Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

চলতি বছর প্রবৃদ্ধিতে ফিরবে বৈশ্বিক স্মার্টফোন বাজার

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Tuesday, 27 February 2024
যেসব কারণে স্মার্টফোন পরিবর্তন প্রয়োজন
Share on FacebookShare on Twitter

সাত বছরে স্মার্টফোনের বৈশ্বিক বাজার বার্ষিক ভিত্তিতে ছয়বার সংকুচিত হয়েছে। এর মধ্যে মহামারী-পরবর্তী সরবরাহ সংকট ও মূল্যস্ফীতির কারণে এ খাতের প্রবৃদ্ধি অনেকটাই নিম্নমুখী ছিল। তবে চলতি বছর আবারো প্রবৃদ্ধিতে ফিরবে এ খাত, এমনটাই প্রত্যাশা বিশ্লেষক ও সংশ্লিষ্টদের।

সম্প্রতি বাজার গবেষণা প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ডাটা করপোরেশন (আইডিসি) এ বিষয়ে পূর্বাভাস দিয়েছে। প্রাপ্ত তথ্যানুযায়ী, চলতি বছর স্মার্টফোন বিক্রি বছরওয়ারি হিসাবে ২ দশমিক ৮ শতাংশ বেড়ে ১২০ কোটি ইউনিট ছাড়িয়ে যাবে। ২০২৮ সাল পর্যন্ত প্রবৃদ্ধির ধারা অব্যাহত থাকবে।

সংস্থাটির তথ্যানুযায়ী, স্মার্টফোন বিক্রির হার এখনো মহামারীপূর্ব অবস্থার নিচে রয়েছে। বাজার ব্যবস্থা এখন আগের থেকে অনেকটাই ভালো অবস্থায় রয়েছে এবং প্রবৃদ্ধির দিকে এগোচ্ছে।

আইডিসির ওয়ার্ল্ডওয়াইড মবিলিটি অ্যান্ড কনজিউমার ডিভাইস ট্র্যাকার বিভাগের ভাইস প্রেসিডেন্ট রায়ার রেইথ বলেন, ‘স্মার্টফোন বাজারের জন্য খুবই কঠিন একটি সময় গেছে। মহামারীর সময়েও পরিস্থিতি প্রতিকূলে ছিল।’ তিনি বলেন, ‘বিশ্বে সামষ্টিক অর্থনৈতিক সংকট তৈরি হলেও ব্যক্তিগত কম্পিউটারসহ বেশকিছু ডিভাইস সেগমেন্ট প্রবৃদ্ধিতে ফিরছে। আইডিসির বিশ্বাস এদিক থেকে স্মার্টফোন খাত সবচেয়ে ভালো অবস্থানে থাকবে।’

রেইথ প্রবৃদ্ধিতে ফেরার কথা বললেও ক্রমবর্ধমান মূল্যস্ফীতি, দীর্ঘমেয়াদে স্মার্টফোনে ব্যবহারের যে প্রবণতা তা নতুন ডিভাইস ক্রয়ের চাহিদা কমিয়ে দিয়েছে। আর এটি স্মার্টফোন বাজারজাতের প্রবৃদ্ধিতে প্রভাব ফেলবে। ফাইভজি প্রযুক্তি বিকাশসহ প্রযুক্তিগত বিভিন্ন উদ্ভাবনের কারণে বর্তমানে ব্যবহারকারীদের মধ্যে ডিভাইস পরিবর্তনের চাহিদা বাড়ছে। উদীয়মান বাজারগুলোতেও বিভিন্ন কোম্পানির ব্যবসা বাড়ছে। আর এসব বিষয় বাজার পুনরুদ্ধারে সহায়ক হবে বলে মনে করছেন বিশ্লেষকরা।

প্রতিবেদনের তথ্যানুযায়ী, বছরওয়ারি হিসাবে ফোল্ডেবল স্মার্টফোনের বাজার ৩৭ শতাংশ বেড়েছে। ধারণা করা হচ্ছে, এর ফলে চলতি বছর এ ক্যাটাগরির স্মার্টফোন বিক্রি আড়াই কোটি ইউনিট ছাড়িয়ে যাবে। অন্যদিকে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) স্মার্টফোন খাতের অন্যতম আলোচ্য বিষয়ে পরিণত হয়েছে। এর পরিপ্রেক্ষিতে হ্যান্ডহেল্ড ডিভাইস-পরবর্তী প্রজন্মের এআই অভিজ্ঞতা অর্জনে ভোক্তা বা গ্রাহকের আকর্ষণও বাড়ছে। প্রযুক্তিবিদরা জানান, স্মার্টফোন বিক্রি মহামারী-পূর্ববর্তী হারের নিচে থাকলেও স্মার্টফোনের জন্য ভোক্তা ব্যয় বাড়ছে।

আইডিসির তথ্যানুযায়ী, ২০২৪ সালে ১৭ কোটি ইউনিটের বেশি জেন এআই স্মার্টফোন বিক্রি হবে, যা মোট স্মার্টফোন বাজারের ১৫ শতাংশ এবং এআই কম্পিউটারের বিক্রিকেও ছাড়িয়ে যেতে পারে।

অর্থনৈতিক নানা সংকট ও মূল্যস্ফীতির প্রভাব কাটিয়ে উঠেছে দক্ষিণ-পূর্ব এশিয়ার স্মার্টফোন বাজার। বছরওয়ারি হিসাবে ২০২৩ সালে দেশটির স্মার্টফোন বাজার ৪ শতাংশ বেড়েছে এবং এ সময় ২ কোটি ৩৮ লাখের বেশি স্মার্টফোন বিক্রি হয়েছে।

বাজার গবেষণা প্রতিষ্ঠান ক্যানালিসের গবেষণা সূত্রে এ তথ্য জানা গেছে। গত বছরের শুরুতেও অঞ্চলটির স্মার্টফোন বাজার দুর্বল অবস্থানে ছিল। মূল্যস্ফীতিসহ বিভিন্ন কারণে ভোক্তা পর্যায়ে ব্যয় অনেকাংশেই নিম্নমুখী ছিল। বছর শেষে এ অবস্থা থেকে বেরিয়ে এসেছে খাতটি। উৎপাদনকারী পর্যায়ে বিভিন্ন মডেল উন্মোচন ও উদ্যোগ নেয়ার কারণে ভোক্তা পর্যায়ে চাহিদা পুনরুদ্ধার হতে শুরু করেছে।

কোম্পানিগুলোর মধ্যে ১৮ শতাংশ বাজার হিস্যা নিয়ে দক্ষিণ-পূর্ব এশিয়ায় শীর্ষে রয়েছে স্যামসাং। বছরওয়ারি হিসাবে কোম্পানির বিক্রি ১৭ শতাংশ কমেছে। দক্ষিণ কোরিয়ার প্রযুক্তি জায়ান্টটি প্রিমিয়াম সেগমেন্টকে প্রাধান্য দেয়ায় মিডরেঞ্জ ও সাশ্রয়ীমূল্যের বাজারে প্রতিযোগিতায় টিকতে পারেনি বলে জানা গেছে।

স্যামসাংয়ের পর প্রথমবারের মতো দক্ষিণ-পূর্ব এশিয়ার বাজারে ১৬ শতাংশ হিস্যা নিয়ে দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে ট্রানশন। বছরওয়ারি হিসেবে কোম্পানিটি ১৫৩ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করেছে। ইন্দোনেশিয়া ও ফিলিপাইনসসহ একাধিক নতুন বাজারে কোম্পানি শক্ত অবস্থান তৈরি করতে পেরেছে বলেই এ প্রবৃদ্ধি অর্জন সম্ভব হয়েছে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: গেমিং স্মার্টফোনফোরজি স্মার্টফোনফোল্ডেবল স্মার্টফোন

এই বিভাগ থেকে আরও পড়ুন

চাহিদার ৬২ শতাংশ হ্যান্ডসেট উৎপাদিত হয় দেশে
নির্বাচিত

চাহিদার ৬২ শতাংশ হ্যান্ডসেট উৎপাদিত হয় দেশে

সাশ্রয়ী মূল্যে বাজারের সেরা স্মার্টফোন গ্যালাক্সি এম০২
নির্বাচিত

সাশ্রয়ী মূল্যে বাজারের সেরা স্মার্টফোন গ্যালাক্সি এম০২

সাইবার সিকিউরিটি প্রতিযোগিতার চ্যাম্পিয়ন ‌বাংলাদেশ ইউনিভার্সিটি
নির্বাচিত

সাইবার সিকিউরিটি প্রতিযোগিতার চ্যাম্পিয়ন ‌বাংলাদেশ ইউনিভার্সিটি

কোন বৈশিষ্ট্য অপো এফ১১ প্রো -কে মাঝারি দামের অন্য ফোনের থেকে আলাদা
প্রযুক্তি বাজার

স্বল্প আলোয় আলোকচিত্রে নতুন সূচনা

নতুন ৫জি ফোন আনল ওয়ানপ্লাস
নির্বাচিত

নতুন ৫জি ফোন আনল ওয়ানপ্লাস

ইন্টারনেট ইকোসিস্টেম ও বর্তমান ধীরগতি
নির্বাচিত

ইন্টারনেট ইকোসিস্টেম ও বর্তমান ধীরগতি

Load More

ট্রেন্ডিং টপিক

ভাতা আত্মসাতের অভিযোগে নগদের ৭৮৬ কোটি টাকার শেয়ার জব্দ
নির্বাচিত

ভাতা আত্মসাতের অভিযোগে নগদের ৭৮৬ কোটি টাকার শেয়ার জব্দ

বঙ্গবন্ধু হাইটেক পার্কে প্লট বরাদ্দ চেয়ে আবেদনের আহ্বান
প্রযুক্তি সংবাদ

হাইটেক পার্কে হাজার কোটি বিনিয়োগ, মিলছে না প্রত্যাশিত ফল

আড়ংয়ে বিশেষ ছাড় পাবেন বাংলালিংক অরেঞ্জ ক্লাবের সদস্যরা
অর্থ ও বাণিজ্য

আড়ংয়ে বিশেষ ছাড় পাবেন বাংলালিংক অরেঞ্জ ক্লাবের সদস্যরা

পরিচ্ছন্ন জ্বালানির ভবিষ্যৎ গড়তে কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে কাজ করছেন বাংলাদেশি প্রকৌশলী আব্দুল্লাহ আল ফাত্তাহ
প্রযুক্তি সংবাদ

পরিচ্ছন্ন জ্বালানির ভবিষ্যৎ গড়তে কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে কাজ করছেন বাংলাদেশি প্রকৌশলী আব্দুল্লাহ আল ফাত্তাহ

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

বেজেলহীন স্মার্টফোনের নতুন চমক দেখাল টেকনো

বেজেলহীন স্মার্টফোনের নতুন চমক দেখাল টেকনো

টেলিটকের 4G WiFi রাউটার উদ্বোধন

টেলিটকের 4G WiFi রাউটার উদ্বোধন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

দেশের বাজারে আসুসের নতুন দুটি মডেলের ল্যাপটপ
নির্বাচিত

দেশের বাজারে আসুসের নতুন দুটি মডেলের ল্যাপটপ

আসুস বাংলাদেশ আজ রাজধানীর উদ্বোধনী অনুষ্ঠানে উন্মোচন করেছে...

রবি এলিট পার্টনার নেটওয়ার্ক সম্প্রসারণ, গ্রাহকদের জন্য ৭৫% পর্যন্ত ডিসকাউন্ট

রবি এলিট পার্টনার নেটওয়ার্ক সম্প্রসারণ, গ্রাহকদের জন্য ৭৫% পর্যন্ত ডিসকাউন্ট

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

৮,০০০ এমএএইচ ব্যাটারি রিয়েলমি সি১০০এক্সে

৮,০০০ এমএএইচ ব্যাটারি রিয়েলমি সি১০০এক্সে

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

27 February 2024

চলতি বছর প্রবৃদ্ধিতে ফিরবে বৈশ্বিক স্মার্টফোন বাজার

Techzoom.TV |
TechzoomTV