Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

১০ হাজার টাকায় সেরা ফোন

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Friday, 21 January 2022
২০২১ সালে আলোচনার শীর্ষে যেসব স্মার্টফোন
Share on FacebookShare on Twitter

কী অবস্থা সবার? আশা করি সবাই বেশ ভালই আছেন। টেকজুম বরাবরের মতই আপনাদের বেশ ভাল ভাল প্রতিবেদন দিয়ে যাচ্ছে এবং দিয়ে যাবে। তবে আর কথা না বাড়াই, আজকের লেখার মূল অংশে ঝাপিয়ে পরি।

সবার আগেই মাথায় রাখতে হবে যে আপনি একটি ১০ হাজার টাকার স্মার্টফোন কিনছেন। তাই কোন প্রকার হেভি গেমিং বা হেভি ফটোগ্রাফির চিন্তা থাকলে তা মাথা থেকে আগেই ঝেরে ফেলেন। তবে হেভি কাজ না করা গেলেও আপনার দৈনিক ব্যবহারের জন্য এই ফোনগুলো যথেষ্ট হবে। আশা করছি আমাদের এই সেরা ফোনের তালিকা আপনাকে হতাশ করবে না। আর আমরা শিরোনামে ১০ হাজারের কথা বললেও মূল্য হয়ত কিছু পরিমাণ এদিক-সেদিক হতে পারে। তার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত।

আমরা কিছু ক্রাইটেরিয়ার মাধ্যমে বেশ কিছু ডিভাইস সিলেক্ট করে তারপরে বিভিন্ন রিভিউ আর কাস্টমার ফিডব্যাক এর মাধ্যমে সেরা ফোনের তালিকা তৈরি করি। আমাদের এইবারের তালিকার মিনিমাম ক্রাইটেরিয়াগুলি হলো, ৬ ইঞ্চি HD+ ডিস্প্লে, ২ গিগাবাইট মেমরি এবং ৩২ গিগাবাইট স্টোরেজ, অক্টাকোর প্রোসেসর এবং 4000 mAh এর ব্যাটারি। এই ক্রাইটেরিয়াগুলো নিয়ে আমরা বেশ কিছু ফোনের তালিকা করি যা বেশ বড় হয়। তবে এর পরে আমরা কাস্টমার রিভিউ আর মার্কেট সিচুয়েশন অনুযায়ী বেশ কিছু ফোনকে বাদ দিয়েছি। তবে চলুন দেখে নেই ফোনগুলো কী কী।

Realme Narzo 50i

বাজাড় মূল্য প্রায় ১১ হাজার দেখালেও এই ফোন আপনি প্রায় ৯ হাজার টাকার আশেপাশেই পেতে পারেন লোকাল মার্কেটে। আর যদি এই ফোনের স্পেসিফিকেশন এর কথা বলি, তাহলে এতে আছে ৬.৫ ইঞ্চির আইপিএস এইচডি প্লাস এলসিডি ডিস্প্লে। ইউনিসক এর প্রোসেসর এর সাথে ৪ গিগাবাইট মেমরি আর ৬৪ গিগাবাইট স্টোরেজ পাচ্ছেন। সাথে থাকছে ৮ মেগাপিক্সেলের মাইন ও ৫ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। ৫০০০ mAh এর ব্যাটারি থাকায় চার্জ বেশ ভালই থাকবে। এখন আপনার মনে বেশ বড় এক প্রশ্ন আসতে পারে যে এই ফোন আসলে কার জন্য? এই ফোন আসলে তাদের জন্য যারা বয়ষ্ক বা ডেইলি ইউজ করাতেই সিমাবদ্ধ। হেভি গেমিং বা ফটোগ্রাফি এই ফোনের সাথে যায় না। আপনার যদি অনলাইন ক্লাস বা রাফ ইউজের জন্য ফোনের দরকার হয় তাহলে আপনি আর কিছু না ভেবেই এই ফোন নিতে পারেন।

Oppo A12

প্রায় ১০ হাজার টাকার এই ফোনে আপনি ৬.২২ ইঞ্চির আইপিএস এলসিডি এইচডি প্লাস ডিস্প্লে পাবেন। প্রোসেসর হিসেবে এতে দেওয়া আছে হেলিও পি৩৫। ক্যামেরার কথা বলতে গেলে বলতে হয়, এতে আছে ১৩ মেগাপিক্সেলের ডুয়াল ক্যামেরা এবং ৫ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। ৩, ৩২ মেমরি, স্টোরেজের এই ফোনে আছে ৪২৩০ mAh এর ব্যাটারি। এই ফোন এবং আমাদের এই লিস্টে আগের ফোনটার কথা একই। এইটা হেভি গেমিং বা ফটোগ্রাফির জন্য না। আপনি যদি মুভি দেখেন বা ফোনে কথা বেশি বলেন তাহলে আপনি রিয়ালমি বা অপো এই ২ এর যেকোন ফোন নিলেই নিতে পারেন। আশা করি হতাশ হবেন না।

Realme C20 A

এতে আছে ৬.৫ ইঞ্চির আইপিএস এইচডি প্লাস এলসিডি ডিস্প্লে। হেলিও জি৩৫ সাথে ২ গিগাবাইটের মেমরি ও ৩২ গিগবাইট স্টোরেজ। এতে আরও পাবেন ৮ মেগাপিক্সেলের মেইন শুটার আর ৫ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। সাথে ৫০০০ mAh এর ব্যাটারি সহ এই ফোন বাজাড়ে পাবেন প্রায় ৯ হাজার টাকায়। এই ফোনের স্পেসিফিকেশন দেখেও আপনি হয়ত বুঝে গেছেন এই ফোন টাও শুধু রাফ ইউজ এবং মিডিয়া ইউজের জন্য। যদিও এর স্টোরেজ একটা ল্যাকিং এই ক্ষেত্রে।

Symphony Z33

বাংলাদেশি কোম্পানির এই ফোনে আছে ৬.৫২ ইঞ্চির এইচডি প্লাস ডিস্প্লে সাথে ইউনিসক এর প্রোসেসর। ১৩ মেগাপিক্সেলের ডুয়াল ক্যামেরা এবং ৮ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। ৩, ৩২ এর মেমরি, স্টোরেজ এর এই ফোনে আছে ৫০০০ mAh এর ব্যাটারি যার মূল্য ৯ হাজার টাকা থেকে একটু কম। তবে ডিসকাউন্ট এর মাধ্যমে আপনি এই ফোন সাড়ে ৮ হাজার টাকাতেও পেতে পারেন।

Symphony Z35

এই ফোন আমি ব্যাক্তিগতভাবে ব্যবহার করেছি তাই আমি বেশ গ্যারান্টির সাথেই এই ফোনকে এই তালিকায় নিচ্ছি। এতে আছে ৬.৮২ ইঞ্চির আইপিএস এলসিডি এইচডি প্লাস ডিস্প্লে। হেলিও জি৩৫ প্রোসেসরের সাথে আছে ৪ জিবি মেমরি ও ৬৪ জিবি স্টোরেজ। ১৩ মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা সহ এতে আছে ৮ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। ৬০০০ mAh এর ব্যাটারি সহ এই ফোনের মূল্য প্রায় ১১ হাজার টাকা।

এই ফোনকে তালিকার শীর্ষে রাখার সবথেকে বড় কারণ হলো এর পারফর্মেন্স। আপনি যদি বাজেটের দিক দিয়ে বেশ দুর্বল থাকেন কিন্তু এই বাজেটেও যথাসম্ভব গেমিং বা ফটোগ্রাফি করতে চান, তাহলে এই ফোনের উপরে কোন ফোন নেই। আমি ব্যাক্তিগতভাবে ব্যবহার করেছি তাই বলছি। আপনার বাজেট যদি ১০ হাজার হয়ে থাকে তাহলে কষ্ট করে আরও ১ হাজারের মত টাকা বাড়িয়ে নিয়ে এই ফোন কিনতে পারেন। আর যাই হোক, এই ফোন আপনাকে হতাশ করবে না।

লেখাটি এতদূর পড়ার জন্য ধন্যবাদ। আশা করি আপনার লেখাটি ভাল লেগেছে, যদি তাই লেগে থাকে তাহলে শেয়ার বাটনে ক্লিক করুন এবং আমাদের সাথেই থাকুন। আমরা এমন আরও অনেক লেখা প্রকাশ করে থাকি যা আপনার উপকারে আসবে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

মটোরোলা মোটো জি ৬০ বনাম রিয়েলমি নারজো ৩০ ৫জিঃ কোনটি সেরা ফোন দেখে নিন
মোবাইল এরিনা

মটোরোলা মোটো জি ৬০ বনাম রিয়েলমি নারজো ৩০ ৫জিঃ কোনটি সেরা ফোন দেখে নিন

আসছে আইফোন ১৮ প্রো: থাকছে প্রথম ২ ন্যানোমিটার চিপ ও ডিএসএলআর ক্যামেরা
প্রযুক্তি সংবাদ

আসছে আইফোন ১৮ প্রো: থাকছে প্রথম ২ ন্যানোমিটার চিপ ও ডিএসএলআর ক্যামেরা

২০ হাজার টাকার ফোনের তালিকা সেরা ফোনের তালিকা
নির্বাচিত

২০ হাজার টাকার ফোনের তালিকা সেরা ফোনের তালিকা

টিপি-লিংকের এক্সপার্ট মিটআপ ও ক্যাম্পেইন লঞ্চিং অনুষ্ঠিত
ছাড় ও অফার

টিপি-লিংকের এক্সপার্ট মিটআপ ও ক্যাম্পেইন লঞ্চিং অনুষ্ঠিত

১০০০০এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৬০০ প্রো ৫জি শীঘ্রই লঞ্চ, ফাঁস হল স্পেসিফিকেশন
প্রযুক্তি সংবাদ

১০০০০এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৬০০ প্রো ৫জি শীঘ্রই লঞ্চ, ফাঁস হল স্পেসিফিকেশন

শাওমির কম দামের পোকো ফোনে শক্তিশালী ব্যাটারি
প্রযুক্তি বাজার

শাওমির কম দামের পোকো ফোনে শক্তিশালী ব্যাটারি

Load More

ট্রেন্ডিং টপিক

হুয়াংয়ের সিইও পদে ফেরার খবরে এনভিডিয়ার শেয়ারের দাম বাড়ল ৩০ শতাংশের বেশি
প্রযুক্তি সংবাদ

হুয়াংয়ের সিইও পদে ফেরার খবরে এনভিডিয়ার শেয়ারের দাম বাড়ল ৩০ শতাংশের বেশি

অনলাইন সেবা সূচকে রেকর্ড স্কোর, বিশ্বে ৫১তম বাংলাদেশ
প্রযুক্তি সংবাদ

অনলাইন সেবা সূচকে রেকর্ড স্কোর, বিশ্বে ৫১তম বাংলাদেশ

কপিরাইট লঙ্ঘনের অভিযোগে অ্যাপলের বিরুদ্ধে মামলা
প্রযুক্তি সংবাদ

অ্যাপলের একাধিক সেবা অচল, ভোগান্তিতে হাজারো ব্যবহারকারী

হোম ডেলিভারির নামে রাস্তায় ফ্রিজ রেখে যাওয়ার অভিযোগ পিকাবুর বিরুদ্ধে
নির্বাচিত

হোম ডেলিভারির নামে রাস্তায় ফ্রিজ রেখে যাওয়ার অভিযোগ পিকাবুর বিরুদ্ধে

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০০ মিমি টেলিকনভার্টার সুবিধাসহ আসছে ভিভো এস৭০ প্রো

২০০ মিমি টেলিকনভার্টার সুবিধাসহ আসছে ভিভো এস৭০ প্রো

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

২৪ মাসের গ্যারান্টি নিয়েও সেবা নেই, ড্যাজলের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

৭৯৭ টাকা দিয়ে ২৪ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, নষ্ট ইয়ারবাড বদলে দিচ্ছে না ড্যাজল

গিকবেঞ্চে ভিভোর নতুন ফোন, আসছে আইকিউ ১৬আর নাকি ১৬এস?

গিকবেঞ্চে ভিভোর নতুন ফোন, আসছে আইকিউ ১৬আর নাকি ১৬এস?

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ডেটা শেষ হলেও ইনস্টাগ্রাম ব্যবহারের সুযোগ দিচ্ছে রবি
টেলিকম

ডেটা শেষ হলেও ইনস্টাগ্রাম ব্যবহারের সুযোগ দিচ্ছে রবি

ইন্টারনেট ডেটা শেষ হয়ে যাওয়ার পরও গ্রাহকদের ইনস্টাগ্রাম...

অনলাইন সেবা সূচকে রেকর্ড স্কোর, বিশ্বে ৫১তম বাংলাদেশ

অনলাইন সেবা সূচকে রেকর্ড স্কোর, বিশ্বে ৫১তম বাংলাদেশ

টেলিটক বাঁচাতে বিশেষজ্ঞ পরামর্শ আহ্বান

অ্যাপনিকের তালিকায় ইন্টারনেট ব্যবহারে পিছিয়ে টেলিটক

টিকটকে সন্তান কী দেখছে, জানবেন অভিভাবকরা

টিকটকে সন্তান কী দেখছে, জানবেন অভিভাবকরা

মাসের সবচেয়ে পঠিত

২৪ মাসের গ্যারান্টি নিয়েও সেবা নেই, ড্যাজলের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

৭৯৭ টাকা দিয়ে ২৪ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, নষ্ট ইয়ারবাড বদলে দিচ্ছে না ড্যাজল

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

ড্যাজলের বিরুদ্ধে ইনঅ্যাকটিভ দাবি করে অ্যাকটিভ স্যামসাং ফোন বিক্রির অভিযোগের ইনভয়েস ও কথোপকথনের স্ক্রিনশট

Care+ নিয়েও মিলছে না সেবা, ড্যাজল-এর বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

21 January 2022

১০ হাজার টাকায় সেরা ফোন

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix