Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

স্মার্টফোন কিনতে বিনা সুদে ঋণ, আবেদন ১৫ জুনের মধ্যে

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Tuesday, 8 June 2021
স্মার্টফোন কিনতে বিনা সুদে ঋণ, আবেদন ১৫ জুনের মধ্যে
Share on FacebookShare on Twitter

অনলাইন শিক্ষা কার্যক্রমের আওতায় সব শিক্ষার্থীকে আনতে আর্থিকভাবে অসচ্ছল প্রায় সাড়ে ৮ হাজার শিক্ষার্থীকে বিনা সুদে ৮ হাজার টাকা করে ঋণ দেবে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)। আগামী ১৫ জুনের মধ্যে নির্ধারিত ফরম পূরণ করে আবেদন করতে হবে শিক্ষার্থীদের। বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত হিসাব পরিচালক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের নীতিমালার আলোকে করোনা মহামারির (কোভিড-১৯) কারণে উদ্ভূত পরিস্থিতিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনলাইন শিক্ষা কার্যক্রম পরিচালনার লক্ষ্যে আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের সুদবিহীন ঋণের আওতায় অ্যান্ড্রয়েড ডিভাইস/স্মার্ট ফোন ক্রয়ের জন্য এই ঋণ প্রদান করা হবে।

বিশ্ববিদ্যালয় খোলার পর অথবা চারটি কিস্তিতে বা এককালীন এ টাকা পরিশোধ করতে হবে। অন্যথায় শিক্ষার্থীর নামে কোনও ট্রান্সক্রিপ্ট ও সাময়িক/মূল সনদ ইস্যু করা হবে না।

বিজ্ঞপ্তিতে উল্লেখিত শর্তগুলো হলো:

১. ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্নাতক/স্নাতকোত্তর পর্যায়ে অধ্যয়নরত অসচ্ছল শিক্ষার্থী যাদের নাম ‘শিক্ষার্থীদের সফট লোন’ তালিকায় অন্তর্ভুক্ত আছে, কেবল তারাই আবেদন করতে পারবেন।

২. ঋণের সর্বোচ্চ সিলিং ৮ হাজার টাকা, যা সুদমুক্ত। এসব টাকা সংশ্লিষ্ট শিক্ষার্থীর ব্যাংক হিসাবের মাধ্যমে প্রদান করা হবে।

৩. শিক্ষার্থীদের জরুরি ভিত্তিতে সোনালী/ জনতা/ অগ্রণী ব্যাংকের যেকোনও একটি শাখায় নিজ নামে ব্যাংক হিসাব খুলে নিজ নিজ বিভাগ/ ইনস্টিটিউটকে জানাতে হবে।

৪. সংশ্লিষ্ট শিক্ষার্থীকে স্মার্ট ফোন কেনার ভাউচারটি বিভাগ/ইনস্টিটিউটের মাধ্যমে সফট লোন অনুমোদন কমিটির সদস্য সচিবের কাছে জমা দিতে হবে।

৫. ঋণের অর্থ সংশ্লিষ্ট শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নের সময়ে এককালীন অথবা ৪টি সমান কিস্তিতে পরিশোধ করতে হবে।

৬. ঋণের সম্পূর্ণ অর্থ ফেরত না দেওয়া পর্যন্ত সংশ্লিষ্ট শিক্ষার্থীর নামে কোনও ট্রান্সক্রিপ্ট ও সাময়িক/ মূল সনদ ইস্যু করা হবে না।

৭. ১৫ জুনের মধ্যে শিক্ষার্থীদের সফট লোন তালিকায় নিবন্ধিত শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.du.ac.bd) অন্তর্ভুক্ত Du Forms-এর Student Softloan থেকে ডাউনলোড করে পূরণের পর নিজ নিজ বিভাগ/ ইনস্টিটিউটের চেয়ারম্যান/ পরিচালকের নিকট প্রেরণ করবে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: স্মার্টফোন

এই বিভাগ থেকে আরও পড়ুন

আইফোন ১৭
প্রযুক্তি সংবাদ

আইফোন ১৭ সিরিজ আসছে ৯ সেপ্টেম্বর, থাকছে নতুন ওয়াচসহ অন্য ডিভাইস

বরখাস্ত দিয়েই টুইটারের ইলোন মাস্ক পর্ব শুরু
লিড স্টোরি

বরখাস্ত দিয়েই টুইটারের ইলোন মাস্ক পর্ব শুরু

অস্ট্রেলিয়ায় বিনা খরচে পড়ার সুযোগ পাবে বাংলাদেশি শিক্ষার্থীরাও
শিক্ষা ও ক্যাম্পাস

অস্ট্রেলিয়ায় বিনা খরচে পড়ার সুযোগ পাবে বাংলাদেশি শিক্ষার্থীরাও

ঝিনাইদহে অনলাইন জুয়ার ফাঁদে তরুণরা
প্রযুক্তি সংবাদ

ঝিনাইদহে অনলাইন জুয়ার ফাঁদে তরুণরা

এইচএসসি পরীক্ষার্থীদের অনুপ্রেরণা দিতে ‘আমার স্বপ্ন আমার ভবিষ্যৎ’
শিক্ষা ও ক্যাম্পাস

এইচএসসি পরীক্ষার্থীদের অনুপ্রেরণা দিতে ‘আমার স্বপ্ন আমার ভবিষ্যৎ’

বাংলাদেশি ডিজিটাল প্রযুক্তি প্রফেশনালদের চাহিদা আকাশচুম্বী
প্রযুক্তি সংবাদ

বাংলাদেশি ডিজিটাল প্রযুক্তি প্রফেশনালদের চাহিদা আকাশচুম্বী

Load More

ট্রেন্ডিং টপিক

রাজস্ব ও নিরাপত্তা রক্ষায় বড় হাতিয়ার ‘এনইআইআর’
প্রযুক্তি সংবাদ

মোবাইল ফোনের নিবন্ধন দুই ধাপে চালুর পরিকল্পনা

যুক্তরাষ্ট্রে প্রথম কারখানা তৈরি করছে অডি
প্রযুক্তি সংবাদ

যুক্তরাষ্ট্রে প্রথম কারখানা তৈরি করছে অডি

আইপিওর আবেদন করেছে চীনের মেমোরি চিপ নির্মাতা ওয়াইএমটিসি
প্রযুক্তি সংবাদ

আইপিওর আবেদন করেছে চীনের মেমোরি চিপ নির্মাতা ওয়াইএমটিসি

ভাঁজযোগ্য আইফোন নিয়ে বিপাকে অ্যাপল, যা জানা গেলো
প্রযুক্তি সংবাদ

ভাঁজযোগ্য আইফোন নিয়ে বিপাকে অ্যাপল, যা জানা গেলো

সপ্তাহের সবচেয়ে পঠিত

৭০০০ mAh ব্যাটারি ও ১২০ হার্টজ ডিসপ্লের Helio 65 স্মার্টফোন

৭০০০ mAh ব্যাটারি ও ১২০ হার্টজ ডিসপ্লের Helio 65, দাম ২১,৯৯৯ টাকা

মালিকানা দেখালে ১১৭ মোবাইল ফোন ফেরত দেবে পুলিশ

মালিকানা দেখালে ১১৭ মোবাইল ফোন ফেরত দেবে পুলিশ

Motorola Edge 70 Neo স্মার্টফোনের সম্ভাব্য ডিজাইন ও ফাঁস হওয়া স্পেসিফিকেশন

৭,০০০ এমএএইচ ব্যাটারি নিয়ে আসছে মোটোরোলা এজ ৭০ নিও, ফাঁস স্পেসিফিকেশন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

৮,৮০০ এমএএইচ ব্যাটারি নিয়ে হুয়াওয়ের নতুন ফোন, দাম শুরু ১,৭৯৯ ইউয়ান
প্রযুক্তি বাজার

৮,৮০০ এমএএইচ ব্যাটারি নিয়ে হুয়াওয়ের নতুন ফোন, দাম শুরু ১,৭৯৯ ইউয়ান

মধ্যম বাজেটের স্মার্টফোনের বাজারে নতুন দুটি মডেল আনার...

যেসব পুরোনো অ্যান্ড্রয়েড ফোনে আর চলবে না গুগল ক্রোম

গুগল ক্রোম ব্যবহারকারীদের জন্য বড় সতর্কবার্তা, এখনই যে কাজটি করতেই হবে

Poco X8s স্মার্টফোনের সম্ভাব্য ডিজাইন ও ফাঁস হওয়া স্পেসিফিকেশন

৬,৩৩০ এমএএইচ ব্যাটারি ও ১০০ ওয়াট চার্জিং, Poco X8s নিয়ে আলোচনা

Oppo Find X10 Ultra-এর সম্ভাব্য ক্যামেরা কনফিগারেশন ও পেরিস্কোপ জুম প্রযুক্তি

২০০ মেগাপিক্সেলের ক্যামেরা ও ১০ গুণ জুম, অপো ফাইন্ড এক্স১০ আল্ট্রা নিয়ে গুঞ্জন

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

08 June 2021

স্মার্টফোন কিনতে বিনা সুদে ঋণ, আবেদন ১৫ জুনের মধ্যে

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix