Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

চাকরি নিয়ে বিনা খরচে জাপান যাওয়ার সুযোগ

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
শনিবার, ১৫ জানুয়ারি ২০২২
চাকরি নিয়ে বিনা খরচে জাপান যাওয়ার সুযোগ
Share on FacebookShare on Twitter

তথ্যপ্রযুক্তিতে দক্ষ কর্মীদের সম্ভাবনার নতুন দুয়ার জাপান। তথ্যপ্রযুক্তি প্রশিক্ষণ দিয়ে তরুণ-তরুণীদের চাকরি নিয়ে বিনা খরচে জাপান যাওয়ার সুযোগ করে দিয়েছে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের তত্ত্বাবধানে পরিচালিত একটি প্রোগ্রাম। আপনার যদি আইসিটিসংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ডিগ্রি থাকে, তাহলে এ প্রশিক্ষণ নিয়ে বিনা খরচে আপনিও জাপান যেতে পারেন। বাংলাদেশ-জাপান আইসিটি ইঞ্জিনিয়ার্স ট্রেনিং প্রোগ্রামের (বি-জেট) অধীন প্রতিবছর উল্লেখযোগ্যসংখ্যক শিক্ষার্থী চাকরি নিয়ে জাপান যাচ্ছেন। নতুন বছরে এই প্রোগ্রামের অধীন শিক্ষার্থী ভর্তির জন্য বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। অনলাইনে আবেদন করা যাবে ৩১ জানুয়ারি পর্যন্ত।

প্রোগ্রাম সম্পর্কে
বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) এবং জাপান ইন্টারন্যাশনাল করপোরেশন এজেন্সি (জাইকা) যৌথভাবে ২০১৭ সালে বি-জেট চালু করে। ‘জাপানিজ আইটি সেক্টরের উপযোগী করে আইটি ইঞ্জিনিয়ারদের দক্ষতা উন্নয়ন প্রকল্প’–এর অধীন এই প্রোগ্রাম পরিচালিত হচ্ছে। এই প্রকল্পের পরিচালক প্রকৌশলী মো. গোলাম সারওয়ার প্রথম আলোকে বলেন, প্রোগ্রামের অষ্টম ব্যাচ পর্যন্ত অর্থায়ন করেছে জাইকা। বর্তমানে অর্থায়ন করছে জাপানের মিয়াজাকি বিশ্ববিদ্যালয়। নবম ও দশম ব্যাচ থেকে এই প্রোগ্রাম বাস্তবায়ন করছে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় ও মিয়াজাকি বিশ্ববিদ্যালয়। পুরো প্রোগ্রাম তত্ত্বাবধান করছে বিসিসি।

আবেদনের যোগ্য কারা
নতুন শিক্ষার্থী ভর্তির বিজ্ঞপ্তি অনুযায়ী, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, আইটি বা আইসিটি বিষয়ে স্নাতক পাস নবীন শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। প্রোগ্রামিং, সফটওয়্যার ডেভেলপমেন্ট, কৃত্রিম বুদ্ধিমত্তা ও মেশিন লার্নিং বিষয়ে দুই বছর বা তার বেশি চাকরির অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। জাপানি ভাষা শেখার প্রবল আগ্রহ থাকতে হবে। অনলাইনে ক্লাস করার জন্য কম্পিউটার বা ল্যাপটপের সঙ্গে ইন্টারনেট সংযোগ থাকতে হবে। প্রশিক্ষণ শেষে জাপানে চাকরি করার মানসিকতা থাকতে হবে।

ভর্তি প্রক্রিয়া
শিক্ষার্থীদের কাছ থেকে আবেদন পাওয়ার পর সংক্ষিপ্ত তালিকা করা হয়। এরপর লিখিত পরীক্ষার জন্য ডাকা হয়। পরীক্ষায় তথ্যপ্রযুক্তির বেসিক বিষয়গুলো নিয়ে প্রশ্ন করা হয়। লিখিত পরীক্ষায় পাস করলে প্রশিক্ষণের জন্য নির্বাচিত করা হয়। বছরে দুইবার শিক্ষার্থী ভর্তি নেওয়া হয়। এক ব্যাচে ৪০ জন করে বছরে ৮০ জনকে প্রশিক্ষণ দেওয়া হয়।

সুযোগ-সুবিধা
অষ্টম ব্যাচ পর্যন্ত প্রশিক্ষণ নিয়ে ১৮৬ তরুণ-তরুণী চাকরি নিয়ে জাপানে আছেন। শতাংশ হিসেবে যা ৭০। যাঁরা জাপানে যাননি, তাঁরা বাংলাদেশে বিভিন্ন জাপানি প্রতিষ্ঠানে ভালো বেতনে চাকরি করছেন। প্রশিক্ষণে জাপানের করপোরেট কালচার ভালোভাবে শেখানো হয়, তাই জাপান যাওয়ার আগেই জাপানে কাজের পরিবেশ সম্পর্কে জ্ঞানলাভ করা যায়। প্রশিক্ষণ শেষে জাপানি ভাষায় যোগাযোগ করতে পারবেন শিক্ষার্থীরা। এ ছাড়া জাপানের মিয়াজাকি বিশ্ববিদ্যালয় থেকে সনদ দেওয়া হবে।

বিনা খরচে চাকরি নিয়ে জাপান
প্রকৌশলী মো. গোলাম সারওয়ার বলেন, সফলভাবে প্রশিক্ষণ শেষ করার পর শিক্ষার্থীদের জাপানে চাকরি পেতে সহায়তা করা হয়। করোনাভাইরাস মহামারির আগে জাপানের বিভিন্ন আইটি কোম্পানির প্রতিনিধিরা বাংলাদেশে এসে সরাসারি এসব শিক্ষার্থীর ভাইভা নিতেন। করোনার কারণে বর্তমানে অনলাইনে মৌখিক পরীক্ষা নেন তাঁরা। মৌখিক পরীক্ষায় পাস করলে জাপানি কোম্পানির অধীন চাকরি নিয়ে জাপান যাওয়ার সুযোগ রয়েছে। এ ক্ষেত্রে বিমানভাড়াও জাপানি কোম্পানি বহন করে।

যেসব বিষয়ে প্রশিক্ষণ
তথ্যপ্রযুক্তি বিষয়ের পাশাপাশি জাপানি ভাষা ও জাপানের করপোরেট কালচার বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। জাপানি ভাষার এন-৪ লেভেল পর্যন্ত পড়ানো হয়। জাপানের আইটি কোম্পানির কর্মকর্তাদের সঙ্গে চাকরির ভাইভায় কীভাবে কথা বলতে হবে, সেটিও শেখানো হয়। এ ছাড়া জাপানে চাকরির জন্য অনলাইনে আবেদন করার প্রক্রিয়া সম্পর্কেও প্রশিক্ষণ দেওয়া হয়। প্রশিক্ষণের সময়কাল ২২ সপ্তাহ। সোম থেকে শুক্রবার ক্লাস নেওয়া হয়। করোনাভাইরাসের কারণে বর্তমানে অনলাইনে ক্লাস নেওয়া হবে। করোনার প্রকোপ কমে গেলে সশরীর প্রশিক্ষণ দেওয়া হবে।

যেভাবে আবেদন
দশম ব্যাচে ভর্তির জন্য ইতিমধ্যে আবেদন শুরু হয়েছে। আবেদন করা যাবে ৩১ জানুয়ারি পর্যন্ত। অনলাইনে এই লিংকের মাধ্যমে https://forms.gle/h28DjJg78hAg7BKK9 আবেদন করতে হবে। বিস্তারিত জানা যাবে এই ফেসবুক পেজে (https://www.facebook.com/bjet.org/)। দশম ব্যাচের ক্লাস শুরু হবে ৪ এপ্রিল, প্রশিক্ষণ শেষ সেপ্টেম্বর মাসে।

এই বিভাগ থেকে আরও পড়ুন

এনটিআরসিএ পরীক্ষায় উত্তীর্ণ হতে এমসিকিউতে ৮০ নম্বর বাধ্যতামূলক
শিক্ষা ও ক্যাম্পাস

এনটিআরসিএ পরীক্ষায় উত্তীর্ণ হতে এমসিকিউতে ৮০ নম্বর বাধ্যতামূলক

ইউনিভার্সিটি অফ স্কলার্স ও রংপুর রাইডার্সের ‘বোলারস হান্ট’ উদ্যোগ
শিক্ষা ও ক্যাম্পাস

ইউনিভার্সিটি অফ স্কলার্স ও রংপুর রাইডার্সের ‘বোলারস হান্ট’ উদ্যোগ

প্রাথমিকে ছুটি কমানোর পরিকল্পনা হচ্ছে : প্রাথমিক উপদেষ্টা
শিক্ষা ও ক্যাম্পাস

প্রাথমিকে ছুটি কমানোর পরিকল্পনা হচ্ছে : প্রাথমিক উপদেষ্টা

নাগরিক পার্টি
শিক্ষা ও ক্যাম্পাস

পুলিশের লাঠিপেটায় খুলে গেল জুলাইযোদ্ধা আতিকুলের কৃত্রিম হাত

ডাকসুর ভোট গণনায় ১৪ মেশিন, ঘণ্টায় গোনা যাবে ৮০০-১৩০০ ব্যালট
শিক্ষা ও ক্যাম্পাস

ডাকসুর ভোট গণনায় ১৪ মেশিন, ঘণ্টায় গোনা যাবে ৮০০-১৩০০ ব্যালট

বাংলাদেশ থেকে কর্মী নিচ্ছে জর্ডান, লাগবে না বিমান ভাড়া
শিক্ষা ও ক্যাম্পাস

বাংলাদেশ থেকে কর্মী নিচ্ছে জর্ডান, লাগবে না বিমান ভাড়া

Load More

ট্রেন্ডিং টপিক

শাওমির কনসেপ্ট সুপারকার উন্মোচন বিশ্ববাজারে আসছে আগামী বছর
অটোমোবাইল

শাওমির কনসেপ্ট সুপারকার উন্মোচন বিশ্ববাজারে আসছে আগামী বছর

ম্যাকবুক: শিক্ষার্থীদের জন্য কম দামের ল্যাপটপ আনল অ্যাপল
নির্বাচিত

ম্যাকবুক: শিক্ষার্থীদের জন্য কম দামের ল্যাপটপ আনল অ্যাপল

ভিভো ওয়াই৩১ডিঃ গেমিং চলবে টানা ১৩ ঘন্টা
প্রযুক্তি সংবাদ

ভিভো ওয়াই৩১ডিঃ গেমিং চলবে টানা ১৩ ঘন্টা

ইসরায়েলে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা, নাগরিকদের বাংকারে থাকার পরামর্শ
বিবিধ

ইসরায়েলে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা, নাগরিকদের বাংকারে থাকার পরামর্শ

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

৫৯৯ ডলারে অ্যাপলের নতুন ম্যাকবুক নিও
নির্বাচিত

৫৯৯ ডলারে অ্যাপলের নতুন ম্যাকবুক নিও

প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপল তাদের ইতিহাসের সবচেয়ে কম দামের...

ঈদের আগে হোয়াটসঅ্যাপে বাড়ছে প্রতারণা, সুরক্ষিত থাকার উপায়

ঈদের আগে হোয়াটসঅ্যাপে বাড়ছে প্রতারণা, সুরক্ষিত থাকার উপায়

মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থার ৪টি রাডার ধ্বংসের দাবি ইরানের

মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থার ৪টি রাডার ধ্বংসের দাবি ইরানের

১৫ পণ্য বন্ধ করল অ্যাপল

১৫ পণ্য বন্ধ করল অ্যাপল

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix