Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ফাইভজি স্মার্টফোন বিক্রি বেড়েছে ৬.৫%

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
রবিবার, ২৬ সেপ্টেম্বর ২০২১
বিশ্বজুড়ে ফাইভজি স্মার্টফোন সরবরাহ ৪৫ কোটি ইউনিটে পৌঁছবে
Share on FacebookShare on Twitter

চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে উদীয়মান বাজারগুলোতে ফাইভজি স্মার্টফোন বিক্রি প্রথম প্রান্তিকের তুলনায় বেড়েছে ৬ দশমিক ৫ শতাংশ। কাউন্টারপয়েন্ট রিসার্চের সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

এপ্রিল-জুন প্রান্তিকে ফাইভজি স্মার্টফোন বিক্রি বৃদ্ধিতে ভূমিকা রেখেছে অ্যাপলের প্রথম ফাইভজি ফোন আইফোন ১২। এছাড়া অপো, ভিভো, শাওমি ও রিয়েলমির মতো কোম্পানির ফাইভজি ডিভাইস উন্মোচন ভূমিকা রেখেছে। উদীয়মান অর্থনীতি বিশেষত দক্ষিণ-পূর্ব এশিয়া ও মধ্যপ্রাচ্যে ফাইভজি অবকাঠামো শক্তিশালী হওয়ায় সাশ্রয়ী ফাইভজি ফোনের চাহিদা বেড়েছে।

উদীয়মান বাজারে স্মার্টফোন নির্মাতা কোম্পানিগুলো তাদের পোর্টফোলিওতে ফাইভজি পণ্যের ওপর জোর দিচ্ছে। উদাহরণস্বরূপ প্রথম প্রান্তিকে উদীয়মান বাজারগুলোতে রিয়েলমির বাজার শেয়ার ছিল ৮ দশমিক ৮ শতাংশ। কিন্তু দ্বিতীয় প্রান্তিকে তা দাঁড়িয়েছে ১৫ দশমিক ৯ শতাংশে। বছরওয়ারি ১৩৫ শতাংশ প্রবৃদ্ধির মাধ্যমে দ্বিতীয় প্রান্তিকে রিয়েলমির স্মার্টফোন বিক্রি হয়েছে দেড় কোটি ইউনিট। প্রথমবারের মতো চীনা এ কোম্পানিটি ষষ্ঠ স্থানে উঠে এসেছে।

যুক্তরাষ্ট্রের মতো উন্নত বিশ্বে ফাইভজি যেখানে গুরুত্বপূর্ণ অনুষঙ্গ হিসেবে দাঁড়িয়েছে, উদীয়মান অর্থনীতিগুলোর জন্য তা পুরোপুরি সত্য নয়। কারণ বেশির ভাগ দেশেই এখনো ফোরজি রয়েছে। তবে এ কারণেই আবার এ বাজারগুলোতে প্রবৃদ্ধির সম্ভাবনা বেশি। সেজন্য উদীয়মান অর্থনীতিগুলোকে কেন্দ্র করে স্মার্টফোন নির্মাতা কোম্পানিগুলোর মধ্যে ফাইভজি নিয়ে প্রতিযোগিতা জোরদার হয়েছে। এক্ষেত্রে উল্লেখযোগ্য উদাহরণ ভারত, যেখানে দ্বিতীয় প্রান্তিকে ফাইভজি স্মার্টফোন বিক্রি প্রথম প্রান্তিকের চেয়ে বেড়েছে ৭৫ দশমিক ৫ শতাংশ। চলতি বছরের বাকি প্রান্তিকগুলোতেও এ ধারাবাহিকতা বজায় থাকবে বলে মনে করছে কাউন্টারপয়েন্ট রিসার্চ। দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্য দেশগুলোতেও ফাইভজি সম্প্রসারণ বহাল থাকবে। বাণিজ্যিকভাবে ফাইভজি চালু হওয়ার কারণে ২০২২ সালে ফাইভজির জন্য গুরুত্বপূর্ণ বছর হিসেবে দেখা দেবে বলে আশা করছেন বিশ্লেষকরা। সাশ্রয়ী ফাইভজি স্মার্টফোন আনার মাধ্যমে বাজার শেয়ার বাড়ানোর চেষ্টা চালাচ্ছে স্মার্টফোন নির্মাতা কোম্পানিগুলো। কোনো কোম্পানিই এ দৌড়ে পিছিয়ে থাকতে আগ্রহী হবে না। শুধু ফোরজি ফোনের বাজারই ধীরে ধীরে সংকুচিত হবে।

কাউন্টারপয়েন্ট রিসার্চের অপর এক প্রতিবেদনে বলা হয়, দ্বিতীয় প্রান্তিকে বৈশ্বিক স্মার্টফোন বিক্রিতে মাঝারি দামের ফাইভজি ফোনের বাজার শেয়ার ছিল ৩৭ শতাংশ। আগের বছরের তুলনায় এ সেগমেন্টের প্রবৃদ্ধি হয়েছে ১৯৩ শতাংশ। ২০০ থেকে ৩৯৯ ডলার মূল্যের স্মার্টফোনগুলো মাঝারি দামের স্মার্টফোনের ক্যাটাগরিতে নিয়ে আসা হয়েছে।

এপ্রিল-জুন প্রান্তিকে মাঝারি দামের ফাইভজি ফোন বিক্রিতে শীর্ষস্থান ছিল ভিভোর। চীনা এ কোম্পানিটির বাজারশেয়ার ছিল ৩০ শতাংশ। শুধু চীনেই তাদের ৯০ শতাংশ ফাইভজি স্মার্টফোন বিক্রি হয়েছে। ভিভোর মাঝারি দামের স্মার্টফোনগুলোর মধ্যে সবচেয়ে জনপ্রিয় মডেল ছিল এস৯ ও এক্স৬০ সিরিজ।

২৩ শতাংশ বাজারশেয়ার নিয়ে দ্বিতীয় স্থানে ছিল অপো। চীনা এ কোম্পানিটির সবচেয়ে জনপ্রিয় ফোনের মধ্যে রয়েছে এ৫৫ ও এ৯৩। চীনের বাজারে হুয়াওয়ের অনুপস্থিতিতে মাঝারি দামের ফাইভজি স্মার্টফোনে শক্তিশালী অবস্থান করেছে ভিভো ও অপো।

সার্বিক স্মার্টফোন বিক্রিতে শীর্ষস্থান থাকলেও মাঝারি দামের ফাইভজি স্মার্টফোনে স্যামসাংয়ের বাজার শেয়ার মাত্র ৮ শতাংশ। গত বছর একই প্রান্তিকে অবশ্য তা ছিল ১ শতাংশ। এ৫২ ও এম৪২ মডেলের স্মার্টফোন উন্মোচনের মাধ্যমে এ সেগমেন্টটিতে তৃতীয় স্থান দক্ষিণ কোরিয়াভিত্তিক প্রযুক্তি জায়ান্টটির।

এই বিভাগ থেকে আরও পড়ুন

উপবৃত্তির টাকা উধাও হয়ে যাচ্ছে ‘নগদ’ একাউন্ট থেকে
নির্বাচিত

উপবৃত্তির টাকা উধাও হয়ে যাচ্ছে ‘নগদ’ একাউন্ট থেকে

দেশের স্টার্টআপদের নিয়ে বেইজলাইন জরিপের প্রাথমিক কার্যক্রম সম্পন্ন
প্রযুক্তি সংবাদ

দেশের স্টার্টআপদের নিয়ে বেইজলাইন জরিপের প্রাথমিক কার্যক্রম সম্পন্ন

২০০ কোটি ক্রোম ব্যবহারকারীর জন্য গুগলের সতর্কবার্তা
প্রযুক্তি সংবাদ

ক্রোম ব্রাউজারের আপডেট এড়িয়ে না যাওয়ার পরামর্শ গুগলের

অনলাইনে ম্যাকবুক কিনে পেলেন ভাঙা ল্যাপটপ
প্রযুক্তি সংবাদ

অনলাইনে ম্যাকবুক কিনে পেলেন ভাঙা ল্যাপটপ

ই-ভ্যালির সাথে ব্রেকবাইট’র চুক্তি স্বাক্ষর
ই-কমার্স

ই-ভ্যালির সাথে ব্রেকবাইট’র চুক্তি স্বাক্ষর

পাঁচমিশালি

যশোরে ‘স্টার্টআপ এক্সপোস ২০২০’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

Load More

ট্রেন্ডিং টপিক

খামেনি হত্যার প্রতিশোধে ইরানের সঙ্গে যোগ দিল যারা
বিবিধ

খামেনি হত্যার প্রতিশোধে ইরানের সঙ্গে যোগ দিল যারা

ইরানের পরবর্তী সর্বোচ্চ নেতা হিসেবে এগিয়ে খামেনির ছেলে মোজতবা
বিবিধ

ইরানের পরবর্তী সর্বোচ্চ নেতা হিসেবে এগিয়ে খামেনির ছেলে মোজতবা

ইরানের শাহেদ ড্রোন মোকাবিলায় চাপে যুক্তরাষ্ট্র!
বিবিধ

ইরানের শাহেদ ড্রোন মোকাবিলায় চাপে যুক্তরাষ্ট্র!

এবারের ঈদের ছুটি টানা সাতদিন
সোশ্যাল মিডিয়া

এবারের ঈদের ছুটি টানা সাতদিন

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

উপবৃত্তির টাকা বিতরণে বড় পদক্ষেপ সরকারের
শিক্ষা ও ক্যাম্পাস

উপবৃত্তির টাকা বিতরণে বড় পদক্ষেপ সরকারের

প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের উপবৃত্তি বিতরণে স্বচ্ছতা ও জবাবদিহিতা...

৬ বছর ধরে টিউশনির টাকা জমিয়ে দুস্থদের ইফতার করান ছাত্রদল নেত্রী নওরিন

৬ বছর ধরে টিউশনির টাকা জমিয়ে দুস্থদের ইফতার করান ছাত্রদল নেত্রী নওরিন

প্রথম ধাপে ৩৭ হাজার ৫৬৪ নারী পাচ্ছেন ফ্যামিলি কার্ড

প্রথম ধাপে ৩৭ হাজার ৫৬৪ নারী পাচ্ছেন ফ্যামিলি কার্ড

জুনে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যুক্ত হবে পারমাণবিক বিদ্যুৎ

জুনে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যুক্ত হবে পারমাণবিক বিদ্যুৎ

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix