Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

সর্বাধুনিক এস পেন ও ক্যামেরা প্রযুক্তি নিয়ে গ্যালাক্সি নোট টেন লাইট বাজারে

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Tuesday, 11 February 2020
সর্বাধুনিক এস পেন ও ক্যামেরা প্রযুক্তি নিয়ে গ্যালাক্সি নোট টেন লাইট বাজারে

samsung note 10 lite

Share on FacebookShare on Twitter

আজ দেশের বাজারে নতুন গ্যালাক্সি নোট টেন লাইট উন্মোচন করলো স্যামসাং বাংলাদেশ। এর মাধ্যমে প্রথমবারের মতো দেশে তরুণদের জন্য নোট সিরিজের ফ্ল্যাগশিপ ডিভাইস নিয়ে এলো স্যামসাং। গ্যালাক্সি নোট সিরিজের ধারাবাহিকতায় তৈরি, লাইট মডেলের এই ডিভাইসটিতেও রয়েছে প্রিমিয়াম সব ফিচার যার মধ্যে রয়েছে সর্বাধুনিক সিগনেচার এস পেন, ক্যামেরা প্রযুক্তি, ইমার্সিভ ডিসপ্লে এবং দীর্ঘস্থায়ী ব্যাটারি সুবিধা। গ্যালাক্সি নোট টেন লাইট ফ্ল্যাগশিপ ডিভাইসটি পাওয়া যাবে ৫৫,৯৯৯ টাকায়।

এ নিয়ে স্যামসাং বাংলাদেশের হেড অব মোবাইল মো. মূয়ীদুর রহমান বলেন, ‘ফোনের পারফরমেন্স ও পাওয়ার থেকে শুরু করে বুদ্ধিমত্তা ও সেবা পর্যন্ত সবকিছুতেই প্রযুক্তিখাতের উদ্ভাবনী সব সেবা প্রদানে আমাদের নিরলস প্রচেষ্টার ফল গ্যালাক্সি নোট টেন লাইট। ব্যবহারকারীদের ভিন্নধর্মী অভিজ্ঞতা প্রদানে গ্যালাক্সি নোট সিরিজ বিশ্বজুড়েই পরিচিত।’

এখন ব্যবহারকারীরা প্রিমিয়াম নোট সিরিজ ব্যবহারের অভিজ্ঞতা নিতে পারবেন এবং গ্যালাক্সি নোট ১০ লাইটের সিগনেচার এস পেন তাদের কর্মদক্ষতাও বাড়াতে সহায়তা করবে।
ফোনটিতে থাকা ব্লুটুথ লো-এনার্জির (বিএলই) মাধ্যমে এস পেন- এ ক্লিক করে তরুণরা প্রেজেন্টেশনের স্লাইড নিয়ন্ত্রণ করতে পারবেন, ভিডিও শুরু ও বন্ধ করতে পারবেন এবং ছবিও তুলতে পারবেন। এয়ার কমান্ড তাদের সুযোগ দিবে সহজে সিগনেচার এস পেনের ফিচার ব্যবহারের।

স্যামসাং- এর শীর্ষস্থানীয় ক্যামেরা প্রযুক্তিতে তৈরি গ্যালাক্সি লাইট ডিভাইসটিতেও রয়েছে উদ্ভাবনী ক্যামেরা ফিচার। গ্যালাক্সি নোট টেন লাইটে রয়েছে ১২ মেগাপিক্সলে সেন্সরের ট্রিপল ক্যামেরা সিস্টেম। আরও রয়েছে ডুয়াল পিক্সেল ওআইএস (অপটিক্যাল ইমেজ স্পেশালাইজেশন) এফ/১.৭ অ্যাপাচারসহ ১২ মেগাপিক্সেল ওয়াইড ক্যামেরা, ১২৩ ডিগ্রি ও এফ/২.২ ১২ মেগালিক্সেলের আল্ট্রা-ওয়াইড সেন্সর এবং অটো ফোকাস ও এফ/২.৪ অ্যাপাচারে ১২ মেগাপিক্সেল টেলিফটো সেন্সর।

গ্যালাক্সি নোট টেন লাইট ডিভাইসের ক্যামেরা ফিচারে সুপার স্টেডি মোড ও লাইভ ফোকাস মোড ব্যবহার করা হয়েছে। সেলফি তোলার জন্য ফোনটিতে রয়েছে এফ/২.২ অ্যাপাচারসহ ৩২ মেগাপিক্সেল রেজ্যুলেশনের পাঞ্চহোল ক্যামেরা।

স্যামসাং গ্যালাক্সি নোট টেন লাইটে ৬.৭ ইঞ্চির ফুল এইচডি প্লাস সুপার অ্যামোলেড প্লাস ইনফিনিটি-ও ডিসপ্লে ব্যবহৃত হয়েছে। যার রেজ্যুলেশন ২৪০০ x ১০৮০পি এবং এর অ্যাসপেক্ট রেশিও ২০:৯। ফোনটিতে ১০ এনএম ৬৪-বিট এক্সিনোস অক্টাকোর প্রসেসর রয়েছে। ফোনটিতে ৮ জিবি র‌্যাম ও ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ রয়েছে, যা ১ টেরাবাইট পর্যন্ত বাড়ানো যাবে। ফোনটিতে ফাস্ট চার্জ সাপোর্টসহ ৪৫০০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি রয়েছে। অরা ব্ল্যাক ও অরা গ্লো এ দু’টি রঙে ডিভাইসটি বাজারে পাওয়া যাবে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: স্যামসাং

এই বিভাগ থেকে আরও পড়ুন

কম নকিয়া ১১০ ৪জি ফিচার ফোন
নির্বাচিত

কম নকিয়া ১১০ ৪জি ফিচার ফোন

ওয়ালটন ফ্রিজ কিনে নতুন গাড়ি পেলেন বিজিবি সদস্য বাচ্চু
ছাড় ও অফার

ওয়ালটন ফ্রিজ কিনে নতুন গাড়ি পেলেন বিজিবি সদস্য বাচ্চু

সেনাপ্রধান বেলা ২টায় জনগণের উদ্দেশে বক্তব্য দেবেন
নির্বাচিত

সেনাপ্রধান বেলা ২টায় জনগণের উদ্দেশে বক্তব্য দেবেন

১০৮ মেগাপিক্সেলের ক্যামেরাসহ মটোরোলার এজ ২০ প্রো
নির্বাচিত

১০৮ মেগাপিক্সেলের ক্যামেরাসহ মটোরোলার এজ ২০ প্রো

ষষ্ঠবারের মত বিশ্বের শীর্ষ পাঁচ ব্র্যান্ডের তালিকায় স্যামসাং ইলেকট্রনিকস
প্রযুক্তি বাজার

ষষ্ঠবারের মত বিশ্বের শীর্ষ পাঁচ ব্র্যান্ডের তালিকায় স্যামসাং ইলেকট্রনিকস

৯৫ হাজারে ইলেকট্রিক গাড়ি
অটোমোবাইল

৯৫ হাজারে ইলেকট্রিক গাড়ি

Load More

ট্রেন্ডিং টপিক

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি
নির্বাচিত

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি

বঙ্গবন্ধু হাইটেক পার্কে প্লট বরাদ্দ চেয়ে আবেদনের আহ্বান
প্রযুক্তি সংবাদ

হাইটেক পার্কে হাজার কোটি বিনিয়োগ, মিলছে না প্রত্যাশিত ফল

প্রযুক্তি পরামর্শ

আইফোনের স্টোরেজ খালি করবেন যেভাবে, ছবি-ভিডিও না মুছেই

মার্চেন্টদের বিজনেস সহজ করতে চালু হলো ‘পাঠাও কমার্স’
নির্বাচিত

মার্চেন্টদের বিজনেস সহজ করতে চালু হলো ‘পাঠাও কমার্স’

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

বেজেলহীন স্মার্টফোনের নতুন চমক দেখাল টেকনো

বেজেলহীন স্মার্টফোনের নতুন চমক দেখাল টেকনো

টেলিটকের 4G WiFi রাউটার উদ্বোধন

টেলিটকের 4G WiFi রাউটার উদ্বোধন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

প্রযুক্তি পরামর্শ

আইফোনের স্টোরেজ খালি করবেন যেভাবে, ছবি-ভিডিও না মুছেই

ছবি, ভিডিও, অ্যাপ ও বিভিন্ন ফাইল জমতে জমতে...

৬,০০০ এমএএইচ ব্যাটারি ও ১২০ হার্টজ ডিসপ্লে, স্যামসাংয়ের নতুন বাজেট ফোন গ্যালাক্সি এ০৮

৬,০০০ এমএএইচ ব্যাটারি ও ১২০ হার্টজ ডিসপ্লে, স্যামসাংয়ের নতুন বাজেট ফোন গ্যালাক্সি এ০৮

যেসব ফোনে অ্যানড্রয়েড ১৭ আপডেট আসতে শুরু করেছে

যেসব ফোনে অ্যানড্রয়েড ১৭ আপডেট আসতে শুরু করেছে

দেশের বাজারে আসুসের নতুন দুটি মডেলের ল্যাপটপ

দেশের বাজারে আসুসের নতুন দুটি মডেলের ল্যাপটপ

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

৮,০০০ এমএএইচ ব্যাটারি রিয়েলমি সি১০০এক্সে

৮,০০০ এমএএইচ ব্যাটারি রিয়েলমি সি১০০এক্সে

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

11 February 2020

সর্বাধুনিক এস পেন ও ক্যামেরা প্রযুক্তি নিয়ে গ্যালাক্সি নোট টেন লাইট বাজারে

Techzoom.TV |
TechzoomTV