Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ফেসবুকে চাকরি পেলেন শাবিপ্রবির দুই শিক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
রবিবার, ৩১ অক্টোবর ২০২১
ফেসবুকে চাকরি পেলেন শাবিপ্রবির দুই শিক্ষার্থী
Share on FacebookShare on Twitter

জনপ্রিয় সোশ্যাল নেটওয়ার্কিং ও টেক্সট জায়ান্ট সাইট ফেসবুকে চাকরি পেলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) দুই শিক্ষার্থী। চাকরি পাওয়া দুইজন হলেন- বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের ২০১৩-১৪ সেশনের শিক্ষার্থী মওদুদ আহমেদ শাহরিয়ার ও এম নাজিম উদ্দিন। সম্প্রতি ফেসবুক কর্তৃপক্ষ ই-মেইলের মাধ্যমে তাদের চাকরির বিষয়টি নিশ্চিত করেছেন।

লন্ডনে অবস্থিত ফেসবুকের ইউরোপিয়ান সদর দপ্তরে সফটওয়্যার প্রকৌশলী হিসেবে আগামী বছরের ফেব্রুয়ারিতে যোগদান করবেন তারা।

চলতি বছরের জুনে ছয়টি ধাপে ভাইবার মাধ্যমে দক্ষতা যাচাই প্রক্রিয়া সম্পন্ন হয়। এতে উত্তীর্ণ হওয়ায় যোগদানের জন্য তাদের নিয়োগের প্রস্তাবনা পাঠায় ফেসবুক কর্তৃপক্ষ।

নিজের অনুভূতি জানিয়ে মওদুদ আহমেদ শাহরিয়ার বলেন, এটা আমার জন্য খুবই আনন্দের খবর। বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন প্রোগ্রামিংয়ের কম্পিটিশনে যুক্ত থাকার সুবাদে অনেক অভিজ্ঞতা ও দক্ষতা অর্জন করি। ওই অর্জিত অভিজ্ঞতা ও দক্ষতা ফেসবুকের ভাইভায় কাজে লেগেছে। ফেসবুকে বিশ্বের বিভিন্ন দেশের সফটওয়্যার প্রকৌশলীদের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা হবে। এই অভিজ্ঞতা পরবর্তীতে আরও বড় কাজে সাহায্য করবে।

অন্যদিকে এম নাজিম উদ্দিন জানিয়েছেন, আমি খুবই আনন্দিত গুগল এবং ফেসবুকের মতো পৃথিবীর টপ টেক জায়ান্ট থেকে অফার পেয়ে।

২০১৪ সালে যখন প্রোগ্রামিং শুরু করি, তখন থেকেই স্বপ্ন ছিল পৃথিবীর টপক্লাস ইঞ্জিনিয়ারদের সঙ্গে টেক জায়ান্টে চাকরি করার। তারপর বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষ হওয়ার পর থেকেই প্রস্তুতি নেওয়া শুরু করি গুগল, ফেসবুকের জন্য। প্রস্তুতির সময়টুকু মোটেই সহজ ছিল না। কয়েকবার আবেদন করেও ব্যর্থ হই।

তিনি  আরও জানিয়েছেন, চলতি বছরের মে ও জুনে ৬টা করে ইন্টারভিউ নেয় গুগল এবং ফেসবুক। সবগুলো ইন্টারভিউ ভালো হওয়ার পর দুই কোম্পানি থেকেই অফার করে। সবকিছু বিবেচনায় আমি ফেসবুকের লন্ডন অফিসের অফার গ্রহণ করি। মা-বাবা, বন্ধু, সিনিয়রসহ যারা আমাকে এই লম্বা প্রস্তুতির নেওয়ার সময়ে সহযোগিতা করেছে তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই।

মওদুদ আহমেদ শাহরিয়ারের বাড়ি সিলেটে। জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে ২০১৩ সালে এইচএসসি পাস করে শাবিপ্রবিতে ভর্তি হন তিনি। অন্যদিকে এম নাজিম উদ্দিনের বাড়ি চাঁদপুরে। বিএএফ শাহীন কলেজ থেকে ২০১৩ সালে এইচএসসি পাস করে শাবিপ্রবিতে ভর্তি হন তিনি।

২০১৮ সালে চীনের পেকিং বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত বিশ্বের কম্পিউটার প্রোগ্রামিংয়ে সবচেয়ে মর্যাদাপূর্ণ ‘এসিএম আন্তর্জাতিক কলিজিয়েট প্রোগ্রামিং প্রতিযোগিতায়’ (আইসিপিসি) শাবিপ্রবির টিম ‘সাস্ট ডেসিফ্রেডর’-এর সদস্য হিসেবে তারা অংশগ্রহণ করেন। এ ছাড়া পরের বছর পর্তুগালের ইউনিভার্সিটি অব পোর্টোতে পর্বে অংশগ্রহণ করেন মওদুদ আহমেদ শাহরিয়ার।

এই বিভাগ থেকে আরও পড়ুন

অল্পের জন্য রক্ষা পেয়েছে পৃথিবী
প্রযুক্তি সংবাদ

অল্পের জন্য রক্ষা পেয়েছে পৃথিবী

এ বছরেই মহাকাশে নভোচারী পাঠাতে চায় স্পেসএক্স
প্রযুক্তি সংবাদ

এ বছরেই মহাকাশে নভোচারী পাঠাতে চায় স্পেসএক্স

বাংলাদেশ ২০২০ সালে ফাইভ-জিতে পা দেবে
নির্বাচিত

বাংলাদেশ ২০২০ সালে ফাইভ-জিতে পা দেবে

৩২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা
নির্বাচিত

বাজারে ৩ হাজারে ভালো স্মার্টফোন

নতুন অ্যাপ চালু করেছে ফেসবুক
নির্বাচিত

নতুন অ্যাপ চালু করেছে ফেসবুক

আপনার অজান্তেই মোবাইলের স্ক্রিন রেকর্ড করে এই অ্যাপ
নির্বাচিত

আপনার অজান্তেই মোবাইলের স্ক্রিন রেকর্ড করে এই অ্যাপ

Load More

ট্রেন্ডিং টপিক

ইরানের হামলায় ধূলিসাৎ ৩০০ মিলিয়ন ডলারের মার্কিন রাডার: টিআরটি
বিবিধ

ইরানের হামলায় ধূলিসাৎ ৩০০ মিলিয়ন ডলারের মার্কিন রাডার: টিআরটি

একাধিক মার্কিন সৈন্য আটকের দাবি ইরানের
বিবিধ

একাধিক মার্কিন সৈন্য আটকের দাবি ইরানের

আর কত দিন যুদ্ধের সক্ষমতা আছে ইরানের, জানাল আইআরজিসি
বিবিধ

আর কত দিন যুদ্ধের সক্ষমতা আছে ইরানের, জানাল আইআরজিসি

বুক-স্টাইল ফোল্ডেবল ফোন আনলো মটোরোলা
নির্বাচিত

বুক-স্টাইল ফোল্ডেবল ফোন আনলো মটোরোলা

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফ্যামিলি কার্ড কীভাবে পাবেন, আবেদন করতে যা যা লাগবে

ফ্যামিলি কার্ড কীভাবে পাবেন, আবেদন করতে যা যা লাগবে

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

৬টি পারমাণবিক বোমার খোঁজ মেলেনি, উদ্বেগ বাড়ছে যুক্তরাষ্ট্রের
পাঁচমিশালি

৬টি পারমাণবিক বোমার খোঁজ মেলেনি, উদ্বেগ বাড়ছে যুক্তরাষ্ট্রের

ইসরায়েল-মার্কিন সেনাদের সঙ্গে ইরানের পাল্টাপাল্টি হামলা চলছে, যা...

ট্রাম্পকে এপস্টিন ফাইলের ভয় দেখিয়ে ইরানে হামলা করিয়েছে নেতানিয়াহু?

ট্রাম্পকে এপস্টিন ফাইলের ভয় দেখিয়ে ইরানে হামলা করিয়েছে নেতানিয়াহু?

প্রাথমিকে নিয়োগ হচ্ছে ১৭ হাজার শিক্ষক

প্রাথমিকের ১ কোটি ৪০ লাখ শিক্ষার্থীর জন্য বড় সুখবর

ভবিষ্যতের আইফোন ও অ্যাপল ওয়াচ হবে থ্রিডি প্রিন্টেড?

ভবিষ্যতের আইফোন ও অ্যাপল ওয়াচ হবে থ্রিডি প্রিন্টেড?

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix