Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

বাংলাদেশে সনি’র নতুন ব্রাভিয়া টিভি ও আল্ট এফওয়াই টুফোর বাজারজাত শুরু

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বুধবার, ৯ অক্টোবর ২০২৪
বাংলাদেশে সনি’র নতুন ব্রাভিয়া টিভি ও আল্ট এফওয়াই টুফোর বাজারজাত শুরু
Share on FacebookShare on Twitter

এখন থেকে বাংলাদেশের বাজারে মিলবে জাপানের বিশ্বখ্যাত ব্র্যান্ড সনি’র সর্বশেষ মডেলের ব্রাভিয়া টিভি ও সাউন্ড সিস্টেম আল্ট এফওয়াই টুফোর সিরিজের পণ্য। ফলে ঘরোয়া বিনোদনের পরিসরে আসবে নান্দ্যনিক পরিবর্তন।

বুধবার বিকেলে রাজধানীর পাঁচ তারকা হোটেল ইন্টারকন্টিনেন্টাল ঢাকার ক্রিস্টাল বলরুমে পণ্য দু’টির বাজারজাতকরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন হয়। গণমাধ্যমকর্মী ও একঝাঁক সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের উপস্থিতিতে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সনি ইন্টারন্যাশনাল (প্রাঃ) লিঃ বাংলাদেশ শাখার প্রধান রিকি লুকাস, আরএমডিসি সনি সাউথ ইষ্ট এশিয়ার হেড অব মার্কেটিং ইয়াপ য়্যাং, টিভি প্রোডাক্ট মার্কেটিং এক্সপার্ট কেভিন টিও, পারসোনাল এন্টারটেইনমেন্ট প্রোডাক্ট মার্কেটিং এক্সিকিউটিভ লিয়ান শিয়ে, এবং সনি ইন্টারন্যাশনাল (প্রাঃ) লিঃ বাংলাদেশ শাখার প্রোডাক্ট স্পেশালিস্ট দেলোয়ার হোসেন।

অনুষ্ঠানে জানানো হয়, আধুনিক প্রযুক্তির এক অসাধারণ সমারোহ থাকছে ব্রাভিয়া সিরিজের ব্রাভিয়া নাইন মিনি এলইডি, ব্রাভিয়া এইট ওএলইডি, ব্রাভিয়া সেভেন মিনি এলইডি এবং ব্রাভিয়া থ্রি এলইডি টিভিতে। একইসঙ্গে সাউন্ড সিস্টেমের জগতে নতুন মাত্রা যোগ করতে বাজারে এসেছে আল্ট টাওয়ার টেন, আল্ট ফিল্ড সেভেন, আল্ট ফিল্ড ওয়ান, এসআরএস-এক্সভি৫০০ এবং ওয়্যারলেস হেডফোন আল্ট ওয়ার। ব্রাভিয়া টিভির জীবন্ত রঙ ও নিখুঁত কনট্রাস্ট দর্শকদের দেবে অপূর্ব এক মোহময় অভিজ্ঞতা। আর আল্ট এফওয়াই টুফোর সাউন্ড সিস্টেমের শক্তিশালী বেস, ক্রিস্টাল ক্লিয়ার সাউন্ড শ্রোতাকে প্রতিটি শব্দের গভীরে পৌঁছে দেবে।

অনুষ্ঠানে ভিএনএস প্রোডাক্ট ইঞ্জিনিয়ারিং প্রেজেন্টেশন উপস্থাপন করেন সনি’র পারসোনাল এন্টারটেইনমেন্ট প্রোডাক্ট মার্কেটিং এক্সিকিউটিভ লিয়ান শিয়ে। সিঙ্গাপুর থেকে ভিডিও কলের মাধ্যমে যুক্ত হন সনি’র প্রোডাক্ট ইঞ্জিনিয়ার টিম এবং পণ্যগুলোর অভিনব ফিচার ও কার্যকারিতা নিয়ে কথা বলেন। এতে অতিথিরা পণ্যের প্রযুক্তিগত দিক ও সক্ষমতা সম্পর্কে আরও গভীরভাবে জানতে পারেন, যা পুরো উপস্থাপনাকে আরও জীবন্ত ও আকর্ষণীয় করে তোলে। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সনি ইন্টারন্যাশনাল (প্রাঃ) লিঃ বাংলাদেশ শাখার ডিজিটাল মার্কেটিং স্পেশালিষ্ট তানজিলা ফাহিম।

অনুষ্ঠান শুরু হয় সনি ইন্টারন্যাশনাল (প্রাঃ) লিঃ বাংলাদেশ শাখার প্রধান নির্বাহী রিকি লুকাস-এর উদ্বোধনী বক্তব্যের মাধ্যম দিয়ে। তিনি বলেন, “প্রযুক্তি উদ্ভাবন ও গুণগত মানের প্রতি আমাদের অবিচল অঙ্গীকারই সনিকে বিশ্বব্যাপী সেরা করেছে। ব্রাভিয়া ও আল্ট এফওয়াই টুফোর সিরিজ এই প্রতিশ্রুতির অনন্য উদাহরণ, যা ঘরোয়া বিনোদনের ধারণাকে এক নতুন পর্যায়ে নিয়ে যাবে।”

আরএমডিসি সনি সাউথ ইষ্ট এশিয়ার হেড অব মার্কেটিং ইয়াপ য়্যাং তার বক্তব্যে বলেন, “ব্রাভিয়া সিরিজের টিভিগুলো এমনভাবে ডিজাইন করা হয়েছে যে, আপনার ঘরই হয়ে উঠবে সিনেমা হল। এ টেলিভিশনে রয়েছে সর্বোচ্চ মানের রেজোলিউশন, রঙের গভীরতা এবং অসাধারণ কনট্রাস্ট, যা আপনাকে সিনেমার প্রতিটি মুহূর্ত আরও প্রাণবন্ত করে উপভোগ করতে সাহায্য করবে। এটি সত্যিকার অর্থে ‘সিনেমা ইজ কামিং হোম’।”

অনুষ্ঠানে সনি’র পারসোনাল এন্টারটেইনমেন্ট প্রোডাক্ট মার্কেটিং এক্সিকিউটিভ লিয়ান শিয়ে বলেন, “আল্ট এফওয়াই টুফোর সাউন্ড সিস্টেমের শক্তিশালী অডিও পারফরম্যান্স শ্রোতাদের দেবে এক অসাধারণ অভিজ্ঞতা। এর বেস এবং ভাইব্রেশন এমনভাবে তৈরি করা হয়েছে যে, গান শোনার সময় আপনি শব্দের গভীরে ডুবে যাবেন।”

অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা নতুন পণ্যগুলোর সরাসরি অভিজ্ঞতা নেন, যেখানে সনি বিশেষজ্ঞরা তাদের প্রত্যেকটি ফিচার সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন। উপস্থিত সাংবাদিকরা সনি’র পণ্যের মান ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনায় অংশ নেন।

সনি বিশ্বব্যাপী প্রযুক্তি ও উদ্ভাবনের অন্যতম পথিকৃৎ। প্রতিষ্ঠার পর থেকে সনি মানুষের দৈনন্দিন জীবনের মান উন্নয়নের লক্ষ্যে অসংখ্য পণ্য বাজারে এনেছে, যা তাদের পণ্যের গুণগত মানের দিক থেকে অন্যান্যদের থেকে আলাদা করেছে। সনির প্রতিটি পণ্যই বৈশ্বিক মানের প্রতিফলন এবং গ্রাহকদের প্রতি তাদের অঙ্গীকারের প্রমাণ। এই অনুষ্ঠানের মাধ্যমে সনি তাদের উদ্ভাবনী পথচলায় আরেকটি মাইলফলক স্পর্শ করলো। সনি তাদের প্রতিশ্রুত প্রযুক্তিগত উৎকর্ষের নতুন পথচলার সূচনা করলো। ব্রাভিয়া এবং আল্ট এফওয়াই টুফোর সিরিজের এই যাত্রা বিনোদনের জগতে এক নতুন অধ্যায় সূচিত করবে বলে বিশ্বাস করে সনি কর্তৃপক্ষ। বাংলাদেশে প্রাতিষ্ঠানিক পরিবেশক হিসেবে সনির পণ্য ও সংশ্লিষ্ট পরিষেবা বাজারজাত করতে চুক্তিবদ্ধ দুটি প্রতিষ্ঠান — র‌্যাংগস ইলেকট্রনিক্স লিমিটেড বা সনি-র‌্যাংগস এবং স্মার্ট টেকনোলজিস্‌ (বিডি) লিমিটেড বা সনি-স্মার্ট।

সনি’র নতুন দুটি পণ্যের বৈশিষ্ট্য:
ব্রাভিয়া সিরিজের টেলিভিশনগুলো সনি প্রযুক্তির আধুনিক উৎকর্ষের এক চমৎকার মিশেল। এ টিভিগুলোর প্রতিটি ফিচার ডিজাইন করা হয়েছে ঘরোয়া বিনোদনকে নতুনভাবে উপভোগ করার জন্য। এই টেলিভিশনে রয়েছে উচ্চতর রেজোলিউশন, যেখানে প্রতিটি দৃশ্য সূক্ষ্মভাবে ফুটে ওঠে। রঙের প্রাণবন্ততা এবং নিখুঁত কনট্রাস্ট ব্যবহারকারীদের জন্য একটি সিনেম্যাটিক অভিজ্ঞতা নিশ্চিত করে। এছাড়াও, এর আধুনিক ডিসপ্লে প্রযুক্তি চোখের আরাম বজায় রেখে দীর্ঘ সময় ধরে বিনোদন উপভোগ করতে সহায়ক হবে।

অন্যদিকে, আল্ট এফওয়াই টুফোর সিরিজের সাউন্ড সিস্টেম আধুনিক অডিও প্রযুক্তির এক অনন্য সংযোজন। সাউন্ড সিস্টেমের বেস এতটাই শক্তিশালী যে এটি ঘরের পরিবেশকেই নাড়া দেবে, আর এর ক্রিস্টাল ক্লিয়ার সাউন্ড আপনাকে প্রতিটি শব্দের গভীরে পৌঁছে দেবে। বিশেষ করে গান শোনার সময় এর প্রতিটি বিটে মুগ্ধতা সৃষ্টি করবে এবং সঙ্গীতের অনন্য মাধুর্য নিয়ে আসবে।

Tags: ব্রাভিয়া টিভিসনি

এই বিভাগ থেকে আরও পড়ুন

সর্বাধুনিক এস পেন ও ক্যামেরা প্রযুক্তি নিয়ে গ্যালাক্সি নোট টেন লাইট বাজারে
নির্বাচিত

সর্বাধুনিক এস পেন ও ক্যামেরা প্রযুক্তি নিয়ে গ্যালাক্সি নোট টেন লাইট বাজারে

ফোনের স্টোরেজ খালি করার সহজ ৫ উপায়
নির্বাচিত

ফোনের স্টোরেজ খালি করার সহজ ৫ উপায়

সি৬৩ মডেলের স্মার্টফোনের দাম কমালো রিয়েলমি
ছাড় ও অফার

সি৬৩ মডেলের স্মার্টফোনের দাম কমালো রিয়েলমি

স্মার্টফোনের কালোবাজারি রুখতে অভিযান শুরু করবে ইন্দোনেশিয়া
নির্বাচিত

সুদিন ফিরছে স্মার্টফোনের

বন্ধ হচ্ছে অবৈধ ফোন, যেভাবে বৈধতা যাচাই করবেন
প্রযুক্তি বাজার

অবৈধ ফোন বন্ধ হবে কবে? নিবন্ধন জানবেন কিভাবে?

সাশ্রয়ী মূল্যে অসাধারণ কিছু ইয়ারফোন!
নির্বাচিত

সাশ্রয়ী মূল্যে অসাধারণ কিছু ইয়ারফোন!

Load More

ট্রেন্ডিং টপিক

বিবিধ

ইসরায়েলে বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছিল

গ্লোবাল ব্র্যান্ড পিএলসি এর হাত ধরে বাংলাদেশের বাজারে যাত্রা শুরু করল উইয়োফ্লাই (Weofly)
প্রযুক্তি সংবাদ

গ্লোবাল ব্র্যান্ড পিএলসি এর হাত ধরে বাংলাদেশের বাজারে যাত্রা শুরু করল উইয়োফ্লাই (Weofly)

গাজীপুরে টেলিযোগাযোগ স্টাফ কলেজ পরিদর্শন করলেন মন্ত্রী
প্রযুক্তি সংবাদ

গাজীপুরে টেলিযোগাযোগ স্টাফ কলেজ পরিদর্শন করলেন মন্ত্রী

ইরানের শাহেদ ড্রোন মোকাবিলায় চাপে যুক্তরাষ্ট্র!
বিবিধ

ইরানের শাহেদ ড্রোন মোকাবিলায় চাপে যুক্তরাষ্ট্র!

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

তিন আন্তর্জাতিক বিমান বন্দরে ফ্রি ওয়াইফাই চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
নির্বাচিত

তিন আন্তর্জাতিক বিমান বন্দরে ফ্রি ওয়াইফাই চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের তিনটি আন্তর্জাতিক বিমানবন্দরে বিনামূল্যে ওয়াইফাই ইন্টারনেট সেবা...

মোটোরোলার চমক, বাজারে এল বুক-স্টাইল ফোল্ডেবল ফোন

মোটোরোলার চমক, বাজারে এল বুক-স্টাইল ফোল্ডেবল ফোন

ইরানি ড্রোনের আঘাতে বিধ্বস্ত মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন

ইরানি ড্রোনের আঘাতে বিধ্বস্ত মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন

অ্যাপল ইভেন্ট আজ: নজর কাড়বে কম দামের ম্যাকবুক ও সাশ্রয়ী আইফোন ১৭ই

অ্যাপল ইভেন্ট আজ: নজর কাড়বে কম দামের ম্যাকবুক ও সাশ্রয়ী আইফোন ১৭ই

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix