Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

বিনা খরচে জাপানে চাকরির সুযোগ

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
শনিবার, ১৬ মার্চ ২০১৯
Share on FacebookShare on Twitter

শুশ্রূষাকারী বা নার্স হিসেবে জাপানে কাজের ক্ষেত্র তৈরি হয়েছে। বিষয়টিতে গুরুত্ব দিয়ে এ পেশায় যেতে চান—এমন নারী প্রার্থীদের জন্য কোর্স চালু করতে যাচ্ছে সরকার। জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর অধীন কেরানীগঞ্জ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) থেকে এই কোর্স পরিচালিত হবে। এ জন্য আগামী এপ্রিল মাস থেকে চার মাস মেয়াদি কোর্সে ভর্তি হওয়ার জন্য নারীদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করা হচ্ছে।

এই কাজের সহযোগী হিসেবে আছে বেসরকারি উন্নয়ন সংস্থা মানুষের জন্য ফাউন্ডেশন। এক ব্যাচে ২৫-৩০ জনকে প্রশিক্ষণ দেওয়া হয়। প্রতি চার মাস পর এটি অনুষ্ঠিত হয়। জাপানি ভাষার পরীক্ষায় পাস না করলে কেউ যেতে পারবেন না। প্রথমে দুই বছরের জন্য জাপানে যাবেন। এটা পরে বাড়বে। পাঁচ বছর হলে পরিবার নিয়ে যেতে পারবেন। এ ছাড়া স্থায়ী থাকার বা নাগরিক হওয়ার জন্যও আবেদন করা যাবে। এই চাকরিতে প্রথম ব্যাচে ৭০ জন যাবে। এরপর ক্রমান্বয়ে পাঠানো হবে।
·
যেসব শর্ত পূরণ করতে হবে
বয়স ১ এপ্রিল ২০১৯ তারিখে ২০ থেকে ২৯ বছর হতে হবে। শিক্ষাগত যোগ্যতা উচ্চমাধ্যমিক বা এইচএসসি। স্মার্ট ও উদ্যমী প্রার্থীদের ক্ষেত্রে এসএসসি পর্যন্ত শিথিলযোগ্য। জাপানি ভাষা জানা প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। জাপানি ভাষা শেখার মানসিক প্রস্তুতি থাকতে হবে। প্রার্থীদের বিনয়ী, স্মার্ট, ধৈর্যশীল ও নতুন বিষয় শিখতে আগ্রহী হতে হবে। শিশু, বয়স্ক ও শয্যাশায়ী বৃদ্ধদের সেবাদানের মানসিকতাসম্পন্ন এবং সর্বোপরি মানবিক মূল্যবোধসম্পন্ন হতে হবে। বিদেশে কাজ করতে আগ্রহী হতে হবে। শারীরিক যোগ্যতা উচ্চতা কমপক্ষে ৪ ফুট ৬ ইঞ্চি এবং ওজন সর্বনিম্ন ৪০ কেজি। উল্লিখিত শর্ত সাপে‌ক্ষে আগ্রহী প্রার্থীদের জীবনবৃত্তান্তের স্ক্যান কপি কেরানীগঞ্জ টিটিসির keranigonjttc@yahoo.com—এই মেইলে ২৭ মার্চের মধ্যে পাঠাতে হবে। ই-মেইলে সাবজেক্ট লাইনে Application for admission in Caregiver Course’ কথাটি লিখতে হবে। আবেদনের সঙ্গে অন্য কোনো কাগজপত্র সংযুক্ত করার দরকার নেই। আবেদনপত্রগুলো যাচাই-বাছাই করে প্রাথমিকভাবে যোগ্য প্রার্থীদের সাক্ষাৎকার গ্রহণ করা হবে।

সাক্ষাৎকারের সময় যেসব কাগজ আনতে হবে
১. অনলাইনে আবেদনপত্রের কপি।
২. এইচএসসি বা এসএসসির মূল সনদ ও এক সেট সত্যায়িত ফটোকপি।
৩. সদ্য তোলা দুই কপি পাসপোর্ট সাইজের ছবি।
৪. জাপানি ভাষায় দক্ষতাসংক্রান্ত মূল সনদসহ এক সেট ফটোকপি (যদি থাকে)।
৫. মূল জাতীয় পরিচয়পত্রসহ অথবা জন্মসনদসহ এক সেট ফটোকপি।

·
প্রশিক্ষণার্থীদের থাকার ব্যবস্থা টিটিসিতে করা হবে। তবে খাওয়া বাবদ খরচ নিজেকে বহন করতে হবে।·আবেদনকারীদের সাক্ষাৎকার কেরানীগঞ্জ টিটিসিতে ২৮ নভেম্বর ২০১৯ সকাল ১০টা থেকে গ্রহণ করা হবে এবং বেলা তিন ঘটিকায় ফলাফল প্রকাশ করা হবে। আবেদনকারীদের কাছ থেকে ভর্তি ফি বাবদ অফেরতযোগ্য এককালীন পাঁচ হাজার টাকা নেওয়া হবে।
·
ভর্তির তারিখ: ৩১ মার্চ থেকে ২ এপ্রিল পর্যন্ত।
যোগাযোগ: মানুষের জন্য ফাউন্ডেশন: ০১৭২৭৬৫৫১৫৩, অধ্যক্ষ: ০১৭১৬৩৭৩৩৯৪।

Tags: চাকরি

এই বিভাগ থেকে আরও পড়ুন

মাত্র ১ মিনিটেই চার্জ হবে স্মার্টফোন-ল্যাপটপ, নতুন প্রযুক্তি উদ্ভাবন
নির্বাচিত

মাত্র ১ মিনিটেই চার্জ হবে স্মার্টফোন-ল্যাপটপ, নতুন প্রযুক্তি উদ্ভাবন

বাজারে লেনোভোর হাইব্রিড আইডিয়াপ্যাড
প্রযুক্তি বাজার

বাজারে লেনোভোর হাইব্রিড আইডিয়াপ্যাড

স্বল্পমূল্যের ট্রিপল ক্যামেরার ফোন বাজারে
নির্বাচিত

স্বল্পমূল্যের ট্রিপল ক্যামেরার ফোন বাজারে

রবিশপে পাওয়া যাচ্ছে মটোরোলা ই৬
টেলিকম

রবিশপে পাওয়া যাচ্ছে মটোরোলা ই৬

বাংলাদেশে সনি’র নতুন ব্রাভিয়া টিভি ও আল্ট এফওয়াই টুফোর বাজারজাত শুরু
প্রযুক্তি বাজার

বাংলাদেশে সনি’র নতুন ব্রাভিয়া টিভি ও আল্ট এফওয়াই টুফোর বাজারজাত শুরু

মটোরোলার এই কম দামি ফোনে পাবেন শক্তিশালী ব্যাটারি
নির্বাচিত

শীর্ষ তিনে উঠতে মটোরোলার নতুন পরিকল্পনা

Load More

ট্রেন্ডিং টপিক

এই ঈদে সারাদেশে পাওয়া যাচ্ছে অপো এ৬এস প্রো
নির্বাচিত

এই ঈদে সারাদেশে পাওয়া যাচ্ছে অপো এ৬এস প্রো

দেশে সোনার দাম ২৬ মাসেই দ্বিগুণ, সামনে কি আরও বাড়বে মূল্য?
অর্থ ও বাণিজ্য

নাগালের বাইরে যাচ্ছে সোনা, একদিনের ব্যবধানে আবারও বাড়ল দাম

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে হামিমকে ছাত্রদল থেকে অব্যাহতি
শিক্ষা ও ক্যাম্পাস

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে হামিমকে ছাত্রদল থেকে অব্যাহতি

ইসরাইলে একযোগে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান ও লেবানন
বিবিধ

ইসরাইলে একযোগে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান ও লেবানন

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

উপবৃত্তির টাকা বিতরণে বড় পদক্ষেপ সরকারের
শিক্ষা ও ক্যাম্পাস

উপবৃত্তির টাকা বিতরণে বড় পদক্ষেপ সরকারের

প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের উপবৃত্তি বিতরণে স্বচ্ছতা ও জবাবদিহিতা...

৬ বছর ধরে টিউশনির টাকা জমিয়ে দুস্থদের ইফতার করান ছাত্রদল নেত্রী নওরিন

৬ বছর ধরে টিউশনির টাকা জমিয়ে দুস্থদের ইফতার করান ছাত্রদল নেত্রী নওরিন

প্রথম ধাপে ৩৭ হাজার ৫৬৪ নারী পাচ্ছেন ফ্যামিলি কার্ড

প্রথম ধাপে ৩৭ হাজার ৫৬৪ নারী পাচ্ছেন ফ্যামিলি কার্ড

জুনে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যুক্ত হবে পারমাণবিক বিদ্যুৎ

জুনে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যুক্ত হবে পারমাণবিক বিদ্যুৎ

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix