Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

জানুয়ারিতে বৈশ্বিক বিক্রির ৫১% ফাইভজি স্মার্টফোন

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
রবিবার, ২০ মার্চ ২০২২
তিন লাখ কোটি ডলার বাজার মূল্যের প্রতিষ্ঠান এখন অ্যাপল
Share on FacebookShare on Twitter

বিক্রির দিক থেকে ফোরজিকে প্রথমবারের মতো ছাড়িয়েছে ফাইভজি স্মার্টফোন। কাউন্টারপয়েন্ট রিসার্চের সর্বশেষ প্রতিবেদনে দেখা গেছে, জানুয়ারিতে বিক্রি হওয়া মোট স্মার্টফোনের ৫১ শতাংশই ছিল ফাইভজি স্মার্টফোন। চলতি বছরের প্রথম মাসে শীর্ষ ফাইভজি স্মার্টফোন ছিল অ্যাপলের আইফোন। চীনে সর্বোচ্চ ফাইভজি স্মার্টফোন বিক্রি হয়েছে।

গত কয়েক বছরে ফোরজি আইওএস ও অ্যান্ড্রয়েড হ্যান্ডসেটের বিক্রি বেশি ছিল। কিন্তু সাম্প্রতিক মাসগুলোয় ফাইভজি সামনের সারিতে উঠে আসছে বলে জানায় কাউন্টারপয়েন্ট রিসার্চ। ফাইভজি স্মার্টফোনের বাজার হিস্যা বৃদ্ধিতে আইফোন প্রধান ভূমিকা পালন করছে। ২০২০ সালে বাজারে আসা আইফোন ১২ সিরিজ ছিল অ্যাপলের প্রথম ফাইভজি ফোন। চলতি বছরের জানুয়ারিতে বৈশ্বিক ফাইভজি স্মার্টফোন বিক্রির ৩৭ শতাংশ বাজার হিস্যা ছিল অ্যাপলের। বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ চীনে সবচেয়ে বেশি ফাইভজি স্মার্টফোন বিক্রি হয়েছে। গত জানুয়ারিতে চীনে ফাইভজি স্মার্টফোন বিক্রি হয়েছে ৮৪ শতাংশ।

উত্তর আমেরিকা ও পশ্চিম ইউরোপের মতো সমৃদ্ধ অঞ্চলে ফাইভজি স্মার্টফোন বিক্রি বেড়েছে যথাক্রমে ৭৩ ও ৭৬ শতাংশ। উভয় অঞ্চলে যথাক্রমে ৫০ ও ৩০ শতাংশ বাজার হিস্যা নিয়ে শীর্ষ ব্র্যান্ড ছিল অ্যাপল। ২০২০ সালের অক্টোবরে অ্যাপলের প্রথম ফাইভজি ফোন আইফোন ১২ সিরিজ উন্মোচনের পর থেকেই এ দুটি অঞ্চলে ফাইভজি স্মার্টফোনের বাজার হিস্যা বাড়তে থাকে।

অ্যালাইড মার্কেট রিসার্চের এক প্রতিবেদনে বলা হয়, ২০২০ সালে ফাইভজি প্রযুক্তির বাজার যেখানে ছিল ৫১৩ কোটি ডলার, ২০৩০ সালে তা ৭৯ হাজার ৮০০ কোটি ডলারে দাঁড়াবে। ২০২১ থেকে ২০৩০ সালে ফাইভজির সম্মিলিত বার্ষিক প্রবৃদ্ধি হার বা সিএজিআর থাকবে ৬৫ দশমিক ৮ শতাংশ।

২০১৯ সালে প্রথম ফাইভজি ফোন গ্যালাক্সি এস১০ ফাইভজি নিয়ে এসেছিল স্যামসাং। বর্তমান বিশ্বে ফাইভজি স্মার্টফোনের বাজার তৈরিতে স্যামসাং ও অ্যাপলের পাশাপাশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে ভিভো, শাওমি ও রিয়েলমির মতো চীনা ব্র্যান্ড।

মিডিয়াটেক ও কোয়ালকমের মতো কোম্পানির সাশ্রয়ী চিপ উদ্ভাবন ফাইভজি অ্যান্ড্রয়েড স্মার্টফোনের দাম সাধ্যের মধ্যে রাখছে। ফোন নির্মাতা কোম্পানিগুলো এখন ২০০ ডলারের মধ্যে ফাইভজি ফোন আনার চেষ্টা করছে।

কাউন্টারপয়েন্ট রিসার্চের গবেষণা পরিচালক জেফ ফিল্ডহ্যাক বলেন, ৫৫০ ডলার কিংবা তার চেয়ে বেশি দামের প্রিমিয়াম স্মার্টফোন বাজার ছাড়িয়ে ২৫০ থেকে ৫৫০ ডলারের মাঝারি দামের ফোনে ফাইভজি প্রযুক্তি যুক্ত হচ্ছে। এমনকি তার চেয়েও কম দামের ফোনে ফাইভজি যোগ করা যাচ্ছে।

এশিয়ায় ফাইভজি চিপ নির্মাণে তাইওয়ান ও চীনভিত্তিক চিপ নির্মাতা কোম্পানিগুলোর প্রতিযোগিতায় বাজেট ফাইভজি ডিভাইস নির্মাণ ব্যয় কমেছে বলে মনে করেন কাউন্টারপয়েন্ট রিসার্চের গবেষণা বিভাগের ভাইস প্রেসিডেন্ট নিল শাহ।

ফাইভজি সিস্টেম-অন-আ-চিপ বা সকের গড় দাম ৪০ থেকে ৪৫ ডলারে দাঁড়িয়েছে। চলতি বছরের শেষের দিকে কিংবা আগামী বছরের শুরুতে সকের দাম ২০ ডলারে নেমে আসতে পারে বলে মনে করেন ফিল্ডহ্যাক। এতে চলতি বছরের জুন নাগাদ ১৯৯ ডলার মূল্যের ফোনে ফাইভজি প্রযুক্তি পাওয়া সম্ভব হবে। আগামী বছরের শুরুতেই ১৫০ ডলারে মিলবে ফাইভজি স্মার্টফোন। বর্তমানে ৩৪৯ ডলারের কাছাকাছি কিংবা তার চেয়ে বেশি দামে সর্বাধিক ফাইভজি স্মার্টফোন পাওয়া যায়।

ক্যানালিসের পূর্বাভাসে বলা হয়, আগামী দু-তিন বছরের মধ্যে ২০০ ডলারের কম দামে ৮০ শতাংশ ফাইভজি স্মার্টফোন পাওয়া যাবে। বর্তমানে এ মূল্য তালিকায় যেখানে মাত্র ৫ শতাংশ ফোনে ফাইভজি রয়েছে।

২০২১ সালে রিটেইলারদের কাছে চালান হওয়া স্মার্টফোনের ৪২ শতাংশই ছিল ফাইভজি স্মার্টফোন। চলতি বছরে এ হার ৫৪ শতাংশে দাঁড়াবে এবং আগামী বছরে তা দাঁড়াবে ৬৬ শতাংশ। গত বছর যুক্তরাষ্ট্রের বাজারে চালান হওয়া স্মার্টফোনের ৫৮ শতাংশ ছিল ফাইভজি সক্ষমতার। চলতি বছরের শেষ নাগাদ এ হার ৮৩ শতাংশে দাঁড়াবে। ২০২৩ সাল নাগাদ যুক্তরাষ্ট্রের বাজারে ফাইভজি স্মার্টফোনের হার দাঁড়াবে ৮৯ শতাংশ।

আরেক প্রতিবেদনে কাউন্টারপয়েন্ট রিসার্চ জানায়, ২০২১ সালের চতুর্থ প্রান্তিকে সবচেয়ে দ্রুত সম্প্রসারমাণ ফাইভজি ব্র্যান্ড ছিল রিয়েলমি। চীনা ব্র্যান্ডটির বিক্রি বেড়েছে ১৬৫ শতাংশ। বিশ্বের বৃহত্তম স্মার্টফোন নির্মাতা কোম্পানি স্যামসাংয়ের ফাইভজি সেগমেন্ট সম্প্রসারণ হয়েছে ১০৯ শতাংশ। এছাড়া অনর, ভিভো ও অপোর ফাইভজি সেগমেন্ট সম্প্রসারণ হয়েছে যথাক্রমে ৯৮, ৫৫ ও ৪২ শতাংশ।

এই বিভাগ থেকে আরও পড়ুন

ল্যাপটপের ব্যাটারি চার্জিং মিথ বনাম বাস্তবতা
প্রযুক্তি সংবাদ

ল্যাপটপের ব্যাটারি চার্জিং মিথ বনাম বাস্তবতা

ইমো’র “ম্যাসেঞ্জার ফর বিজনেস” ফিচার চালু
প্রযুক্তি সংবাদ

ইমো’র “ম্যাসেঞ্জার ফর বিজনেস” ফিচার চালু

কানাডিয়ান ইউনিভার্সিটি অফ বাংলাদেশ (সিইউবি) এবং ইংলিশ অলিম্পিয়াডের মধ্যে সমঝোতা চুক্তি
প্রযুক্তি সংবাদ

কানাডিয়ান ইউনিভার্সিটি অফ বাংলাদেশ (সিইউবি) এবং ইংলিশ অলিম্পিয়াডের মধ্যে সমঝোতা চুক্তি

বেসিস নির্বাচনে ওয়ান টিমের প্যানেল ঘোষণা
প্রযুক্তি সংবাদ

বেসিস নির্বাচনে ওয়ান টিমের প্যানেল ঘোষণা

আইফোনে বিরল ‘গোল্ডডিগার’ ভাইরাসের আক্রমণ
নির্বাচিত

ব্যক্তিগত তথ্য চুরির চেষ্টা, আইফোন ব্যবহারে সতর্কবার্তা

জুমকে টেক্কা দিতে এবার মুকেশ আম্বানির জিওমিট
নির্বাচিত

জুমকে টেক্কা দিতে এবার মুকেশ আম্বানির জিওমিট

Load More

ট্রেন্ডিং টপিক

তেহরানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল
বিবিধ

তেহরানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল

আদায়কৃত জরিমানার ২৫% অর্থ পাবেন তথ্য প্রকাশকারী
অর্থ ও বাণিজ্য

আদায়কৃত জরিমানার ২৫% অর্থ পাবেন তথ্য প্রকাশকারী

ইউরোপে গ্যাসের দাম বেড়ে গেছে প্রায় ৫০ শতাংশ
অর্থ ও বাণিজ্য

ইউরোপে গ্যাসের দাম বেড়ে গেছে প্রায় ৫০ শতাংশ

ইরানের বিরুদ্ধে হামলা, চাপের মুখে ট্রাম্প প্রশাসন
বিবিধ

ইরানের বিরুদ্ধে হামলা, চাপের মুখে ট্রাম্প প্রশাসন

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

তিন আন্তর্জাতিক বিমান বন্দরে ফ্রি ওয়াইফাই চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
নির্বাচিত

তিন আন্তর্জাতিক বিমান বন্দরে ফ্রি ওয়াইফাই চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের তিনটি আন্তর্জাতিক বিমানবন্দরে বিনামূল্যে ওয়াইফাই ইন্টারনেট সেবা...

মোটোরোলার চমক, বাজারে এল বুক-স্টাইল ফোল্ডেবল ফোন

মোটোরোলার চমক, বাজারে এল বুক-স্টাইল ফোল্ডেবল ফোন

ইরানি ড্রোনের আঘাতে বিধ্বস্ত মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন

ইরানি ড্রোনের আঘাতে বিধ্বস্ত মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন

অ্যাপল ইভেন্ট আজ: নজর কাড়বে কম দামের ম্যাকবুক ও সাশ্রয়ী আইফোন ১৭ই

অ্যাপল ইভেন্ট আজ: নজর কাড়বে কম দামের ম্যাকবুক ও সাশ্রয়ী আইফোন ১৭ই

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix