইস সরবরাহ ও বাজার দখল উভয়ই সামান্য বাড়বে বলে পূর্বাভাস দেয়া হয়েছে। গত বছর শেষে বৈশ্বিক স্মার্টফোন বাজারে স্যামসাংয়ের দখল ছিল ২০ দশমিক ৩ শতাংশ, যা চলতি বছর কিছুটা বেড়ে ২১ দশমিক ৩ শতাংশে পৌঁছার প্রত্যাশা করা হচ্ছে।

বৈশ্বিক স্মার্টফোন বাজার খারাপ সময় পার করলেও চীনে রমরমা ব্যবসা করছে হুয়াওয়ে, যা বৈশ্বিক বাজারে প্রতিষ্ঠানটির ঘাটতি কাটিয়ে উঠতে সহায়তা করেছে।

স্ট্র্যাটেজি অ্যানালিটিকসের দাবি, আগামী বছর বৈশ্বিক হাইএন্ড স্মার্টফোন ডিভাইস বাজারে উপস্থিতি বাড়াতে কাজ করছে হুয়াওয়ে। অন্য চীনা ব্র্যান্ডগুলো বাজেটসাশ্রয়ী ডিভাইস দিয়ে উদীয়মান বাজারগুলোয় প্রতিদ্বন্দ্বিতা জোরদার করছে। বৈশ্বিক স্মার্টফোন বাজারে আইওএস-চালিত ডিভাইসের কোনো প্রতিদ্বন্দ্বী নেই। চীনা ব্র্যান্ডগুলো অ্যান্ড্রয়েড প্লাটফর্মভিত্তিক ডিভাইস দিয়ে হাইএন্ড স্মার্টফোন বাজারে ব্যবসা চালাচ্ছে। ফলে অ্যাপলকে খুব বেশি বেগ পেতে না হলেও বিপদে পড়বে স্যামসাং। এখন পর্যন্ত হাইএন্ড স্মার্টফোন বাজারে অ্যান্ড্রয়েড ডিভাইস দিয়ে আধিপত্য ধরে রেখেছে স্যামসাং। চীনা ব্র্যান্ডগুলোর কারণে আগামী বছর তীব্র প্রতিদ্বন্দ্বিতার সম্মুখীন হতে হবে স্যামসাংকে।

চলতি বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) বৈশ্বিক প্রিমিয়াম স্মার্টফোন বাজারের এক-চতুর্থাংশ দখলে রেখেছে স্যামসাং। গত এক বছরে প্রিমিয়াম স্মার্টফোন বাজারে এটাই দক্ষিণ কোরিয়াভিত্তিক প্রতিষ্ঠানটির সর্বোচ্চ দখল। পাশাপাশি এ সময়ে প্রথমবারের মতো স্যামসাং তাদের ‘এস’ সিরিজের তিনটি ফ্ল্যাগশিপ ডিভাইস উন্মোচন করেছে। এর আগের বছরগুলোতে সাধারণত সিরিজটির দুটি ডিভাইস উন্মোচন করে আসছিল স্যামসাং। বলা হচ্ছে, প্রিমিয়াম স্মার্টফোন বাজারে ক্রেতাদের আরো বেশি পছন্দের অপশন দিতে গত এক বছরে এস সিরিজের মোট তিনটি ডিভাইস উন্মোচন করেছে স্যামসাং।

হুয়াওয়ে জানুয়ারি-মার্চ প্রান্তিকে বৈশ্বিক প্রিমিয়াম স্মার্টফোন বাজারে দুই অংকের প্রবৃদ্ধি লাভ করেছে। বিশেষত, ফ্ল্যাগশিপ মেট ও পি সিরিজের ডিভাইসগুলোর উন্নত ক্যামেরা, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ও ডিভাইসগুলোর অত্যাধুনিক ডিজাইনের কারণে চলতি বছরের প্রথম প্রান্তিকে দুই অংকের প্রবৃদ্ধির মুখ দেখেছে হুয়াওয়ে।

প্রতিবেদন অনুযায়ী, টানা কয়েক প্রান্তিক ধরে অ্যাপলের আইফোনের সরবরাহ কমছে। ডিভাইসগুলোর চড়া দামই চাহিদা কমার প্রধান কারণ বলে মনে করা হচ্ছে। চড়া দামের কারণে গ্রাহক পর্যায়ে প্রতি বছর আইফোন হালনাগাদের প্রবণতা উল্লেখযোগ্যভাবে কমেছে। এর প্রভাব পড়েছে আইফোনের সরবরাহে। গ্রাহকরা এখন এক আইফোন তিন বছরের বেশি সময় ধরে ব্যবহার করছেন। অথচ আগে দুই বছরের মধ্যে আইফোন ব্যবহারকারীদের ডিভাইস হালনাগাদ করতে দেখা যেত। এছাড়া ডিভাইসগুলোর আয়ুষ্কালও বেড়েছে। একই ডিভাইস টানা কয়েক বছর ব্যবহার করা যাচ্ছে। আইফোন ও স্যামসাং ব্র্যান্ডের হাইএন্ড ডিভাইসের চড়া দামের কারণে গ্রাহকরা চীনা ব্র্যান্ডগুলোর সাশ্রয়ী প্রিমিয়াম স্মার্টফোনের দিকে ঝুঁকছেন।

Tags: স্যামসাংহুয়াওয়ে

এই বিভাগ থেকে আরও পড়ুন

চার প্রযুক্তি জায়ান্টকে নিয়ে শুনানি পেছাল ইইউ
নির্বাচিত

চার প্রযুক্তি জায়ান্টকে নিয়ে শুনানি পেছাল ইইউ

হুয়াওয়ের কাছে পণ্য সরবরাহের লাইসেন্স পেলো ইনটেল
নির্বাচিত

সুইডেনে নিষেদ্ধাজ্ঞার বিরুদ্ধে আপিল হুয়াওয়ের

সন্দেহজনক অ্যাকাউন্টে টাকা পাঠাতে গেলে সতর্ক করবে গুগল পে
নির্বাচিত

সন্দেহজনক অ্যাকাউন্টে টাকা পাঠাতে গেলে সতর্ক করবে গুগল পে

‘আলফা প্ল্যান’ -এর পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে নিজেদের অগ্রগতির জানান দিবে অনার
প্রযুক্তি বাজার

‘আলফা প্ল্যান’ -এর পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে নিজেদের অগ্রগতির জানান দিবে অনার

জিমেইলে ই-মেইল শিডিউল করবেন যেভাবে
নির্বাচিত

জিমেইলের চেহারা বদলাচ্ছে ডেস্কটপে

২০০ কোটির মাইলফলকে হোয়াটসঅ্যাপ
নির্বাচিত

২০০ কোটির মাইলফলকে হোয়াটসঅ্যাপ

Load More

ট্রেন্ডিং টপিক

খামেনি হত্যার প্রতিশোধে ইরানের সঙ্গে যোগ দিল যারা
বিবিধ

খামেনি হত্যার প্রতিশোধে ইরানের সঙ্গে যোগ দিল যারা

ইরাকে মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত, নিখোঁজ পাইলট
বিবিধ

ইরাকে মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত, নিখোঁজ পাইলট

মোবাইলে যেভাবে দেখবেন বিশ্বকাপ ফাইনাল
প্রযুক্তি সংবাদ

মোবাইলে যেভাবে দেখবেন বিশ্বকাপ ফাইনাল

ইসরায়েলে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা, নাগরিকদের বাংকারে থাকার পরামর্শ
বিবিধ

ইসরায়েলে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা, নাগরিকদের বাংকারে থাকার পরামর্শ

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

ফ্যামিলি কার্ড কীভাবে পাবেন, আবেদন করতে যা যা লাগবে

ফ্যামিলি কার্ড কীভাবে পাবেন, আবেদন করতে যা যা লাগবে

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

উপবৃত্তির টাকা বিতরণে বড় পদক্ষেপ সরকারের
শিক্ষা ও ক্যাম্পাস

উপবৃত্তির টাকা বিতরণে বড় পদক্ষেপ সরকারের

প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের উপবৃত্তি বিতরণে স্বচ্ছতা ও জবাবদিহিতা...

৬ বছর ধরে টিউশনির টাকা জমিয়ে দুস্থদের ইফতার করান ছাত্রদল নেত্রী নওরিন

৬ বছর ধরে টিউশনির টাকা জমিয়ে দুস্থদের ইফতার করান ছাত্রদল নেত্রী নওরিন

প্রথম ধাপে ৩৭ হাজার ৫৬৪ নারী পাচ্ছেন ফ্যামিলি কার্ড

প্রথম ধাপে ৩৭ হাজার ৫৬৪ নারী পাচ্ছেন ফ্যামিলি কার্ড

জুনে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যুক্ত হবে পারমাণবিক বিদ্যুৎ

জুনে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যুক্ত হবে পারমাণবিক বিদ্যুৎ

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix