Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

মহান বিজয় দিবস উদযাপনে ইউনিভার্সিটি অব স্কলার্স

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
রবিবার, ১৭ ডিসেম্বর ২০২৩
মহান বিজয় দিবস উদযাপনে ইউনিভার্সিটি অব স্কলার্স

মহান বিজয় দিবস উদযাপন অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন প্রধান | ছবি: সংগৃহীত

Share on FacebookShare on Twitter

নানা আয়োজনের মধ্যদিয়ে মহান বিজয় দিবস উদযাপন করেছে ইউনিভার্সিটি অব স্কলার্স। শনিবার (১৬ ডিসেম্বর) ৫২ তম মহান বিজয় দিবস উপলক্ষ্যে ইউনিভার্সিটি অব স্কলার্স এর বনানীস্থ ক্যাম্পাসে এই আয়োজন করা হয়।

বিকাল সাড়ে ৩ টায় বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে এক আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় ইউনিভার্সিটি অব স্কলার্স উপাচার্য (ভারপ্রাপ্ত) ড. মো: মামুনুর রশীদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এ সময় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. রওশন আরা আক্তার (ভারপ্রাপ্ত উপ-উপয়াচার্য), রেজিস্ট্রার ক্যাপ্টেন মোবাশ্বের আলী খন্দকার, পিএসসি, বিএন (অব.) এবং সাম্প্রতিক দেশকালের যুগ্ম বার্তা সম্পাদক মো. জাফরুল্লাহ খান উপস্থিত ছিলেন।

সভায় বিজয় দিবসের গুরুত্ব তুলে ধরে আলোচনা করেন বিশ্ববিদ্যালয়ের সহকারি পরিচালক (এডমিন) অভিষেক রেজা প্রমিজ ও ইইই বিভাগের সহকারি আধ্যাপক অনিবার্ণ সরকার। অনুষ্ঠানের শুরুতে স্বাধীনতা যুদ্ধে শাহাদাতবরণকারীদের স্মৃতির উদ্দেশ্যে নিরবতা পালন করা হয়। এসময় বিশ্ববিদ্যালয়ের প্রায় শতাধিক ছাত্র-ছাত্রীর উপস্থিতিতে শিক্ষক-শিক্ষিকাবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভারপ্রাপ্ত) ড. মামুনুর রশীদ বলেন, এই বিজয় দিবস আমরা লাখো মানুষের জীবনের বিনিময় পেয়েছি, আমি আজ তাদের আত্মার শান্তি কামনা করছি। ঐতিহাসিক এই বিজয়ের দিনে আমি বিনম্র শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানকে, যার ডাকে দেশের মুক্তি পাগল মানুষে স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে স্বাধীনতা এনেছিলেন।

মহান বিজয় দিবস উদযাপন অনুষ্ঠানে অতিথিরা | ছবি: সংগৃহীত

বিশেষ অতিথির বক্তব্যে রেজিস্ট্রার ক্যাপ্টেন মোবাশ্বের আলী খন্দকার, পিএসসি, বিএন (অব.) বলেন, বিজয়ের এই দিনে বাংলাদেশকে বিশ্বের দরবারে আরও এগিয়ে নিতে তরুণ প্রজন্মকে গঠনমূলক ভূমিকা রাখতে হবে। এ সময় তিনি শুধু সিলেবাসে সীমাবদ্ধ না থেকে দেশ গড়ার কাজে সামাজিকভাবে দায়িত্ব পালনের আহবানও জানান শিক্ষার্থীদের উদ্দেশ্যে।

সাম্প্রতিক দেশকালের যুগ্ম বার্তা সম্পাদক জাফর খান বলেন, দেশের ঐতিহ্য ও জাতিসত্তাকে ফিরিয়ে আনতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান তার জীবনের মূল্যবান সময় কাটিয়ে দিয়েছেন অন্ধকার কারাপ্রকোষ্ঠে। শুধুমাত্র এ দেশের মানুষের মুক্তির জন্য ব্যক্তি সুখ-স্বাচ্ছন্দ্য পরিহার করে সারাজীবন শুধু সংগ্রামের মধ্যদিয়ে বাংলাদেশের মানুষের জন্য কাজ করে যাওয়াই ছিল তার একমাত্র ব্রত। তিনি বলেন, যুব সমাজকে আগামী দিনের গর্বিত জাতি হিসেবে গড়ে তুলতে সঠিক দিক নির্দেশনা দেয়ার জন্য কি করণীয় সেটি ভাবার সময় এখন এসেছে।

পরে আলোচনা শেষে বিজয় দিবসের নকশা খচিত কেক কাটার মধ্যদিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন ব্যবসায় প্রশাসন বিভাগের প্রভাষক মৌমিতা তানজিলা ও ইইই বিভাগের প্রভাষক আবু এম ফুয়াদ।

এই বিভাগ থেকে আরও পড়ুন

নিলামে ৩৫ হাজার ডলারে প্রথম আইফোন বিক্রি
নির্বাচিত

নিলামে ৩৫ হাজার ডলারে প্রথম আইফোন বিক্রি

অ্যাপলওয়াচ দিয়ে আইফোন আনলক করা যাবে
নির্বাচিত

অ্যাপলওয়াচ দিয়ে আইফোন আনলক করা যাবে

পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনে চাকরির সুযোগ, বেতন ১০৫৩৪৪
শিক্ষা ও ক্যাম্পাস

পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনে চাকরির সুযোগ, বেতন ১০৫৩৪৪

ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো’র স্পন্সর নাইট অনুষ্ঠিত
নির্বাচিত

ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো’র স্পন্সর নাইট অনুষ্ঠিত

স্টেডফাস্ট কুরিয়ারে ক্ষতিগ্রস্ত ২০০+ ব্যবসা: উদ্যোক্তাদের ক্ষোভে ফুঁসছে সোশ্যাল মিডিয়া
ই-কমার্স

স্টেডফাস্ট কুরিয়ারে ক্ষতিগ্রস্ত ২০০+ ব্যবসা: উদ্যোক্তাদের ক্ষোভে ফুঁসছে সোশ্যাল মিডিয়া

আইফোন থেকে অ্যান্ড্রয়েডে ডেটা ট্রান্সফার করা যাবে সহজেই
নির্বাচিত

আইফোন থেকে অ্যান্ড্রয়েডে ডেটা ট্রান্সফার করা যাবে সহজেই

Load More

ট্রেন্ডিং টপিক

ম্যাকবুক: শিক্ষার্থীদের জন্য কম দামের ল্যাপটপ আনল অ্যাপল
নির্বাচিত

ম্যাকবুক: শিক্ষার্থীদের জন্য কম দামের ল্যাপটপ আনল অ্যাপল

“অরেঞ্জ মিটস গ্রিন: ডিবিসিসিআই উইমেনস বিজনেস মিট ২০২৬” অনুষ্ঠিত
অর্থ ও বাণিজ্য

“অরেঞ্জ মিটস গ্রিন: ডিবিসিসিআই উইমেনস বিজনেস মিট ২০২৬” অনুষ্ঠিত

গাজীপুরে টেলিযোগাযোগ স্টাফ কলেজ পরিদর্শন করলেন মন্ত্রী
প্রযুক্তি সংবাদ

গাজীপুরে টেলিযোগাযোগ স্টাফ কলেজ পরিদর্শন করলেন মন্ত্রী

মির্জা আব্বাসের মানহানির অভিযোগ, নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলার আবেদন
সোশ্যাল মিডিয়া

মির্জা আব্বাসের মানহানির অভিযোগ, নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলার আবেদন

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

ফ্যামিলি কার্ড কীভাবে পাবেন, আবেদন করতে যা যা লাগবে

ফ্যামিলি কার্ড কীভাবে পাবেন, আবেদন করতে যা যা লাগবে

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

উপবৃত্তির টাকা বিতরণে বড় পদক্ষেপ সরকারের
শিক্ষা ও ক্যাম্পাস

উপবৃত্তির টাকা বিতরণে বড় পদক্ষেপ সরকারের

প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের উপবৃত্তি বিতরণে স্বচ্ছতা ও জবাবদিহিতা...

৬ বছর ধরে টিউশনির টাকা জমিয়ে দুস্থদের ইফতার করান ছাত্রদল নেত্রী নওরিন

৬ বছর ধরে টিউশনির টাকা জমিয়ে দুস্থদের ইফতার করান ছাত্রদল নেত্রী নওরিন

প্রথম ধাপে ৩৭ হাজার ৫৬৪ নারী পাচ্ছেন ফ্যামিলি কার্ড

প্রথম ধাপে ৩৭ হাজার ৫৬৪ নারী পাচ্ছেন ফ্যামিলি কার্ড

জুনে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যুক্ত হবে পারমাণবিক বিদ্যুৎ

জুনে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যুক্ত হবে পারমাণবিক বিদ্যুৎ

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix