Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

সেবাপণ্য হিসেবে ওয়াই ফাইয়ের বাজার ছাড়াবে ৩ হাজার কোটি ডলার

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Wednesday, 18 December 2024
সেবাপণ্য হিসেবে ওয়াই ফাইয়ের বাজার ছাড়াবে ৩ হাজার কোটি ডলার
Share on FacebookShare on Twitter

২০৩২ সালের মধ্যে সেবাপণ্য হিসেবে ওয়াই-ফাই বা ওয়াই-ফাই অ্যাজ আ সার্ভিসের (ডব্লিউএএএস) বাজারমূল্য পৌঁছবে ৩ হাজার ১৫২ কোটি ডলারে। গবেষণা প্রতিষ্ঠান এসএনএস ইনসাইডারের সাম্প্রতিক প্রতিবেদনে তথ্য উঠে এসেছে। সংস্থাটি বলছে, ২০২৪-৩২ সাল পর্যন্ত এ বাজার বার্ষিক ২০ দশমিক ৪২ শতাংশ হারে বাড়বে।

গ্লোবনিউজওয়্যারের গত বুধবারের প্রতিবেদন বলছে, ২০২৩ সালে সেবাপণ্য হিসেবে ওয়াই-ফাইয়ের বাজারমূল্য ছিল ৫৯২ কোটি ডলার। যোগাযোগের চাহিদা বাড়ার সঙ্গে বিশ্বজুড়ে ওয়াই-ফাইয়ের প্রয়োজনীয়তাও বেড়েছে। অনেক ব্যবসা, শিক্ষাপ্রতিষ্ঠান ও পাবলিক সেক্টর এখন পরিষেবা হিসেবে ওয়াই-ফাই ব্যবহার করছে। প্রচলিত ওয়াই-ফাই ব্যবস্থাপনার জটিলতা ছাড়াই ওয়াই-ফাই বা ডব্লিউএএএস শক্তিশালী ও নির্ভরযোগ্য নেটওয়ার্ক সরবরাহ করে। প্রচলিত ওয়াই-ফাই সিস্টেমে প্রতিষ্ঠানগুলোকে নেটওয়ার্কের জন্য প্রয়োজনীয় সব হার্ডওয়্যার এবং সফটওয়্যার নিজেদের কিনতে, ইনস্টল ও পরিচালনা করতে হয়। এর বিপরীতে সেবাপণ্য হিসেবে ওয়াই-ফাইয়ের এ দায়িত্ব একটি পরিষেবা প্রদানকারীর ওপর স্থানান্তর করা হয়, যা অপারেশনকে সহজ ও প্রতিষ্ঠানগুলোর জন্য জটিলতা কমিয়ে আনে।

এসএনএস ইনসাইডার বলছে, এ পরিষেবা প্রতিষ্ঠানগুলোকে প্রাথমিক বড় বিনিয়োগ এড়াতে, পরিচালন ব্যয় কমাতে ও ক্লাউড প্রযুক্তির সুবিধা নিতে সাহায্য করে। এটি ওয়্যারলেস যোগাযোগ উন্নত করতে চাওয়া শিল্পগুলোর মধ্যে জনপ্রিয় হয়ে উঠেছে। ইন্টারনেট অব থিংস (আইওটি) ডিভাইসের ব্যবহার বৃদ্ধির পাশাপাশি ক্লাউড কম্পিউটিংয়ের ব্যবহার বাড়ায় এ বাজার দ্রুত বাড়ছে। যত বেশি ডিভাইস ইন্টারনেটে সংযুক্ত হচ্ছে, ততই নির্ভরযোগ্য ওয়্যারলেস সিস্টেমের প্রয়োজনীয়তা বাড়ছে।

বিশ্লেষকদের মতে, ফাইভজি প্রযুক্তির ব্যবহার বৃদ্ধিই এ বাজার দ্রুত বাড়ার অন্যতম মূল কারণ। যখন ফাইভজি নেটওয়ার্ক বিশ্বব্যাপী প্রসারিত হচ্ছে, এটি সেবাপণ্য হিসেবে ওয়াই-ফাইকে আরো কার্যকর করে তুলছে। পাশাপাশি ঘরে বসে কাজ এবং অনলাইন শিক্ষার চাহিদাও স্থিতিশীল ওয়াই-ফাইয়ের প্রয়োজনীয়তা বাড়িয়ে তুলেছে।

গত বছর অবকাঠামো বিভাগটি ওয়াই-ফাই পরিষেবার বাজারের মোট আয় বা প্রবৃদ্ধিতে একটি প্রধান ভূমিকা পালন করেছে, যা প্রায় ৪৫ শতাংশ। এ বিভাগে গুরুত্বপূর্ণ হার্ডওয়্যার অন্তর্ভুক্ত, যেমন ওয়্যারলেস অ্যাকসেস পয়েন্ট, রাউটার, কন্ট্রোলার এবং সুই, এগুলো ওয়াই-ফাই নেটওয়ার্ক নির্বিঘ্নে পরিচালনার জন্য অপরিহার্য। যত বেশি প্রতিষ্ঠান ওয়াই-ফাই পরিষেবা গ্রহণ করছে, তত বেশি এসব উপাদানের চাহিদা বাড়ছে। ওই বছর এ বাজারের ইনডোর সেগমেন্ট থেকে সবচেয়ে বেশি আয় হয়েছে, যা মোট আয়ের প্রায় ৬৯ শতাংশ। এর প্রধান কারণ অফিস, শপিং মল, হাসপাতাল, বিশ্ববিদ্যালয় ও অন্যান্য ইনডোর জায়গায় ওয়াই-ফাইয়ের ব্যবহার বাড়ছে। এসব জায়গায় দ্রুত ও নির্ভরযোগ্য ইন্টারনেট সংযোগ প্রয়োজন।

আউটডোর বিভাগ ওয়াফা-ফাইয়ের বাজারে আগামী বছরগুলোয় শক্তিশালী প্রবৃদ্ধি দেখবে বলে আশা করছেন প্রযুক্তি বিশেষজ্ঞরা।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: ওয়াইফাই রাউটার

এই বিভাগ থেকে আরও পড়ুন

কোথায় হারিয়ে গেলো ক্যাসিও এফ ৯১ ডাব্লিউ ঘড়িটি?
নির্বাচিত

কোথায় হারিয়ে গেলো ক্যাসিও এফ ৯১ ডাব্লিউ ঘড়িটি?

দেশের বাজারে আসছে গ্যালাক্সি এম৩০এস
নির্বাচিত

দেশের বাজারে আসছে গ্যালাক্সি এম৩০এস

বিশ্বের সবচেয়ে সরু বেজেলের স্মার্টফোন?
নির্বাচিত

বিশ্বের সবচেয়ে সরু বেজেলের স্মার্টফোন?

নোকিয়া ৩ – মধ্যবিত্তদের প্রথম চয়েজ!
নির্বাচিত

নোকিয়া ৩ – মধ্যবিত্তদের প্রথম চয়েজ!

দুর্দান্ত ফিচারে আসছে অপো রেনো ৬ প্রো প্লাস ৫জি
নির্বাচিত

দুর্দান্ত ফিচারে আসছে অপো রেনো ৬ প্রো প্লাস ৫জি

অ্যাপল নয়, স্মার্টফোনে প্রথম স্যাটেলাইট সংযোগ আনল হুয়াওয়ে
নির্বাচিত

অ্যাপল নয়, স্মার্টফোনে প্রথম স্যাটেলাইট সংযোগ আনল হুয়াওয়ে

Load More

ট্রেন্ডিং টপিক

আবারও সক্রিয় হ্যাকিংটিম স্পাইওয়্যার – ক্যাসপারস্কি জিআরইএটি রিপোর্ট
প্রযুক্তি সংবাদ

অনলাইন-নির্ভর সাইবার সিকিউরিটি প্রশিক্ষণে সবচেয়ে বেশি আগ্রহী এশিয়া-প্যাসিফিক

গুগল ও অ্যাপল আইডি দিয়ে লগ-ইন সুবিধা বন্ধ করছে নিনটেন্ডো
প্রযুক্তি সংবাদ

গুগল ও অ্যাপল আইডি দিয়ে লগ-ইন সুবিধা বন্ধ করছে নিনটেন্ডো

১০ হাজার এমএএইচের বেশি ব্যাটারি ও ৭ ইঞ্চি ডিসপ্লের সম্ভাব্য আইকিউওও জেড১২এস স্মার্টফোন
প্রযুক্তি সংবাদ

৭ ইঞ্চি ডিসপ্লে নিয়ে আসছে আইকিউওও জেড১২এস!

হোন্ডার পরিচালন মুনাফা কমেছে ৩৯ শতাংশ
অটোমোবাইল

হোন্ডার পরিচালন মুনাফা কমেছে ৩৯ শতাংশ

সপ্তাহের সবচেয়ে পঠিত

২৪ মাসের গ্যারান্টি নিয়েও সেবা নেই, ড্যাজলের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

৭৯৭ টাকা দিয়ে ২৪ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, নষ্ট ইয়ারবাড বদলে দিচ্ছে না ড্যাজল

ড্যাজলের বিরুদ্ধে ইনঅ্যাকটিভ দাবি করে অ্যাকটিভ স্যামসাং ফোন বিক্রির অভিযোগের ইনভয়েস ও কথোপকথনের স্ক্রিনশট

‘ইনঅ্যাকটিভ’ বলে অ্যাকটিভ ফোন বিক্রির অভিযোগ ড্যাজলের বিরুদ্ধে

‘ইনঅ্যাকটিভ’ বলে আগে অ্যাকটিভ আইফোন বিক্রির অভিযোগ ড্যাজলের বিরুদ্ধে

‘ইনঅ্যাকটিভ’ বলে আগে অ্যাকটিভ আইফোন বিক্রির অভিযোগ ড্যাজলের বিরুদ্ধে

১৪৪ হার্টজ ডিসপ্লে ও ৬৪ মেগাপিক্সেল পেরিস্কোপ ক্যামেরা নিয়ে আসছে ভিভো এক্স৫০০এস

১৪৪ হার্টজ ডিসপ্লে ও ৬৪ মেগাপিক্সেল পেরিস্কোপ ক্যামেরা নিয়ে আসছে ভিভো এক্স৫০০এস

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

Dazzle থেকে কেনা IPhone 18 Pro Max এর ক্যামেরার ভেতরে ধুলা থাকায় বিপাকে গ্রাহক
প্রযুক্তি সংবাদ

Dazzle থেকে কেনা IPhone 18 Pro Max এর ক্যামেরার ভেতরে ধুলা থাকায় বিপাকে গ্রাহক

Dazzle এর বসুন্ধরা শপিং মল ব্রাঞ্চ থেকে কেনা...

প্রথম চাঁদে মানুষের পদচিহ্ন ধারণ করেছিল ছিল যে ক্যামেরা

প্রথম চাঁদে মানুষের পদচিহ্ন ধারণ করেছিল ছিল যে ক্যামেরা

২০২৭ সালের শুরুতেই আসছে ৩ নতুন আইফোন, থাকছে চমক

২০২৭ সালের শুরুতেই আসছে ৩ নতুন আইফোন, থাকছে চমক

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

মাসের সবচেয়ে পঠিত

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

২৪ মাসের গ্যারান্টি নিয়েও সেবা নেই, ড্যাজলের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

৭৯৭ টাকা দিয়ে ২৪ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, নষ্ট ইয়ারবাড বদলে দিচ্ছে না ড্যাজল

ড্যাজলের বিরুদ্ধে ইনঅ্যাকটিভ দাবি করে অ্যাকটিভ স্যামসাং ফোন বিক্রির অভিযোগের ইনভয়েস ও কথোপকথনের স্ক্রিনশট

Care+ নিয়েও মিলছে না সেবা, ড্যাজল-এর বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

18 December 2024

সেবাপণ্য হিসেবে ওয়াই ফাইয়ের বাজার ছাড়াবে ৩ হাজার কোটি ডলার

Techzoom.TV |
TechzoomTV