Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

উদ্যোক্তা তৈরিতে তরুণ প্রজন্মকে কাজে লাগাতে হবে : ইউজিসির সদস্য প্রফেসর সাজ্জাদ

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
রবিবার, ১২ নভেম্বর ২০২৩
উদ্যোক্তা তৈরিতে তরুণ প্রজন্মকে কাজে লাগাতে হবে : ইউজিসির সদস্য প্রফেসর সাজ্জাদ

প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরষ্কার ‍তুলে দিচ্ছেন | ছবি : সংগৃহীত

Share on FacebookShare on Twitter

দেশের যুব শক্তিকে সঠিকভাবে কাজে লাগানোর জন্য এমন উৎসব ও প্রতিযোগিতার প্রয়োজনীয়তা রয়েছে বলে মন্তব্য করেছেন, ইউজিসির সদস্য প্রফেসর ড. মো. সাজ্জাদ হোসেন। তিনি বলেন এমন আয়োজনের মধ্যদিয়ে আগামীর বিজনেস লিডার তৈরিতে আমরা সক্ষম হব। তিনি বলেন, দেশের জনসংখ্যাকে জনশক্তিতে রুপান্তরের এক উৎকৃষ্ট মাধ্যম হতে পারে এমন আয়োজন। আমদেরকে সামনের দিকে এগিয়ে যেতে হবে নেতৃত্বের চ্যালেঞ্জকে গ্রহণের মধ্যদিয়ে।

এ সময় তিনি এ সময় তিনি ইউনিভার্সিটি অব স্কলার্স ও সাউথইস্ট ভার্সিটির উপস্থিত শিক্ষার্থী ও অতিথিদেরকে ধন্যবাদ জানান এমন বৃহৎ পরিসরে প্রতিযোগিতার আয়োজন করায়।

আধুনিক বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশে ব্যবসায় শিক্ষা, হোটেল ও পর্যটন শিল্পকে এগিয়ে নিতে ‘৮ম আন্তর্জাতিক বিজনেস জিনিয়াস বাংলাদেশ২৩’ প্রতিযোগিতার প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ড. মো. সাজ্জাদ হোসেন এসব কথা বলেন।

শুক্রবার (১০ নভেম্বর) ফেডারেশন অব হসপিটালিটি, ট্যুরিজম এন্ড ইভেন্ট ম্যানেজমেন্ট (ফোহটেম) ও বিজনেস জিনিয়াস বাংলাদেশ (বি.জি.বি) যৌথভাবে আয়োজন করে এই প্রতিযোগিতার। এ সময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) এর বোর্ড মেম্বার প্রফেসর ড. মোঃ সাজ্জাদ হোসেন।

অনুষ্ঠানটিতে কর্মশালা, সেমিনার, স্কিল টেস্ট, বিজনেস আইডিয়া প্রেজেন্টেশন, বিতর্ক, পাবলিক স্পিকিং, প্রফেশনাল কুকিং, ভিডিও রিজিউম, গেম শো ছাড়াও কালচারাল কম্পিটিশনের আয়োজন করা হয়।

এ সময় অনুষ্ঠান ঘিরে সাউথইস্ট ইউনিভার্সিটির মূল ক্যাম্পাস আগত সারাদেশ হতে আগত পাঁচশত কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পদচারণায় উৎসবমুখর পরিবেশে পরিণত হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে বিজিবি ও ফেডারেশন অব হসপিটালিটি, ট্যুরিজম অ্যান্ড ইভেন্ট ম্যানেজমেন্ট (ফোহটেম)’র সভাপতি এম এ নাহিয়ান তার স্বাগত বক্তব্যে বলেন, অনুষ্ঠানে অংশ নেয়া কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আমাদের আগামী দিনের সম্পদ। এ সম্পদকে যথাযথ কাজে লাগিয়ে উদ্যোক্তা তৈরিতে অন্যতম ভূমিকা পালন করতে পারে এমন আয়োজন।

৮ম আন্তর্জাতিক বিজনেস জিনিয়াস বাংলাদেশ২৩’ প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠান | ছবি: সংগ্রহীত

এ সময় প্রধান বক্তা হিসেবে ইউনিভার্সিটি অব স্কলারসের সহকারী অধ্যাপক এবং হেড অব ব্র্যান্ড অ্যান্ড কমিউনিকেশন এইচ এম আতিফ ওয়াফিক বলেন, দেশের তরুণ প্রজন্ম থেকেই আমাদের আগামী দিনের উদ্যোক্তা সৃষ্টিতে মনোযোগী হতে হবে। সঠিক দিক নির্দেশনা ও পৃষ্ঠপোষোকতার মাধ্যমে এ প্রজন্মের মেধাকে কাজে লাগিয়ে আগামীর ব্যবসায়িক নেতৃত্ব তৈরি করতে হবে।

এছাড়াও প্রধান বক্তা হিসেবে আরও বক্তব্য রাখেন গ্রামীণ ডানোন শক্তির ম্যানেজার নাজমুল হাসান রাসেল।

অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন ইন্টারন্যাশনাল সেলেব্রিটি শেফ জাহিদা বেগম, হেড অব ফুড এন্ড বেভারেজ, বাংলাদেশ পর্যটন কর্পোরেশন এবং এম আব্দুল্লাহ আল মামুন, প্রধান উপদেষ্টা, বিজনেস জিনিয়াস বাংলাদেশ (বি.জি.বি) এবং ফেডারেশন অব হসপিটালিটি, ট্যুরিজম এন্ড ইভেন্ট ম্যানেজমেন্ট (ফোহটেম), এছাড়াও বিশেষ অতিথি হিসেবে ছিলেন এস এম রায়হান উদ্দিন, মডারেটর, সাউথইস্ট বিজনেস ইনোভেশন ফোরাম।

অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন প্রফেসর ড. এ এন এম মেসকাত উদ্দিন, উপদেষ্টা(বিওটি),সাউথইস্ট ইউনিভার্সিটি।

শক্তি প্লাসের উদ্যোগে সাউথইস্ট ইউনিভার্সিটির সহায়তায় অনুষ্ঠানটির সহ-আয়োজক ছিল সাউথইস্ট বিজনেস ইনোভেশন ফোরাম(এস.বি.আই.এফ) এবং জাতীয় বিতর্ক সংগঠন বাংলাদেশ ডিবেট ওয়ারিয়রস (বি.ডি.ডব্লিউ)। এছাড়াও অনুষ্ঠানটিতে ট্রান্সকম গ্রুপ, ইউনিভার্সেল কলেজ বাংলাদেশ, বারকোড, হ্যাপি হাট, টগি ফান ওয়ার্ল্ড, অরুনিমা রিসোর্ট, বেস্ট ওয়েস্টার্ন প্লাস মায়া হোটেলসহ অন্যান্য প্রতিষ্ঠান স্পন্সরের দায়িত্বে ছিল।

প্রতিযোগিতায় অতিথি ও বিচারক হিসেবে গণমাধ্যম ব্যক্তিত্ব, কর্পোরেট ব্যক্তিত্ববৃন্দ, শেফ এবং পর্যটন বিষয়ক পেশার গুরুত্বপূর্ণ ব্যক্তিরা দায়িত্ব পালন করেন।

এই বিভাগ থেকে আরও পড়ুন

মটোরোলা ওয়ান অ্যাকশানে আল্ট্রা ওয়াইড ক্যামেরা
নির্বাচিত

মটোরোলা ওয়ান অ্যাকশানে আল্ট্রা ওয়াইড ক্যামেরা

১৪ মে আসছে ওয়ানপ্লাস এর নতুন ফোন
নির্বাচিত

১৪ মে আসছে ওয়ানপ্লাস এর নতুন ফোন

বেসিসের আজীবন সম্মাননা পেলেন আব্দুল্লাহ এইচ কাফি ও শেখ আব্দুল আজিজ
নির্বাচিত

বেসিসের আজীবন সম্মাননা পেলেন আব্দুল্লাহ এইচ কাফি ও শেখ আব্দুল আজিজ

কম দামে ৫জি ফোন আনল স্যামসাং
নির্বাচিত

কম দামে ৫জি ফোন আনল স্যামসাং

অ্যাপলের ব্রাউজারে ত্রুটি পেল গুগল
নির্বাচিত

অ্যাপলের ব্রাউজারে ত্রুটি পেল গুগল

ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে দক্ষ মানবসম্পদ তৈরির কোনো বিকল্প নাই : পলক
নির্বাচিত

ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে দক্ষ মানবসম্পদ তৈরির কোনো বিকল্প নাই : পলক

Load More

ট্রেন্ডিং টপিক

এবারের ঈদের ছুটি টানা সাতদিন
সোশ্যাল মিডিয়া

এবারের ঈদের ছুটি টানা সাতদিন

ইরানের শাহেদ ড্রোন মোকাবিলায় চাপে যুক্তরাষ্ট্র!
বিবিধ

ইরানের শাহেদ ড্রোন মোকাবিলায় চাপে যুক্তরাষ্ট্র!

ইরানের হামলায় দুবাইয়ে বাড়ি-গাড়ি কেনা বাংলাদেশী ধনকুবেরদের মধ্যে উদ্বেগ বাড়ছে
অর্থ ও বাণিজ্য

ইরানের হামলায় দুবাইয়ে বাড়ি-গাড়ি কেনা বাংলাদেশী ধনকুবেরদের মধ্যে উদ্বেগ বাড়ছে

‘ই-হেলথ’ কার্ড চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
প্রযুক্তি সংবাদ

‘ই-হেলথ’ কার্ড চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

তিন আন্তর্জাতিক বিমান বন্দরে ফ্রি ওয়াইফাই চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
নির্বাচিত

তিন আন্তর্জাতিক বিমান বন্দরে ফ্রি ওয়াইফাই চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের তিনটি আন্তর্জাতিক বিমানবন্দরে বিনামূল্যে ওয়াইফাই ইন্টারনেট সেবা...

মোটোরোলার চমক, বাজারে এল বুক-স্টাইল ফোল্ডেবল ফোন

মোটোরোলার চমক, বাজারে এল বুক-স্টাইল ফোল্ডেবল ফোন

ইরানি ড্রোনের আঘাতে বিধ্বস্ত মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন

ইরানি ড্রোনের আঘাতে বিধ্বস্ত মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন

অ্যাপল ইভেন্ট আজ: নজর কাড়বে কম দামের ম্যাকবুক ও সাশ্রয়ী আইফোন ১৭ই

অ্যাপল ইভেন্ট আজ: নজর কাড়বে কম দামের ম্যাকবুক ও সাশ্রয়ী আইফোন ১৭ই

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix