Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

অনলাইনে সনদ বিতরণ করল ডিপিএস এসটিএস স্কুল

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Saturday, 27 June 2020
অনলাইনে সনদ বিতরণ করল ডিপিএস এসটিএস স্কুল
Share on FacebookShare on Twitter

কোভিড-১৯ বৈশ্বিক মহামারির কারণে ডিপিএস এসটিএস স্কুল ঢাকা ২০২০ শিক্ষাবর্ষের গ্র্যাজুয়েটদের জন্য ভার্চুয়ালি সনদ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করেছে। গতকাল (শুক্রবার) অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে এ সনদ বিতরণ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে স্কুলটির অধ্যক্ষ মধু ওয়াল এবং বিদায়ী প্রতিষ্ঠাতা অধ্যক্ষ হর্ষ ওয়াল উপস্থিত ছিলেন। এছাড়াও, অনুষ্ঠানে এসটিএস গ্রুপের বোর্ডের সদস্যবৃন্দ, শিক্ষকমণ্ডলী, শিক্ষাবিদ এবং ২০২০ ক্লাসের ব্যাচের ৮১ জন গ্র্যাজুয়েট শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

বিশ্বের নানা প্রান্তের স্বনামধন্য শিক্ষাবিদগণ এ বিশেষ দিনে ডিপিএস এসটিএস স্কুল ঢাকার গ্র্যাজুয়েটদের শুভেচ্ছা জানান। এ অনলাইন সনদ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এমআইটি মিডিয়া ল্যাবের কমিউনিটি বায়োলজি ইনিশিয়েটিভ মারিয়া শ্যাভেজ; হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েট স্কুল অব ডিজাইনের ডিন সারাহ এম. হোয়াইটিং ও স্থাপত্যবিদ্যা বিভাগের অধ্যাপক জোসেফ লুইস সার্ত; এমআইটি মিডিয়া ল্যাবের কমিউনিটি বায়োলজি ইনিশিয়েটিভের বায়োহ্যাকার ক্যারোলিন অ্যাঙ্গলেটন; কানাডার কুইবেক সিটির ইউনিভার্সিটি লাভেলের গবেষক এবং আফ্রিকা ওপেন সায়েন্স ও হার্ডওয়্যার লিডার টমাস হার্ভে এমবোয়া এনকৌদু; মালয়েশিয়া সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের প্রশিক্ষক, কোচ ও বক্তা ফেইথ এ. ওয়াং; ভার্জিনিয়ার নরফোক বায়োলজিক ল্যাবের জাভিয়ের পালমার; মালয়েশিয়ার সেগি কলেজের প্রভাষক ফ্লোরেন্স ট্যান, মালয়েশিয়ার এফওবির (ব্যবসা অনুষদ) সাবেক প্রোগ্রাম লিডার আইভন লিম; ইকুয়েডরের বিজ্ঞানী ড. লিন্ডা গুয়াম্যান, ডিকিন বিশ্ববিদ্যালয়ের স্কুল অব আর্কিটেকচার অ্যান্ড বিল্ট এনভায়রনমেন্টের কনস্ট্রাকশন ম্যানেজমেন্টের (পোস্ট গ্র্যাজুয়েট) কোর্স ডিরেক্টর কনস্ট্রাকশন ম্যানেজমেন্টের জ্যেষ্ঠ প্রভাষক লিন্ডা টিভেনডাল এবং মালয়েশিয়ার সেগি কলেজের বিজনেস অনুষদের জ্যেষ্ঠ প্রভাষক শ্যারন আলভিনা।

স্কুলটির ইংরেজি বিভাগের প্রধানের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে ভার্চুয়াল সনদ বিতরণ অনুষ্ঠানটি শুরু হয়। এরপর, স্কুলটির অধ্যক্ষ মধু ওয়াল শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন। তিনি তার বক্তব্যে বলেন, ‘প্রতিবছর এ দিনটি আমরা আনন্দযোগে উদযাপন করি। পরিতাপের বিষয় হচ্ছে, চলমান বৈশ্বিক মহামারির কারণে চলতি বছর আমরা এ দিনটি অনলাইন প্ল্যাটফর্মে আয়োজন করেছি। এ প্রতিকূলতা সত্ত্বেও, গ্র্যাজুয়েট শিক্ষার্থীদের বিদায় জানাতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত, বিশেষ করে বিশ্বখ্যাত শিক্ষাবিদদের উপস্থিতি অনুষ্ঠানে ভিন্ন মাত্রা যোগ করেছে। প্রথমবারের মতো অনলাইনে সনদ বিতরণ অনুষ্ঠানটি আমাদের স্কুলের জন্য নিঃসন্দেহে একটি ঐতিহাসিক দিন হিসেবে গণ্য হবে। আমি শিক্ষার্থীদের শুভ কামনা জানাচ্ছি এবং আশা করছি এ সকল গ্র্যাজুয়েট শিক্ষার্থীরা আমাদের প্রতিষ্ঠানকে আগামীতেও প্রতিনিধিত্ব করবে।’

গ্রেড ১১-১২ তে সর্বোচ্চ সিজিপিএ এবং কেমব্রিজ এএস লেভেল বোর্ড পরীক্ষায় ডিপিএস স্কুলের শিক্ষার্থীদের মাঝে ৯৪ শতাংশ অ্যাকাডেমিক পারফরম্যান্স গড় নিয়ে এক নম্বর র‌্যাংকিং অর্জন করায় গ্রেড-১২ এর শিক্ষার্থী দিহান মাশরুর নিলয়কে ‘ভ্যালেডিকটোরিয়ান অব দ্য ব্যাচ’ এ ভূষিত করা হয়।

অনুষ্ঠানে অতিথিদের বক্তব্য প্রদানের পর গ্র্যাজুয়েশন অনুষ্ঠান শুরু হয়। এ অনুষ্ঠানে ১৯-২০ ব্যাচের ৮১ জন গ্র্যাজুয়েটের মাঝে ৬৮ জন গ্র্যাজুয়েশন সার্টফিকেট এবং ১৩ জন স্কুল কমপ্লিটিশন সার্টিফিকেট লাভ করে। এ দিন স্কুলটির সঙ্গীত ও নৃত্যকলা বিভাগের শিক্ষকদের পরিচালনায় একটি অনলাইন সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়। এছাড়াও, অনুষ্ঠানে ডিপিএস এসটিএস স্কুল ঢাকার শিক্ষকবৃন্দ শিক্ষার্থীদের উদ্দেশে অনুপ্রেরণামূলক বক্তব্য রাখেন। গ্রেড ১২ শিক্ষার্থীদের তৈরি করা ব্যাচ ভিডিও প্রদর্শনের পর স্কুলটির বিদায়ী প্রতিষ্ঠাতা অধ্যক্ষ হর্ষ ওয়ালের গ্র্যাজুয়েশন ঘোষণার মধ্য দিয়ে অনুষ্ঠানটি শেষ হয়।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

শহীদ আসাদের ৫৭তম শাহাদাত বার্ষিকীতে ঢাবি ছাত্রদলের শ্রদ্ধাঞ্জলি
শিক্ষা ও ক্যাম্পাস

শহীদ আসাদের ৫৭তম শাহাদাত বার্ষিকীতে ঢাবি ছাত্রদলের শ্রদ্ধাঞ্জলি

দারাজে স্নাতক পাসে চাকরি, কর্মস্থল ঢাকা
ই-কমার্স

দারাজে স্নাতক পাসে চাকরি, কর্মস্থল ঢাকা

নিরাপত্তায় দুই হাজার পুলিশ, ছয় প্লাটুন বিজিবি ও ১২ প্লাটুন র‍্যাব মোতায়ন
শিক্ষা ও ক্যাম্পাস

নিরাপত্তায় দুই হাজার পুলিশ, ছয় প্লাটুন বিজিবি ও ১২ প্লাটুন র‍্যাব মোতায়ন

ফাঁস হওয়া প্রশ্ন নিয়ে যারা চাকরি করছেন তাদেরও ধরা হবে
শিক্ষা ও ক্যাম্পাস

ফাঁস হওয়া প্রশ্ন নিয়ে যারা চাকরি করছেন তাদেরও ধরা হবে

শিক্ষিকার গায়ে হাত তোলা সেই নেতাকে বহিষ্কার করলো বিএনপি
শিক্ষা ও ক্যাম্পাস

শিক্ষিকার গায়ে হাত তোলা সেই নেতাকে বহিষ্কার করলো বিএনপি

সব প্রাথমিক বিদ্যালয়ে ওয়াইফাই সংযোগ দিচ্ছে সরকার
প্রযুক্তি সংবাদ

সব প্রাথমিক বিদ্যালয়ে ওয়াইফাই সংযোগ দিচ্ছে সরকার

Load More

ট্রেন্ডিং টপিক

শীতের প্রয়োজনীয় পণ্যে স্বপ্ন-তে ৫০ শতাংশ পর্যন্ত ছাড়
ছাড় ও অফার

শীতের প্রয়োজনীয় পণ্যে স্বপ্ন-তে ৫০ শতাংশ পর্যন্ত ছাড়

ক্লডের নতুন ফিচারে চাপে মাইক্রোসফটসহ তিন প্রযুক্তি প্রতিষ্ঠান
নির্বাচিত

ক্লডের নতুন ফিচারে চাপে মাইক্রোসফটসহ তিন প্রযুক্তি প্রতিষ্ঠান

দেশের বাজারে অনার ৬০০এস ৫জি উন্মোচন
প্রযুক্তি বাজার

দেশে ৬০০এস ৫জি নিয়ে এলো অনার, প্রকাশ করল নতুন ব্র্যান্ড অ্যান্থেম

মোবাইল ফোনের সিমে সুনির্দিষ্ট কর প্রত্যাহার
টেলিকম

এক এনআইডিতে সর্বোচ্চ ৫ সিম

সপ্তাহের সবচেয়ে পঠিত

২৪ মাসের গ্যারান্টি নিয়েও সেবা নেই, ড্যাজলের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

৭৯৭ টাকা দিয়ে ২৪ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, নষ্ট ইয়ারবাড বদলে দিচ্ছে না ড্যাজল

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

ড্যাজলের বিরুদ্ধে ইনঅ্যাকটিভ দাবি করে অ্যাকটিভ স্যামসাং ফোন বিক্রির অভিযোগের ইনভয়েস ও কথোপকথনের স্ক্রিনশট

‘ইনঅ্যাকটিভ’ বলে অ্যাকটিভ ফোন বিক্রির অভিযোগ ড্যাজলের বিরুদ্ধে

‘ইনঅ্যাকটিভ’ বলে আগে অ্যাকটিভ আইফোন বিক্রির অভিযোগ ড্যাজলের বিরুদ্ধে

‘ইনঅ্যাকটিভ’ বলে আগে অ্যাকটিভ আইফোন বিক্রির অভিযোগ ড্যাজলের বিরুদ্ধে

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

টেকজুমে সংবাদ প্রকাশের পর ড্যাজল থেকে আইফোন ১৮ প্রো ম্যাক্স রিপ্লেসমেন্ট পেলেন রোকন
প্রযুক্তি সংবাদ

টেকজুমে সংবাদ প্রকাশের পর ড্যাজল থেকে আইফোন ১৮ প্রো ম্যাক্স রিপ্লেসমেন্ট পেলেন রোকন

নতুন ও অব্যবহৃত (ইনঅ্যাকটিভ) বলে বিক্রি করা আইফোনের...

বাংলাদেশে ওয়াই-ফাই ৮ উন্মোচন করল টিপি-লিংক

বাংলাদেশে ওয়াই-ফাই ৮ উন্মোচন করল টিপি-লিংক

দেশের বাজারে অনার ৬০০এস ৫জি উন্মোচন

দেশে ৬০০এস ৫জি নিয়ে এলো অনার, প্রকাশ করল নতুন ব্র্যান্ড অ্যান্থেম

এআই ডেস্কটপ আনল এমএসআই

এআই ডেস্কটপ আনল এমএসআই

মাসের সবচেয়ে পঠিত

২৪ মাসের গ্যারান্টি নিয়েও সেবা নেই, ড্যাজলের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

৭৯৭ টাকা দিয়ে ২৪ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, নষ্ট ইয়ারবাড বদলে দিচ্ছে না ড্যাজল

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

ড্যাজলের বিরুদ্ধে ইনঅ্যাকটিভ দাবি করে অ্যাকটিভ স্যামসাং ফোন বিক্রির অভিযোগের ইনভয়েস ও কথোপকথনের স্ক্রিনশট

Care+ নিয়েও মিলছে না সেবা, ড্যাজল-এর বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

27 June 2020

অনলাইনে সনদ বিতরণ করল ডিপিএস এসটিএস স্কুল

Techzoom.TV |
TechzoomTV