Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ল্যাপটপ-পিসি’র দাম কমবে, বাড়বে মোবাইল

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Saturday, 1 June 2024
ল্যাপটপ-পিসি’র দাম কমবে, বাড়বে মোবাইল
Share on FacebookShare on Twitter

ব্যবসায়ীদের দাবির মুখে আগামী অর্থবছরে ল্যাপটপ আমদানি শুল্ককর কমানো হচ্ছে। দেশের বাজারে রিফার্বিশড ও নকল পণ্যের প্রবেশ প্রতিরোধ করা এবং স্থানীয় ফ্রিল্যান্সার ও সফটওয়্যার ডেভেলপারদের সহায়তায় এই সিদ্ধান্ত নিয়েছে সরকার। অপরদিকে স্থানীয়ভাবে মোবাইল ফোন, ইলেকট্রনিক্স ও হোম অ্যাপ্লায়েন্স পণ্য উৎপাদনে দেওয়া কর অব্যাহতির সুবিধা আরো সংকোচনের পথে হাটছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

এনবিআর সূত্রে জানা গেছে, দেশীয় শিল্পের বিকাশে ২০২৩-২৪ বাজেটে ল্যাপটপ-কম্পিউটার আমদানিতে ১৫ শতাংশ ভ্যাট আরোপ করা হয়। ফলে হবে। আমদানিকারকদের বর্তমানে ল্যাপটপ আমদানিতে ৫ শতাংশ শুল্কসহ বর্তমানে ল্যাপটপে আমদানি মোট ৩১ শতাংশ শুল্ককর দিতে হয়। তবে নতুন ২০২৪-২৫ বাজেটে এ পণ্যটিতে শুশুল্ককর ১০ শতাংশ কমিয়ে ২০.৫০ শতাংশে নামিয়ে আনা হবে।

অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা মনে করেন, এই কর হ্রাস ২০৪১ সালের মধ্যে সরকারের ‘স্মার্ট বাংলাদেশ’ স্বপ্ন বাস্তবায়নে সহায়ক হবে।

তবে জাতীয় বাজেটের অর্থ সংস্থানে ভ্যাট আদায় বাড়াতে নানা পদক্ষেপের অংশ হিসেবে স্থানীয়ভাবে মোবাইল ফোন, ইলেকট্রনিক্স ও হোম অ্যাপ্লায়েন্স পণ্য উৎপাদনে দেওয়া কর অব্যাহতির সুবিধা আরো সংকোচন করার পরিকল্পনা নিয়েছে এনবিআর। এরই অংশ হিসেবে ইলেকট্রনিকস খাতে উৎপাদন পর্যায়ে ভ্যাটহার বাড়িয়ে রেফ্রিজারেটর, এয়ারকন্ডিশনসহ ইলেকট্রনিকস পণ্যের উৎপাদন পর্যায়ে ভ্যাটের হার পাঁচ শতাংশ থেকে বাড়িয়ে ১০ শতাংশ করা হতে পারে। রেফ্রিজারেটরের ভ্যাটহার ৫ থেকে বাড়িয়ে ১০ শতাংশ এবং এয়ারকন্ডিশনে নতুন করে বসছে ৫ থেকে ১০ শতাংশ।

একইভাবে রাইড শেয়ারে আরোপিত সাড়ে সাত শতাংশ ভ্যাট বাড়িয়ে এবার ১৫ শতাংশ করা হতে পারে। এতে রাইডে চড়ার খরচ বাড়তে পারে।

২০১৯-২০ অর্থবছরে বাজেটে সরকার রাইড শেয়ারিং প্রতিষ্ঠানগুলোর ওপর প্রথম মূল সংযোজন কর (ভ্যাট) আরোপ করে। তখন ৭ শতাংশ হারে মূসক বা ভ্যাট আরোপ করা হয় রাইড শেয়ারিং প্রতিষ্ঠানগুলোর উপর। পরে সংশোধন করে তা ৫ শতাংশ করা হয়। এনবিআরের পক্ষ থেকে বলা হয়, রাইড শেয়ারিং অ্যাপস পরিচালনাকারী প্রতিষ্ঠানের প্রাপ্ত টাকার উপরই শুধু ভ্যাট বসবে। চালকের প্রাপ্ত ভাড়ার টাকার ওপর কোন ভ্যাট বসবে না। ভ্যাট যাত্রীদের দেওয়া ভাড়ার উপর বসবে না। ওই বছরের ১৫ জানুয়ারি ‘রাইড শেয়ারিং’ নীতিমালা সরকারের চূড়ান্ত অনুমোদন দেয় সরকার। ব্যবসা শুরুর আগে রাইড শেয়ারিং সেবাদানকারী প্রতিষ্ঠানের নামে বিআরটিএ থেকে ‘এনলিস্টমেন্ট সার্টিফিকেট’ এবং মোটরযানের মালিকের নামে ‘রাইড শেয়ারিং মোটরযান এনলিস্টমেন্ট সার্টিফিকেট’ নেওয়া বাধ্যতামূলক করা হয় নীতিমালায়। নীতিমালা হওয়ার সেবা দিতে ১২টি কোম্পানি এনলিস্টমেন্ট সার্টিফিকেটের জন্য আবেদন করে। ২০২২ সাল পর্যন্ত বিটিআরসি ১৫টি প্রতিষ্ঠানকে এই লাইসেন্স দেয়। এর মধ্যে রয়েছে- পিকমি লিমিটেড, কম্পিউটার সিস্টেম নেটওয়ার্ক লিমিটেড, ওভাই সলিউশনস লিমিটেড, চাল ডাল লিমিটেড, পাঠাও লিমিটেড, ইজিয়ার টেকনোলজিস লিমিটেড, আকাশ টেকনোলজি লিমিটেড, সেজেপ্টা লিমিটেড, সহজ লিমিটেড,উবার বাংলাদেশ লিমিডেট, বাডি লিমিটেড, আকিজ অনলাইন লিমিটেড, যাত্রী সার্ভিসেস লিমিটেড, ডিজিটাল রাইড লিমিটেড ও এশিয়ান ট্রান্সপোর্ট নেটওয়ার্ক লিমিটেড।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: ল্যাপটপ

এই বিভাগ থেকে আরও পড়ুন

বাংলাদেশে ব্যবসার নিবন্ধন নিয়েছে ফেসবুক
প্রযুক্তি সংবাদ

বাংলাদেশে ব্যবসার নিবন্ধন নিয়েছে ফেসবুক

অ্যাপল ওয়াচ ৯ স্পর্শ না করেই ব্যবহার করা যাবে
লিড স্টোরি

অ্যাপল ওয়াচ ৯ স্পর্শ না করেই ব্যবহার করা যাবে

ডাটার মূল্য হ্রাসে আয় কমেছে রবির
টেলিকম

ডাটার মূল্য হ্রাসে আয় কমেছে রবির

ভিভোর স্যাটেলাইট ফোন, সিম ছাড়াও কল করা যাবে
প্রযুক্তি সংবাদ

ভিভোর স্যাটেলাইট ফোন, সিম ছাড়াও কল করা যাবে

হুয়াওয়ে ওয়াচ ডি২
নির্বাচিত

২৪ ঘণ্টা ইসিজি-শরীরের তাপমাত্রা জানাবে স্মার্টওয়াচ

চলন বিল হবে ভবিষ্যৎ আইসিটি হাব: পলক
প্রযুক্তি সংবাদ

চলন বিল হবে ভবিষ্যৎ আইসিটি হাব: পলক

Load More

ট্রেন্ডিং টপিক

এআই চিপের চাহিদায় স্যামসাংয়ের মুনাফা ছাড়াতে পারে ১০০ ট্রিলিয়ন ওন
নির্বাচিত

এআই চিপের চাহিদায় স্যামসাংয়ের মুনাফা ছাড়াতে পারে ১০০ ট্রিলিয়ন ওন

নতুন প্রজন্মের জন্য নতুন ফ্ল্যাগশিপ: helio110
নির্বাচিত

নতুন প্রজন্মের জন্য নতুন ফ্ল্যাগশিপ: helio110

গীকবেঞ্চে অপো ফাইন্ড এক্স১০-এর গ্লোবাল ভার্সন, থাকছে ডাইমেনসিটি ৯৬০০এম চিপ
প্রযুক্তি সংবাদ

গীকবেঞ্চে অপো ফাইন্ড এক্স১০-এর গ্লোবাল ভার্সন, থাকছে ডাইমেনসিটি ৯৬০০এম চিপ

১১,০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি ও ১০,০০০ নিটস ব্রাইটনেস নিয়ে অনার এক্স৯ই প্রো
প্রযুক্তি বাজার

১১,০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি ও ১০,০০০ নিটস ব্রাইটনেস নিয়ে অনার এক্স৯ই প্রো

সপ্তাহের সবচেয়ে পঠিত

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

নতুন আইফোন আপডেটে লুকানো এআই ফিচার আনল অ্যাপল

অনুমতি ছাড়া প্রযুক্তি ব্যবহারে অ্যাপলকে ৫৭০ কোটি ডলার জরিমানা

Motorola Razr Flex ওয়াইড ফোল্ডেবল স্মার্টফোন

মোটোরোলার নতুন ফোল্ডেবল ফোন Razr Flex-এ যা থাকছে

অফিশিয়ালি প্রকাশ পেল ‘ওয়ানপ্লাস ১৬’-এর ক্যামেরা স্পেক্স, থাকছে ২০০ মেগাপিক্সেল লেন্স

অফিশিয়ালি প্রকাশ পেল ‘ওয়ানপ্লাস ১৬’-এর ক্যামেরা স্পেক্স, থাকছে ২০০ মেগাপিক্সেল লেন্স

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

Motorola Razr Flex ওয়াইড ফোল্ডেবল স্মার্টফোন
প্রযুক্তি সংবাদ

মোটোরোলার নতুন ফোল্ডেবল ফোন Razr Flex-এ যা থাকছে

নকশার স্কেচ ফাঁসের কয়েক সপ্তাহ পর এবার মোটোরোলার...

১ মিলিমিটারের কম বেজেল, নতুন স্ন্যাপড্রাগন চিপ—আসছে রেডম্যাজিক ১২ প্রো প্লাস

১ মিলিমিটারের কম বেজেল, নতুন স্ন্যাপড্রাগন চিপ—আসছে রেডম্যাজিক ১২ প্রো প্লাস

সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে ডাক বিভাগ কাজ করবে: ফকির মাহবুব আনাম

দীর্ঘমেয়াদি বেসরকারি বিনিয়োগ আকর্ষণে জোর দিলেন ফকির মাহবুব আনাম

বাড়িতে ওয়াই-ফাইয়ের স্পিড কত, কীভাবে মাপবেন?

বাড়িতে ওয়াই-ফাইয়ের স্পিড কত, কীভাবে মাপবেন?

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

01 June 2024

ল্যাপটপ-পিসি’র দাম কমবে, বাড়বে মোবাইল

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix