Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

পাহাড়ি কোমর তাঁত শিল্প এবং নারীদের অতীত ও বর্তমান অবস্থা

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বুধবার, ১৬ ডিসেম্বর ২০২০
পাহাড়ি কোমর তাঁত শিল্প এবং নারীদের অতীত ও বর্তমান অবস্থা
Share on FacebookShare on Twitter

পার্বত্য এলাকার এক সময় নাম ছিলো কার্পাস মহল। কারন এই পাহাড়ী এলাকায় জুমে প্রচুর পরিমান তুলা উৎপাদন হতো। কথিত আছে এক সময় এই এলাকার প্রজারা রাজা বাহাদুরের খাজনা আদায় করতেন এই তুলা দিয়ে।

একটা সময় ছিলো যখন পার্বত্য এলাকার প্রতিটি ঘরে কোমর তাত ছিলো। নারীরা জুম থেকে তুলা সংগ্রহ করে সেই তুলা থেকে সুতা তৈরী করত। সেই সূতায় রং লাগিয়ে রোদে শুকিয়ে নিতো।

সেই সুতা দিয়েই নিজেরা তৈরী করত নিজেদের সব ধরনের পরিধেয় বস্র। তার মধ্যে তাদের পিনন হাদি, বিভিন্ন রকম শাল সব কিছুই নিজেরাই করত। এই তূলা থেকে সূতা তৈরী, সূতায় রং করা তারপর তার থেকে কাপড় তৈরীর যে পদ্ধতি তা এখনো দেখা যায় চাকমা এবং মারমা সম্প্রদায়ের পবিত্র কঠিন চীবর দান অনুষ্ঠানে। সেখানে তুলা থেকে সূতা, সুতা রঙ করা, কাপড় তৈরী পুরো প্রক্রিয়া শেষ করা হয় মাত্র ২৪ঘন্টায়।

এক সময় এমনও ছিলো পাত্র পক্ষ কনে দেখার সময় জানতে চাইতো পাত্রী হাতের কাজ জানে কিনা? আর অবস্থা সম্পন্ন ঘরের মেয়েদের যখন ছোটবেলায় বিয়ে হয়ে যেতো তখন তাদের নানীরা পাত্রীর সাথে তার শ্বশুরবাড়ী চলে আসতেন নাতনীকে হাতের কাজ শিখানোর জন্য।

জনসংখ্যা বাড়ার সাথে সাথে জীবন জীবিকার জন্য তুলা চাষ বন্ধ করে অন্যান্য ফসলের চাষ শুরু হয়। তাতে তুলার চাষ কমে যায় অনেক। তখন পাহাড়ী নারীরা পুরানো সোয়েটার সংগ্রহ করে তার থেকে উল খুলে শাল বানানো শুরু করে। এখনো কিছু কিছু এলাকায় এই পদ্ধতি দেখতে পাওয়া যায়।

বর্তমানে উলেন সুতা অনেক সহজলভ্য হওয়ায় নতুন সুতা কিনে সেই সুতা দিয়েই তৈরী করা হয় শালগুলো যার জন্য রং থাকে ঝকঝকে। আমরা যে শালগুলো এখন দেখি সেগুলো বংশ পরম্পরায় বুনে আসছেন পাহাড়ী নারীরা।

তাতীদের সাথে কথা বলে আর সরেজমিনে গিয়ে যা জানলাম এনা মারমা জানান “একটা শাল বুনতে একজন যদি সারাদিন অন্য কোন কাজ না করে শুধু শালই বুনে তাহলেও কমপক্ষে ৩/৪ দিন সময় লাগে।”
এলটি চাকমা বলেন “শালের দামটা যদি বেশী পেতাম তাহলে আমরা আরও উৎসাহবোধ করতাম।”
রানু চাকমা জানান “আগে যারা শাল বুনতো সেটা ছিলো খুব নিখুঁত এবং সেই বুননে সময় লাগে অনেক বেশী কিন্তু সেই তুলনায় সঠিক মূল্য পায়না। তাই এখন হালকা কাজের দিকে সবার ঝোক বেশী। তাতীরা যদি তাদের শ্রমের ন্যুনতম মূল্য পায় তাহলে আবারও এই কোমর তাত শিল্প চাংগা হয়ে উঠবে।”
জিংপারময় বম জানান “আমরা যারা প্রত্যন্ত এলাকায় বাস করি এখানে প্রয়োজনের সময় শাল বুনার জন্য পর্যাপ্ত সূতা পাইনা তাই আমাদের অনেক দূর থেকে সূতা এবং অন্যান্য উপকরন সংগ্রহ করতে হয় তাই আমাদের খরচ বেশী পড়ে যায়।”

এই যে ৩/৪দিন সময় একজন তাতী একটা শাল বুনার পিছনে ব্যয় করে মূল্য নির্ধারণের ক্ষেত্রে তারা এই শ্রমের মূল্যটুকু ধরেনা। তারা শুধু কত খরচ হলো নগদ সেটা হিসাব করে মূল্য নির্ধারন করে থাকে।

বর্তমান যে পরিস্থিতি চলছে তার প্রত্যক্ষ অভিজ্ঞতা থেকে যা দেখেছি Women e-Commerce Forum উই এর যে দেশী শালের ওয়েভ চলছে সেটি শুরু না হলে তাতীদের এত শ্রম আর ঘামের বিনিময়ে যে শালগুলো তারা তৈরী করেছিলো সেগুলো তারা যেই টাকায় সুতা কিনেছিলো সেই টাকাও উঠে আসতো না। কারন অন্যান্য বছরের তুলনায় টুরিস্ট নাই এই সময়ে। তাই অনলাইনেই বিক্রি অনেক অনেক বেশী।

উই এর দেশী শালের ওয়েভের কারনে পাহাড়ী নারী তাতীদের সব শাল বিক্রিতো হয়েছেই এবং অগ্রিম টাকা দিয়ে অর্ডার করতে হচ্ছে। আমি এই নারীদের সাথে মিশে তাদের সহজ সরল হাসিমাখা মুখগুলো যখন দেখি তখন মনের অজান্তেই বলে উঠি জয় হউক উই এর। ধন্যবাদ আর কৃতজ্ঞতা প্রকাশ করি উই এর প্রতিষ্ঠাতা নাসিমা আক্তার নিশা আপুর এবং এই দেশী শাল ওয়েভের যিনি প্রবক্তা আমাদের সবার শ্রদ্ধেয় রাজীব আহমেদ স্যারের প্রতি।

শিরীন সুলতানা অরুনা
রাংগামাটি থেকে

এই বিভাগ থেকে আরও পড়ুন

টেকজুম আড্ডায় অতিথি রাজীব আহমেদ ও কাকলি রাসেল তালুকদার
উই

টেকজুম আড্ডায় অতিথি রাজীব আহমেদ ও কাকলি রাসেল তালুকদার

ই-কমার্স ব্যবসায় ক্রেতার ফিডব্যাকের গুরুত্ব
উই

ই-কমার্স ব্যবসায় ক্রেতার ফিডব্যাকের গুরুত্ব

খেঁজুরের গুড়ের একাল-সেকাল
উই

খেঁজুরের গুড়ের একাল-সেকাল

ব্যবসায়ী নারীর আয়কর রিটার্নের সহজ হিসাব
উই

আয়কর রিটার্ন দাখিলের জন্য ব্যবসায়ী ও পেশাজীবীর বাদযোগ্য ব্যয়ের খাত

নতুন নারী উদ্যোক্তাদের ভার্চ্যুয়াল শিক্ষাপ্রতিষ্ঠান ‘উই’
উই

নতুন নারী উদ্যোক্তাদের ভার্চ্যুয়াল শিক্ষাপ্রতিষ্ঠান ‘উই’

ই-কমার্সের কল্যাণে খেজুড়ের গুড় এর জনপ্রিয়তা বাড়ছে
উই

ই-কমার্সের কল্যাণে খেজুড়ের গুড় এর জনপ্রিয়তা বাড়ছে

Load More

ট্রেন্ডিং টপিক

কেন রণতরী ছেড়ে উপসাগরীয় মার্কিন ঘাঁটিতে হামলা চালাল ইরান? নেপথ্যে ৫টি সামরিক কৌশল
বিবিধ

কেন রণতরী ছেড়ে উপসাগরীয় মার্কিন ঘাঁটিতে হামলা চালাল ইরান? নেপথ্যে ৫টি সামরিক কৌশল

চালডাল ডটকম-এর ‘নৈরাজ্য’: ৪ মাস বেতনহীন ৬০০ কর্মী, আইটি পার্কে কর্মবিরতি
ই-কমার্স

চালডাল ডটকম-এর ‘নৈরাজ্য’: ৪ মাস বেতনহীন ৬০০ কর্মী, আইটি পার্কে কর্মবিরতি

ফ্যামিলি কার্ডের নামে প্রতারণা, প্রমাণসহ ধরলেন বিএনপি নেতাকর্মীরা 
বিবিধ

ফ্যামিলি কার্ডের নামে প্রতারণা, প্রমাণসহ ধরলেন বিএনপি নেতাকর্মীরা 

ইসরায়েলে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা, নাগরিকদের বাংকারে থাকার পরামর্শ
বিবিধ

ইসরায়েলে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা, নাগরিকদের বাংকারে থাকার পরামর্শ

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ইরানি প্রেসিডেন্টের সঙ্গে ফোনালাপ পুতিনের
বিবিধ

ইরানি প্রেসিডেন্টের সঙ্গে ফোনালাপ পুতিনের

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন...

ইসরায়েলে রাতভর ভয়াবহ হামলা চালিয়েছে ইরান

ইসরায়েলে রাতভর ভয়াবহ হামলা চালিয়েছে ইরান

জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি পরীক্ষায় নকল ধরায় শিক্ষককে মারধর

জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি পরীক্ষায় নকল ধরায় শিক্ষককে মারধর

নাথিংয়ের নতুন ফোন আসছে, যেসব আপডেট পাবেন

নাথিংয়ের নতুন ফোন আসছে, যেসব আপডেট পাবেন

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix