Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

জনপ্রিয় নোভা সিরিজের ফোন হুয়াওয়ে নোভা সেভেন আই’য়ের প্রি-বুক শুরু

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
রবিবার, ৫ জুলাই ২০২০
জনপ্রিয় নোভা সিরিজের ফোন হুয়াওয়ে নোভা সেভেন আই’য়ের প্রি-বুক শুরু
Share on FacebookShare on Twitter

বাংলাদেশসহ বৈশ্বিক বাজারে দারুণ সাফল্যের পর আবারও হুয়াওয়ের জনপ্রিয় নোভা ও ওয়াচ জিটি সিরিজের নতুন সংস্করণ নোভা সেভেন আই এবং ওয়াচ জিটি-২ই দেশে আনার ঘোষণা দিয়েছে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান হুয়াওয়ে।

রোববার (০৫ জুলাই) এক অনলাইন ব্রিফিংয়ের মাধ্যমে নোভা সেভেন আই এবং ওয়াচ জিটি-২ই বাংলাদেশের বাজারে নিয়ে আসার ঘোষণা দেওয়া হয়। এদিন থেকে নোভা সেভেন আই’য়ের প্রি-বুকিং শুরু হয়ে চলবে ৯ জুলাই পর্যন্ত। নোভা সেভেন আই প্রি-বুকিংয়ে উপহার হিসেবে থাকছে হুয়াওয়ের ব্যান্ড ২। এছাড়া ফ্রি অপারেটর ডেটা বান্ডেল অফারসহ পাওয়া যাবে ইএমআই সুবিধা।

হুয়াওয়ে নোভা সেভেন আই ফোনটি প্রি-বুক করতে গ্রাহককে মেসেজ অপশনে গিয়ে এইচডব্লিউই লিখে স্পেস দিয়ে আরটি কোড লিখতে হবে এরপর স্পেস দিয়ে পিআরই লিখে স্পেস দিয়ে কালারের নাম লিখতে হবে। তারপর এসএমএসটি পাঠাতে হবে ১৬৩২২ এই নম্বরে।

এর আগে স্মার্টফোন ক্যাটাগরিতে নোভা টু আই, থ্রি’ই, থ্রি আই, নোভা ফাইভটি বাংলাদেশের বাজারে নিয়ে আসে হুয়াওয়ে। স্মার্টফোনগুলো সব বয়সী মানুষের মন জয় করে নেয়। আর হুয়াওয়ের জনপ্রিয় ওয়াচ জিটি সিরিজের ওয়াচ জিটি, ওয়াচ জিটি ২’ও বেশ সাড়া ফেলে।

বাংলাদেশের বাজারে হুয়াওয়ে নোভা সেভেন আই স্মার্টফোনটির দাম পড়বে ২৯,৯৯৯ টাকা। হুয়াওয়ের ওয়াচ জিটি-২ই কিনতে পাওয়া যাবে ১৩,৪৯৯ টাকায়।

অনলাইন ব্রিফিংয়ে হুয়াওয়ে কনজ্যুমার বিজনেস গ্রুপ (বাংলাদেশ) এর জিটিএম ডিরেক্টর ঝেং বেনইয়াং বলেন, “নোভা সিরিজের অন্য ফোনগুলোর মতো হুয়াওয়ে নোভা সেভেন আই ফোনটিতে দারুণ সব ফিচার ব্যবহার করা হয়েছে। একইসাথে ওয়াচ জিটি সিরিজের সাফল্যের ধারাবাহিকতায় ওয়াচ জিটি-২ই’তে কালারফুল ডিজাইনসহ যোগ করা হয়েছে অত্যাধুনিক ফিচার। আশা করি, এ পণ্য দু’টি বাংলাদেশি গ্রাহকদের মন জয় করতে পারবে।”

হুয়াওয়ে অ্যাপগ্যালারি সমর্থিত নোভা সেভেন আই ফোনটিতে প্রয়োজনীয় যে কোনো অ্যাপস পেতে নিজস্ব অ্যাপগ্যালারি ছাড়া ‘পেটাল সার্চ উইজেট-ফাইন্ড অ্যাপস’ দিয়ে অ্যাপ খুঁজে ডাউনলোড করা যাবে। এই অ্যাপস সার্চ উইজেট ব্যবহার করে বাংলাদেশী হুয়াওয়ে গ্রাহকরাও প্রয়োজনীয় সব অ্যাপ পেতে পারেন।

ফোনটিতে ৭ ন্যানোমিটারের কিরিন ৮১০ এআই চিপসেট ব্যবহার করা হয়েছে। অ্যান্ড্রয়েড ১০ অপারেটিং সিস্টেমসহ নিজস্ব ইএমইউআই ১০.০.১ এ চলবে ফোনটি। থাকবে ৮ জিবি র‌্যাম ও ১২৮ জিবি রম। ৪০ ওয়াটের সুপারচার্জিং সুবিধাসহ ফোনটিতে থাকবে ৪২০০ এমএএইচের ব্যাটারি।

মোবাইল ফটোগ্রাফির জন্য আকর্ষণীয় ক্যামেরা ফিচার মিলবে হুয়াওয়ে নোভা সেভেন আই ফোনটিতে। রিয়ার ক্যামেরায় ৪৮ মেগাপিক্সেলের প্রধান ক্যামেরাসহ থাকবে কোয়াড ক্যামেরা সেটআপ। সেলফির জন্য থাকবে ১৬ মেগাপিক্সেলের একটি ক্যামেরা।

আগের চেয়ে সাশ্রয়ী মূল্যে ওয়াচ জিটি ২ সিরিজের নতুন সংস্করণ ওয়াচ জিটি ২ই’তে মিলবে ১০০ ধরণের ওয়ার্কআউট মোড। প্রথমবারের মতো এতে যুক্ত করা হয়েছে ব্লাড অক্সিজেন স্যাচুরেশন (এসপিও২) মনিটরিং ফিচার।

দুই সপ্তাহ ব্যাটারি ব্যাক-আপ দেওয়া ওয়াচ জিটি-২ই গ্রাহকদের দৈনন্দিন জীবনকে আরও সহজ করে দেবে। ক্ল্যাসিক ও স্পোর্টস ধারণার নকশার সমন্বয়ে ওয়াচ জিটি-২ই আগের সংস্করণের তুলনায় ডিজাইনে নতুনত্ব নিয়ে এসেছে। এতে ব্যবহার করা হয়েছে রঙের বৈচিত্র্য। ওয়াচ জিটি-২ই’তে প্রায় পাঁচশ মিউজিক সংরক্ষণ করা যাবে। অনুশীলনের সময় ব্লু-টুথ হেডফোন ও হুয়াওয়ে মিউজিকের মাধ্যমে এগুলো উপভোগ করতে পারবেন গ্রাহকরা।

Tags: হুয়াওয়েহুয়াওয়ে নোভা সেভেন আই ফোনের রিভিউ

এই বিভাগ থেকে আরও পড়ুন

চিনে নিন সেই হ্যাকারকে, যার কারণে নিষিদ্ধ হলো সিটি
প্রযুক্তি সংবাদ

চিনে নিন সেই হ্যাকারকে, যার কারণে নিষিদ্ধ হলো সিটি

ফেসবুকের নতুন সমস্যা, বন্ধ হচ্ছে বহু গ্রুপ
প্রযুক্তি সংবাদ

ফেসবুকের নতুন সমস্যা, বন্ধ হচ্ছে বহু গ্রুপ

চ্যাটজিপিটি’তে যুক্ত হলো এআই এজেন্ট ‘ডিপ রিসার্চ’
নির্বাচিত

চ্যাটজিপিটি’তে যুক্ত হলো এআই এজেন্ট ‘ডিপ রিসার্চ’

আইসিটি টাওয়ারে করোনা সতর্কতা
নির্বাচিত

আইসিটি টাওয়ারে করোনা সতর্কতা

দেশের মানুষকে ডিজিটাল লিটারেট সিটিজেন হিসেবে গড়ে তুলতে হবে: পলক
প্রযুক্তি সংবাদ

যৌথ প্রয়াসে গড়া হচ্ছে ডিজিটাল অর্থনীতি

ফাইভজি টাওয়ার কি মানবদেহের জন্য ক্ষতিকর
টেলিকম

ফাইভজি টাওয়ার কি মানবদেহের জন্য ক্ষতিকর

Load More

ট্রেন্ডিং টপিক

জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি পরীক্ষায় নকল ধরায় শিক্ষককে মারধর
শিক্ষা ও ক্যাম্পাস

জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি পরীক্ষায় নকল ধরায় শিক্ষককে মারধর

ইসরাইলে একযোগে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান ও লেবানন
বিবিধ

ইসরাইলে একযোগে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান ও লেবানন

পোশাক বদল থেকে ব্যক্তিগত মুহূর্ত রেকর্ড! মেটার চশমা নিয়ে ভয়ংকর তথ্য
প্রযুক্তি সংবাদ

পোশাক বদল থেকে ব্যক্তিগত মুহূর্ত রেকর্ড! মেটার চশমা নিয়ে ভয়ংকর তথ্য

ইরাকে মার্কিন ঘাঁটি নিশানা করে ড্রোন হামলা
বিবিধ

ইরাকে মার্কিন ঘাঁটি নিশানা করে ড্রোন হামলা

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফ্যামিলি কার্ড কীভাবে পাবেন, আবেদন করতে যা যা লাগবে

ফ্যামিলি কার্ড কীভাবে পাবেন, আবেদন করতে যা যা লাগবে

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

গ্রাহককেন্দ্রিক কৌশলের ধারাবাহিকতায় নতুন এক্সপেরিয়েন্স সেন্টার চালু বাংলালিংকের
টেলিকম

গ্রাহককেন্দ্রিক কৌশলের ধারাবাহিকতায় নতুন এক্সপেরিয়েন্স সেন্টার চালু বাংলালিংকের

রাজধানীতে নিজেদের প্রধান কার্যালয়ে নতুন একটি এক্সপেরিয়েন্স সেন্টার...

বাংলাদেশ থেকে ইন্টারনেট ব্যান্ডউইডথ আমদানি করবে ভুটান

বিএসসিপিএলসি’র ধামাকা অফার: সাবমেরিন কেবল ব্যান্ডউইডথে বিশেষ বোনাস ও মূল্যছাড়

রবি ওয়াইফাই কিনে স্মার্ট টিভি ও শপিং ভাউচার জেতার সুযোগ

রবি ওয়াইফাই কিনে স্মার্ট টিভি ও শপিং ভাউচার জেতার সুযোগ

এসি চালানো শিখতে আট কর্মকর্তার যুক্তরাষ্ট্র ভ্রমণ!

এসি চালানো শিখতে আট কর্মকর্তার যুক্তরাষ্ট্র ভ্রমণ!

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix