Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

দেশের বাজারে অপোর নতুন স্মার্টফোন এ৩১

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
মঙ্গলবার, ১৬ জুন ২০২০
দেশের বাজারে অপোর নতুন স্মার্টফোন এ৩১

স্মার্টফোন এ৩১

Share on FacebookShare on Twitter

স্মার্টফোনে যুগোপযোগী সব উদ্ভাবনের জন্য তরুণদের পছন্দের তালিকায় জায়গা করে নিয়েছে শীর্ষস্থানীয় স্মার্টফোন ব্র্যান্ড অপো। ক্যামেরা থেকে পারফর্মেন্স, অপোর স্মার্টফোনগুলো সকল ক্ষেত্রেই তরুণ প্রজন্মের দৈনন্দিন প্রযুক্তিগত চাহিদা পূরণ করে আসছে। এই যাত্রাকে অব্যাহত রাখতে ব্র্যান্ডটি বাংলাদেশের স্মার্টফোন বাজারে নিয়ে এসেছে অপো এ৩১।

বিস্ময়কর ফ্যান্টাসি হোয়াইট এবং মিস্টেরি ব্ল্যাক– এ দুই রঙে ‘কুল চয়েজ অব সামার’ অপো এ৩১ এ রয়েছে ৭২০ পিক্সেল বাই ১৬০০ পিক্সেলের ৬.৫ ইঞ্চির বিশাল ওয়াটারড্রপ ডিসপ্লে। তৃতীয় প্রজন্মের গরিলা গ্লাস ডিসপ্লের ৮৯ শতাংশই স্ক্রীন। ফলে ফোনের বাড়তি অংশ খুবই কম এবং এর পুরুত্ব মাত্র ৮.৩ মিলিমিটার হওয়ায় এক হাতে খুব সহজেই এ ফোন অপারেট করা যাবে। ডিসপ্লেতে আই প্রোটেকশন স্ক্রিন ফিল্টার থাকায় ক্ষতিকর নীল আলোর বিচ্ছুরণে চোখের ক্ষতি হবার সম্ভাবনা নেই এবং সারাদিন ফোন ব্যবহার করেও চোখে আসবে না ক্লান্তি।

অপো এ৩১ এর পিছনে রয়েছে তিনটি ক্যামেরা যা স্মার্টফোন দিয়ে প্রাণবন্ত ছবি তুলতে অনুপ্রাণিত করবে। ১২ মেগাপিক্সেলের প্রধান ক্যামেরার অ্যাপারচার এফ/১.৮, যা কম আলোতেও চমৎকার ডিটেইলস ধারণে সক্ষম। ২ মেগাপিক্সেলেরে ম্যাক্রো লেন্স আপনার চারপাশে ছড়িয়ে থাকা ক্ষুদ্র ক্ষুদ্র সব সৌন্দর্য ক্যাপচার করতে সাহায্য করবে। ২ মেগাপিক্সেলের ডেপথ সেন্সর ব্যাকগ্রাউন্ড থেকে সাবজেক্টের মধ্যে ব্যবধান মেপে পোর্ট্রেট শটে চমৎকার বোকেহ ইফেক্ট দিবে। এআই বিউটিফিকেশনের মাধ্যমে আরো প্রানবন্ত, সুন্দর সেলফি নেওয়া যাবে ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরায়।

অপোর এ সিরিজের নতুন এই ফোনে থাকছে ১২৮ গিগাবাইট ইন্টারনাল স্টোরেজ। একই সাথে দুইটি সিম ব্যবহার করার পাশাপাশি মাইক্রোএসডি কার্ডের ব্যবহারে এই স্টোরেজ ২৫৬ গিগাবাইট পর্যন্ত বাড়ানো যাবে। ফলে, আপনার পছন্দের মুহূর্তগুলো ধারণ, ভিডিও ডাউনলোড কিংবা আপনার পছন্দের গানগুলো সংরক্ষণে ফোনের স্টোরেজ নিয়ে আর ভাবতে হবে না।

অপো এ৩১ এ ব্যবহার করা হয়েছে মিডিয়াটেকের ১২ ন্যানোমিটারের শক্তিশালী এমটি৬৭৬৫ভি চিপসেট। ৪ গিগাবাইট র‍্যাম এবং অক্টাকোর প্রসেসর ২.৩ গিগাহার্টজ গতিতে কাজ করতে পারে, যা দৈনন্দিন সকল কাজে আপনাকে এনে দেবে অপরিসীম স্বাছন্দ। এসবের পাশাপাশি এ৩১ এ রয়েছে ৪,২৩০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি, যার একবার ফুল চার্জে আপনি ১৪ ঘন্টা পর্যন্ত অনলাইন ভিডিও স্ট্রিমিং অথবা ৭ ঘন্টা পর্যন্ত অনলাইন গেমিং অথবা লাগাতার ১১০ ঘন্টা অডিও প্লেব্যাক করতে পারবেন। এছাড়াও উন্নত সিকিউরিটি অ্যালগরিদমে ফিঙ্গারপ্রিন্ট আনলক এবং ফেসিয়াল আনলক এখন হবে আরো নিরাপদ।
এই গ্রীষ্মের প্রথম পছন্দ অপো এ৩১ স্মার্টফোনটি ১৮ জুন, ২০২০ থেকে অপোর সকল আউটলেট ছাড়াও অনলাইন স্টোরে পাওয়া যাবে। চমৎকার এই স্মার্টফোনটির দাম হবে ১৬,৯৯০ টাকা। এই মূল্য পরিসীমার স্মার্টফোনগুলোর মাঝে এ ডিভাইসটি নিশ্চিতভাবে সবার মন কাড়বে।

Tags: অপো

এই বিভাগ থেকে আরও পড়ুন

তিন মাসে ‘এক লাখের বেশি’ গ্যালাক্সি এম সিরিজ বিক্রি করেছে স্যামসাং
প্রযুক্তি বাজার

তিন মাসে ‘এক লাখের বেশি’ গ্যালাক্সি এম সিরিজ বিক্রি করেছে স্যামসাং

ব্যাংক ও কার্ড থেকে বিকাশে অ্যাড মানিতে ১৫০ টাকার ডিসকাউন্ট
নির্বাচিত

ব্যাংক ও কার্ড থেকে বিকাশে অ্যাড মানিতে ১৫০ টাকার ডিসকাউন্ট

যে চারটি কারণে আপনি কিনবেন আইকিউওও ৩ স্মার্টফোন
নির্বাচিত

যে চারটি কারণে আপনি কিনবেন আইকিউওও ৩ স্মার্টফোন

মোবাইল ফোনে কথা বলা ও ইন্টারনেট খরচ বাড়ছে
টেলিকম

মোবাইল ফোনে কথা বলায় বাড়তি শুল্ক থাকছে না

আকর্ষণ হারাবে স্যামসাং গ্যালাক্সি এস৩০ সিরিজ?
নির্বাচিত

আর হারাবে না স্যামসাং ফোন!

ইভ্যালির সম্পদ বিক্রি-হস্তান্তরে নিষেধাজ্ঞা
ই-কমার্স

৬ মাস পাওনার জন্য চাপ দিতে পারবেন না ইভ্যালির গ্রাহকরা

Load More

ট্রেন্ডিং টপিক

দুবাই ছাড়ছেন বাসিন্দারা, পোষা প্রাণী পড়ে আছে রাস্তাঘাটে
বিবিধ

দুবাই ছাড়ছেন বাসিন্দারা, পোষা প্রাণী পড়ে আছে রাস্তাঘাটে

পিসি গেমও খেলা যাবে মাইক্রোসফটের নতুন এক্সবক্স কনসোলে
নির্বাচিত

পিসি গেমও খেলা যাবে মাইক্রোসফটের নতুন এক্সবক্স কনসোলে

কল অব ডিউটিতে নতুন ফ্রি ব্যাটল রয়্যাল মোড
নির্বাচিত

কল অব ডিউটিতে নতুন ফ্রি ব্যাটল রয়্যাল মোড

ইরানের যুদ্ধ নিয়ে কী বলে গিয়েছেন মহানবী (সা.)?
বিবিধ

ইরানের যুদ্ধ নিয়ে কী বলে গিয়েছেন মহানবী (সা.)?

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

উপবৃত্তির টাকা বিতরণে বড় পদক্ষেপ সরকারের
শিক্ষা ও ক্যাম্পাস

উপবৃত্তির টাকা বিতরণে বড় পদক্ষেপ সরকারের

প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের উপবৃত্তি বিতরণে স্বচ্ছতা ও জবাবদিহিতা...

৬ বছর ধরে টিউশনির টাকা জমিয়ে দুস্থদের ইফতার করান ছাত্রদল নেত্রী নওরিন

৬ বছর ধরে টিউশনির টাকা জমিয়ে দুস্থদের ইফতার করান ছাত্রদল নেত্রী নওরিন

প্রথম ধাপে ৩৭ হাজার ৫৬৪ নারী পাচ্ছেন ফ্যামিলি কার্ড

প্রথম ধাপে ৩৭ হাজার ৫৬৪ নারী পাচ্ছেন ফ্যামিলি কার্ড

জুনে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যুক্ত হবে পারমাণবিক বিদ্যুৎ

জুনে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যুক্ত হবে পারমাণবিক বিদ্যুৎ

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix