Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

গোয়িং গ্লোবাল এশিয়া প্যাসিফিক কনফারেন্সে বৈশ্বিক অ্যালামনাই ইউকে নেটওয়ার্ক উন্মোচন করলো ব্রিটিশ কাউন্সিল

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
মঙ্গলবার, ৬ ডিসেম্বর ২০২২
গোয়িং গ্লোবাল এশিয়া প্যাসিফিক কনফারেন্সে বৈশ্বিক অ্যালামনাই ইউকে নেটওয়ার্ক উন্মোচন করলো ব্রিটিশ কাউন্সিল
Share on FacebookShare on Twitter

সম্প্রতি অ্যালামনাই ইউকে’র বৈশ্বিক উন্মোচনের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে ব্রিটিশ কাউন্সিল। সিঙ্গাপুরে অনুষ্ঠিত গোয়িং গ্লোবাল এশিয়া প্যাসিফিক ২০২২ কনফারেন্সের উদ্বোধনী অনুষ্ঠানে বৈশ্বিক এই নেটওয়ার্কের ঘোষণা দেওয়া হয়, যার উদ্দেশ্য মূলত যুক্তরাজ্যে উচ্চশিক্ষা গ্রহণ করেছে এমন আন্তর্জাতিক শিক্ষার্থীদের এক করে তোলা। ব্রিটিশ কাউন্সিল এর বৈশ্বিক উচ্চশিক্ষার ফ্ল্যাগশিপ কনফারেন্সটি এই প্রথম আঞ্চলিকভাবে সিঙ্গাপুরে আয়োজন করলো। একই সাথে, নগর-রাষ্ট্রটিতে নিজেদের কার্যক্রম পরিচালনার ৭৫ বছর পূর্তিও উদযাপন করছে ব্রিটিশ কাউন্সিল।
যুক্তরাজ্যের উচ্চশিক্ষা প্রতিষ্ঠান, এমনকি আন্তঃজাতীয় শিক্ষা প্রতিষ্ঠান বা অনলাইন শিক্ষাগ্রহণের ক্ষেত্রেও কমপক্ষে এক টার্ম পড়াশোনা করেছে এমন সকল আন্তর্জাতিক শিক্ষার্থীকে অ্যালামনাই ইউকে’র বৈশ্বিক নেটওয়ার্কে যোগদানের জন্য আহ্বান জানানো হয়েছে। এই লিঙ্ক থেকে তারা বিনামূল্যে রেজিস্ট্রেশন করতে পারবেন: https://alumniuk.britishcouncil.org/register

অ্যালামনাই ইউকে নেটওয়ার্কে যোগদানের মাধ্যমে শিক্ষার্থীরা তাদের প্রফেশনাল নেটওয়ার্ক বাড়াতে সক্ষম হবেন এবং পৃথিবীর যেকোনো প্রান্ত থেকে যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয়গুলোতে পড়শোনা করেছেন এমন ব্যক্তিদের সাথে সংযুক্ত হতে পারবেন। পেশাদারি পরিচিতি তৈরির পাশাপাশি, এই নেটওয়ার্কের উদ্দেশ্য বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় সহযোগিতা করার জন্য মানুষকে একত্রিত করা। অ্যালামনাই ইউকে’র অংশ হিসেবে এর সদস্যরা স্থানীয়, আঞ্চলিক ও বৈশ্বিকভাবে নানা আয়োজন ও প্রশিক্ষণে বিনামূল্যে যোগদানের সুযোগ পাবেন। এছাড়া, অ্যালামনাইরা সিনিয়র লিডার ও ইন্ডাস্ট্রি এক্সপার্টদের কাছ থেকে নিয়মিত শিক্ষাগ্রহণের সুযোগ পাবেন। শিক্ষার্থীরা অ্যালামনাই ইউকে নেটওয়ার্কের অংশ হিসেবে যুক্তরাজ্যের সাথে যোগাযোগ রক্ষা করতে পারবেন এবং প্রতিনিয়ত ইংরেজি ভাষায় নিজেদের দক্ষতার বিকাশ ঘটাতে পারবেন।

অ্যালামনাই ইউকে নেটওয়ার্কের উদ্বোধন করেন সিঙ্গাপুরে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার কারা ওয়েন, ব্রিটিশ কাউন্সিলের ডিরেক্টর অব এডুকেশন ম্যাডেলেইন অ্যানসেল এবং ব্রিটিশ কাউন্সিলের পূর্ব এশিয়া অঞ্চলের ডিরেক্টর লুসি ওয়াটকিন্স। উদ্বোধনী অনুষ্ঠানটি সিঙ্গাপুরে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনারের দাপ্তরিক বাসভবন ইডেন হলে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে যুক্তরাজ্য সরকারের ইন্টারন্যাশনাল এডুকেশন চ্যাম্পিয়ন স্যার স্টিভ স্মিথ, এশিয়া-প্যাসিফিক অঞ্চল থেকে যুক্তরাজ্যে উচ্চশিক্ষা গ্রহণ করা বিশিষ্ট অ্যালামনাই এবং এ বছরের গোয়িং গ্লোবাল এশিয়া প্যাসিফিক কনফারেন্সে অংশ নিয়েছে এমন সিনিয়র হায়ার এডুকেশন লিডার সহ ৩০০ জনেরও বেশি অতিথি উপস্থিত ছিলেন।

এ বিষয়ে ব্রিটিশ কাউন্সিলের ডিরেক্টর অব এডুকেশন ম্যাডেলেইন অ্যানসেল বলেন, “যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয়গুলোতে পড়াশোনা করা আন্তর্জাতিক শিক্ষার্থীদের মধ্যে আন্তঃসম্পর্ক স্থাপনে সহযোগিতার দীর্ঘ ইতিহাস নিয়ে ব্রিটিশ কাউন্সিল গর্বিত। পৃথিবীর প্রতিটি প্রান্ত থেকে সদস্যদের যুক্তরাজ্য ও বিশ্বের অন্যান্য দেশে অবস্থানকারী অ্যালামনাইদের সাথে যোগাযোগ নিশ্চিত করবে অ্যালামনাই ইউকে নেটওয়ার্ক। পেশাগত উন্নয়ন, নেটওয়ার্কিং ও সহযোগিতার সুযোগ তৈরির মাধ্যমে একটি প্রতিশ্রুতিশীল কমিউনিটি নির্মাণে অ্যালামনাই ইউকে সর্বোচ্চ আশাবাদী।”

যুক্তরাজ্য ও দক্ষিণ এশিয়ার শিক্ষার্থীদের মধ্যে সংযুক্তি বাড়াতে নিরলস কাজ করে যাচ্ছে ব্রিটিশ কাউন্সিল, যেন তারা যুক্তরাজ্যের সাথে সুসম্পর্ক এগিয়ে নেয়ার মাধ্যমে সারা বিশ্বে ছড়িয়ে থাকা মেধাবী শিক্ষার্থীদের অংশ হতে পারে। ২০২২-২৩ শিক্ষাবর্ষের জন্য ভারত (৯৩ হাজার শিক্ষার্থী) ও পাকিস্তানে (২৩ হাজার শিক্ষার্থী) বিশেষ জোর দানের পাশাপাশি বাংলাদেশ (১৫ হাজার শিক্ষার্থী), শ্রীলংকা (৬ হাজার শিক্ষার্থী) ও নেপাল (৫ হাজার শিক্ষার্থী) সহ দক্ষিণ এশিয়ার সবগুলো অঞ্চলজুড়ে এ প্রচেষ্টা চলছে।

চলতি বছরের ফেব্রুয়ারিতে সফট-লঞ্চের পর থেকে বিশ্বের ১০০টিরও বেশি দেশের ৮ হাজারেরও বেশি শিক্ষার্থী অ্যালামনাই ইউকে’তে যোগদানের ইচ্ছা প্রকাশ করেন, যারা যুক্তরাজ্যের বিভিন্ন প্রতিষ্ঠান থেকে উচ্চশিক্ষা গ্রহণ করেছেন।

২০২৩ সালের ফেব্রুয়ারিতে অ্যালামনাই ইউকে’র প্রথম অনলাইন ফেস্টিভালের আয়োজন করবে ব্রিটিশ কাউন্সিল। যুক্তরাজ্যের হাজারো আন্তর্জাতিক শিক্ষার্থী প্রফেশনাল উন্নয়নের অংশ হিসেবে ফেস্টিভালের দুই সপ্তাহব্যাপী বিভিন্ন আয়োজন ও কার্যক্রমে অংশগ্রহণ করতে পারবেন।

আগামী বছর ব্রাজিল, চীন, মিসর, ফ্রান্স, জার্মানি, ভারত, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, মেক্সিকো, নাইজেরিয়া, পাকিস্তান, সৌদি আরব, তুরস্ক, সংযুক্ত আরব আমিরাত এবং ভিয়েতনাম সহ বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষার্থীদের মধ্যে সংযোগ বাড়াতে বিশেষ অ্যালামনাই কার্যক্রম পরিচালনা করবে ব্রিটিশ কাউন্সিল।
অ্যলামনাই ইউকে সম্পর্কে আরও বিস্তারিত জানতে ভিজিট করুন: https://alumniuk.britishcouncil.org/

 

Tags: ব্রিটিশ কাউন্সিল

এই বিভাগ থেকে আরও পড়ুন

ডেসকোতে নেবে ১৩০ জন, বেতন ৫১০০০ টাকা
শিক্ষা ও ক্যাম্পাস

ডেসকোতে নেবে ১৩০ জন, বেতন ৫১০০০ টাকা

এসএসসি-দাখিল পরীক্ষায় সিসিটিভি!
শিক্ষা ও ক্যাম্পাস

এসএসসি-দাখিল পরীক্ষায় সিসিটিভি!

প্রাথমিক শিক্ষকদের বেতন বিশ্ববিদ্যালয় শিক্ষকদের সমান হওয়া উচিত: ইউজিসি চেয়ারম্যান
শিক্ষা ও ক্যাম্পাস

প্রাথমিক শিক্ষকদের বেতন বিশ্ববিদ্যালয় শিক্ষকদের সমান হওয়া উচিত: ইউজিসি চেয়ারম্যান

আইইউবিতে শুরু হয়েছে ‘গ্রিন জিনিয়াস সিজন-৩’
শিক্ষা ও ক্যাম্পাস

আইইউবিতে শুরু হয়েছে ‘গ্রিন জিনিয়াস সিজন-৩’

কানাডিয়ান ইউনির্ভাসিটি অফ বাংলাদেশে র্ভতি মেলায় ৫০ শতাংশ ছাড়
শিক্ষা ও ক্যাম্পাস

কানাডিয়ান ইউনির্ভাসিটি অফ বাংলাদেশে র্ভতি মেলায় ৫০ শতাংশ ছাড়

ডেলিভারি ম্যান খুঁজছে আজকের ডিল
শিক্ষা ও ক্যাম্পাস

ডেলিভারি ম্যান খুঁজছে আজকের ডিল

Load More

ট্রেন্ডিং টপিক

ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতে এবার রণক্ষেত্র তেল আবিব
পাঁচমিশালি

ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতে এবার রণক্ষেত্র তেল আবিব

Galaxy S26 Ultra বনাম Xiaomi 17 Ultra: ২০২৬ সালের সেরা ফ্ল্যাগশিপ লড়াইয়ে কে জিতল?
নির্বাচিত

Galaxy S26 Ultra বনাম Xiaomi 17 Ultra: ২০২৬ সালের সেরা ফ্ল্যাগশিপ লড়াইয়ে কে জিতল?

মধ্যপ্রাচ্যে প্রবাসীদের সঙ্গে যোগাযোগে ইমো ফ্রি দিচ্ছে বাংলালিংক
নির্বাচিত

মধ্যপ্রাচ্যে প্রবাসীদের সঙ্গে যোগাযোগে ইমো ফ্রি দিচ্ছে বাংলালিংক

সেজ্জিল মিসাইলে আকাশে অবিশ্বাস্য দৃশ্য
সোশ্যাল মিডিয়া

সেজ্জিল মিসাইলে আকাশে অবিশ্বাস্য দৃশ্য

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ইরানের হামলায় ধূলিসাৎ ৩০০ মিলিয়ন ডলারের মার্কিন রাডার: টিআরটি
বিবিধ

ইরানের হামলায় ধূলিসাৎ ৩০০ মিলিয়ন ডলারের মার্কিন রাডার: টিআরটি

উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার জন্য অত্যন্ত...

ইরাকে মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত, নিখোঁজ পাইলট

ইরাকে মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত, নিখোঁজ পাইলট

মেডিকেল কেয়ার ক্যাটাগরিতে ‘গ্লোবাল স্টার ওমেন লিডারশিপ অ্যাওয়ার্ড’ পেলেন ডা. হাসনা হোসেন আখী

মেডিকেল কেয়ার ক্যাটাগরিতে ‘গ্লোবাল স্টার ওমেন লিডারশিপ অ্যাওয়ার্ড’ পেলেন ডা. হাসনা হোসেন আখী

রেলের টিকিট কাটতে ডিজিটাল ভোগান্তি?

রেলের টিকিট কাটতে ডিজিটাল ভোগান্তি?

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix