Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

দাম কমছে গ্রাফিক্স কার্ডের

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বুধবার, ১৩ জুলাই ২০২২
পানির দামে পেতে পারেন গ্রাফিক্স কার্ড
Share on FacebookShare on Twitter

চিপ সংকট, কভিড-১৯ মহামারী, সরবরাহ চেইনের সমস্যার কারণে দীর্ঘদিন অস্থিতিশীল পরিস্থিতিতে থাকার পর গ্রাফিকস কার্ডের বৈশ্বিক বাজার স্বাভাবিক হতে শুরু করেছে। মাইনিং কার্যক্রম বন্ধের পর থেকে বিশ্বের গ্রাফিকস কার্ডের সরবরাহ বাড়ছে এবং দামও কমতে শুরু করেছে। খবর টেকটাইমস।

দ্য ভার্জের তথ্যানুযায়ী, বর্তমানে বিভিন্ন প্রতিষ্ঠানের গ্রাফিকস প্রসেসিং ইউনিটের (জিপিইউ) স্টক স্বাভাবিক হচ্ছে এবং তারা দাম পুনর্মূল্যায়নের বিষয়ে ভাবছে। যার পরিপ্রেক্ষিতে বিশ্বের বিভিন্ন দেশের কম্পিউটার গ্রাহকরা তাদের পছন্দের জিপিইউ সংগ্রহ করতে পারবে। প্রযুক্তিবিদ, বিশ্লেষক ও গবেষকদের মতে, সামনের মাসগুলোয় জিপিইউ খাতে বড় ধরনের কোনো সংকটাবস্থা তৈরি হবে না। কেননা প্রতিষ্ঠানগুলো তাদের অভ্যন্তরীণ উপাদানের মাধ্যমে জিপিইউ উৎপাদন ও সরবরাহ করছে।

অন্যদিকে ২০২২ সালের জুনে টমস হার্ডওয়্যার জানায়, আগের তুলনায় বর্তমানে গ্রাফিকস কার্ডের চাহিদা তুলনামূলকভাবে কম এবং বর্তমানে এর সরবরাহ ও স্টক অনেক বেশি। ইবেতে এনভিডিয়া আরটিএক্স ৩০৯০ টিআইয়ের গড় মূল্য ২ হাজার ৩০০ ডলার, যা উৎপাদনকারীদের নির্ধারিত দামের কাছাকাছি। তবে প্রথম যখন এটি বাজারজাত করা হয়, তখন এটি বর্তমান দামের প্রায় দ্বিগুণ ছিল। তাই এখন গ্রাফিকস প্রসেসিং ইউনিট কেনার উপযুক্ত সময়। কেননা দুই বছর আগে যে জিপিইউ বেশি দামে বিক্রি হয়েছে, বর্তমানে তা আরো কমে পাওয়া যাচ্ছে। বর্তমান বাজারে জিপিইউ উৎপাদনকারী হিসেবে এনভিডিয়া শীর্ষে। বিশ্বজুড়ে যখন সংকট চলছিল, তখন প্রতিষ্ঠানটি তাদের জিপিইউ উৎপাদন বাড়াতে কয়েকশ কোটি ডলার বিনিয়োগের পরিকল্পনা গ্রহণ করেছিল।

চলতি বছরের শুরুতে জিপিইউ ইউনিটের স্টক স্বাভাবিক অবস্থায় ফেরার বিষয়ে আশার সঞ্চার হয়েছিল এবং প্রসেসরগুলোর দাম কমতে শুরু করে। যে কারণে গেমাররা তাদের বাজেট অনুযায়ী পছন্দের মডেলের জিপিইউ কেনার সুযোগ পেতে শুরু করে। বর্তমানে বিভিন্ন প্রতিষ্ঠান তাদের গ্রাফিকস প্রসেসরের দাম কমাতে শুরু করেছে।

বিশ্ববাজারের পর দেশের বাজারেও গ্রাফিকস কার্ডের দাম কমতে শুরু করেছে। বিখ্যাত ব্র্যান্ড এমএসআইয়ের জিটিএক্স ১০৫০টিআই ৪ জিবি ভিওয়ান ওসি (ওভারক্লকড) ৪ জিবি জিডিডিআরফাইভ গ্রাফিকস কার্ডের বাজারমূল্য ১৬ হাজার ৯০০ টাকা, ১৬৫০ ভেন্টাস এক্সএস ওসি ৪ জিবির দাম ২০ হাজার ৯০০ টাকা। এছাড়া আরটিএক্স ৩০৬০ ভেন্টাস ২এক্স ১২ জিবি জিডিডিআরসিক্স জিপিইউর দাম ৪৪ হাজার টাকা এবং আরটিএক্স ৩০৯০ ভেন্টাস থ্রিএক্স ওসি ২৪ জিবি গ্রাফিকসের দাম ১ লাখ ৯৪ হাজার টাকা।

Tags: গ্রাফিক্স কার্ড

এই বিভাগ থেকে আরও পড়ুন

ই-কমার্স প্রতিষ্ঠান ওয়ালকার্টের এক্সক্লুসিভ পার্টনার হলো ওয়ালটন হাই-টেক
ই-কমার্স

ই-কমার্স প্রতিষ্ঠান ওয়ালকার্টের এক্সক্লুসিভ পার্টনার হলো ওয়ালটন হাই-টেক

নষ্ট মোবাইল ফেরত দিলে পাওয়া যাবে টাকা
নির্বাচিত

নষ্ট মোবাইল ফেরত দিলে পাওয়া যাবে টাকা

ফোন চুরি হলে স্বয়ংক্রিয়ভাবেই লক হয়ে যাবে
নির্বাচিত

ফোন চুরি হলে স্বয়ংক্রিয়ভাবেই লক হয়ে যাবে

ইনফিনিক্স হট ৫০ প্রো প্লাস : স্টাইল, শক্তি ও স্থায়িত্বের নিখুঁত সমন্বয়
নির্বাচিত

ইনফিনিক্স হট ৫০ প্রো প্লাস : স্টাইল, শক্তি ও স্থায়িত্বের নিখুঁত সমন্বয়

ভাঙা হচ্ছে পাসওয়ার্ড না জানা ইভ্যালির লকার
ই-কমার্স

ভাঙা হচ্ছে পাসওয়ার্ড না জানা ইভ্যালির লকার

এক চার্জে ২ দিন চলবে স্যামসাংয়ের এই ফোন
নির্বাচিত

এক চার্জে ২ দিন চলবে স্যামসাংয়ের এই ফোন

Load More

ট্রেন্ডিং টপিক

বিশ্ববাজারে তেলের দাম দ্বিগুণেরও বেশি বৃদ্ধির শঙ্কা
অর্থ ও বাণিজ্য

বিশ্ববাজারে তেলের দাম দ্বিগুণেরও বেশি বৃদ্ধির শঙ্কা

‘ই-হেলথ’ কার্ড চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
প্রযুক্তি সংবাদ

‘ই-হেলথ’ কার্ড চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

ইরানের বিরুদ্ধে হামলা, চাপের মুখে ট্রাম্প প্রশাসন
বিবিধ

ইরানের বিরুদ্ধে হামলা, চাপের মুখে ট্রাম্প প্রশাসন

ত্রিমুখী বিপদে নেতানিয়াহু
বিবিধ

ত্রিমুখী বিপদে নেতানিয়াহু

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

তিন আন্তর্জাতিক বিমান বন্দরে ফ্রি ওয়াইফাই চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
নির্বাচিত

তিন আন্তর্জাতিক বিমান বন্দরে ফ্রি ওয়াইফাই চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের তিনটি আন্তর্জাতিক বিমানবন্দরে বিনামূল্যে ওয়াইফাই ইন্টারনেট সেবা...

মোটোরোলার চমক, বাজারে এল বুক-স্টাইল ফোল্ডেবল ফোন

মোটোরোলার চমক, বাজারে এল বুক-স্টাইল ফোল্ডেবল ফোন

ইরানি ড্রোনের আঘাতে বিধ্বস্ত মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন

ইরানি ড্রোনের আঘাতে বিধ্বস্ত মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন

অ্যাপল ইভেন্ট আজ: নজর কাড়বে কম দামের ম্যাকবুক ও সাশ্রয়ী আইফোন ১৭ই

অ্যাপল ইভেন্ট আজ: নজর কাড়বে কম দামের ম্যাকবুক ও সাশ্রয়ী আইফোন ১৭ই

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix