Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

যুক্তরাজ্যের ভিডিও গেম বাজারে মন্দা

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Saturday, 8 April 2023
যুক্তরাজ্যের ভিডিও গেম বাজারে মন্দা
Share on FacebookShare on Twitter

প্রযুক্তিগত উৎকর্ষের যুগে অন্যতম একটি খাত হচ্ছে ভিডিও গেম। আগে শুধু বিনোদনের জন্য গেম খেলার প্রচলন থাকলেও বর্তমানে পেশা হিসেবেও এর চল রয়েছে। এমনকি বিশ্বের অনেক দেশে ভিডিও গেম অর্থ উপার্জন মাধ্যম ও ব্যবসায় পরিণত হয়েছে। বৈশ্বিক মন্দার শংকা, মূল্যস্ফীতিসহ বিভিন্ন কারণে গেমিং খাতের বাজারেও অবনমন হয়েছে। ২০২২ সালে যুক্তরাজ্যের ভিডিও গেম খাতের মূল্য ৫ দশমিক ৬ শতাংশ কমেছে। সম্প্রতি দ্য অ্যাসোসিয়েশন ফর ইউকে ইন্টারেকটিভ এন্টারটেইনমেন্টের (ইউকেআইই) এক প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা গেছে।

টেকটাইমসে প্রকাশিত খবরে বলা হয়, গত বছর যুক্তরাজ্যে এ খাতটির বাজার ছিল ৭০৫ কোটি ইউরো বা ৮০০ কোটি ডলারের, যা কভিড-১৯ মহামারী পূর্ববর্তী সময়ের তুলনায় ১৭ শতাংশ বেশি। বিবিসির প্রতিবেদন অনুযায়ী, গত বছর কনসোলসহ গেমিং হার্ডওয়্যারের বিক্রি ১৯ শতাংশ কমে ২৬৯ কোটি ডলারে নেমে এসেছিল। অন্যদিকে সফটওয়্যারের বিক্রি দশমিক ৪ শতাংশ বেড়ে ৫৭১ কোটি ডলারে উন্নীত হয়েছে। ইউকেআইইয়ের প্রধান নির্বাহী (সিইও) ড. জো টুইস্ট বলেন, ‘যুক্তরাজ্যের ভোক্তা ভিডিও গেম বাজার প্রবৃদ্ধির গতি ধরে রাখতে পারায় আমরা আনন্দিত।’

তিনি বলেন, ‘‌কভিড-১৯ মহামারী পরবর্তী সময়ে স্বাভাবিকভাবেই মানুষ ব্যয় কমিয়ে দিয়েছে। কিন্তু এর পরও যুক্তরাজ্যে গেমসের প্রয়োজনীয়তা ও এর সংস্কৃতিগত প্রভাব এখনো শক্তিশালী।’

ইউকেআইই মূলত একটি অলাভজনক প্রতিষ্ঠান। এটি যুক্তরাজ্যের কম্পিউটার ও ভিডিও গেম খাতের প্রতিনিধিত্ব করে থাকে। প্রতিষ্ঠানটি ৬০০-এর বেশি প্রতিষ্ঠান, গেম ডিজাইনার, প্রকাশক, প্লাটফর্ম ও পরিষেবা প্রদানকারীদের প্রতিনিধি।

কভিড-১৯ মহামারী পরবর্তী সময়, মন্দার শঙ্কাসহ বিভিন্ন কারণে অন্যান্য বিনোদন খাতের মতো ভিডিও গেম ব্যবসাও বড় ধরনের লোকসানে মুখে রয়েছে। কেননা মূল্যস্ফীতির কারণে গ্রাহক পর্যায়ে ব্যয় অনেকাংশে কমে গেছে। নতুন জরিপের তথ্যানুযায়ী, রাশিয়া-ইউক্রেন চলমান যুদ্ধ, মূল্যস্ফীতি ও জ্বালানিতে অত্যধিক ব্যয়ের কারণে ভিডিও গেমে গেমারদের ব্যয় কমবে।

২০২২ সালে সফটওয়্যার বিক্রি বাড়লেও, গেমিং কনসোল বিক্রি ২৭ শতাংশ কমেছে। সাধারণত দুই বা তিন বছর পর নতুন ভার্সনের কনসোল বাজারে আনা হলে পুরনো ভার্সনের দাম অনেকটাই কমে যায়। এরই মধ্যে সনি জানিয়েছে, কভিড-১৯ মহামারীর কারণে গত বছর পিএস৫-এর বিক্রি কমেছে। গত বছর স্ট্রিমিং ও গেমের জন্য ভিডিও কনটেন্টের সংখ্যা ৪ দশমিক ৮ শতাংশ কমেছে। মহামারীর পর এর হার বাড়ার পূর্বাভাস দেয়া হয়েছিল।

দ্য ইলেকট্রনিসক রিটেইলারস অ্যাসোসিয়েশনের (ইআরএ) ইয়ারবুক ২০২৩ অনুযায়ী গত বছর লেগো স্টার ওয়ারস: দ্য স্কাইওয়াকার সাগা; প্লেস্টেশন এক্সক্লুসিভ গড অব ওয়ার রাগনারক ও হরাইজন: ফরবিডেন ওয়েস্ট; পোকেমন লিজেন্ডস: আর্কিয়াস অন সুইচ এবং এল্ডের রিং যুক্তরাজ্যে সবচেয়ে বেশি বিক্রীত গেম ছিল।

হগওয়ার্টস: লিগেসি; স্টারফিল্ড ও দ্য লিজেন্ড অব জেল্ডা: টিয়ারস অব দ্য কিংডম গেম বাজারজাতে দেরি হলেও চলতি বছর এ খাতে প্রবৃদ্ধির আশা করছেন বিশ্লেষক ও সংশ্লিষ্টরা। কেননা এ খাত এরই মধ্যে কভিড-১৯ মহামারী পূর্ববর্তী সময়ের তুলনায় উপরে রয়েছে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

শাওমি দেশের বাজারে এনেছে ক্রিস্টাল গ্লাস ডিজাইনের রেডমি ১২
নির্বাচিত

শাওমি দেশের বাজারে এনেছে ক্রিস্টাল গ্লাস ডিজাইনের রেডমি ১২

স্মার্টফোন বারবার হ্যাং হলে করণীয়
কিভাবে করবেন

স্মার্টফোন বারবার হ্যাং হলে করণীয়

শাওমি ও রিয়েলমি’র ইভেন্ট বাতিল
প্রযুক্তি সংবাদ

শাওমি, রিয়েলমিদের হাত ধরেই বিশ্বের দ্বিতীয় স্মার্টফোন প্রস্তুতকারক দেশ ভারত

আসছে রিয়েলমি জিটি ৫জি
নির্বাচিত

আসছে রিয়েলমি জিটি ৫জি

শক্তিশালী রেডমির পাওয়ার ব্যাংক বাজারে
প্রযুক্তি সংবাদ

শক্তিশালী রেডমির পাওয়ার ব্যাংক বাজারে

কারওয়ান বাজারে সফটওয়্যার পার্কের ভিত্তি স্থাপন করলেন পলক
প্রযুক্তি সংবাদ

কারওয়ান বাজারে সফটওয়্যার পার্কের ভিত্তি স্থাপন করলেন পলক

Load More

ট্রেন্ডিং টপিক

হঠাৎ ৩০ ব্যাংকের কার্ড-এটিএম সেবা বন্ধ, জানে না বাংলাদেশ ব্যাংক
অর্থ ও বাণিজ্য

হঠাৎ ৩০ ব্যাংকের কার্ড-এটিএম সেবা বন্ধ, জানে না বাংলাদেশ ব্যাংক

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে
নির্বাচিত

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

টিকটক প্রকাশ করল ২০২৫ সালের চতুর্থ প্রান্তিকের কমিউনিটি গাইডলাইনস এনফোর্সমেন্ট রিপোর্ট
প্রযুক্তি সংবাদ

এআই-নির্ভর কনটেন্টে স্বচ্ছতা বাড়াচ্ছে টিকটক

প্রযুক্তি রূপান্তর ও কৃত্রিম বুদ্ধিমত্তায় জোর দিয়ে বাংলাদেশকে ‘ইনভেস্টমেন্ট হাব’ গড়ার ঘোষণা প্রধানমন্ত্রীর
প্রযুক্তি সংবাদ

প্রযুক্তি রূপান্তর ও কৃত্রিম বুদ্ধিমত্তায় জোর দিয়ে বাংলাদেশকে ‘ইনভেস্টমেন্ট হাব’ গড়ার ঘোষণা প্রধানমন্ত্রীর

সপ্তাহের সবচেয়ে পঠিত

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

উৎসবের লম্বা ছুটিতে সবচেয়ে বেশি অনলাইন বাস টিকেট নিয়ে প্রস্তুত বিডিটিকেটস
প্রযুক্তি সংবাদ

উৎসবের লম্বা ছুটিতে সবচেয়ে বেশি অনলাইন বাস টিকেট নিয়ে প্রস্তুত বিডিটিকেটস

উৎসবের লম্বা ছুটি মানেই স্বজনদের কাছে বাড়ি ফেরা...

দারাজের ১০.১০ শপিং ফেস্টে প্রি-পেমেন্ট ভাউচার, ব্র্যান্ড রাশ আওয়ার ও বিভিন্ন ক্যাটাগরিতে বড় ছাড়

দারাজের ১০.১০ শপিং ফেস্টে প্রি-পেমেন্ট ভাউচার, ব্র্যান্ড রাশ আওয়ার ও বিভিন্ন ক্যাটাগরিতে বড় ছাড়

চালকদের হেলমেট, রাইডিং গ্লাভসসহ নিরাপত্তা সরঞ্জাম দিল উবার

চালকদের হেলমেট, রাইডিং গ্লাভসসহ নিরাপত্তা সরঞ্জাম দিল উবার

টিকটক প্রকাশ করল ২০২৫ সালের চতুর্থ প্রান্তিকের কমিউনিটি গাইডলাইনস এনফোর্সমেন্ট রিপোর্ট

এআই-নির্ভর কনটেন্টে স্বচ্ছতা বাড়াচ্ছে টিকটক

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

08 April 2023

যুক্তরাজ্যের ভিডিও গেম বাজারে মন্দা

Techzoom.TV |
TechzoomTV