Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

প্রথম প্রান্তিকে ওয়ালটন ফ্রিজের প্রবৃদ্ধি ৯৩ শতাংশ

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি// by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি//
বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০১৯
প্রথম প্রান্তিকে ওয়ালটন ফ্রিজের প্রবৃদ্ধি ৯৩ শতাংশ
Share on FacebookShare on Twitter

জানুয়ারি থেকে মার্চ; চলতি বছরের প্রথম প্রান্তিকে ওয়ালটন ফ্রিজের বিক্রয় প্রবৃদ্ধি হয়েছে ৯৩ শতাংশ। এর আগের বছর একই সময়ে ফ্রিজ বিক্রি হয়েছিল ২ লাখ ২৫ হাজার ইউনিট। বিপরীতে এ বছর বিক্রি হয়েছে ৪ লাখ ৩৪ হাজার ইউনিট।

ওয়ালটন ফ্রিজের বিক্রয় বৃদ্ধির এই সাফল্য উৎযাপনে আয়োজন করা হয় ‘এচিভমেন্ট সেলিব্রেশন প্রোগ্রাম’। বুধবার (১৭ এপ্রিল, ২০১৯) রাজধানীর বসুন্ধরা করপোরেট অফিসে অনুষ্ঠিত ওই আয়োজনে বেস্ট অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড দেয়া হয় শীর্ষ ১২ এরিয়া ম্যানেজারকে। এদের মধ্যে একজন পান ‘ওয়ারিয়র অব দ্যা মান্থ’ অ্যাওয়ার্ড। এছাড়াও দেশব্যাপী চলমান ডিজিটাল ক্যাম্পেইন সিজন-৪ এর ব্যাপক প্রচারণা চালানোয় ১৭টি প্লাজা এবং পরিবেশক শোরুমকে দেয়া হয় ‘বেস্ট ব্র্যান্ডিং অ্যাওয়ার্ড’।

ওয়ালটন ফ্রিজের প্রোডাক্ট ম্যানেজার শহীদুজ্জামান রানা জানান, এ বছর জানুয়ারি মাসে দেশের বাজারে তাদের ফ্রিজ বিক্রি হয়েছে ১ লাখ ১২ হাজার ৩১৭ ইউনিট। ফেব্রুয়ারি মাসে বিক্রি বেড়ে হয় ১ লাখ ৫৫ হাজার ৭৮৭ ইউনিট। আর মার্চ মাসে ১ লাখ ৬৬ হাজার ১৩৯ ইউনিট। গত বছর একই সময়ে বিক্রির পরিমাণ ছিল যথাক্রমে ৬৫ হাজার ২২৪, ৭১ হাজার ৭৫ এবং ৮৮ হাজার ৯৫২ ইউনিট।
ফ্রিজের বিক্রয় বৃদ্ধির সাফল্যে অবদান রাখায় বিশেষ সম্মাননা দেয় হয় ওয়ালটনে তিন বিক্রয় চ্যানেলের প্রধান নির্বাহী কর্মকর্তাকে। তাদের হাতে পুরস্কার তুলে দেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ভাইস-চেয়ারম্যান এস এম শামসুল আলম, ব্যবস্থাপনা পরিচালক এস এম আশরাফুল আলম এবং পরিচালক রাইসা সিগমা হিমা।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ওয়ালটনের সেলস বিভাগের প্রধান সমন্বয়ক ইভা রেজওয়ানা, ডিস্ট্রিবিউটর মার্কেটিং চ্যানেলের প্রধান এমদাদুল হক সরকার, প্লাজা সেলস অ্যান্ড ডেভেলপমেন্ট বিভাগের নির্বাহী পরিচালক মোহাম্মদ রায়হান, নির্বাহী পরিচালক নজরুল ইসলাম সরকার, এসএম জাহিদ হাসান, হুমায়ূন কবির, শোয়েব হোসেন নোবেল, উদয় হাকিম এবং গোলাম মুর্শেদ, ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর ফিরোজ আলম, শাহজাদা সেলিম প্রমূখ। অনুষ্ঠান স ালনা করেন চিত্রনায়ক আমিন খান।

এর আগে ‘মিট দ্য প্লাজা ম্যানেজারস’ শীর্ষক ওয়ালটন প্লাজা ম্যানেজারদের নিয়ে সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে প্রতিযোগিতামূলক বাজারে বিপণণের আধুনিক কলাকৌশল নিয়ে বিক্রয়কর্মীদের গুরুত্বপূর্ণ ও প্রয়োজনীয় দিক-নির্দেশনা দেয়া হয়।

এদিকে, দেশব্যাপী চলমান ওয়ালটন ডিজিটাল ক্যাম্পেইন সিজন-৪ এর আওতায় ফ্রিজ কিনে রেজিস্ট্রেশন করলেই ক্রেতারা পাচ্ছেন সর্বোচ্চ এক লাখ টাকার ক্যাশ ভাউচারসহ ল্যাপটপ, ফ্রিজ, এলইডি টিভি, এসি ইত্যাদি পণ্য ফ্রি। পাশাপাশি, বাংলা নববর্ষ উপলক্ষ্যে ফ্রিজের ক্রেতাদের ওয়ালটন দিচ্ছে ৫০০টি গোল্ড এডিশনের বিশেষ ডিজাইনের ফ্রিজ ফ্রি।

সূত্রমতে, চলতি বছর সাশ্রয়ী মূল্যে বৈচিত্র্যময় ডিজাইনের নতুন মডেলের ইনভার্টার ও গ্লাস ডোরের ফ্রস্ট, নো-ফ্রস্ট ও ডিপ ফ্রিজ ছেড়েছে ওয়ালটন। এছাড়া ফ্রিজ কম্প্রেসরের গ্যারান্টি সুবিধা আরো দুই বছর বাড়িয়ে ১২ বছরের ঘোষণা দিয়েছে ওয়ালটন। এছাড়াও ওয়ালটন ফ্রিজে রয়েছে ১ বছরের রিপ্লেসমন্টে গ্যারান্টি সুবিধাসহ দ্রুত বিক্রয়োত্তর সেবার নিশ্চয়তা।

কর্তৃপক্ষের মতে, এসব সুবিধা থাকাতেই স্থানীয় বাজারে হটকেট ওয়ালটন ফ্রিজ। তাছাড়া, আন্তর্জাতিক মান যাচাইকারি সংস্থা নাসদাত ইউনিভার্সাল টেস্টিং ল্যাব থেকে মান নিশ্চিত হয়ে ওয়ালটন প্রতিটি ফ্রিজ বাজারে ছাড়া হচ্ছে। ব্যবহৃত হচ্ছে ইন্টেলিজেন্ট ইনভার্টার টেকনোলজি, গ্লাস ডোর, ন্যানো হেলথ কেয়ার ও এন্টি ফাংগাল ডোর গ্যাসকেট ইত্যাদি প্রযুক্তি। এর সঙ্গে সাশ্রয়ী মূল্য এবং কিস্তি সুবিধা থাকায় দেশের বাজারে গ্রাহকপ্রিয়তার শীর্ষে ওয়ালটন ফ্রিজ।

ওয়ালটনের নির্বাহী পরিচালক উদয় হাকিম বলেন, ২০১৯ সালে ২০ লাখ ফ্রিজ বিক্রির টার্গেট নিয়েছে ওয়ালটন। যার নাম দেয়া হয়েছে ‘১৯ এ ২০’। এই লক্ষ্যমাত্রা পূরণে কারখানার উৎপাদন থেকে শুরু করে বিপণন বিভাগ পর্যন্ত সর্বত্র যুগপোযোগি ও আধুনিক কর্ম-পরিকল্পনা নেয়া হয়েছে।

ওয়ালটন ফ্রিজের বিপণন বিভাগের কর্মকর্তারা জানান, স্থানীয় বাজারে ১৩৯ মডেলের ফ্রস্ট, নন-ফ্রস্ট, ডিপ ফ্রিজ ও বেভারেজ কুলার ছাড়া হয়েছে। এর মধ্যে রয়েছে ১০১ মডেলের ফ্রস্ট ও ২০ মডেলের নন-ফ্রস্ট রেফ্রিজারেটর, ১৬ মডেলের ফ্রিজার এবং ২ মডেলের বেভারেজ কুলার।

ওয়ালটন ফ্রস্ট ফ্রিজের মধ্যে রয়েছে চোখ ধাঁধানো ডিজাইনের ৩৪ মডেলের গ্লাস ডোর, ব্যাপক বিদ্যুৎ সাশ্রয়ী ইনভার্টার প্রযুক্তির ৪ মডেলসহ বিএসটিআই’র ‘ফাইভ স্টার’ এনার্জি রেটিং প্রাপ্ত ৩ মডেলের ফ্রিজ। গ্লাস ডোরে ২১টি সহ মোট ৩৮টি নতুন মডেলের ফ্রস্ট ফ্রিজ বাজারে ছাড়া হয়েছে। এর মধ্যে রয়েছে ইনভার্টার প্রযুক্তির কম্প্রেসর সমৃদ্ধ গ্লাস ডোরের ৩৮০ লিটারের ৩টি নতুন মডেল। এসব ফ্রিজ স্ট্যাবিলাইজার ছাড়াই নিশ্চিন্তে চালানো যাবে।

ওয়ালটন বাজারে ছেড়েছে ৬টি নতুন মডেল নন-ফ্রস্ট ফ্রিজ। এর মধ্যে ইনভার্টার ও গ্লাস ডোরের ৫৬৩ লিটারের সাইড বাই সাইড ডোরের নন-ফ্রস্ট রেফ্রিজারেটর গ্রাহক পর্যায়ে ব্যাপক সাড়া ফেলেছে।
দেশের গন্ডী পেরিয়ে ‘মেইড ইন বাংলাদেশ’ খ্যাত ওয়ালটন পণ্য এশিয়া, মধ্যপ্রাচ্য ও আফ্রিকা অ লের বিভিন্ন দেশে রপ্তানি হচ্ছে। এবার ইউরোপ, আমেরিকা ও অস্ট্রেলিয়ার মতো উন্নত বিশ্বের বাজারে রপ্তানির বৃহৎ পরিকল্পনা নেয়া হয়েছে। বিশ্বের শীর্ষ ব্র্যান্ড হতে ব্যাপক কার্যক্রম হাতে নিয়েছে ওয়ালটন।

Tags: ওয়ালটন

এই বিভাগ থেকে আরও পড়ুন

গিগাবাইট অরাস এবং অ্যারো ল্যাপটপ
প্রযুক্তি বাজার

গিগাবাইট অরাস এবং অ্যারো ল্যাপটপ

‘ওয়ানপ্লাস নর্ড ২’ কেনার ৫ দিনের মধ্যেই বিস্ফোরণ
নির্বাচিত

যে কারণে ফোনের ব্যাটারি বিস্ফোরিত হয়

স্মার্টফোনের দাম কমালো অপো
নির্বাচিত

স্মার্টফোনের দাম কমালো অপো

ওএলইডি স্ক্রিনসহ অ্যাপল ম্যাকবুক আসবে ২০২৬ সালে
প্রযুক্তি বাজার

ওএলইডি স্ক্রিনসহ অ্যাপল ম্যাকবুক আসবে ২০২৬ সালে

ওয়ালটন পণ্যের ক্রেতাদের হাতে উপহারের ফ্রিজ, টিভি হস্তান্তর
প্রযুক্তি বাজার

ওয়ালটন পণ্যের ক্রেতাদের হাতে উপহারের ফ্রিজ, টিভি হস্তান্তর

‘সাইয়ারা’ সিনেমায় কোন ব্র্যান্ডের বাইক চালিয়েছেন নায়ক
অটোমোবাইল

‘সাইয়ারা’ সিনেমায় কোন ব্র্যান্ডের বাইক চালিয়েছেন নায়ক

Load More

ট্রেন্ডিং টপিক

নতুন অপো এ৬এস প্রো’র সাথে ঈদ মেগা অফার ঘোষণা করলো অপো
ছাড় ও অফার

নতুন অপো এ৬এস প্রো’র সাথে ঈদ মেগা অফার ঘোষণা করলো অপো

বাংলাদেশ ও পাকিস্তানের ডিজিটাল উদ্ভাবন ত্বরান্বিত করতে অর্থায়ন করবে ভিওন ও জিএসএমএ ইনোভেশন ফান্ড
টেলিকম

বাংলাদেশ ও পাকিস্তানের ডিজিটাল উদ্ভাবন ত্বরান্বিত করতে অর্থায়ন করবে ভিওন ও জিএসএমএ ইনোভেশন ফান্ড

গাজীপুরে টেলিযোগাযোগ স্টাফ কলেজ পরিদর্শন করলেন মন্ত্রী
প্রযুক্তি সংবাদ

গাজীপুরে টেলিযোগাযোগ স্টাফ কলেজ পরিদর্শন করলেন মন্ত্রী

ইসরায়েলে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলার আশঙ্কা, সেনাবাহিনীর সতর্কবার্তা
বিবিধ

ইসরায়েলে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলার আশঙ্কা, সেনাবাহিনীর সতর্কবার্তা

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

তিন আন্তর্জাতিক বিমান বন্দরে ফ্রি ওয়াইফাই চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
নির্বাচিত

তিন আন্তর্জাতিক বিমান বন্দরে ফ্রি ওয়াইফাই চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের তিনটি আন্তর্জাতিক বিমানবন্দরে বিনামূল্যে ওয়াইফাই ইন্টারনেট সেবা...

মোটোরোলার চমক, বাজারে এল বুক-স্টাইল ফোল্ডেবল ফোন

মোটোরোলার চমক, বাজারে এল বুক-স্টাইল ফোল্ডেবল ফোন

ইরানি ড্রোনের আঘাতে বিধ্বস্ত মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন

ইরানি ড্রোনের আঘাতে বিধ্বস্ত মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন

অ্যাপল ইভেন্ট আজ: নজর কাড়বে কম দামের ম্যাকবুক ও সাশ্রয়ী আইফোন ১৭ই

অ্যাপল ইভেন্ট আজ: নজর কাড়বে কম দামের ম্যাকবুক ও সাশ্রয়ী আইফোন ১৭ই

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix