Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

উত্তরা শোরুমে বিনামূল্যে স্বাস্থ্যসেবা দিচ্ছে সনি-স্মার্ট

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বৃহস্পতিবার, ২২ আগস্ট ২০২৪
উত্তরা শোরুমে বিনামূল্যে স্বাস্থ্যসেবা দিচ্ছে সনি-স্মার্ট
Share on FacebookShare on Twitter

জীবন হোক সুরক্ষিত এই প্রতিপাদ্যকে সামনে রেখে তিন দিনব্যাপী বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান কর্মসূচি চালু করছে বাংলাদেশে জাপানের সনি’র অফিসিয়াল ডিস্ট্রিবিউটর স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড বা সনি-স্মার্ট। বৃহস্পতিবার সনি-স্মার্টের উত্তরা শোরুমে এই কর্মসূচির উদ্বোধন করা হয়। এর আওতায় বৃহস্পতিবার ও শনিবার দুপুর ১২ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত এবং শুক্রবার দুপুর ৩ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত সর্বসাধারণের জন্য মিলছে বিনামূল্যে স্বাস্থ্যসেবা।

স্বাস্থ্যসেবা কর্মসূচিতে দেশের স্বনামধন্য একটি হাসপাতালের একজন মেডিসিন বিশেষজ্ঞ চিকিৎসক সাধারণ স্বাস্থ্য পরামর্শ প্রদান করছেন। পাশাপাশি মিলছে ডায়াবেটিক, রক্তচাপ নির্ণয় (ব্লাড প্রেসার), ইসিজি, বিএমআই চেকআপ, বডি ফ্যাট লেভেল টেস্ট, ওয়াটার লেভেল টেস্ট, ভাসেরাল ফ্যাট লেভেল টেস্ট, প্রোটিন লেভেল টেস্ট, মাসল লেভেল টেস্ট, বেসাল ম্যাটাবলিজম টেস্টসহ নানা পরীক্ষা-নিরীক্ষার সুবিধা।

বিনামূল্যে স্বাস্থ্যসেবা কর্মসূচি সম্পর্কে সনি-স্মার্ট’র বিক্রয় বিভাগের মহাব্যবস্থাপক ও হেড অব সেলস সারোয়ার জাহান চৌধুরী জানান, “বাংলাদেশের বাজারে জেনুইন ফাইভ বা জি-৫ নীতির মাধ্যমে বাজার সম্প্রসারণ করছে সনি-স্মার্ট। জি-ফাইভ পলিসির অন্যতম একটি অনুষঙ্গ, জেনুইন কেয়ার। এই জেনুইন কেয়ারের অংশ হিসেবে আমরা সর্বদা গ্রাহক এবং তাঁর পরিজনদের স্বাস্থ্য সুরক্ষার কথা চিন্তা করে থাকি। আমরা হেলথ কার্ডের মাধ্যমে বিভিন্ন স্বনামধন্য প্রতিষ্ঠানে সাশ্রয়ী মূল্যে স্বাস্থ্যসেবা গ্রহণের সুযোগ নিশ্চিত করেছি আমাদের গ্রাহকদের জন্য। এরই ধারাবাহিকতায় আমরা আমাদের নিজস্ব শোরুমে ব্যতিক্রমী এই স্বাস্থ্যসেবা কর্মসূচির আয়োজন করেছি।”

এই আয়োজনে ব্যাপক সাড়া পাওয়ার কথা জানিয়ে তিনি আরও বলেন, “এর আগেও আমরা আমাদের শোরুমগুলোতে এই ধরোনের সেবা প্রদান করেছি। শোরুম-সংলগ্ন এলাকাবাসীর ব্যাপক সাড়ার পরিপ্রেক্ষিতে দ্বিতীয়বারের মতো আমরা উত্তরা শোরুমে এই কর্মসূচি আয়োজন করেছি। সামনের দিনে ঢাকা এবং এর পার্শ্ববর্তী জেলার প্রতিটি শোরুমে পর্যায়ক্রমে এ ধরণের কর্মসূচি আয়োজন করবে সনি-স্মার্ট।”

উল্লেখ্য, বাংলাদেশে আইসিটি পণ্য বাজারজাতকারী শীর্ষ প্রতিষ্ঠান স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড। বিশ্বের প্রায় ১০০টিরও অধিক ব্র্যান্ডের আইসিটি পণ্য বাজারজাত করছে প্রতিষ্ঠানটি। ২০২১ সালের ২৬ নভেম্বর জাপানের বহুজাতিক প্রযুক্তি পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান সনি’র ইলেকট্রনিক্স পণ্য এবং সংশ্লিষ্ট অন্যান্য পরিষেবা বাংলাদেশে বাজারজাত করতে প্রাতিষ্ঠানিক পরিবেশক হিসেবে চুক্তিবদ্ধ হয় স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড, যা বর্তমানে সনি-স্মার্ট নামে দেশব্যাপী পরিচিত।

“জি-ফাইভ অলওয়েজ গ্যারান্টেড”-এই স্লোগানে, যাত্রার শুরু থেকেই সনি-স্মার্ট জেনুইন ফাইভ নীতি গ্রহণ করে। এর আওতায় জেনুইন প্রোডাক্ট, জেনুইন প্রাইস, জেনুইন সার্ভিস, জেনুইন প্যাশন আর জেনুইন কেয়ার নিশ্চিত করছে সনি-স্মার্ট। দেশের বাজারে যাত্রার পরে অল্প সময়েই ক্রেতাদের আস্থার চূড়ায় পৌঁছে গেছে সনি-স্মার্ট। জেনুইন সনি পণ্যের নির্ভরযোগ্য ঠিকানা হিসেবে বর্তমানে ক্রেতাদের একমাত্র পছন্দ সনি-স্মার্ট। ক্রেতা-মনে গভীর আস্থা এবং বিশ্বাস অর্জন করেছে সনি-স্মার্ট, যা সনি ব্র্যান্ডকে বাংলাদেশের বাজারে আরও শক্তিশালী অবস্থান দিয়েছে।

বর্তমানে সারা দেশে ২৫টি নিজস্ব শোরুম, ২১০টিরও বেশি পার্টনার শোরুম ও আড়াই হাজারের বেশি আইটি পার্টনারদের মাধ্যমে জি-ফাইভ নিশ্চয়তায় পণ্য সরবরাহ করছে সনি-স্মার্ট। এ বছরের মধ্যে নিজস্ব শোরুম সংখ্যা অর্ধশতকের মাইলফলক ছোঁয়ার পরিকল্পনা রয়েছে প্রতিষ্ঠানটির।

Tags: সনি

এই বিভাগ থেকে আরও পড়ুন

র‌্যাম ও মেমোরি কার্ড বাজারে ছাড়লো ওয়ালটন
প্রযুক্তি বাজার

র‌্যাম ও মেমোরি কার্ড বাজারে ছাড়লো ওয়ালটন

৬ হাজার টাকায় ফোরজি স্মার্টফোন!
নির্বাচিত

৬ হাজার টাকায় ফোরজি স্মার্টফোন!

ইন্টারনেটের জন্য বাংলা ভাষায় স্থানীয় ডিজিটাল উপাত্ত ভাণ্ডার গড়ে তুলতে হবে
প্রযুক্তি বাজার

ইন্টারনেটের জন্য বাংলা ভাষায় স্থানীয় ডিজিটাল উপাত্ত ভাণ্ডার গড়ে তুলতে হবে

ব্যবসার পরিচালন কমাবে হুয়াওয়ের ক্লাউড
প্রযুক্তি বাজার

ব্যবসার পরিচালন কমাবে হুয়াওয়ের ক্লাউড

গ্যালাক্সি জেড ফোল্ডের বিশেষ সংস্করণ উন্মোচন
প্রযুক্তি বাজার

গ্যালাক্সি জেড ফোল্ডের বিশেষ সংস্করণ উন্মোচন

ইনফিনিক্স মোবাইলের দাম ২০২৫
নির্বাচিত

ইনফিনিক্স মোবাইলের দাম ২০২৫

Load More

ট্রেন্ডিং টপিক

বাংলাদেশি-আমেরিকান মালিকানাধীন নিউইয়র্কের টেলিকম স্টার্টআপ রিভারটেলে গুরুতর আর্থিক অনিয়মের অভিযোগ
নির্বাচিত

বাংলাদেশি-আমেরিকান মালিকানাধীন নিউইয়র্কের টেলিকম স্টার্টআপ রিভারটেলে গুরুতর আর্থিক অনিয়মের অভিযোগ

কোনো শিক্ষক অনুমতি ছাড়া অন্য পেশায় যুক্ত হলে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী
শিক্ষা ও ক্যাম্পাস

কোনো শিক্ষক অনুমতি ছাড়া অন্য পেশায় যুক্ত হলে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী

কতটা শক্তিশালী ইরানের অস্ত্রভাণ্ডার?
বিবিধ

কতটা শক্তিশালী ইরানের অস্ত্রভাণ্ডার?

বাহরাইনে একযোগে ৭০ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ ইরানের
বিবিধ

বাহরাইনে একযোগে ৭০ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ ইরানের

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

তিন আন্তর্জাতিক বিমান বন্দরে ফ্রি ওয়াইফাই চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
নির্বাচিত

তিন আন্তর্জাতিক বিমান বন্দরে ফ্রি ওয়াইফাই চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের তিনটি আন্তর্জাতিক বিমানবন্দরে বিনামূল্যে ওয়াইফাই ইন্টারনেট সেবা...

মোটোরোলার চমক, বাজারে এল বুক-স্টাইল ফোল্ডেবল ফোন

মোটোরোলার চমক, বাজারে এল বুক-স্টাইল ফোল্ডেবল ফোন

ইরানি ড্রোনের আঘাতে বিধ্বস্ত মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন

ইরানি ড্রোনের আঘাতে বিধ্বস্ত মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন

অ্যাপল ইভেন্ট আজ: নজর কাড়বে কম দামের ম্যাকবুক ও সাশ্রয়ী আইফোন ১৭ই

অ্যাপল ইভেন্ট আজ: নজর কাড়বে কম দামের ম্যাকবুক ও সাশ্রয়ী আইফোন ১৭ই

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix