Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

আইফোন ১৭ এয়ার মডেলের ছবি ফাঁস!

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
শনিবার, ২২ ফেব্রুয়ারি ২০২৫
আইফোন ১৭ এয়ার মডেলের ছবি ফাঁস!
Share on FacebookShare on Twitter

অ্যাপল চলতি বছর তাঁদের আইফোন ১৭ সিরিজের অংশ হিসেবে একটি স্লিম বা পাতলা ডিজাইনের মডেল নিয়ে আসছে- এটি পুরোনো খবর। আইফোন ১৭ এয়ার নামে পরিচিত এই মডেলটি দেখতে কেমন হবে, কী কী ফিচার থাকবে এতে- এমন নানাবিধ বিষয় সম্পর্কে জানতে আইফোনপ্রেমীদের আগ্রহের কমতি নেই। ইতোমধ্যেই ফোনটির ডিজাইন ও ফিচার সম্পর্কে বেশ কিছু তথ্য বিশ্বস্ত কয়েকটি সূত্রের মাধ্যমে জানা গেছে। এবারে আইফোন ১৭ এয়ারের সম্ভাব্য কয়েকটি ছবি ফাঁস হয়েছে, যেখান থেকে এর ডিজাইন সম্পর্কে বেশ কিছু তথ্য পাওয়া যায়।

ফ্রন্টপেজটেক-এর জন প্রোসার সম্প্রতি আইফোন ১৭ এয়ারের নতুন কয়েকটি রেন্ডার (বা কম্পিউটার জেনারেটেড ছবি) শেয়ার করেছে। ছবিগুলো থেকে স্পষ্টই বোঝা যাচ্ছে, আইফোন এয়ার মডেলটির ডিজাইন আইফোনের অন্যান্য মডেলের ডিজাইনের থেকে অনেকটাই ভিন্ন হবে।

সবচেয়ে বড় পরিবর্তনটি দেখা যাবে রেয়ার বা ব্যাকসাইডের ক্যামেরায়। প্রচলিত আইফোনের মডেলগুলোতে যেখানে ডিভাইসের পেছনে একাধিক ক্যামেরা থাকে, সেখানে এয়ার মডেলটিতে থাকবে একটি মাত্র ক্যামেরা। ফাঁস হওয়া ছবিগুলোতে দেখা যাচ্ছে, আইফোন ১৭ এয়ারের পেছন দিকে প্রশস্ত, আয়তাকার ক্যামেরা বারটিতে শোভা পাচ্ছে একটি ক্যামেরা, যেটি ৪৮ মেগাপিক্সেলের হওয়ার সম্ভাবনা জোরাল।

তবে এর আগে প্রকাশিত কয়েকটি প্রতিবেদনে দাবি করা হয়েছিল যে, এয়ার মডেলটিতে ক্যামেরার পজিশন হবে উপরের দিকে মধ্যখানে। নতুন ফাঁস হওয়া ছবিগুলোতে অবশ্য দেখা যাচ্ছে রেয়ার ক্যামেরা থাকবে উপরে বাম দিকে।

আইফোন ১৭ এয়ার ফোনটির নতুন ফাঁস হওয়া ছবি থেকে এর ডিজাইন সম্পর্কিত বেশ কিছু তথ্য জানা গেছে।

নতুন রেন্ডার বা ছবিগুলো থেকে ডিজাইন সম্পর্কিত আরও কয়েকটি ইঙ্গিত পাওয়া যাচ্ছে। আলট্রা-থিন বা অতিরিক্ত পাতলা ডিজাইনের বডিতে দেখা যাবে আইফোন ১৭ এয়ার মডেলটিকে। এয়ার মডেলটির পুরুত্ব হবে ৫.৫ মিলিমিটার থেকে ৬ মিলিমিটারের মধ্যে। আর এটি সত্যি হলে, অ্যাপলের তৈরি সবচেয়ে পাতলা (স্লিম) ডিজাইনের আইফোন হতে যাচ্ছে এয়ার মডেলটি।

ডিজাইন এতোটা স্লিম রাখতে গিয়ে আইফোনের প্রচলিত বেশ কয়েকটি ফিচার আইফোন ১৭ এয়ার মডেলটিতে না-ও দেখা যেতে পারে। এই যেমন রেয়ার ক্যামেরায় অপটিক্যাল জুম অপশনটি অনুপস্থিত থাকতে পারে। এছাড়া ফ্রন্ট ক্যামেরার মান এবং স্পিকার পারফরম্যান্সের মানও কিছুটা পড়ে যেতে পারে।

তবে আলট্রা-স্লিম এই মডেলটিতে অন্যান্য ফিচার পাওয়া যাবে রেগুলার আইফোনের মতোই। প্রসেসর হিসেবে এ১৯ চিপ থাকতে পারে। অবশ্য এর চেয়েও শক্তিশালী এ১৯ প্রো চিপ কেবলমাত্র প্রিমিয়াম আইফোন মডেলগুলোতেই (যেমন: প্রো) দেখা যাবে। তবে এ১৯ চিপ অ্যাপল ইন্টেলিজেন্স-ভিত্তিক বিভিন্ন এআই ফিচার ব্যবহারের জন্য যথেষ্ট বলেই জানা গেছে।

তবে এটাও মনে রাখা দরকার যে, ফাঁসকৃত ছবিগুলো অ্যাপলের তরফ থেকে প্রকাশ করা কোনো অফিশিয়াল ছবি নয়। ফলে আইফোন ১৭ সিরিজ উন্মোচিত হতে হতে ডিজাইনে আরও কিছু পরিবর্তন চলে আসতে পারে।

আইফোনের মডেল নিয়ে অ্যাপল এর আগেও বিভিন্ন পরীক্ষানিরীক্ষা করেছে। এর মধ্যে স্ট্যান্ডার্ড, প্রো এবং প্রো ম্যাক্স মডেলগুলো বেশ সফল হলেও আইফোন মিনি ও প্লাস মডেল দুটি ততটা সাফল্য পায়নি। তবে আইফোন এয়ার ফোনটি নিয়ে আইফোনপ্রেমীদের মধ্যে ব্যাপক আগ্রহ তাতে কোনো সন্দেহ নেই। ফিচার ও অন্যান্য তথ্য সম্পর্কে এখনও ধোঁয়াশা থাকলেও এটা মোটামুটি নিশ্চিত যে, আইফোন ১৭ এয়ার ফোনটি এ বছরই অ্যাপলের ২০২৫ আইফোন ১৭ ইভেন্টে উন্মোচিত হতে যাচ্ছে।

Tags: আইফোন ১৭ এয়ারআইফোন ১৭ সিরিজ

এই বিভাগ থেকে আরও পড়ুন

ভিডিও গেমস খেললে স্মৃতিশক্তি ও হাত-চোখের সমন্বয় বাড়ে
নির্বাচিত

ভিডিও গেমস খেললে স্মৃতিশক্তি ও হাত-চোখের সমন্বয় বাড়ে

স্যামসাংয়ের ২০০ মেগাপিক্সেল সেন্সরের জনপ্রিয়তা বাড়ছে
নির্বাচিত

স্যামসাংয়ের ২০০ মেগাপিক্সেল সেন্সরের জনপ্রিয়তা বাড়ছে

বাংলালিংক অরেঞ্জ ক্লাব মেম্বারদের জন্য যমুনা ইলেকট্রনিকসে ১২ শতাংশ ছাড়
টেলিকম

বাংলালিংক অরেঞ্জ ক্লাব মেম্বারদের জন্য যমুনা ইলেকট্রনিকসে ১২ শতাংশ ছাড়

২০ হাজার টাকা ছাড়ে আইফোন ১১
নির্বাচিত

২০ হাজার টাকা ছাড়ে আইফোন ১১

ক্লাউড সাপ্লাই চেইন ব্যবস্থাপনায় শীর্ষে ওরাকল
নির্বাচিত

ক্লাউড সাপ্লাই চেইন ব্যবস্থাপনায় শীর্ষে ওরাকল

হ্যাসেলব্লাড ক্যামেরার সাথে আসছে ওয়ানপ্লাস ৯
নির্বাচিত

হ্যাসেলব্লাড ক্যামেরার সাথে আসছে ওয়ানপ্লাস ৯

Load More

ট্রেন্ডিং টপিক

‘তেহরানে হামলা চালিয়েছে খোদ মার্কিন যুক্তরাষ্ট্র!’—দাবি ইসরায়েলি গণমাধ্যমের
বিবিধ

‘তেহরানে হামলা চালিয়েছে খোদ মার্কিন যুক্তরাষ্ট্র!’—দাবি ইসরায়েলি গণমাধ্যমের

এবারের ঈদের ছুটি টানা সাতদিন
সোশ্যাল মিডিয়া

এবারের ঈদের ছুটি টানা সাতদিন

জুলাই সনদ কেন অসাংবিধানিক নয়, রুল জারি
বিবিধ

জুলাই সনদ কেন অসাংবিধানিক নয়, রুল জারি

ইসরায়েলে রাতভর ভয়াবহ হামলা চালিয়েছে ইরান
বিবিধ

ইসরায়েলে রাতভর ভয়াবহ হামলা চালিয়েছে ইরান

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ইরানি প্রেসিডেন্টের সঙ্গে ফোনালাপ পুতিনের
বিবিধ

ইরানি প্রেসিডেন্টের সঙ্গে ফোনালাপ পুতিনের

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন...

ইসরায়েলে রাতভর ভয়াবহ হামলা চালিয়েছে ইরান

ইসরায়েলে রাতভর ভয়াবহ হামলা চালিয়েছে ইরান

জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি পরীক্ষায় নকল ধরায় শিক্ষককে মারধর

জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি পরীক্ষায় নকল ধরায় শিক্ষককে মারধর

নাথিংয়ের নতুন ফোন আসছে, যেসব আপডেট পাবেন

নাথিংয়ের নতুন ফোন আসছে, যেসব আপডেট পাবেন

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix