Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

বাঙালি কন্যার বিয়ের সাজ মানে দেশিয় শাড়ি

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
সোমবার, ২৩ নভেম্বর ২০২০
বাঙালি কন্যার বিয়ের সাজ মানে দেশিয় শাড়ি
Share on FacebookShare on Twitter

বাঙালি কন্যার বিয়ের সাজ মানে ঐতিহ্যবহী শাড়ি। বাঙালি নারীর সৌন্দর্যের ভূষণ হচ্ছে শাড়ি। কালো হোক ফর্সা হোক সব নারীকেই শাড়িতে বেশ লাগে। সবসময় শাড়ি পরা সম্ভব হয়ে উঠে না অনেকের। তবে বিয়েতে পোশাকের মেনুতে শাড়ি বাধ্যতামূলক বলা যায়।

প্রাচীনকালে বিয়ের কনের শাড়ি মানেই লাল টুকটুকে বেনারসি শাড়ি। কিন্তু বর্তমানে পরিবেশের সঙ্গে সঙ্গে শাড়ির ধরনও পরিবর্তন হয়ে গেছে। বিয়ে শুরু হয় এনগেজমেন্ট থেকে। বিয়ের কনের এনগেজমেন্ট, গায়ে হলুদ, বিয়ের দিন, বউভাত এই সব উৎসবগুলোতে শাড়ির রঙ ও ধরন হয় ভিন্ন।

ইদানিং দেশিয় শাড়ি আবার ফিরে আসছে সমহিমায়। অনেকেই বিয়ের মতো বড় আয়োজনে সরিয়ে রাখেন দেশিয় শাড়ি। কিন্তু দেশিয় শাড়ির ঐতিহ্য ও আভিজাত্য বাঙালি বধূর সৌন্দর্য বাড়িয়ে তুলবে বহু গুণে।

বিয়ের অনুষ্ঠানে কনের দেশি শাড়ির ধরন কেমন হবে তা নিয়ে আজকের আয়োজন ।

এনগেজমেন্ট দিনে-

আগের দিনে এনগেজমেন্ট ঘরোয়া ভাবে হতো। তবে এখন বেশ ঘটা করেই করা হয়। তাই এ সময়েও বেশ সাজগোজের আয়োজন থাকে। এনগেজমেন্টের দিনে হালকা কাজের শাড়ি বেছে নেওয়াই উত্তম। হতে পারে মসলিন, শিফন, সফট সিল্ক। রঙ হতে পারে নীল, গোলাপি, পিচ, লাইট কালার ইত্যাদি।

গায়ে হলুদের দিনে-

গায়ে হলুদে সুতি শাড়িই সবচেয়ে মানানসই। কেননা এই দিনে হলুদের ছোঁয়া কনের গায়ে লাগানো হয়। তবে সুতি শাড়ির পাশাপাশি এখন চলছে টাঙ্গাইল হাফ সিল্ক বা সফট সিল্ক। এছাড়া জামদানিও রয়েছে। জামদানি বা সুতি শাড়িতে নিজের পছন্দ মতো পাড় লাগিয়ে আরও উন্নত করে নেওয়া যায়। দেখতে গর্জিয়াস লাগবে। গায়ে হলুদের দিনে হলুদ শাড়িই পরানো হয়। এর পাশাপাশি কমলা, গাঢ় সবুজ, কাচাঁ মেহেদি, হালকা বেগুনি চলছে এখন।

বিয়ের দিনে-

বিয়ে বললেই যেন চোখের সামনে ভেসে ওঠে লাল টুকটুক শাড়ি। বিয়েতে তাই বেশিরভাগই বেঁছে নেওয়া হয় লাল শাড়ি। একেবারেই লাল পরতে না চাইলে আছে মেরুন, জাম, গাঢ় নীল, বেগুনি বা গোলাপি। বর্তমানে বিয়ের দিন সবচেয়ে বেশি চলছে জামকাল শাড়ি। এছাড়া হতে পারে বেনারসি, কাতান, টিস্যু বা মসলিন। এর বাইরে জরির কাজ করা শাড়ি, সিকোয়েন্সের ভারী কাজ, অ্যামব্রয়ডারি, মুক্তা বা কুন্দনের কাজ এসব শাড়িও বেঁছে নেওয়া যেতে পারে।

বৌভাতের দিনে-

বিয়ের পরের দিনেই বৌভাত। বৌভাতে বেঁছে নিতে পারেন ফ্যাশনেবল, ট্রেন্ডি হালকা কাজ করা শাড়ি। রঙ হতে পারে গোল্ডেন, সফট পিংক, পিচ এমনকি সাদা। অনেকেই এখন বৌভাতে সাদা পরতে পছন্দ করেন, এমনকি বিয়েতেও। বৌভাতে ভালো লাগবে সিফন, মসলিন আর হালকা কাজের জামদানি। সঙ্গে বেঁছে নিন কন্ট্রাস্ট ওড়না। সাদার শুভ্রতা আপনাকে অনন্য করে তুলবে।

বিয়ের শাড়ির ক্ষেত্রে যে বিষয়গুলো মনে রাখতে হবে
যদি উচ্চতা কম হয় তাহলে বেছে নিন সরু পাড় বা পাড় ছাড়া শাড়ি। উচ্চতা ভালো হলে চওড়া পাড়ের শাড়ি পরুন।আপনার গড়ন হালকা শুকনো হলে ভারি শাড়ি বেছে নিন। শাড়িটি হতে পারে টিস্যু বা মসলিনের আর ভারি কাজের।ভারি গড়নের হলে বেছে নিন সফট ম্যাটেরিয়ালের গাঢ় রঙের শাড়ি। যেমন শিফন বা জর্জেট। গায়ের রঙ শ্যামলা বা কালো হয় তবে একটু গাঢ় রঙের শাড়ি বেছে নিন। যেমন ব্লাড রেড, গাঢ় নীল বা গোলাপি। পেঁয়াজ বা বেগুনি রঙের শাড়ি মানিয়ে যাবে সবাইকে।

ই-কমার্স এর কারনে দেশি শাড়ি বিক্রি বেড়েছে

বর্তমানে দেশের ই-কমার্স ইন্ডাস্ট্রিতে ব্যাপক পরিবর্তন এসেছে। কারন করোনা পরিস্থিতির কারনে যখন দেশে লকডাউন চলছিল এবং আমদানি-রপ্তানি প্রায় কয়েকমাস বন্ধ ছিল তখন দেশি পণ্যের চাহিদা ব্যাপক হারে বেড়ে যায় এবং তখন শুধুমাত্র ই-কমার্সের মাধ্যমে জরুরী সেবা এবং পণ্য ডেলিভারির কাজ চলে।

গত ১ বছর আগেও অনেক তাঁতীদের উপার্জন অনিশ্চয়তায় জীবন কেটেছে। বর্তমানে খাদি, মনিপুরী, জামদানি, টাঙ্গাইলের শাড়ি সহ অন্য দেশীয় শাড়ী উৎপাদনে তাঁতিদের অগ্রিম টাকা দিয়ে বুক দিতে হয়। বেড়েছে তাঁতীপল্লীর ব্যস্ততা ও কদর। চাহিদা এতো বেড়েছে যে, যোগান দিতে হিমশিম খাচ্ছে তাঁতীরা। দেশি পণ্যের ই-কমার্সের কারণে সকল দেশীয় পণ্যের চাহিদা ও সম্ভাবনা বেড়েছে কয়েকগুন। দেশি শাড়ীর ইতিহাস, উৎপাদন, ব্যবহার, যত্ন সহ খুটিনাটি বিষয়ে উই গ্রুপে লেখালেখির ফলে দেশীয় শাড়ী ব্যবহারে আগ্রহ বেড়েছে। এখন আর দেশীয় শাড়ীর গুণগতমান নিয়ে সংশয় নেই। ই-কমার্সের কল্যাণে ক্রেতারা ঘরে বসে নিজের পছন্দের শাড়ী পাচ্ছে।

এই বিভাগ থেকে আরও পড়ুন

ব্লক, বাটিক কাপড় ধোয়ার নিয়ম
উই

ব্লক, বাটিক কাপড় ধোয়ার নিয়ম

বেতের পণ্য অনলাইনে বিক্রি করে সফল উদ্যোক্তা তাহলীল
উই

বেতের পণ্য অনলাইনে বিক্রি করে সফল উদ্যোক্তা তাহলীল

একজন সফল নারী উদ্যোক্তা কনা
উই

একজন সফল নারী উদ্যোক্তা কনা

অদম্য ইচ্ছা বদলে দিয়েছে জীবন
উই

অদম্য ইচ্ছা বদলে দিয়েছে জীবন

বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকীতে গুরুত্ব পাবে দেশী পণ্যের উদ্যোক্তারা
উই

বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকীতে গুরুত্ব পাবে দেশী পণ্যের উদ্যোক্তারা

আয়শা সিদ্দিকার মৎস কন্যা হয়ে উঠার গল্প
উই

আয়শা সিদ্দিকার মৎস কন্যা হয়ে উঠার গল্প

Load More

ট্রেন্ডিং টপিক

বিবিধ

ইসরায়েলে বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছিল

বাংলাদেশি-আমেরিকান মালিকানাধীন নিউইয়র্কের টেলিকম স্টার্টআপ রিভারটেলে গুরুতর আর্থিক অনিয়মের অভিযোগ
নির্বাচিত

বাংলাদেশি-আমেরিকান মালিকানাধীন নিউইয়র্কের টেলিকম স্টার্টআপ রিভারটেলে গুরুতর আর্থিক অনিয়মের অভিযোগ

একের পর এক মিসাইল হামলা চালাচ্ছে ইরান, ইসরায়েলজুড়ে বাজছে সাইরেন
বিবিধ

একের পর এক মিসাইল হামলা চালাচ্ছে ইরান, ইসরায়েলজুড়ে বাজছে সাইরেন

ইসরায়েলি বিমান ঘাঁটিতে হামলার দাবি হিজবুল্লাহর
বিবিধ

ইসরায়েলি বিমান ঘাঁটিতে হামলার দাবি হিজবুল্লাহর

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ইরানি প্রেসিডেন্টের সঙ্গে ফোনালাপ পুতিনের
বিবিধ

ইরানি প্রেসিডেন্টের সঙ্গে ফোনালাপ পুতিনের

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন...

ইসরায়েলে রাতভর ভয়াবহ হামলা চালিয়েছে ইরান

ইসরায়েলে রাতভর ভয়াবহ হামলা চালিয়েছে ইরান

জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি পরীক্ষায় নকল ধরায় শিক্ষককে মারধর

জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি পরীক্ষায় নকল ধরায় শিক্ষককে মারধর

নাথিংয়ের নতুন ফোন আসছে, যেসব আপডেট পাবেন

নাথিংয়ের নতুন ফোন আসছে, যেসব আপডেট পাবেন

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix