Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ওয়ালটন ফ্রিজ কিনে প্রতিদিনই নতুন গাড়ি!

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি// by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি//
বৃহস্পতিবার, ৯ মে ২০১৯
ওয়ালটন ফ্রিজ কিনে প্রতিদিনই নতুন গাড়ি!
Share on FacebookShare on Twitter

চলছে রমজান। সামনেই ঈদ। খুশির ঈদে ক্রেতাদের আনন্দ বাড়িয়ে দিতে নতুন অফার ঘোষণা করলো ওয়ালটন। এখন ডিজিটাল ক্যাম্পেইন সিজন-৪ এর আওতায় ওয়ালটন রেফ্রিজারেটর বা ফ্রিজ কিনে রেজিস্ট্রেশন করলেই প্রতিদিনই পেতে পারেন নতুন গাড়ি। রয়েছে ফ্রিজ, টিভি, এসিসহ অসংখ্য পণ্য ফ্রি পাওয়ার সুযোগ। এছাড়াও আছে লাখ টাকা পর্যন্ত নিশ্চিত ক্যাশ ভাউচার।

জানা গেছে, অনলাইনে দ্রুত ও সর্বোত্তম বিক্রয়োত্তর সেবা প্রদানের লক্ষ্যে সারা দেশে এই ক্যাম্পেইন চালাচ্ছে বাংলাদেশি মাল্টিন্যাশনাল ব্র্যান্ড ওয়ালটন। ক্যাম্পেইনে ক্রেতাদের কাছ থেকে ব্যাপক সাড়া মিলছে। ক্যাম্পেইন ঘিরে সারা দেশেই বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। ব্যাপক ক্রেতাচাহিদার প্রেক্ষিতেই এবার ক্যাম্পেইনে নতুন গাড়ি পাওয়ার সুযোগ যোগ করলো ওয়ালটন।

এ উপলক্ষ্যে বৃহস্পতিবার (৯ মে, ২০১৯) রাজধানীতে ওয়ালটন করপোরেট অফিসে আয়োজন করা হয় এক অফার ডিক্লারেশন প্রোগ্রামের। যার স্লোগান ছিলো ‘এই ঈদে ওয়ালটন ফ্রিজে একটু বেশিই বাড়াবাড়ি, পেতে পারেন প্রতিদিনই নতুন গাড়ি’। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নতুন গাড়ি পাওয়ার এই অফারের ঘোষণা দেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এস এম আশরাফুল আলম।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক ইভা রিজওয়ানা, এমদাদুল হক সরকার, নজরুল ইসলাম সরকার, হুমায়ূন কবীর, মোহাম্মদ রায়হান, মোহাম্মদ সিরাজুল ইসলাম, গোলাম মুর্শেদ, আরিফুল আম্বিয়া, আমিন খান প্রমুখ।

অনুষ্ঠানে জানানো হয়, দেশের যেকোনো ওয়ালটন প্লাজা বা পরিবেশক শোরুম কিংবা অনলাইনের ই-প্লাজা থেকে ফ্রিজ কিনে মোবাইল নম্বর দিয়ে পণ্যটি রেজিস্ট্রেশন করবেন ক্রেতা। এরপর ফিরতি এসএমএস-এ ক্রেতাকে নতুন গাড়ি, ফ্রি পণ্য অথবা ক্যাশব্যাকের অংক জানিয়ে দেয়া হবে।

উল্লেখ্য, ডিজিটাল ক্যাম্পেইনের আগের তিন সিজনে নতুন গাড়ি, আমেরিকা ও রাশিয়া ভ্রমণের ফ্রি বিমান টিকিট ছাড়াও ক্রেতারা কোটি কোটি টাকার ক্যাশ ভাউচার, মোটরসাইকেল, ফ্রিজ, টিভি, এসিসহ বিভিন্ন ওয়ালটন পণ্য পেয়েছেন।

ওয়ালটন ফ্রিজের প্রধান নির্বাহী কর্মকর্তা গোলাম মুর্শেদ জানান, ডিজিটাল রেজিস্ট্রেশনের মাধ্যমে ক্রেতার নাম, ফোন নম্বর এবং ক্রয়কৃত পণ্যের মডেল নম্বরসহ বিস্তারিত তথ্য ওয়ালটনের সার্ভারে সংরক্ষণ করা হয়। এর ফলে, ওয়ারেন্টি কার্ড হারিয়ে ফেললেও দেশের যেকোনো ওয়ালটন সার্ভিস সেন্টার থেকে দ্রুত কাক্সিক্ষত সেবা নিতে পারেন গ্রাহক। সার্ভিস সেন্টারের প্রতিনিধিরাও গ্রাহকের ফিডব্যাক জানতে পারেন। এ কার্যক্রমে ক্রেতাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে তাদের সম্মানিত করতেই নতুন গাড়িসহ ফ্রি পণ্য ও নিশ্চিত ক্যাশ ভাউচারের সুযোগ দেয়া হয়েছে।

ওয়ালটন ফ্রিজের প্রোডাক্ট ম্যানেজার শহীদুজ্জামান রানা জানান, এ বছর দেশের বাজারে ২০ লাখ ফ্রিজ বিক্রির টার্গেট নিয়েছে ওয়ালটন। যার নাম দেয়া হয়েছে ‘১৯ এ ২০’। এই লক্ষ্যমাত্রা পূরণে ইতোমধ্যেই ব্যাপক সাফল্য এসেছে। এ বছর প্রথম ৪ মাসে গত বছরের চেয়ে ফ্রিজ বিক্রিতে ৯৩ শতাংশ প্রবৃদ্ধি অর্জিত হয়েছে।

জানা গেছে, স্থানীয় বাজারে শতাধিক মডেলের ফ্রস্ট, নন-ফ্রস্ট, ডিপ ফ্রিজ ও বেভারেজ কুলার ছেড়েছে ওয়ালটন। ফ্রস্ট ফ্রিজের মধ্যে রয়েছে চোখ ধাঁধানো আকর্ষণীয় ডিজাইনের গ্লাস ডোর এবং ব্যাপক বিদ্যুৎ সাশ্রয়ী ইনভার্টার প্রযুক্তির বিএসটিআই’র ‘ফাইভ স্টার’ এনার্জি রেটিং প্রাপ্ত ফ্রিজ। এছাড়াও, ইনভার্টার ও গ্লাস ডোরের ৫৬৩ লিটারের সাইড বাই সাইড ডোরের নন-ফ্রস্ট রেফ্রিজারেটর গ্রাহক পর্যায়ে ব্যাপক সাড়া ফেলেছে। এসব ফ্রিজ স্ট্যাবিলাইজার ছাড়াই নিশ্চিন্তে চালানো যাবে।

অনুষ্ঠানে ওয়ালটন ফ্রিজের বিক্রয় বৃদ্ধি এবং ডিজিটাল ক্যাম্পেইনের প্রচারণায় গুরুত্বপূর্ণ অবদান রাখায় ৩২ জনকে পুরস্কৃত করে কর্তৃপক্ষ। এর মধ্যে রয়েছেন ১৮ জন ডিস্ট্রিবিউটর, ১০ জন এরিয়া ম্যানেজার, ৩ জন প্লাজা ম্যানেজার এবং ১টি সেলস চ্যানেল।

এই বিভাগ থেকে আরও পড়ুন

ক্রিপ্টোকারেন্সি ব্যবহারে বাংলাদেশ ব্যাংকের না
নির্বাচিত

ক্রিপ্টোকারেন্সি ব্যবহারে বাংলাদেশ ব্যাংকের না

বড় ডিসপ্লের শক্তিশালী ফোন আনছে ভিভো
নির্বাচিত

বড় ডিসপ্লের শক্তিশালী ফোন আনছে ভিভো

লাইফ ডিজিটাল ল্যাপটপ কিনলে শপিং ফ্রি
প্রযুক্তি বাজার

লাইফ ডিজিটাল ল্যাপটপ কিনলে শপিং ফ্রি

ওয়ালটন পণ্য ক্রয়ে মিলিয়নিয়ার হওয়ার সুযোগসহ নানা সুবিধা
ছাড় ও অফার

ওয়ালটন পণ্য ক্রয়ে মিলিয়নিয়ার হওয়ার সুযোগসহ নানা সুবিধা

সব ধরনের ফ্ল্যাগশিপ ফিচার নিয়ে সিম্ফনি’র সিম্ফনি জেড৩০
নির্বাচিত

সব ধরনের ফ্ল্যাগশিপ ফিচার নিয়ে সিম্ফনি’র সিম্ফনি জেড৩০

ওয়ানপ্লাস ১৫: বড় ডিসপ্লের সঙ্গে শক্তিশালী ব্যাটারির ফোন
নির্বাচিত

ওয়ানপ্লাস ১৫: বড় ডিসপ্লের সঙ্গে শক্তিশালী ব্যাটারির ফোন

Load More

ট্রেন্ডিং টপিক

ইন্ডাস্ট্রির প্রথম অ্যাকটিভ-ম্যাট্রিক্স স্ক্রিন নিয়ে আসছে ইনফিনিক্স নোট ৬০ সিরিজ
নির্বাচিত

ইন্ডাস্ট্রির প্রথম অ্যাকটিভ-ম্যাট্রিক্স স্ক্রিন নিয়ে আসছে ইনফিনিক্স নোট ৬০ সিরিজ

ইরানের ফাত্তাহ-২ হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ঠেকানো অসম্ভব!
বিবিধ

ইরানের ফাত্তাহ-২ হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ঠেকানো অসম্ভব!

ভিভো ওয়াই৩১ডিঃ গেমিং চলবে টানা ১৩ ঘন্টা
প্রযুক্তি সংবাদ

ভিভো ওয়াই৩১ডিঃ গেমিং চলবে টানা ১৩ ঘন্টা

ইসরায়েলে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা, নাগরিকদের বাংকারে থাকার পরামর্শ
বিবিধ

ইসরায়েলে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা, নাগরিকদের বাংকারে থাকার পরামর্শ

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

৫৯৯ ডলারে অ্যাপলের নতুন ম্যাকবুক নিও
নির্বাচিত

৫৯৯ ডলারে অ্যাপলের নতুন ম্যাকবুক নিও

প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপল তাদের ইতিহাসের সবচেয়ে কম দামের...

ঈদের আগে হোয়াটসঅ্যাপে বাড়ছে প্রতারণা, সুরক্ষিত থাকার উপায়

ঈদের আগে হোয়াটসঅ্যাপে বাড়ছে প্রতারণা, সুরক্ষিত থাকার উপায়

মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থার ৪টি রাডার ধ্বংসের দাবি ইরানের

মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থার ৪টি রাডার ধ্বংসের দাবি ইরানের

১৫ পণ্য বন্ধ করল অ্যাপল

১৫ পণ্য বন্ধ করল অ্যাপল

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix